এক্সপ্লোর

Murshidabad: ফের উত্তপ্ত মুর্শিদাবাদ, এবার নবগ্রামে গুলিবিদ্ধ তৃণমূলকর্মী

Murshidabad News: মুর্শিদাবাদে রীতিমতো তৈরি হয়েছে আতঙ্কের পরিস্থিতি। পরপর বোমাবাজি, গুলি চলার ঘটনা ঘটেই চলেছে। কান্নায় ভেঙে পড়েছেন আহত তৃণমূল কর্মীর মা।

রাজীব চৌধুরী, মুর্শিদাবাদ: সামনেই পঞ্চায়েত ভোট (Panchayat Election) আর তার আগে ফের রক্তাক্ত মুর্শিদাবাদ (Murshidabad)। গতরাতে ফরাক্কা ও খড়গ্রামের পর এবার নবগ্রামে (Nabagram) ঝরল রক্ত। তৃণমূল কর্মীকে (TMC Worker) লক্ষ্য করে গুলি করা হল বলে খবর।

ফের রক্ত ঝরল মুর্শিদাবাদে

ফরাক্কা, খড়গ্রামের পর এবার নবগ্রাম, মুর্শিদাবাদে ফের ঝরল রক্ত। মুর্শিদাবাদের নবগ্রামে তৃণমূল কর্মীকে গুলি করা হল। তৃণমূল কর্মীর বুকে গুলির ক্ষতচিহ্ন রয়েছে। তাঁকে ভর্তি করা হয়েছে সল্টলেকের এক বেসরকারি হাসপাতালে।

চিকিৎসকদের তরফে জানানো হয়েছে গুলি বুক ফুঁড়ে বেরিয়ে গিয়েছে। অবস্থা স্থিতিশীল হলেও অস্ত্রোপচার হবে কি না, সেই সিদ্ধান্ত নেবেন চিকিৎসকরা। সূত্রের খবর, পিকনিকের সময় ওই তৃণমূলকর্মীকে লক্ষ্য করে গুলি করা হয়। দুষ্কৃতীদের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ। 

মুর্শিদাবাদে রীতিমতো তৈরি হয়েছে আতঙ্কের পরিস্থিতি। পরপর বোমাবাজি, গুলি চলার ঘটনা ঘটেই চলেছে। কান্নায় ভেঙে পড়েছেন আহত তৃণমূল কর্মীর মা। ফরাক্কা, খড়গ্রামের ঘটনার কয়েক ঘণ্টার মধ্যেই পার্শ্ববর্তী এলাকা নবগ্রামে এই ঘটনা ঘটে। গুলিবিদ্ধ যুবকের বয়স ২৩, সদ্য স্নাতক পাস করেছেন। পরিবার সূত্রে জানা যাচ্ছে এই যুবক ব্লক সভাপতির ঘনিষ্ঠ ছিলেন। গতরাতে তিনি বাড়ি ফেরেননি। বাড়ি থেকে ফোন করা হলেও কোনও সাড়া মেলেনি। সকালে বাড়ির লোক দুর্ঘটনার খবর পান।

দুর্ঘটনার পর ওই যুবককে সেখান থেকে কলকাতা নিয়ে আসা হয়। এসব কিছুই তাঁর বাবা-মা জানতে পারেননি। সকালে জেনেছেন। পুলিশে এখনও ধন্দে কীভাবে এই ঘটনা ঘটল। এই ধন্দ কবে কাটবে? দুর্ঘটনার এই ঘনঘটায় পূর্ণচ্ছেদ পড়বে কবে, সেই প্রশ্নই উঠছে।

আরও পড়ুন: Union Budget 2023: 'এই বাজেট সবার কথা ভেবেছে,' মন্তব্য শমীকের

অন্যদিকে গতকালও উত্তপ্ত হয়ে ওঠে মুর্শিদাবাদ। রক্ত ঝরে ফরাক্কায়। বিকেল ৪টে নাগাদ সেখানে বোমাবাজির (bomb blast) ঘটনায় মৃত্যু হয় একজনের। ফরাক্কার (Farakka) কেন্দুয়াতে বোমার আঘাতে মৃত ১ (one dead)। পুরনো বিবাদের জেরেই বোমাবাজি বলে প্রাথমিকভাবে জানা যায়। আহত অবস্থায় ওই ব্যক্তিকে হাসপাতালে নিয়ে গেলে মৃত বলে ঘোষণা করা হয়। মৃতের নাম নাজির শেখ। দুষ্কৃতীদের খোঁজে তল্লাশি চালায় পুলিশ। মৃত্যুর খবর ছড়াতেই এলাকা আরও উত্তপ্ত হয়ে ওঠে। ফরাক্কা থানা থেকে বিশাল পুলিশ বাহিনী গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে কিন্তু পঞ্চায়েত নির্বাচনের আগে এমন ঘটনায় ফের উত্তপ্ত কেন্দুয়া। তবে ঘটনার পিছনে অন্য কোনও কারণ রয়েছে কি না তাও খতিয়ে দেখছে পুলিশ। তবে প্রাথমিকভাবে পুলিশের অনুমান পুরনো বিবাদের জেরেই এই ঘটনা ঘটেছে। 

সেরা শিরোনাম

Chorbagan Stampede : 'এতজনের অকালপ্রয়াণ...', চোরবাগান ঘটনা নিয়ে মুখ খুললেন দিলীপ ঘোষ, কী জানালেন ?
'এতজনের অকালপ্রয়াণ...', চোরবাগান ঘটনা নিয়ে মুখ খুললেন দিলীপ ঘোষ, কী জানালেন ?
Chorbagan Stampede: বিহার থেকে কলকাতায় সপরিবারে এসেছিলেন পুজো দেখতে, চোরবাগানে গিয়ে চোখের সামনে দেখলেন স্বামী ও শিশু সন্তানের মৃত্যু
বিহার থেকে কলকাতায় সপরিবারে এসেছিলেন পুজো দেখতে, চোরবাগানে গিয়ে চোখের সামনে দেখলেন স্বামী ও শিশু সন্তানের মৃত্যু
Chorbagan Stampede: চোরবাগানে মহাবিপর্যয়, ভবানীভবনে ডিজিপি, মুখ্যসচিব ও স্বরাষ্ট্রসচিবের সঙ্গে জরুরি বৈঠকে মুখ্যমন্ত্রী
চোরবাগানে মহাবিপর্যয়, ভবানীভবনে ডিজিপি, মুখ্যসচিব ও স্বরাষ্ট্রসচিবের সঙ্গে জরুরি বৈঠকে মুখ্যমন্ত্রী
ChorBagan Stampede : চোরবাগান কাণ্ডের পর জারি ১৬৩ ধারা, কোন কোন এলাকায় ? রইল তালিকা
চোরবাগান কাণ্ডের পর জারি ১৬৩ ধারা, কোন কোন এলাকায় ? রইল তালিকা

ভিডিও

Chorbagan Durga Puja Stampede | চোরবাগানে সর্বজনীনের মণ্ডপে মৃত্যুমিছিল!
Durga Puja 2026 | গ্রামবাংলাই ছিল মূল ভিত্তি, তাকেই তুলে ধরল জাগরনী সাংস্কৃতিক সংস্থা
Durga Puja 2026 | 'মায়েরা মিথ্যা কথা বলে', কেন এমন থিম বানাল 'পূর্বাচল আমরা সবাই' ক্লাব?
Durga Puja 2026 | কাদামাটি থেকে প্রতিমা — পাটুলি সর্বজনীন দুর্গোৎসব তুলে ধরেছে মৃৎশিল্পীদের কথা
Aj Banglay | উমা এসেছে ঘরে। উৎসবের আনন্দে মেতে রাজ্য |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Food Safety: প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
IND vs WI Highlights: ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
Best Investment Plan : ৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
Bengal vs Services: সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
Jio IPO : বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
Droupadi Murmu: অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
Bollywood News: ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
Road Accident : ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
Embed widget