এক্সপ্লোর

BSF Jawans Death: বচসা থেকে সহকর্মীকে গুলি, লড়াইয়ে প্রাণ হারালেন দুই বিএসএফ জওয়ান

BSF Jawans Lost Lives: ভারত-বাংলাদেশ সীমান্তবর্তী কাকমারি চরের BSF ক্যাম্পে পরপর গুলি শব্দ শোনা যায়। এরপরই দুই জওয়ানের মৃতদেহ উদ্ধার হয়।

রাজীব চৌধুরী, মুর্শিদাবাদ: ২৪ ঘণ্টার মধ্যে ভয়ঙ্কর ঘটনার পুনরাবৃত্তিপাঞ্জাবের অমৃতসরের পর, এবার মুর্শিদাবাদে BSF ক্যাম্পে চলল গুলি। রবিবার অমৃতসরে BSF মেসে সহকর্মীর হাতে গুলিবিদ্ধ হয়ে মৃত্যু হয় ৪ জওয়ানের। আর সোমবার মুর্শিদাবাদে দুই বিএসএফ জওয়ানের মধ্যে বচসায় গুলিবিদ্ধ হয়ে মৃত্যু হল ২ জওয়ানের।

সকাল তখন ৮টা। ভারত-বাংলাদেশ সীমান্তবর্তী কাকমারি চরের BSF ক্যাম্পে পরপর গুলি শব্দ শোনা যায়। এরপরই দুই জওয়ানের মৃতদেহ উদ্ধার হয়। নিহতরা হলেন হেড কনস্টেবল জনসন টপো (৪৫) তাঁর বাড়ি ছত্তীসগঢ়ে। অন্যজন হলেন S G শেখরন (৪৪) তিনি তামিলনাড়ু বাসিন্দা। অভিযোগ, সেই সময়ই দু’জন একে অপরকে লক্ষ্য করে গুলি চালায়। রক্তাক্ত অবস্থায় ঘটনাস্থলে লুটিয়ে পড়েন দু’জন। মৃত্যু হয় দুই জওয়ানের। 

বিএসএফ সূত্রে খবর, নাইট ডিউটি সেরে দু’জনই ক্যাম্পে ফিরেছিলেন। এরপরই বচসায় জড়িয়ে পড়েন তাঁরা। তখনই সার্ভিস রাইফেল দিয়ে একে অন্যের দিকে গুলি ছোড়েন। দক্ষিণবঙ্গ ফ্রন্টিয়ারের বিএসএফ-এর ডিআইজি এস এস গুলেরিয়া, "দু’জনের মধ্যে গুলি চলেছে, তদন্ত চলছে কী ঘটনা ঘটেছে, পুলিশের কাছে অভিযোগ দায়ের করেছি, গোটা বিষয়টি তদন্ত হচ্ছে।" ঘটনার খবর পেয়েই ঘটনাস্থলে পৌছেছেন বিএসএফের আধিকারিকেরা। ঠিক কী কারণে এদিনের ওই অশান্তি, কেন গুলি চলল তা জানতে বিএসএফ বিভাগীয় তদন্ত শুরু করেছে।                                                                                  

তদন্তের জন্য এদিন ম্যাজিস্ট্রেট হিসেবে BSF ক্যাম্পে যান জলঙ্গির বিডিও। জলঙ্গির বিডিও শোভন দাস, "১৫ রাউন্ড গুলি চলেছে। দুজনের দেহে একাধিক গুলির চিহ্ন মিলেছে। দুজনের মধ্যে সমস্যা ছিল শুনেছি।" ঘটনার তদন্ত শুরু হয়েছে।

 

 

 

সেরা শিরোনাম

Singur Factory: সিঙ্গুরে তৈরি হবে কারখানা, শিল্পের মুখ দেখতে চলেছে সিঙ্গুরবাসী ? বড় বার্তা কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদারের
সিঙ্গুরে তৈরি হবে কারখানা, শিল্পের মুখ দেখতে চলেছে সিঙ্গুরবাসী ? বড় বার্তা কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদারের
Kunal Ghosh: 'কারণে অকারণে তেল মারা...', সোশ্যাল মিডিয়ায় দলেরই একাংশকে বিঁধলেন কুণাল ঘোষ, কী লিখেছেন তিনি ?
'কারণে অকারণে তেল মারা...', সোশ্যাল মিডিয়ায় দলেরই একাংশকে বিঁধলেন কুণাল ঘোষ, কী লিখেছেন তিনি ?
West Bengal News Live Updates: বসিরহাটে তৃণমূল ছেড়ে NCPI-তে যোগদানের হিড়িক
বসিরহাটে তৃণমূল ছেড়ে NCPI-তে যোগদানের হিড়িক
Kalyan Banerjee Vs Abu Taher: 'মুর্শিদাবাদে ৩টে MP বের করব, আবু তাহের গদ্দার', হুঙ্কার কল্যাণের, পাল্টা কী বলছেন NCPI সাংসদ
'মুর্শিদাবাদে ৩টে MP বের করব, আবু তাহের গদ্দার', হুঙ্কার কল্যাণের, পাল্টা কী বলছেন NCPI সাংসদ

ভিডিও

Sovandev Chatterjee | ঋতব্রত-আখরুজ্জামানের বিরুদ্ধে থানায় শোভনদেব
Special Summary Revision | ২৩ নভেম্বর প্রকাশিত হচ্ছে না খসড়া ভোটার তালিকা | কবে প্রকাশিত হবে?
West Bengal Police Reshuffle | রাজ্য পুলিশের বেশ কয়েকটি পদে রদবদল | ABP Ananda
Birbhum News | বীরভূমের পাথর ব্যবসায়ী টুলু মণ্ডলকে নতুন সমন | ABP Ananda
Goalpokhar News | ঘুষ নিতে গিয়ে ACB-র হাতে গ্রেফতার পুলিশ অফিসার

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Uttar Pradesh News: বিচারপতি ভেবে ভুল করে গার্ড অফ অনার দেওয়া হল আসাদউদ্দিন ওয়েইসিকে, ভিডিও ভাইরাল
বিচারপতি ভেবে ভুল করে গার্ড অফ অনার দেওয়া হল আসাদউদ্দিন ওয়েইসিকে, ভিডিও ভাইরাল
US-India Relations: ভারতকে আটকাতে চায় চিন, সেই কারণেই পাকিস্তানকে সামরিক সাহায্য? বলছে আমেরিকার রিপোর্ট
ভারতকে আটকাতে চায় চিন, সেই কারণেই পাকিস্তানকে সামরিক সাহায্য? বলছে আমেরিকার রিপোর্ট
Devdutt Padikkal: নিউজ়িল্যান্ডকে কোণঠাসা করার চেষ্টায় ভারত, শেষ দুদিনের পরিকল্পনার কথা জানালেন পাড়িক্কল
নিউজ়িল্যান্ডকে কোণঠাসা করার চেষ্টায় ভারত, শেষ দুদিনের পরিকল্পনার কথা জানালেন পাড়িক্কল
Sanjay Raut: ডিলিমিটেশন বিল পাস করাতে ১৫০ কোটি করে অফার? মোদি সরকারের বিরুদ্ধে সাংসদ কেনার অভিযোগ সঞ্জয় রাউতের
ডিলিমিটেশন বিল পাস করাতে ১৫০ কোটি করে অফার? মোদি সরকারের বিরুদ্ধে সাংসদ কেনার অভিযোগ সঞ্জয় রাউতের
Prosenjit Bag BJP: বৃষ্টিতে ভাসছে চাষের জমি, জল নিকাশির ব্যবস্থা করতে ক্যানেলে নেমে কচুরিপানা সরালেন বিধায়ক
বৃষ্টিতে ভাসছে চাষের জমি, জল নিকাশির ব্যবস্থা করতে ক্যানেলে নেমে কচুরিপানা সরালেন বিধায়ক
Cyclone Akvan: ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
Road Accident: স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
SBI Alert : পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
Embed widget