এক্সপ্লোর

Murshidabad News: বল ভেবে খেলতে গিয়ে বিপত্তি, ফরাক্কায় বোমা-বিদ্ধ শৈশব

Farakka Incident: ফের মুর্শিদাবাদে বোমায় বিপন্ন শৈশব। ফরাক্কার হাউসনগর গ্রামে অঙ্গনওয়াড়ি কেন্দ্রের সামনে বোমা ফেটে গুরুতর জখম হয়েছে তিন শিশু।

রাজীব চৌধুরী, মুর্শিদাবাদ: পঞ্চায়েত ভোটের (Panchayat Poll 2023) ৪ মাস পরেও বোমা-বিদ্ধ শৈশব। ফরাক্কার (Farakka) হাউসনগরে বোমা ফেটে আহত হল ৩ শিশু। বল ভেবে খেলতে গিয়ে বিস্ফোরণ। স্কুলে যাওয়ার পথে বোমায় উড়ল হাত-পা। আহতদের উদ্ধার করে পাঠানো হয়েছে হাসপাতালে। 

বোমা ফেটে আহত শিশু: ফের মুর্শিদাবাদে বোমায় বিপন্ন শৈশব। একদিকে, ফরাক্কার হাউসনগর গ্রামে অঙ্গনওয়াড়ি কেন্দ্রের সামনে বোমা ফেটে গুরুতর জখম হয়েছে তিন শিশু। একজনের পায়ে গুরুতর আঘাত লাগে। অন্যদিকে, হরিহরপাড়ায় ড্রাম ভর্তি বোমা উদ্ধার হয়েছে। ফরাক্কার হাউসনগর গ্রামে এদিন সকাল ৮টা নাগাদ ICDS সেন্টার থেকে খাবার আনতে যাচ্ছিল তিন শিশু। পুকুর পাড়ে পড়েছিল বোমা। বল ভেবে হাতে তুলতেই বিস্ফোরণ হয়। জঙ্গিপুর মহকুমা হাসপাতালে তিনজনের চিকিৎসা চলছে। কে বা কারা অঙ্গনওয়াড়ি কেন্দ্রের সামনে বোমা রেখে গেল, খতিয়ে দেখা হচ্ছে।অন্যদিকে, হরিহরপাড়ার শ্রীপুর-আমতলা পাড়া এলাকায় তল্লাশি চালিয়ে ঝোপের মধ্যে থেকে ড্রাম ভর্তি বোমা উদ্ধার করে পুলিশ। 

একাধিকবার বোমা ফেটে আক্রান্ত শিশু: বাংলায় বারবার বোমা বিস্ফোরণে রক্তাক্ত হয়েছে শৈশব। গত ১৬ অক্টোবর, পুজোর আগে নদিয়ার নাকাশিপাড়ার মুড়াগাছা গ্রামে বোমা ফেটে জখম হয় দুই ভাই-সহ ৩ বালক।তার আগে ১৮ অগাস্ট,মুর্শিদাবাদের সামশেরগঞ্জে বোমা বিস্ফোরণে জখম হয় এক নাবালক। ১৫ জুলাই, এই জেলারই সালারে বোমা ফেটে জখম হয় এক বালক ও এক শিশু।৩০ জুলাই,একই দিনে কয়েক ঘণ্টার ব্যবধানে উত্তর ২৪ পরগনা ও মালদা, দুই জেলায় বোমা ফেটে গুরুতর জখম হয় দুই বালক। বসিরহাটে হাত উড়ে যায় এক বালকের। মানিকচকে বোমা ফেটে গুরুতর জখম হয় আরেক বালক।

বোমা উদ্ধার: গত ৯ নভেম্বরে মালদার বৈষ্ণবনগরের কৃ্ষ্ণপুর গ্রামে মাঠের মধ্যে ঝোপ থেকে উদ্ধার হয় ৯টি তাজা বোমা। গ্রামবাসীরা ঝোপের মধ্যে বোমা পড়ে থাকতে দেখেন। বৈষ্ণবনগর থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে এলাকা ঘিরে ফেলে। ডাকা হয় বম্ব ডিসপোজাল স্কোয়াডকে। তারপর গত ১১ নভেম্বর কেন্দ্রীয় মন্ত্রীর উদ্বোধন করা কালী পুজোর মণ্ডপের পাশে তাজা বোমা উদ্ধারের ঘটনায় কোচবিহারের দিনহাটায় শুরু হয় রাজনৈতিক তরজা। কিসামত দশগ্রাম গ্রাম পঞ্চায়েতের দয়ার সাগর ক্লাবের কালী পুজোর উদ্বোধন করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিক। ওই পুজো মণ্ডপের কাছেই বোমাবাজি হয়। মণ্ডপের পাশেই মেলে একটি তাজা বোমা। 

আরও পড়ুন: Weather Update: কুড়ির ঘরে নামল পারদ, শীতের আমেজ বাড়বে বঙ্গে

সেরা শিরোনাম

West Bengal Live Blog: চোরবাগান বিপর্যয়ে শিল্পী সুশান্ত শিবানী পালকে তলব লালবাজারের, বুধবারের মধ্যে হাজিরা দিতে নির্দেশ
চোরবাগান বিপর্যয়ে শিল্পী সুশান্ত শিবানী পালকে তলব লালবাজারের, বুধবারের মধ্যে হাজিরা দিতে নির্দেশ
Dengue Update: রাজ্যে নতুন করে ডেঙ্গি আতঙ্ক! কোথায় গাফিলতি, খতিয়ে দেখতে আজ বৈঠক স্বাস্থ্যভবনে
রাজ্যে নতুন করে ডেঙ্গি আতঙ্ক! কোথায় গাফিলতি, খতিয়ে দেখতে আজ বৈঠক স্বাস্থ্যভবনে
Chorbagan Sarbojanin Stampede : চোরবাগানে সিসিটিভিতেও বিশাল গোলমাল, কাজই করেনি অর্ধেক ক্যামেরা? পুলিশ ফুটেজ চাইতেই ...
চোরবাগানে সিসিটিভিতেও বিশাল গোলমাল, কাজই করেনি অর্ধেক ক্যামেরা? পুলিশ ফুটেজ চাইতেই ...
Chorbagan Sarbojanin : চোরবাগান বিপর্যয়ে এবার শিল্পীকে তলব লালবাজারের, কেন ডাক? কী জানতে চায় পুলিশ ?
চোরবাগান বিপর্যয়ে এবার শিল্পীকে তলব লালবাজারের, কেন ডাক? কী জানতে চায় পুলিশ ?

ভিডিও

Coochbehar News | কোচবিহারে ভারত-বাংলাদেশ সীমান্তে উত্তেজনা | ABP Ananda LIVE
Kunal Ghosh:
WB Dengue Update: দুশ্চিন্তা বাড়িয়েছে ডেঙ্গি, আজ স্বাস্থ্য ভবনে উচ্চপর্যায়ের বৈঠক | ABP Ananda
BJP News: রবিবার Delhi-তে বিজেপির স্ট্র্যাটেজি-বৈঠক, উপস্থিত Amit Shah, নিতিন নবীনেরা| Gyanesh Kumar
INDI Alliance: ভোটচুরির অভিযোগে পয়লা নভেম্বর Delhi-র রামলীলা ময়দানে জনসভার ডাক দিয়েছে ইন্ডি জোট

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Amit Shah: 'কখনও চা-ওয়ালা বলে, কখনও তাঁর মাকে অপমান করেছে কংগ্রেস', খাড়গের মন্তব্যে নিন্দা জানিয়ে কী বার্তা অমিত শাহের ?
'কখনও চা-ওয়ালা বলে, কখনও তাঁর মাকে অপমান করেছে কংগ্রেস', খাড়গের মন্তব্যে নিন্দা জানিয়ে কী বার্তা অমিত শাহের ?
Chorbagan Stampede: চোরবাগান কাণ্ডে চিকিৎসকদের 'ডিউটি' নিয়ে মুখ্যমন্ত্রীর প্রশ্নে পাল্টা দেবাশীষ হালদার, “আগে দেখুন RG Kar এর রাতে কারা ডিউটিতে ছিল ?..”
চোরবাগান কাণ্ডে চিকিৎসকদের 'ডিউটি' নিয়ে মুখ্যমন্ত্রীর প্রশ্নে পাল্টা দেবাশীষ হালদার, “আগে দেখুন RG Kar এর রাতে কারা ডিউটিতে ছিল ?..”
Earthquake Hits Afghanistan : কেঁপে উঠল ঘর বাড়ি, ফের ভূমিকম্পের আতঙ্ক গ্রাস করল এই এলাকা
কেঁপে উঠল ঘর বাড়ি, ফের ভূমিকম্পের আতঙ্ক গ্রাস করল এই এলাকা
Rohit Sharma: নিজের অবসর নিয়ে ফের একবার মুখ খুললেন রোহিত শর্মা, দিলেন স্পষ্ট বার্তা
নিজের অবসর নিয়ে ফের একবার মুখ খুললেন রোহিত শর্মা, দিলেন স্পষ্ট বার্তা
Mallikarjun Kharge: 'মোদির বাবাও যাবেন', প্রধানমন্ত্রীকে নিয়ে খাড়গের বিতর্কিত মন্তব্যে তোলপাড়, কেন এই ধরণের বার্তা ?
'মোদির বাবাও যাবেন', প্রধানমন্ত্রীকে নিয়ে খাড়গের বিতর্কিত মন্তব্যে তোলপাড়, কেন এই ধরণের বার্তা ?
Diwali Car Discounts : দীপাবলি উপলক্ষ্য়ে বড় ছাড়, টাটা, মারুতি, হুন্ডাই দিচ্ছে দারুণ অফার, এবার পাবেন সস্তায় গাড়ি
দীপাবলি উপলক্ষ্য়ে বড় ছাড়, টাটা, মারুতি, হুন্ডাই দিচ্ছে দারুণ অফার, এবার পাবেন সস্তায় গাড়ি
Weather Update: আশঙ্কাই সত্য়ি হচ্ছে ? ধেয়ে আসছে শক্তিশালী ঘূর্ণিঝড়, ঘণ্টায় সর্বোচ্চ ১৪০ কিমি পর্যন্ত গতিবেগ নিতে পারে বলে আশঙ্কা, প্রবল বর্ষণের পূর্বাভাস, বড় আপডেট IMD-র
আশঙ্কাই সত্য়ি হচ্ছে ? ধেয়ে আসছে শক্তিশালী ঘূর্ণিঝড়, ঘণ্টায় সর্বোচ্চ ১৪০ কিমি পর্যন্ত গতিবেগ নিতে পারে বলে আশঙ্কা, প্রবল বর্ষণের পূর্বাভাস, বড় আপডেট IMD-র
Gitanjali Express: ট্রেনে মৃত্যু ক্যান্সার রোগীর, ১২ ঘণ্টা লাগল দেহ সরাতে? শবদেহের পাশে বসেই আসতে হয়েছে বলে অভিযোগ যাত্রীদের
ট্রেনে মৃত্যু ক্যান্সার রোগীর, ১২ ঘণ্টা লাগল দেহ সরাতে? শবদেহের পাশে বসেই আসতে হয়েছে বলে অভিযোগ যাত্রীদের
Embed widget