এক্সপ্লোর

Mursidabad News: ভিন রাজ্যে কাজে গিয়ে মুত্যু পরিযায়ী শ্রমিকের

Migrant Worker's Death: মৃত পরিযায়ী শ্রমিকের পরিবারের সদস্যরা জানাচ্ছেন, আর্থিক অবস্থার অবনতির কারণেই অল্প বয়সে তাঁকে ভিন রাজ্যে কাজে পাঠিয়েছিল পরিবার।

রাজীব চৌধুরী, মুর্শিদাবাদ: ভিন রাজ্যে কাজ করতে গিয়ে বিদ্যুৎপৃষ্ট হয়ে মৃত্যু হল এক পরিযায়ী শ্রমিকের (Migrant Worker)। মৃত শ্রমিকের নাম কবিরুল শেখ। আর্থিক অবস্থার অবনতির কারণে ভিন রাজ্যে গিয়ে পরিযায়ী শ্রমিকের মৃত্যুর ঘটনায় শোকের ছায়া নেমেছে এলাকায়।

পরিযায়ী শ্রমিকের মৃত্যু-

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মুর্শিদাবাদের (Mursidabad) হরিহরপাড়া থানার প্রদীপ ডাঙা বেলতলা পাড়া এলাকার শ্রমিক কবিরুল শেখ মাস দুয়েক আগে বেঙ্গালুরুতে পাইপ লাইনের কাজে গিয়েছিলেন। বছর কুড়ির ওই শ্রমিক গত বৃহস্পতিবার কাজের সাইটে পাইপ লাইনে কাজ করছিলেন একটি বাড়ির দ্বিতীয় তলায়। সেই সময় কাজ করতে গিয়েই তিনি কোনওভাবে বিদ্যুতের তারের উপর পড়ে যান। তাঁর হাতে ছিল লোহার পাইপও। বিদ্যুতের তারে পড়ে গিয়েই বিদ্যুৎপৃষ্ট হন তিনি। সেই সময় দ্রুত অন্যান্য শ্রমিকরা তাঁকে উদ্ধার করে স্থানীয় স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যান। কিন্তু ততক্ষণে সব শেষ। স্বাস্থ্য কেন্দ্রের চিকিৎসকরা ওই শ্রমিককে মৃত বলে ঘোষণা করেন। কবিরুল শেখের মৃত্যুর খবর বাড়িতে এসে পৌঁছতেই কান্নায় ভেঙে পড়েন পরিবার পরিজনরা।

আরও পড়ুন - BSF rescued Peacock: ভারত-বাংলাদেশ সীমান্ত থেকে উদ্ধার দুটি সাদা ময়ূর, পলাতক চোরাকারবারিরা

মৃত পরিযায়ী শ্রমিকের পরিবারের সদস্যরা জানাচ্ছেন, আর্থিক অবস্থার অবনতির কারণেই অল্প বয়সে তাঁকে ভিন রাজ্যে কাজে পাঠিয়েছিল পরিবার। কিন্তু টাকা রোজগারের জন্য বাইরের রাজ্যে কাজে গিয়ে এইভাবে অকালে যে প্রাণ চলে যাবে, তা এখনও মেনে নিতে পারছেন না মৃত শ্রমিকের পরিবার। জানা গিয়েছে, এখনও মৃতদেহ বাড়িতে এসে পৌঁছয়নি। 

প্রসঙ্গত, সম্প্রতি কিছুদিন আগেই সেকেন্দ্রাবাদের এক বাতিল জিনিসের গুদামে অগ্নিকাণ্ডের ঘটনায় বিহারের ১১ জন পরিযায়ী শ্রমিকের মৃত্যু হয়। দমকলের প্রাথমিকভাবে অনুমান যে শর্ট সার্কিট থেকে আগুন লেগেছে। যদিও সঠিক কারণ জানা যায়নি। জানা যায়, ভোরের দিকে হায়দরাবাদের বইগুড়া অঞ্চলে এক গুদামে আগুন লাগে। অগ্নিকাণ্ডের পর গুদাম থেকে বেরিয়ে আসতে সক্ষম হন এক শ্রমিক। তাঁকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পুলিশ সূত্রে খবর, অন্তত ১২ জন কর্মী ওই গুদামের দোতলায় ঘুমোচ্ছিলেন যখন আগুন লাগে গুদামের এক তলায়। 'কর্মীদের বেরিয়ে আসার একমাত্র রাস্তা ছিল একতলার বাতিল জিনিসের দোকান যেটার শাটার বন্ধ ছিল,' বলছেন স্থানীয় পুলিশ।

সেরা শিরোনাম

অফিসের ভেতর বই বিক্রি করুন...CPM কে আর কী কী বলল কোর্ট ? রাজ্যকেও বড় নির্দেশ
অফিসের ভেতর বই বিক্রি করুন...CPM কে আর কী কী বলল কোর্ট ? রাজ্যকেও বড় নির্দেশ
Weather Update : ফের নিম্নচাপের আশঙ্কা ? আবহাওয়া দফতর থেকে বড় আপডেট
ফের নিম্নচাপের আশঙ্কা ? আবহাওয়া দফতর থেকে বড় আপডেট
West Bengal News Live Updates: ফেস্টিভ মুডে কলকাতা, ভক্তের ভিড়ে সরগরম পুজো মণ্ডপ, রাস্তায় মানুষের ঢল, নানা জায়গায় থিমের লড়াই
ফেস্টিভ মুডে কলকাতা, ভক্তের ভিড়ে সরগরম পুজো মণ্ডপ, রাস্তায় মানুষের ঢল, নানা জায়গায় থিমের লড়াই
Earthquake : ফের ভূমিকম্প ! ভোরের আলো ফোটার আগেই কাঁপল মাটি, আরও বড় ধাক্কার আশঙ্কা ?
ফের ভূমিকম্প ! ভোরের আলো ফোটার আগেই কাঁপল মাটি, আরও বড় ধাক্কার আশঙ্কা ?

ভিডিও

Durga Puja 2026 : এক ঝলকে দেখে নিন হায়দরাবাদ সান সিটি দুর্গাপুজা সমিতির পুজো | ABP Ananda
Durga Puja 2026: ৯৫ বছরে পা দিল সোদপুর ক্লাবের পুজো, ঠাকুরদালানের আদলে তৈরি হয়েছে মণ্ডপ | ABP Ananda
Durga Puja 2026 | দুর্গাপুজোয় মাতল গোটা রাজ্য, আলোর মালায় সেজে উঠেছে হাওড়া ব্রিজ
Durga Puja 2026 | ৪৮ তম বর্ষে পদার্পণ সল্টলেক BD ব্লকের, এবছর তাদের থিম বহমান | #abpananda
Durga Puja 2026 | ৯০ বছরে পা, প্যাগোডার আদলে মণ্ডপ, শারদ আনন্দে 'সারল্যে' সেরা পদ্মপুকুর বারোয়ারি

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Quantum Physics: একই মানুষ ভিন্ন ভিন্ন রূপে বিরাজ করছেন সমান্তরাল মহাবিশ্বে, ভাগ্য নয়, সবই আসলে মাল্টিভার্সের খেলা, বলছে বিজ্ঞান
একই মানুষ ভিন্ন ভিন্ন রূপে বিরাজ করছেন সমান্তরাল মহাবিশ্বে, ভাগ্য নয়, সবই আসলে মাল্টিভার্সের খেলা, বলছে বিজ্ঞান
Jan Neeti Bharat: নতুন রাজনৈতিক দলের সূচনা, নেতৃত্বে প্রাক্তন IAS দিব্যা মিত্তল, সিস্টেমের উপর বীতশ্রদ্ধ হয়ে চাকরি ছাড়েন
নতুন রাজনৈতিক দলের সূচনা, নেতৃত্বে প্রাক্তন IAS দিব্যা মিত্তল, সিস্টেমের উপর বীতশ্রদ্ধ হয়ে চাকরি ছাড়েন
Koffee With Karan: বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
Overseas Citizenship of India: অভিনেতা ইমরান খানের রয়েছে OCI কার্ড, এটা কী, কারা পেতে পারেন? কী সুবিধা পাওয়া যায় OCI কার্ড থাকলে?
অভিনেতা ইমরান খানের রয়েছে OCI কার্ড, এটা কী, কারা পেতে পারেন? কী সুবিধা পাওয়া যায় OCI কার্ড থাকলে?
Stamp Paper in WB: রাজ্যে মিলছে না স্ট্যাম্প পেপার, জনস্বার্থ মামলা দায়ের হাইকোর্টে, নাম জড়াচ্ছে তৃণমূলের!
রাজ্যে মিলছে না স্ট্যাম্প পেপার, জনস্বার্থ মামলা দায়ের হাইকোর্টে, নাম জড়াচ্ছে তৃণমূলের!
Agnimitra On Kunal: ’কুণালবাবুর সারদার টাকা থেকে তো আর আমরা রাস্তা রং করিনি
’কুণালবাবুর সারদার টাকা থেকে তো আর আমরা রাস্তা রং করিনি", রাস্তায় রামধনু রঙ বিতর্কে আক্রমণ অগ্নিমিত্রার
Unknown Number: অচেনা নম্বর থেকে কে ফোন করেছে আপনাকে, জানিয়ে দেবে অপারেটরই, নির্দেশিকা জারি DoT-এর
অচেনা নম্বর থেকে কে ফোন করেছে আপনাকে, জানিয়ে দেবে অপারেটরই, নির্দেশিকা জারি DoT-এর
Mallickrjun Kharge On PM Modi: প্রধানমন্ত্রীকে চিঠি খাড়গের, উল্লেখ
প্রধানমন্ত্রীকে চিঠি খাড়গের, উল্লেখ "পুনর্বিন্যাস বিল"-এর ইস্যু, বড় কোনও দাবি ?
Embed widget