এক্সপ্লোর

Suvendu On Mamata: 'দাঙ্গাকারীদের উপরেই আপনি ভরসা করেছিলেন..' ! মুখ্যমন্ত্রীকে নিশানা শুভেন্দুর

Suvendu Attacks Mamata On Murshidabad Violence:মুখ্যমন্ত্রীর মুর্শিদাবাদ সফরের পর তীব্র আক্রমণ শানিয়েছেন শুভেন্দু, বিস্ফোরক দাবি বিরোধী দলনেতার..

কলকাতা: মুখ্যমন্ত্রীর মুর্শিদাবাদ সফরের পর একের পর এক প্রশ্ন রেখেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। পাশাপাশি চাঁছাছোলা ভাষায় আক্রমণ শানিয়েছেন শুভেন্দু। বলেন, 'দাঙ্গাকারীদের উপরেই আপনি ভরসা করেছিলেন..' !

আরও পড়ুন, জেলমুক্তির আগেই ফের গ্রেফতার সন্ন্যাসী চিন্ময়কৃষ্ণ দাস !

এদিন সাংবাদিক সম্মেলন করে শুভেন্দু বলেন, 'লজ্জা লাগে না মুখ্যমন্ত্রীর একটু আগে ডুমুরজেলায় বলেছেন, দুটো ওয়ার্ডে গোলমাল হয়েছে।  কে দেয় আপনাকে এই তথ্য। আপনি গেছেন ফিল্ডে ?' প্রশ্ন তোলেন বিরোধী দলনেতা।এরপরেই তিনি সেই নৃশংস হত্যাকাণ্ডের কথা মনে করিয়ে দেন। বলেন, হিন্দু বলে হরগোবিন্দ দাস, চন্দন দাস, বাড়ি থেকে টেনে এনে পশুকাটার ছুরি দিয়ে জবাই করা হয়েছে। তাঁর সঙ্গে আপনি তুলনা করছেন, দাঙ্গবাজ গুলি খেয়ে মরেছে ! সব মৃত্যু দুঃখ্যজনক। দাঙ্গা করতে গেছে, গুলি করেছে। পুলিশ করুক, বিএসএফ করুক, সেতো কমিশন তদন্ত করছে, তাঁরা বুঝবে। আমি জানি না। আমি সাক্ষী নই।'

শুভেন্দু সংযোজন, 'পুলিশ নয়, নিরাপত্তা দিতে পারে কেন্দ্রীয় বাহিনী, এটা বলছে ওখানের মানুষ। আপনি পুলিশমন্ত্রী, আপনাকে তো বলবেই, আপনি নিরাপত্তা দিতে ব্যর্থ। বেলডাঙায় ইমামদের সামনে বলে এসেছিলেন, হিন্দুরা সংখ্যালঘু। হিন্দুদের দেখতে বলেছিলেন ইমামদের, তাই হরগোবিন্দ-চন্দন খুন হয়েছেন। আপনি ওদের দায়িত্ব দিয়ে এসেছিলেন, আপনাকে তো শুনতেই হবে।দাঙ্গাকারীদের উপরেই আপনি ভরসা করেছিলেন, আপনাকে শুনতেই হবে। পুলিশি নিষ্ক্রিয়তা, সিবিআই চেয়ে হাইকোর্টে গেছেন নিহতের পরিবার। হরগোবিন্দ দাসের ছোট ছেলে তুলে নিয়ে গিয়ে এফআইআর করিয়েছেন।' তবে শুধু হিংসা ইস্যুতেই নয়, খরচের ইস্যুতেও পুলিশমন্ত্রীকে তোপ দেগেছেন তিনি।  কারা কী বলেছেন, কী চাইছেন, যা আপনারা দেখিয়ছেন, সরকার কলকাতা হাইকোর্টে যে স্ট্যান্ড রেখেছে, তার তথ্যপ্রমাণও আমি দেখাব। প্রথমত এই মুখ্যমন্ত্রীর সফরে পুলিশি ব্যবস্থার জন্য কয়েক কোটি টাকা খরচ করা হয়েছে।'   

মূলত এদিন মুর্শিদাবাদ সফরে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন, কয়েকজন ধর্মীয় নেতা সেজেছেন।  পালে বাঘ না পড়লেও, তাঁরা বাঘ বাঘ করে চিৎকার করে, রাজনৈতিক ফায়দা নেয়। এবং তাঁরাই কিন্তু দাঙ্গা ঘটিয়ে সবচেয়ে আগে পালিয়ে যায়। আমি কাউকে শত্রু বলে মনে করি না। .. কিন্তু দাঙ্গা যারা লাগায়, তাঁদের আমি মিত্র বলে মনে করি না। মুর্শিদাবাদ জেলাকে কেন্দ্র করে, মাত্র দুটি ওয়ার্ডে গন্ডোগোল হয়েছে, সেটাও কারা করিয়েছেন প্ল্যান করে, কীকরে করিয়েছেন, কীভাবে করিয়েছেন, আমি এই কটা দিন ধরে অনেক ক্রসচেক করেছি।এটা কিন্তু মানুষে মানুষে বিভাজন হচ্ছে। দু-তিনটে লোক আছে, তাঁরা এই গন্ডোগোল পাকাচ্ছে। তাঁরা নাকি বিরাট বিরাট ধর্মনেতা। মানে ধর্মের নামে বিধর্মী নেতা। অনেক বড় বড় কথা বলে। আর আর্থিক উৎস...আমার মনে হয় বিজেপির নেতাদের জিজ্ঞেস করবেন, তাঁরাই বলে দেবে। আমি পরিষ্কার বলছি, এর টোটাল সত্য সত্য তথ্য। আর কিছুটা আমার বাকি আছে, পেয়ে গেলে প্রেসের সামনে আসবে। কারা করেছে, কীভাবে প্ল্যান করে করেছে।'

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Live Updates: কংগ্রেস নেতা ও তাঁর ছেলেকে নৃশংস খুন নাকাশিপাড়ায়
কংগ্রেস নেতা ও তাঁর ছেলেকে নৃশংস খুন নাকাশিপাড়ায়
Nadia News: ফের রক্ত ঝরল বঙ্গে ! নদিয়ার নাকাশিপাড়ায় কংগ্রেস নেতা ও তাঁর ছেলেকে নৃশংসভাবে খুন
ফের রক্ত ঝরল বঙ্গে ! নদিয়ার নাকাশিপাড়ায় কংগ্রেস নেতা ও তাঁর ছেলেকে নৃশংসভাবে খুন
Nirmal Ghosh: লটারির টাকা আত্মসাৎ-এর পর ফের নয়া কাণ্ড ফাঁস, কী অভিযোগ নির্মল ঘোষের বিরুদ্ধে ?
লটারির টাকা আত্মসাৎ-এর পর ফের নয়া কাণ্ড ফাঁস, কী অভিযোগ নির্মল ঘোষের বিরুদ্ধে ?
Weather Alert: ২০২৬-এর শেষে ভয়ঙ্কর শক্তিশালী হতে পারে এল নিনো, কী প্রভাব পড়বে ভারতে?
২০২৬-এর শেষে ভয়ঙ্কর শক্তিশালী হতে পারে এল নিনো, কী প্রভাব পড়বে ভারতে?

ভিডিও

Mahua Maitra | ফের বিক্ষোভের মুখে মহুয়া মৈত্র, বিজেপিকে কড়া সুরে আক্রমণ সেলিমের
Tulu Mondal | টুলু মণ্ডলের DCR জালিয়াতিকাণ্ডে এবার গ্রেফতার সরকারি আধিকারিক
Rachana Banerjee |'তৃণমূল হেরে যাওয়ার পরই দল বদল করেছি' , চাঞ্চল্যকর মন্তব্য রচনার
Samik Bhattacharya |
Tmc News |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Embed widget