এক্সপ্লোর

Arms Recovery: সেভেন এমএম পিস্তল থেকে পাইপগান, ফের রাজ্যে উদ্ধার অস্ত্র

Murshidabad News: পঞ্চায়েত ভোটের আগে বারবার অস্ত্র উদ্ধারের ঘটনায় ক্রমশ চড়ছে রাজনৈতিক তরজা।

রাজীব চৌধুরী, মুর্শিদাবাদ: ফের রাজ্যে অস্ত্র উদ্ধার। এবার মুর্শিদাবাদে। মুর্শিদাবাদের ডোমকল থেকে আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে। 

কী কী উদ্ধার:
ডোমকল থেকে উদ্ধার হয়েছে একটি সেভেন এমএম পিস্তল, পাইপ গান ও ৫ রাউন্ড গুলি। ওই ঘটনায় ২ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

গোপন সূত্রে খবর পেয়ে বুধবার সকালে ডোমকল পুরসভার ২ নম্বর ওয়ার্ডের হরিডোবা এলাকায় অভিযান চালিয়ে অস্ত্র উদ্ধার হয়। দিনদশেক আগে অস্ত্র কেনাবেচার কারবার চালানোর অভিযোগে ডোমকলের এক মিষ্টি ব্যবসায়ীকে গ্রেফতার করে রাজ্য পুলিশের এসটিএফ। পঞ্চায়েত ভোটের আগে ফের অস্ত্র উদ্ধারের ঘটনায় চড়ছে রাজনৈতিক পারদ।

পরপর অস্ত্র উদ্ধার:
শুধু ডোমকল, দমদম ক্যান্টনমেন্ট বা আমর্হার্স্ট স্ট্রিট নয়, গত কয়েকদিনে একাধিক জেলা থেকে আগ্নেয়াস্ত্র উদ্ধারের ঘটনা ঘটেছে। উত্তর ২৪ পরগনার শাসনের তৃণমূল নেতা সুকুর আলির বাড়ি থেকে আগ্নেয়াস্ত্র উদ্ধার হয়েছে। সম্প্রতি নাবালকদের ওপর বোমাবাজির ঘটনা ঘটেছে  দক্ষিণ ২৪ পরগনার নরেন্দ্রপুরে। সেখান থেকে উদ্ধার হয়েছে আগ্নেয়াস্ত্র।  গত ২৯ অক্টোবর দক্ষিণ ২৪ পরগনার কাশীপুর থেকেও আগ্নেয়াস্ত্র উদ্ধার করে পুলিশ। মুর্শিদাবাদের ডোমকলে মিষ্টির ব্যবসার আড়ালে অস্ত্রের কারবার চালানোর অভিযোগ। ডোমকল থেকে আগ্নেয়াস্ত্র উদ্ধার করেছে রাজ্য পুলিশের এসটিএফ।

ট্রেন থেকে উদ্ধার:
সম্প্রতি দমদম ক্যান্টনমেন্ট স্টেশনে চলন্ত ট্রেন থেকে অস্ত্র সমেত গ্রেফতার হয় এক ব্যক্তি। ২টি সেভেন এমএম পিস্তল, ২টি ওয়ান শটার মিলেছে ওই ব্যক্তির কাছে। ধৃতের নাম তপন সাহা, ধৃতের বাড়ি উত্তর ২৪ পরগনার হাবড়ায়। অস্ত্র সমেত ওই ব্যক্তিকে গ্রেফতার করে রাজ্য এসটিএফ। ধৃত ব্যক্তি অস্ত্র ব্যবসায়ী, দাবি রাজ্য এসটিএফের। 

খাস কলকাতার বুকেও অস্ত্র উদ্ধার হয়েছে। এপিসি রোড থেকে অস্ত্র উদ্ধার করেছে কলকাতা পুলিশের এসটিএফ। অস্ত্র উদ্ধারের ঘটনা গ্রেফতার করা হয়েছিল নিউ আলিপুরের বাসিন্দা জয় চৌধুরী। উদ্ধার হয়েছিল ৩টি অটোম্যাটিক পিস্তল ও ১টি দেশি পিস্তল, এছাড়াও উদ্ধার হয়েছে জাল নোট ও প্রচুর গুলি। উৎসবের মরসুমেই বীরভূমে অস্ত্র উদ্ধার হয়েছিল। সেখানে ৬টি আগ্নেয়াস্ত্র ও ৩টি কার্তুজ উদ্ধার হয়। গ্রেফতার হয় এক জন। শেখ রমজান নামের এক ব্যক্তি আগ্নেয়াস্ত্র বিক্রি করবে। গোপন সূত্রে খবর পেয়ে গঠিত হয় পুলিশের বিশেষ দল। জেলার চারটি জায়গায় নাকা চেকিং শুরু হয়।  বোলপুর থানার সিয়ান গ্রামের কাছে বাইকে চেপে যাওয়ার  সময় শেখ রমজানকে গ্রেফতার করা হয়। তার কাছে থেকে উদ্ধার করা হয় ৬টি আগ্নেয়াস্ত্র ও তিন রাউন্ড গুলি। ধৃতের বাড়ি দুবরাজপুরে। পুলিশর দাবি ওই আগ্নেয়াস্ত্রগুলি মুঙ্গের থেকে আনা হয়েছিল। এই ব্যবসার সঙ্গে কে বা কারা যুক্ত  বা কাকে এই অস্ত্র বিক্রি করা হচ্ছিল, তা জানতে ধৃতকে জেরা শুরু করেছে পুলিশ । সম্প্রতি দীপাবলির আগে শহর শিলিগুড়িতে উদ্ধার চারটি আগ্নেয়াস্ত্র, আগ্নেয়াস্ত্র উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়ায় শহর শিলিগুড়িতে (Siliguri)। 

আরও পড়ুন: 'মা-বোনেদের প্রয়োজন, তাই বিধাবাভাতা প্রাপকরা লক্ষ্মীর ভাণ্ডারের টাকাও পাবেন', ঘোষণা মমতার

সেরা শিরোনাম

Suvendu on Chorbagan Stampede : চোরবাগান সর্বজনীনে নিহতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা, সরকারি চাকরির আশ্বাস মুখ্যমন্ত্রীর
চোরবাগান সর্বজনীনে নিহতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা, সরকারি চাকরির আশ্বাস মুখ্যমন্ত্রীর
News Live Updates: চোরবাগানে পদপিষ্ট হয়ে মৃতদের পরিবারকে ক্ষতিপূরণ, ঘোষণা রাজ্য ও কেন্দ্রের, এখনও পর্যন্ত ১৯ জনের মৃত্যু
চোরবাগানে পদপিষ্ট হয়ে মৃতদের পরিবারকে ক্ষতিপূরণ, ঘোষণা রাজ্য ও কেন্দ্রের, এখনও পর্যন্ত ১৯ জনের মৃত্যু
Suvendu on Chorbagan Stampede : 'অত্যন্ত বেদনাদায়ক ঘটনা, ফ্যাক্ট ফাইন্ডিং হবে', চোরবাগান সর্বজনীনে দুর্ঘটনায় মন্তব্য মুখ্যমন্ত্রীর
'অত্যন্ত বেদনাদায়ক ঘটনা, ফ্যাক্ট ফাইন্ডিং হবে', চোরবাগান সর্বজনীনে দুর্ঘটনায় মন্তব্য মুখ্যমন্ত্রীর
Chorbagan Stampede Death: চোরবাগানে পদপিষ্ট হয়ে মৃত্যুমিছিল, মমতা-তৃণমূলের নিশানায় শুভেন্দুর ‘ভাইপো’, শমীক বললেন, 'সে তো নাবালক!'
চোরবাগানে পদপিষ্ট হয়ে মৃত্যুমিছিল, মমতা-তৃণমূলের নিশানায় শুভেন্দুর ‘ভাইপো’, শমীক বললেন, 'সে তো নাবালক!'

ভিডিও

Chorbagan Durga Puja Stampede | চোরবাগানে সর্বজনীনের মণ্ডপে মৃত্যুমিছিল!
Durga Puja 2026 | গ্রামবাংলাই ছিল মূল ভিত্তি, তাকেই তুলে ধরল জাগরনী সাংস্কৃতিক সংস্থা
Durga Puja 2026 | 'মায়েরা মিথ্যা কথা বলে', কেন এমন থিম বানাল 'পূর্বাচল আমরা সবাই' ক্লাব?
Durga Puja 2026 | কাদামাটি থেকে প্রতিমা — পাটুলি সর্বজনীন দুর্গোৎসব তুলে ধরেছে মৃৎশিল্পীদের কথা
Aj Banglay | উমা এসেছে ঘরে। উৎসবের আনন্দে মেতে রাজ্য |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Food Safety: প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
IND vs WI Highlights: ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
Best Investment Plan : ৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
Bengal vs Services: সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
Jio IPO : বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
Droupadi Murmu: অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
Bollywood News: ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
Road Accident : ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
Embed widget