এক্সপ্লোর

Murshidabad: পঞ্চায়েত ভোটের আগে ফের উত্তপ্ত মুর্শিদাবাদ, বোমাবাজিতে মৃত ১

Murshidabad News:

রাজীব চৌধুরী, মুর্শিদাবাদ: পঞ্চায়েত ভোটের আগে ফের উত্তপ্ত মুর্শিদাবাদ (Murshidabad)। রক্ত ঝরল ফরাক্কায়। সেখানে বোমাবাজির (bomb blast) ঘটনায় মৃত্যু হয়েছে একজনের। ফরাক্কার (Farakka) কেন্দুয়াতে বোমার আঘাতে মৃত ১ (one dead)।

ফের উত্তপ্ত মুর্শিদাবাদ

সামনেই পঞ্চায়েত ভোট। আর তার আগে ফের উত্তপ্ত মুর্শিদাবাদ। ফরাক্কায় বোমাবাজির ঘটনায় মৃত ১। পুরনো বিবাদের জেরে বোমাবাজি বলে জানা যাচ্ছে। আহত অবস্থায় ওই ব্যক্তিকে হাসপাতালে নিয়ে গেলে মৃত বলে ঘোষণা করা হয়। মৃতের নাম নাজির শেখ। দুষ্কৃতীদের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ। 

আজ বিকেল ৪টে নাগাদ, ফরাক্কার কেন্দুয়া এলাকায় বচসার সূত্রপাত হয়। ধীরে ধীরে উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি। এরপরই শুরু হয় বোমাবাজি। সেই বোমার আঘাতে একজনের মৃত্যু হয়। এই খবর ছড়াতেই এলাকা আরও উত্তপ্ত হয়ে ওঠে। ফরাক্কা থানা থেকে বিশাল পুলিশ বাহিনী গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে কিন্তু পঞ্চায়েত নির্বাচনের আগে এমন ঘটনায় ফের উত্তপ্ত কেন্দুয়া। তবে ঘটনার পিছনে অন্য কোনও কারণ রয়েছে কি না তাও খতিয়ে দেখছে পুলিশ। তবে প্রাথমিকভাবে পুলিশের অনুমান পুরনো বিবাদের জেরেই এই ঘটনা ঘটেছে। 

আরও পড়ুন: Kolkata Car Fire: চলন্ত গাড়িতে হঠাৎ আগুন, কাঁকুড়গাছি এলাকায় আতঙ্ক

গতকালও মুর্শিদাবাদে বোমাবাজির ঘটনা ঘটে। পঞ্চায়েত ভোটের (Panchayet Poll) আগে গতকাল বোমায় রক্তাক্ত হয়েছে শৈশব। মুর্শিদাবাদের (Murshidabad) লালগোলার নয়াগ্রামে বোমা ফেটে জখম হয় চার বছরের শিশু। এর আগেও সাম্প্রতিক কালে জেলায় জেলায় বোমায় জখম হয়েছে শিশুরা। ঘটেছে প্রাণহানিও। আবারও পঞ্চায়েত ভোটের আগে উত্তপ্ত জেলা। জানা গিয়েছে, মিয়াপুর গ্রামের বাসিন্দা মতিফুল শেখ নামে এক ব্যক্তির বাড়ির উঠোনে পড়েছিল বোমা। তাঁর স্ত্রী ঝাড়ু দিতে গেলে একটি বোমা ফেটে যায়। বিস্ফোরণে আহত হয় তাঁর ৪ বছরের ছেলে। বোমা মজুত করে রাখা হয়েছিল? নাকি কেউ ফেলে রেখে গিয়েছিল? খতিয়ে দেখছে লালগোলা থানার পুলিশ। 

২০২২ এর শেষের দিকে বিভিন্ন জেলায় বোমার আঘাতে আক্রান্ত হয় শৈশব। হয় মৃত্যুও। বীরভূমের মাড়গ্রাম থেকে মালদার মানিকচক, উত্তর ২৪ পরগনার মিনাখাঁ, কাঁকিনাড়া, দক্ষিণ ২৪ পরগনার কুলপি, বোমায় রক্তাক্ত হয়েছে শৈশব। বীরভূমের সাঁইথিয়াতেও বিস্ফোরণে গুরুতর জখম হয় এক কিশোর। বছরের শুরুতেই কোচবিহারের মাথাভাঙায় বল ভেবে খেলতে গিয়ে বোমা ফেটে জখম হয় ৯ বছরের বালক। আঘাত গুরুতর হওয়ায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়। 

সেরা শিরোনাম

CPM Book Stall :বুকস্টল মামলায় বড় 'ধাক্কা' CPM-এর, রাজ্যকে বড় নির্দেশ প্রধান বিচারপতির
বুকস্টল মামলায় বড় 'ধাক্কা' CPM-এর, রাজ্যকে বড় নির্দেশ প্রধান বিচারপতির
West Bengal News LIVE: আজ মহাষষ্ঠী, দেবীর বোধন, সপরিবারে উমার পিতৃগৃহে আগমন
আজ মহাষষ্ঠী, দেবীর বোধন, সপরিবারে উমার পিতৃগৃহে আগমন
CPM Book Stall Vandalized: সিপিএম-এর বুকস্টলে আগুন লাগানোর অভিযোগ BJP-র বিরুদ্ধে, সাংবাদিকদের মুখোমুখি রাজ্যের মন্ত্রী অর্জুন সিংহ
সিপিএম-এর বুকস্টলে আগুন লাগানোর অভিযোগ BJP-র বিরুদ্ধে, সাংবাদিকদের মুখোমুখি রাজ্যের মন্ত্রী অর্জুন সিংহ
Indranil Sen: দুর্গাপুজোকে সামনে রেখে দুর্নীতির অভিযোগের তদন্তে ইন্দ্রনীল সেনকে আজ ফের তলব ইডি-র
দুর্গাপুজোকে সামনে রেখে দুর্নীতির অভিযোগের তদন্তে ইন্দ্রনীল সেনকে আজ ফের তলব ইডি-র

ভিডিও

CPM Book Stall News: বনগাঁয় বুকস্টল মামলায় বড় 'ধাক্কা' সিপিএম-এর | High Court | ABP Ananda
CM Suvendu Adhikari Durga Puja Inauguration: নন্দীগ্রামে দুর্গাপুজোর উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী
CJP Protest: মুম্বইয়ের আজাদ ময়দানে ককরোচ জনতা পার্টির কর্মসূচিতে অনুমতি| Mumbai Protest | ABP Ananda
Burrabazar Young Boys Club | বড়বাজার ইয়ং বয়েজ ক্লাব-এর ৫৭তম বর্ষের মূল থিম ও ভাবনা ছিল'রাম রাজ্য'
Chaltabagan Sarbojanin | এবিপি আনন্দর শারদ আনন্দ সম্মান পেল চালতাবাগান সর্বজনীন দুর্গোৎসব কমিটি

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Tesla Car Flies : মাধ্যাকর্ষণকে চ্যালেঞ্জ? উল্টো হয়ে ছুটে হাওয়ায় উড়ল ইলন মাস্কের টেসলা! চোখ কপালে সকলের
মাধ্যাকর্ষণকে চ্যালেঞ্জ? উল্টো হয়ে ছুটে হাওয়ায় উড়ল ইলন মাস্কের টেসলা! চোখ কপালে সকলের
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Justice Kurian Joseph: ‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
PF Withdrawal Rules : ১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
Rashifol: আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
Delhi Police: ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
Bihar Phone Thief: ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
Astro: ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
Embed widget