এক্সপ্লোর

Garfa Mystery Death: মহিলা আইনজীবীর অস্বাভাবিক মৃত্যু গড়ফায়, চাঞ্চল্য ছড়াল এলাকায়

Female Lawyer: গড়ফায় মহিলা আইনজীবীর অস্বাভাবিক মৃত্যু ঘিরে দানা বাঁধল রহস্য। মৃতের নাম রমা পাল বলে পুলিশ সূত্রে খবর। গড়ফায় সেলিমপুর লেনের বাড়িতে একাই থাকতেন বছর ৬৫-র ওই মহিলা।

আবির দত্ত, কলকাতা: গড়ফায় (Garfa) মহিলা (female) আইনজীবীর (lawyer) অস্বাভাবিক মৃত্যু (mysterious death) ঘিরে দানা বাঁধল রহস্য। মৃতের নাম রমা পাল বলে পুলিশ সূত্রে খবর। গড়ফায় সেলিমপুর লেনের বাড়িতে একাই থাকতেন বছর ৬৫-র ওই মহিলা। কী ভাবে মৃত্যু খতিয়ে দেখছে পুলিশ (police)।

কী জানা গেল?
গত কাল রাত ১২ টা নাগাদ রমা পালের বাড়ির দরজা খোলা ছিল, দেখতে পান প্রতিবেশিরা। তাঁদের দাবি, ঘরে পড়েছিল দেহ। হঠাৎ কী ভাবে এমন ঘটল? চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। মৃত্যুর কারণ খতিয়ে দেখছে গড়ফা থানার পুলিশ। আপাতত জানা গিয়েছে, মৃতা আলিপুর জাজেস কোর্টে প্র্যাকটিস করতেন। তাঁর স্বামী বা সন্তান নেই। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, প্রথমে তাঁকে দেখে শুয়ে রয়েছেন বলেই মনে হয়েছিল। কিন্তু পরে সন্দেহ হওয়ায় পুলিশে খবর দেওয়া হয়। ঘটনাস্থলে আসে গড়ফা থানার পুলিশ। তারাই হাসপাতালে নিয়ে যান দেহটি। তার পরই প্রৌঢ়ার মৃত্যু নিশ্চিত করা হয়। তবে কেন মৃত্যু সেটি জানতে ময়নাতদন্ত করার কথা। আপাতত অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে তদন্ত শুরু হয়েছে। ময়নাতদন্ত আজই হওয়ার কথা। তার পরই ছবিটি স্পষ্ট হতে পারে, ধারণা তদন্তকারীদের। এর আগেও আইনজীবীর রহস্যমৃত্যু ঘিরে তোলপাড় পড়েছে শহরে। বছরতিনেক আগেকার কথা। 

আগেও রহস্যমৃত্যু...
বছরতিনেক আগে দমদমের অভিজাত আবাসনে এক আইনজীবীর রহস্যমৃত্যু ঘিরে হইচই পড়ে যায়। মল রোডে নিজের চেম্বারে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি চালানোর জেরে প্রাণ যায় ওই আইনজীবীর। নিজের লাইসেন্সপ্রাপ্ত রিভলভার থেকেই গুলি চালান ওই আইনজীবী, উঠে আসে এমনই। মৃতের নাম ছিল বিজলিকান্ত ভট্টাচার্য। দেহ ময়নাতদন্তের জন্য পাঠায় পুলিশ। পরিবারের দাবি, অবসাদে ভুগছিলেন তিনি। ২০১৭ সালে আবার দক্ষিণ ২৪ পরগনার হরিনাভিতে এক মহিলা আইনজীবীর রহস্যমৃত্যু ঘিরেও হইচই পড়ে যায়। সে বার ঘর থেকে তাঁর ঝুলন্ত দেহ উদ্ধার হয়েছিল বলে জানান মৃতার শ্বশুরবাড়ির লোকজন। যদিও তা মানতে নারাজ বাপের বাড়ির লোকজন। তবে গড়ফার ক্ষেত্রে কী হয়েছিল, এখনও বলার মতো কোনও তথ্য পায়নি পুলিশ। এমনকি প্রত্যক্ষদর্শীরাও জানাচ্ছেন, ওভাবে শুয়ে থাকতে দেখে তাঁরাও ঘরের ভিতরে ঢোকেননি। বাইরে থেকেই সবকিছুর ভিডিও করে পুলিশে খবর দেন। যা করার পুলিশ করেছে। প্রৌঢ়া আইনজীবীর কোনও সমস্যা ছিল না, সে ব্যাপারেও এই মুহূর্তে কোনও তথ্য নেই। তা হলে হঠাৎ কী হল? ধোঁয়াশা ঢাকা ঘটনায় রহস্যের পরত ও শোরগোল।

আরও পড়ুন:কুয়াশায় ঢাকা চারদিক, দেরিতে বহু ট্রেন, সমস্যা বিমান চলাচলেও

   

 

 

সেরা শিরোনাম

Durga Puja Weather Update: সপ্তমীতে ফের বৃষ্টি ! অষ্টমীতেও দুর্যোগ ? পুজোর বাকি দিন গুলোর আবহাওয়া নিয়ে বড় আপডেট IMD-র
সপ্তমীতে ফের বৃষ্টি ! অষ্টমীতেও দুর্যোগ ? পুজোর বাকি দিন গুলোর আবহাওয়া নিয়ে বড় আপডেট IMD-র
Durga Puja 2026: দুর্গাপুজোয় মহাবিপর্যয়, বাতিল করা হল সমস্ত VIP পাস, জারি হল নির্দেশিকা
Durga Puja 2026: দুর্গাপুজোয় মহাবিপর্যয়, বাতিল করা হল সমস্ত VIP পাস, জারি হল নির্দেশিকা
News Live Updates: 'সমস্ত পুজো মণ্ডপের VIP পাস বাতিল', চোরবাগান বিপর্যয়ের পর বড় সিদ্ধান্ত
'সমস্ত পুজো মণ্ডপের VIP পাস বাতিল', চোরবাগান বিপর্যয়ের পর বড় সিদ্ধান্ত
CM Suevndu On Chorbagan Stampede :
"সবাইকেই বলব, এই সময় উচিত রাজনীতি থেকে দূরে থাকা", চোরবাগান কাণ্ডে সাংবাদিকদের মুখোমুখি মুখ্যমন্ত্রী

ভিডিও

Chorbagan Durga Puja Stampede | চোরবাগানে সর্বজনীনের মণ্ডপে মৃত্যুমিছিল!
Durga Puja 2026 | গ্রামবাংলাই ছিল মূল ভিত্তি, তাকেই তুলে ধরল জাগরনী সাংস্কৃতিক সংস্থা
Durga Puja 2026 | 'মায়েরা মিথ্যা কথা বলে', কেন এমন থিম বানাল 'পূর্বাচল আমরা সবাই' ক্লাব?
Durga Puja 2026 | কাদামাটি থেকে প্রতিমা — পাটুলি সর্বজনীন দুর্গোৎসব তুলে ধরেছে মৃৎশিল্পীদের কথা
Aj Banglay | উমা এসেছে ঘরে। উৎসবের আনন্দে মেতে রাজ্য |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Food Safety: প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
IND vs WI Highlights: ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
Best Investment Plan : ৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
Bengal vs Services: সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
Jio IPO : বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
Droupadi Murmu: অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
Bollywood News: ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
Road Accident : ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
Embed widget