এক্সপ্লোর

Murshidabad Chaos: ধুলিয়ান, সামসেরগঞ্জে ঘরছাড়া বহু পরিবার, ত্রাণসামগ্রী বিলির অনুমতি কলকাতা হাইকোর্টের

Murshidabad Chaos: শুক্র ও শনিবার ওয়াকফ-আঁচে উত্তপ্ত হয়েছে মুর্শিদাবাদের সুতি, সামশেরগঞ্জ, জঙ্গিপুর, জলঙ্গির মতো এলাকা।

কলকাতা: ধুলিয়ান, সামশেরগঞ্জে সপ্তাহে একদিন করে ঘরছাড়া দের ত্রাণসামগ্রী বিলির অনুমতি দিল কলকাতা হাইকোর্ট (Murshidabad Chaos)। আদালত জানিয়েছে, ত্রাণসামগ্রী বিলি করতে পারবে স্বেচ্ছাসেবী সংগঠন। সপ্তাহে একদিন করে ২ সপ্তাহে মোট ২ দিন ত্রাণ বিলি করা যাবে।

ত্রাণসামগ্রী বিলির অনুমতি: শুক্র ও শনিবার ওয়াকফ-আঁচে উত্তপ্ত হয়েছে মুর্শিদাবাদের সুতি, সামশেরগঞ্জ, জঙ্গিপুর, জলঙ্গির মতো এলাকা। গুলিবিদ্ধ হয়ে মৃত্যু হয়েছে কিশোরের। বাড়ি থেকে বের করে কুপিয়ে খুন করা হয়েছে বাবা ছেলেকে। ঘর ছাড়া একের পর এক পরিবার। এই আবহে ধুলিয়ান এবং সামসেরগঞ্জ এলাকায় ত্রাণ বিলিতে সম্মতি দিল কলকাতা হাইকোর্ট। সপ্তাহে একদিন করে ঘরছাড়াদের ত্রাণ সামগ্রী বিলি করতে পারবে স্বেচ্ছাসেবী সংগঠন। দু’সপ্তাহে দু’দিন ত্রাণ বিলি করা যাবে। খোলা হাওয়া নামে ওই সংগঠনকে অনুমতি দিয়ে জানালেন বিচারপতি অমৃতা সিন্হা। একইসঙ্গে হাইকোর্টের নির্দেশ, সংগঠনের প্রতিনিধিরা কোন জায়গায় যেতে চান, কতজন যেতে চান এবং কাদের সাহায্য দিতে চান তার বিস্তারিত তথ্য ২৪ ঘণ্টা আগে জানাতে হবে জেলাশাসককে। ৫ মে মুর্শিদাবাদকাণ্ডে ত্রাণ বিলি মামলার পরবর্তী শুনানি। 

মুর্শিদাবাদের বিভিন্ন জায়গায় ওয়াকফ বিক্ষোভের নামে হিংসার পর পুলিশ ও প্রশাসনের ভূমিকা নিয়ে বারবার প্রশ্ন তুলেছে স্থানীয়রা। এই পরিস্থিতিতে মুর্শিদাবাদকাণ্ডে NIA তদন্ত চেয়ে একই দিনে কলকাতা হাইকোর্টে দায়ের হয়েছে ৪টি মামলা। বুধবার মুর্শিদাবাদের হিংসায় NIA তদন্তের দাবিতে প্রধান বিচারপতির দৃষ্টি আকর্ষণ করা হয়। ৩০০টি পরিবারকে ঘরে ফেরাতে জোড়া আবেদন করেন আইনজীবী প্রিয়াঙ্কা টিবরেওয়াল ও সংযুক্তা সামন্ত। মামলা দায়েরের অনুমতি দেয় প্রধান বিচারপতি টি এস শিবজ্ঞানম ও বিচারপতি চৈতালি চট্টোপাধ্যায় দাসের ডিভিশন বেঞ্চ। বৃহস্পতিবার এই মামলার শুনানির সম্ভাবনা রয়েছে। অন্য়দিকে, মুর্শিদাবাদের ঘটনায় NIA তদন্তের আবেদন জানিয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন আক্রান্তরাও। আবেদনকারীদের অভিযোগ, তাঁদের বাড়িতে বা বাড়ির কাছে বোমাবাজি হয়েছে। পুলিশকে বারবার ফোন করেও কোনও সাহায্য পাওয়া যায়নি, ইমেল মারফত অভিযোগ জানানো হলেও, কোনও পুলিশি সাহায্য মেলেনি। গতকাল এবিষয়ে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীবলেন, "মোমিনপুর, ইকবালপুরে NIA হয়েছে। রিষড়া, ডালখোলায় NIA হয়েছে। শিবপুরে NIA হয়েছে। আমরা এখানে NIA চাই। কালকে কোর্টে কেস আছে। রাজ্য সরকারের উকিলও বলুন আমরা NIA চাই। ওনার এই বক্তব্যের মধ্যে দিয়ে তো প্রমাণ হচ্ছে যে, এটা NIA-এর জন্য একেবারে সঠিক মামলা।''

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Live: 'নেতাজিকে অপমান করছে, ধিক্কার জানাই', শ্যামবাজারে মমতা বন্দ্যোপাধ্যায়
'নেতাজিকে অপমান করছে, ধিক্কার জানাই', শ্যামবাজারে মমতা বন্দ্যোপাধ্যায়
Mamata Banerjee: শ্যামবাজারে নেতাজি মূর্তিতে মালা দিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, গাইলেন জাতীয় সঙ্গীতও
শ্যামবাজারে নেতাজি মূর্তিতে মালা দিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, গাইলেন জাতীয় সঙ্গীতও
TMC News: 'আর খরচ চালানো যাচ্ছে না', ফ্রিজ-অ্যাকাউন্ট খুলতে সুপ্রিম কোর্টে তৃণমূলের সওয়াল, কী নির্দেশ শীর্ষ আদালতের?
'আর খরচ চালানো যাচ্ছে না', ফ্রিজ-অ্যাকাউন্ট খুলতে সুপ্রিম কোর্টে তৃণমূলের সওয়াল, কী নির্দেশ শীর্ষ আদালতের?
ভারী বৃষ্টির লাল সতর্কতা, বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির আশঙ্কা, এই সব জায়গায় জারি হাই অ্যালার্ট
IMD Weather Alert: ভারী বৃষ্টির লাল সতর্কতা, বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির আশঙ্কা, এই সব জায়গায় জারি হাই অ্যালার্ট

ভিডিও

R G Kar Case: মুখ্যমন্ত্রীর নির্দেশের পর নির্মল ঘোষ-সহ ৩ জনের বিরুদ্ধে নতুন FIR
NDA Meet | NDA-র 'মঙ্গল মিলন' বৈঠকে ফের কাকলি, শতাব্দীরা | ABP Ananda LIVE
Durgapur News |
Tulu Mondal News: বাড়ি-গাড়ি-সোনা-কোটি কোটি টাকা বাজেয়াপ্ত, কিন্তু কোথায় বীরভূমের টুলু মণ্ডল?
Abhishek Banerjee : চোখের চিকিৎসার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিদেশ যেতে অনুমতি সুপ্রিম কোর্টের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Paschim Burdwan News : 'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
Delhi High Court: জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
BJP News: তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
UPI Transaction Fee : UPI লেনদেনে টাকা লাগবে ? এবার সংসদে সাফ জবাব দিলেন অর্থমন্ত্রী
UPI লেনদেনে টাকা লাগবে ? এবার সংসদে সাফ জবাব দিলেন অর্থমন্ত্রী
Earthquake News : শতাধিক মৃত্যু, ভেঙে পড়ল আস্ত বিল্ডিং, আতঙ্কে রাস্তায় দিশাহীন মানুষ; ধ্বংসস্তূপের নীচে অনেকে; তীব্র ভূমিকম্প কলম্বিয়ায়
শতাধিক মৃত্যু, ভেঙে পড়ল আস্ত বিল্ডিং, আতঙ্কে রাস্তায় দিশাহীন মানুষ; ধ্বংসস্তূপের নীচে অনেকে; তীব্র ভূমিকম্প কলম্বিয়ায়
Donald Trump Security: শেষ পর্যন্ত ফুড ট্রাকে লুকোতে হল ডোনাল্ড ট্রাম্পকে? ইরানের থেকে মাথা বাঁচাতেই কি? দাবি ঘিরে শোরগোল
শেষ পর্যন্ত ফুড ট্রাকে লুকোতে হল ডোনাল্ড ট্রাম্পকে? ইরানের থেকে মাথা বাঁচাতেই কি? দাবি ঘিরে শোরগোল
Mamata Banerjee: 'উনি লাশের রাজনীতি করতেই ভালোবাসেন, বাবা যেদিন মারা গেলেন...', মমতাকে নিয়ে কী বললেন মুকুলপুত্র শুভ্রাংশু
'উনি লাশের রাজনীতি করতেই ভালোবাসেন, বাবা যেদিন মারা গেলেন...', মমতাকে নিয়ে কী বললেন মুকুলপুত্র শুভ্রাংশু
School Teacher Recruitment: স্কুল শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় নতুন অনিশ্চয়তা ? বিজ্ঞপ্তি দিয়ে কী জানাল মধ্যশিক্ষা পর্ষদ ?
স্কুল শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় নতুন অনিশ্চয়তা ? বিজ্ঞপ্তি দিয়ে কী জানাল মধ্যশিক্ষা পর্ষদ ?
Embed widget