এক্সপ্লোর

Humayun Kabir: 'আমার সময়ে চুপ করে থাকতেন, জানতেন ঘাড় ধরে ঢুকিয়ে দেবে...', তৃণমূল বিধায়কের নিশানায় কার্তিক মহারাজ

Kartik Maharaj: এর জবাবে বেলডাঙার ভারত সেবাশ্রম সঙ্ঘের প্রধান কার্তিক মহারাজ বলেন, "আমাদের যাঁরা আইনের আছেন, তাঁদের সঙ্গে পরামর্শ করে আইনি ব্যবস্থা নেব। "   

সাগরদিঘি : মমতা বন্দ্যোপাধ্যায়ের পর এবার হুমায়ুন কবীর, ফের শাসকদলের নিশানায় কার্তিক মহারাজ । হিংসায় উস্কানি দেওয়ার অভিযোগে বেলডাঙার ভারত সেবাশ্রম সঙ্ঘের সম্পাদক কার্তিক মহারাজকে আক্রমণে ডেবরার তৃণমূল বিধায়ক হুমায়ুন কবীর। 'SP থাকার সময় ডেকে পাঠিয়েছিলাম, ভয়ে আসেননি কার্তিক মহারাজ। ঘাড় ধরে ঢুকিয়ে দেব এই ভয়ে ডাকার পরেও আসেননি কার্তিক মহারাজ।' সাগরদিঘি গিয়ে কার্তিক মহারাজকে তীব্র আক্রমণে ডেবরার তৃণমূল বিধায়কের।

হুমায়ুন বলেন, "সমাজে যদি আতঙ্কবাদী, খারাপ লোক থাকে, সব জায়গায় আছে। এই যে কার্তিক মহারাজ, আমার সময় চুপ করে থাকতেন। আমি যতদিন এসপি ছিলাম, ওঁকে একবার ডেকেছিলাম। ভয়ে আসেননি। কী একটা কারণে বলেছিলাম ডেকে পাঠাতে। ভয়ে আর আসেননি। ট্যাঁ-ফু করতেন না। জানতেন, ঘাড় ধরে ঢুকিয়ে দেবে। আমি তো কাউকে রেয়াত করিনি। ক্রিমিনালদের কাউকে রেয়াত করিনি। কার্তিক মহারাজকে চেনেন তো, নাম শুনেছেন তো ? এই মাঝে মাঝে গন্ডগোল লাগায় যে লোকটা। উনি সবসময় একটা সাম্প্রদায়িক হাঙ্গামা লাগানোর চেষ্টা করেন।"

এর জবাবে বেলডাঙার ভারত সেবাশ্রম সঙ্ঘের প্রধান কার্তিক মহারাজ বলেন, "আমাদের যাঁরা আইনের আছেন, তাঁদের সঙ্গে পরামর্শ করে আইনি ব্যবস্থা নেব। "   

গত বছর মে মাসে বাঁকুড়ার ওন্দায় নির্বাচনী প্রচারে গিয়েছিলেন তৃণমূল নেত্রী। সেই জনসভা থেকে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, "উনি আশ্রম চালান আমার কোনও আপত্তি নেই।  আমি যখন জিজ্ঞেস করলাম তৃণমূলের এজেন্ট নেই কেন, তখন বলল কার্তিক মহারাজ বসতে বারণ করেছেন। ওখানে কিছু লোককে ঠেকিয়েছেন, যাঁরা ছানার ব্যবসায়ী। খবর আমিও রাখি। এলাকায় এলাকায় গিয়ে আপনি ধর্মের নামে বিজেপি করে বেড়ান। আমি বলছি আপনি করুন। কিন্তু বিজেপির চিহ্নটা বুকে লাগিয়ে রেখে করুন। লুকিয়ে লুকিয়ে কেন ! আমি তাই বলেছি। আমি যেটা বলি সেটা কোনও প্রমাণ ছাড়া বলি না। আমাদের রাজ্য বাংলা আর তৃণমূল কংগ্রেসের এজেন্ট বসতে দেওয়া হবে না... তাঁদের আমি ছেড়ে দেব!''

মুখ্যমন্ত্রীর মন্তব্যের প্রেক্ষিতে আইনি নোটিস পাঠান কার্তিক মহারাজ। স্পষ্ট জানান, মমতার মন্তব্যে ভারত সেবাশ্রম সঙ্ঘের সম্মানহানি হয়েছে। বক্তব্য প্রত্যাহার করে ক্ষমা চাইতে হবে মুখ্যমন্ত্রীকে। আইনি নোটিসের পরেও নিজের বক্তব্যে অনড় ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রী বলেন, "আমি রামকৃষ্ণ মিশনের বিরুদ্ধে নই, আমি কেন একটা ইন্সস্টিটিউশনের বিরুদ্ধে হব? আর আমি অসম্মানই বা কেন করব? আমি তো কয়েকদিন আগেও মহারাজ অসুস্থ ছিলেন, তাঁকে দেখতে গেছিলাম। সেটা নয়, আমি বলেছি দু-একজনের কথা। গঙ্গাসাগরে ভারত সেবাশ্রম সঙ্ঘের অফিস আছে, আশ্রম আছে, ওরা এত ভাল, ওরা সত্যি আমাকে খুব ভালবাসে এবং মানুষের কাজ করে। আমি একটি লোকের নাম করে বলেছিলাম, তাঁর নাম কার্তিক মহারাজ তিনি আমাদের এজেন্ট বসতে দেয়নি তৃণমূল কংগ্রেসের। ভোটের দু-দিন আগে, মুর্শিদাবাদে যে হিংসা করিয়েছিলেন, তার হোতা ছিলেন উনি, আমি সেই জন্য বলেছিলাম এবং বলে যাব। আগে অধীর করতেন, এখন বিজেপি করেন। মুর্শিদাবাদে মনে রাখবেন, যে জায়গাটায় রেজিনগরে ভোটের দু-দিন আগে হিংসা করেছিল, সেখানটায় ওঁর আশ্রম।'' 

সেরা শিরোনাম

Crime News : খাবারে ১৫-২০টা ঘুমের ওষুধ! স্বামীকে 'খুন করে বাথরুমে পুঁতে দিলেন স্ত্রী', তারপর ভয়ঙ্কর ‘নাটক’
খাবারে ১৫-২০টা ঘুমের ওষুধ! স্বামীকে 'খুন করে বাথরুমে পুঁতে দিলেন স্ত্রী', তারপর ভয়ঙ্কর ‘নাটক’
West Bengal News Live : কে আসল তৃণমূল? প্রতীক ও তহবিল কার ? আজ কমিশনে ‘ঋতব্রত তৃণমূল’ ও ‘কালীঘাট তৃণমূল’
কে আসল তৃণমূল? প্রতীক ও তহবিল কার ? আজ কমিশনে ‘ঋতব্রত তৃণমূল’ ও ‘কালীঘাট তৃণমূল’
Baruipur News: থমথমে বারুইপুর, পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে মোতায়েন প্রচুর পুলিশ, কড়া নিরাপত্তায় মোড়া গোটা এলাকা
থমথমে বারুইপুর, পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে মোতায়েন প্রচুর পুলিশ, কড়া নিরাপত্তায় মোড়া গোটা এলাকা
Weather Alert: দিনভর দফায় দফায় বৃষ্টি, কলকাতা-সহ দক্ষিণবঙ্গের প্রায় সব জেলায় সতর্কতা, আরও শক্তিশালী নিম্নচাপ
দিনভর দফায় দফায় বৃষ্টি, কলকাতা-সহ দক্ষিণবঙ্গের প্রায় সব জেলায় সতর্কতা, আরও শক্তিশালী নিম্নচাপ

ভিডিও

Weather News: নিম্নচাপের জেরে আজ কলকাতা-সহ দক্ষিণবঙ্গে দিনভর দফায় দফায় বৃষ্টি
Suvendu Adhikari: এবার কলেজে ছাত্রীদের ভর্তির হার বেড়েছে ২৬.৪৫%, তথ্য দিয়ে জানালেন মুখ্যমন্ত্রী
Shyama Prasad Mukherjee: শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের আবক্ষ মূর্তির বেদি ভাঙচুর ঘিরে উত্তাল রাজনীতি
TMC News: সোমবার Delhi-তে নির্বাচন কমিশনের মুখোমুখি হতে চলেছে কালীঘাট তৃণমূল ও ঋতব্রত তৃণমূল
Debraj Chakraborty: ক্ষমতার অপব্যবহার, স্কুলের জমিতে ব্যাডমিন্টন প্রশিক্ষণ কেন্দ্র গড়েছেন দেবরাজ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Dilip Ghosh : 'পরিষেবা দিন, নয়তো পদত্যাগ করুন' কাকে হুঁশিয়ারি দিলেন দিলীপ ঘোষ?
'পরিষেবা দিন, নয়তো পদত্যাগ করুন' কাকে হুঁশিয়ারি দিলেন দিলীপ ঘোষ?
Mumbai Rain: ভয়ঙ্কর! প্রবল বৃষ্টিতে চোখের সামনে ধূলিস্মাৎ তিনতলা বাড়ি, একাধিক মহিলার মর্মান্তিক মৃত্যু মুম্বইয়ে
ভয়ঙ্কর! প্রবল বৃষ্টিতে চোখের সামনে ধূলিস্মাৎ তিনতলা বাড়ি, একাধিক মহিলার মর্মান্তিক মৃত্যু মুম্বইয়ে
Debraj Chakraborty Arrest: অটোচালক থেকে প্রোমাটার - অভিযোগ, দেবরাজ বাহিনীর থেকে নিস্তার ছিল না কারও
অটোচালক থেকে প্রোমাটার - অভিযোগ, দেবরাজ বাহিনীর থেকে নিস্তার ছিল না কারও
FIFA World Cup: শুধু সর্বাধিক গোল দেওয়া নয়, বিশ্বকাপে সর্বাধিক ম্যাচও খেলেছেন মেসি, তালিকায় কততে রোনাল্ডো?
শুধু সর্বাধিক গোল দেওয়া নয়, বিশ্বকাপে সর্বাধিক ম্যাচও খেলেছেন মেসি, তালিকায় কততে রোনাল্ডো?
Saptahik Rashifal : এ সপ্তাহে দারুণ অর্থলাভের যোগ এই রাশির, সাফল্যের স্বাদ; সমাজে সম্মান বাড়বে
এ সপ্তাহে দারুণ অর্থলাভের যোগ এই রাশির, সাফল্যের স্বাদ; সমাজে সম্মান বাড়বে
Baruipur News: বারুইপুরে নাবালিকার দেহ উদ্ধারকাণ্ডে গ্রেফতার আরও ১ অভিযুক্ত, ধৃতের সংখ্যা বেড়ে হল ২
বারুইপুরে নাবালিকার দেহ উদ্ধারকাণ্ডে গ্রেফতার আরও ১ অভিযুক্ত, ধৃতের সংখ্যা বেড়ে হল ২
Kylian Mbappe: স্প্যানিশ অভিনেত্রীতে মজেছেন কিলিয়ান এমবাপে? ফ্রান্স অধিনায়কের সঙ্গে কার নাম জড়িয়েছে?
স্প্যানিশ অভিনেত্রীতে মজেছেন কিলিয়ান এমবাপে? ফ্রান্স অধিনায়কের সঙ্গে কার নাম জড়িয়েছে?
Daily Astrology: বিশেষ যোগে কিছু বিষয়ে সতর্ক থাকবেন, এছাড়া একগুচ্ছ ভাল খবরে দিন কাটবে কন্যা-কর্কট-সহ ৫ রাশির জাতকদের
বিশেষ যোগে কিছু বিষয়ে সতর্ক থাকবেন, এছাড়া একগুচ্ছ ভাল খবরে দিন কাটবে কন্যা-কর্কট-সহ ৫ রাশির জাতকদের
Embed widget