এক্সপ্লোর

Rajpur Sonarpur Oil Controversy: দেওয়াল থেকে চুঁইয়ে পড়ছে তরল, তেল নাকি অন্য কিছু? রাজপুর-সোনারপুরে চাঞ্চল্য

West Bengal News: চিটচিটে কালো তরল, ঘনত্বের দিক থেকে অনেকটা গ্রিজের মতো। কখনও আবার তার থেকে চুঁইয়ে একটা অংশ পড়ছে দেওয়ালের ওপর থেকে নীচের দিকে।

অরিত্রিক ভট্টাচার্য, কলকাতা: রাজপুর-সোনারপুরে সন্দেহজনক তরল ঘিরে রহস্য। বাড়ি থেকে বের হচ্ছে সন্দেহজনক তরল। বাড়ির দেওয়ালে বাড়ছে কালো ছাপ।
ওই তরল তেল জাতীয় কিছু, জানালেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক।

তরল ঘিরে রহস্য: চিটচিটে কালো তরল, ঘনত্বের দিক থেকে অনেকটা গ্রিজের মতো। কখনও আবার তার থেকে চুঁইয়ে একটা অংশ পড়ছে দেওয়ালের ওপর থেকে নীচের দিকে। বাড়ির বাসিন্দাদের দাবি, বছর দেড়েক ধরে এমন ঘটনাই ঘটছে। যা ঘিরে রীতিমতো শোরগোল পড়ে গেছে, রাজপুর-সোনারপুর পুরসভার ২৯ নম্বর ওয়ার্ডে। উদ্বিগ্ন বাড়ির মালিক থেকে প্রতিবেশীদের একাংশ। ওই বাড়ির বাসিন্দা বলেন, "ক্রমশ জিনিসটা বাড়ছে। সবথেকে বড়া বিষয় হল এটা কতটা বিপজ্জনক তা বুঝতে পারছি না। সব মিলিয়ে দুশ্চিন্তায় আছি। সবাই আসুন দেখুন, কিন্তু আমরা ফলাফল জানতে চাই। বাড়ির এই অংশে কোনও রান্নাঘর নেই।''

বাড়ির দেওয়াল বেয়ে চুঁইয়ে পড়া কালো ঘন তরল আসলে কী? যাদবপুর বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের অধ্যাপক দেবজ্যোতি ঘোষালকে নিয়ে ঘটনাস্থলে গেল এবিপি আনন্দ। কালো তরলের রহস্যের সন্ধানে হাতেকলমে চলল পরীক্ষা। প্রশ্ন হল, বাড়ির দেওয়াল এভাবে তেলতেলে হচ্ছে কী কারণে? বিশেষজ্ঞদের প্রাথমিক অনুমান, অনেকদিন ধরে তেল জাতীয় চটচটে কোনও পদার্থ বাতাসের সংস্পর্শে এসে এমন কালো রং নিয়েছে। এদিন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক বলেন, "তেল তাতে কোনও সন্দেহ নেই। কিন্তু তেলের সঙ্গে কিছু অপদ্রব্যও মেশানো আছে। সেই অপদ্রব্যগুলো পলিমারাইজড সাবস্ট্যান্স হতে পারে যেটা দিক নির্দেশ করছে যে এই তেলটা মিনারেল অয়েলও হতে পারে, ন্যাচারাল অয়েলও হতে পারে। কিন্তু তেলটা বহু পুরনো।''         

বিশেষজ্ঞদের একাংশ আবার মনে করছেন, ছত্রাক জাতীয় কিছু থেকেও এমন কালো দাগ পড়তে পারে বাড়ির দেওয়ালে। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক চিরঞ্জীব ভট্টাচার্য বলেন, "কোনওভাবে এটা পেট্রোলিয়াম অয়েল হওয়া সম্ভব নয়। এরকম হতে পারে জলাজমিতে বাড়িতে হলে এই ধরনের ছত্রাকজাতীয় কিছু হতে পারে।'' কিন্তু কিছুতেই যেন কমছে না বাড়ির বাসিন্দাদের উদ্বেগ। মঙ্গলবার রাজপুর-সোনারপুর পুরসভার ২৯ নম্বর ওয়ার্ডের ওই বাড়িতে যাওয়ার কথা রয়েছে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের বিশেষজ্ঞদের। রবিবার, সেখানে গিয়ে কালো তরলের নমুনা সংগ্রহ করেন ONGC-র প্রতিনিধিরা।

আরও পড়ুন: Bangladeshi Arrest: নেই বৈধ পরিচয়পত্র ও পাসপোর্ট, এবার শিয়ালদা স্টেশন থেকে গ্রেফতার বাংলাদেশি মহিলা

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Monsoon Update : বর্ষা বিদায় শুরু ? সরতে শুরু করল মৌসুমী বায়ু? এ রাজ্যে কবে থামবে বৃষ্টি? IMD - র বড় আপডেট
বর্ষা বিদায় শুরু ? সরতে শুরু করল মৌসুমী বায়ু? এ রাজ্যে কবে থামবে বৃষ্টি? IMD - র বড় আপডেট
Kolkata Building Collapse: সাতসকালে বিকট শব্দ, কলকাতায় হুড়মুড়িয়ে ভেঙে পড়ল পুরনো বাড়ির একাংশ, মৃত্যু..
সাতসকালে বিকট শব্দ, কলকাতায় হুড়মুড়িয়ে ভেঙে পড়ল পুরনো বাড়ির একাংশ, মৃত্যু..
News Live Updates: 'ককরোচ-মকরোচ রাতারাতি কোথা থেকে বেরিয়ে আসে?', CJP আন্দোলনকারীর বাবার মৃত্যু নিয়ে বললেন দিলীপ ঘোষ
'ককরোচ-মকরোচ রাতারাতি কোথা থেকে বেরিয়ে আসে?', CJP আন্দোলনকারীর বাবার মৃত্যু নিয়ে বললেন দিলীপ ঘোষ
TMC News: হালিশহরে পুলিশ লকআপে তৃণমূল কর্মী বিরজু কেওতের মৃত্যুতে এবার তদন্তে সিআইডি
হালিশহরে পুলিশ লকআপে তৃণমূল কর্মী বিরজু কেওতের মৃত্যুতে এবার তদন্তে সিআইডি

ভিডিও

Tarapith Fire Incident Update: তারাপীঠ হোটেলে অগ্নিকাণ্ডে মৃত্যুমিছিল, এবার গ্রেফতার হোটেল মালিক | ABP Ananda
Nadia Congress: নদিয়ায় ছেলে-সহ কংগ্রেস নেতাকে নৃশংসভাবে খুন, আরও ২জন গ্রেফতার
Asish Banerje: আশিস বন্দ্য়োপাধ্য়ায়ের অস্বাভাবিক মৃত্য়ুর পর ফের 'ভাইপো' তত্ত্ব সামনে আনল বিজেপি!
Asish Banerjee: কী এমন ঘটল যে জীবনের এই প্রান্তে এসে এত বড় পদক্ষেপ নিলেন বর্ষীয়ান তৃণমূল নেতা?
Bankura News:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget