এক্সপ্লোর

Bangladeshi Arrest: নেই বৈধ পরিচয়পত্র ও পাসপোর্ট, এবার শিয়ালদা স্টেশন থেকে গ্রেফতার বাংলাদেশি মহিলা

Sealdah News: শিয়ালদা স্টেশন থেকে গ্রেফতার বাংলাদেশের মহিলা। গতকাল রাতে স্টেশন চত্বরে ঘোরাফেরা করায় সন্দেহ হয় এন্টালি থানার পুলিশের।

সুকান্ত মুখোপাধ্যায়, কলকাতা: এবার শিয়ালদা স্টেশন থেকে গ্রেফতার বাংলাদেশি (Bangladeshi Arrest) মহিলা। পুলিশ সূত্রে খবর, কোনও বৈধ পরিচয়পত্র ও পাসপোর্ট দেখাতে পারেননি। কীভাবে, কাদের সাহায্য়ে অনুপ্রবেশ? খতিয়ে দেখছে পুলিশ। 

গ্রেফতার বাংলাদেশি মহিলা: কখনও মুর্শিদাবাদের জলঙ্গি তো কখনও উত্তর ২৪ পরগনার বাগদা; গত কয়েকদিনে রাজ্যের একাধিক জায়গা থেকে পুলিশের জালে ধরা পড়েছে একাধিক বাংলাদেশি অনুপ্রবেশকারী। এবার একেবারে খাস শিয়ালদা স্টেশন চত্বর থেকে অবৈধভাবে ভারতে ঢুকে পড়া এক তরুণীকে গ্রেফতার করে পুলিশ। তবে পুলিশের চিন্তা বাড়িয়েছে ধৃত অনুপ্রবেশকারীর বারবার বয়ানবদল। সূত্রের খবর, গত দু'এক দিন ধরেই শিয়ালদা স্টেশন চত্বরে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করছিলেন এই তরুণী। শনিবার একইভাবে তাঁকে NRS হাসপাতাল চত্বরের পাশে ঘোরাফেরা করতে দেখেন পুলিশকর্মীরা।  এরপর রাত ৮টা নাগাদ প্রথমে তাঁকে আটক করে এন্টালি থানার পুলিশ। সূত্রের দাবি, ধৃত বেবি বিশ্বাসের বাড়ি বাংলাদেশের বরিশাল জেলার পাথরঘাটা থানার নাচনপাড়া মল্লিকখালি গ্রামে। তাঁর বাবার নাম আলমগির খান। ভারতে আসার পাসপোর্ট, ভিসা বা কোনওরকম বৈধ নথি ধৃতের থেকে মেলেনি। তাহলে কীভাবে ভারতে ঢুকে পড়লেন বাংলাদেশের এই তরুণী? পুলিশ সূত্র বলছে, ধৃত তরুণীকে জেরা করে জানা গেছে, উত্তর ২৪ পরগনার বসিরহাটে ভারত-বাংলাদেশ সীমান্ত দিয়ে আবদুল শেখ নামে এক আত্মীয়ের সঙ্গে অবৈধভাবে সীমান্ত পেরিয়ে এদেশে ঢুকে পড়েন তিনি। 
 
কিন্তু কতদিন আগে? তা নিয়েই এখন শুরু হয়েছে ধন্ধ! পুলিশ সূত্রে দাবি, বারবার বয়ান বদল করছেন ধৃত। কখনও বলছেন মাত্র ৩ দিন আগে তিনি ভারতে এসেছেন। কখনও সেটা বেড়ে ১২ দিন হচ্ছে।  আবার কখনও চাঞ্চল্যকর বয়ান দিয়ে বলছেন, আজ থেকে তিন মাস আগে তিনি ভারতে ঢোকেন। এক আত্মীয়ের সহযোগিতায় মুম্বইয়ে চলে যান এই তরুণী। সেখানে গিয়ে পরিচারিকার কাজও শুরু করেন। কিন্তু সেখানে অবৈধভাবে ভারতে ঢুকে পড়া বাংলাদেশের নাগরিকদের খুঁজে বের করার ধরপাকড় শুরু হতেই  ধরা পড়ার ভয়ে ফের ট্রেনে চেপে মুম্বই থেকে হাওড়ায় চলে আসেন। আবদুল শেখ নামে যে আত্মীয়ের সঙ্গে ধৃত তরুণী ভারতে প্রবেশ করেন, সেই আত্মীয় কোথায়? কী তাঁর পরিচয়? সে কি ভারতীয় না বাংলাদেশের নাগরিক? সে এখন কোথায়? মুম্বই কি স্রেফ কাজের উদ্দেশ্যেই গিয়েছিলেন তরুণী? তাহলে পুলিশকে বিভ্রান্ত করছেন কেন? এখন এসব প্রশ্নের উত্তরই খুঁজে পেতে চাইছেন তদন্তকারীরা। এদিন শিয়ালদা কোর্টে তোলা হলে তাঁকে ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছেন বিচারক। 

 

আরও পড়ুন: Malda TMC Leader Death: এখনও অধরা মালদাকাণ্ডে আরও ২ অভিযুক্ত, 'মাথার দাম' ঘোষণা পুলিশের

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Live: রাজ্যের প্রাক্তন মন্ত্রীর দেহ উদ্ধার, ৫ বারের বিধায়কের মৃত্যু ঘিরে রহস্য
রাজ্যের প্রাক্তন মন্ত্রীর দেহ উদ্ধার, ৫ বারের বিধায়কের মৃত্যু ঘিরে রহস্য
North 24 Parganas News: রাজ্যের এই অংশে আচমকাই চলল গুলি ..
North 24 Parganas News: রাজ্যের এই অংশে আচমকাই চলল গুলি ..
Former State Minister Asish Banerjee Death Mystery:
"রাতেও আমরা সবাই বসে গল্প করেছি..", রাজ্যের প্রাক্তন মন্ত্রীর রহস্যমৃত্যুতে বাকরুদ্ধ আশিস বন্দ্যোপাধ্যায়ের ভাই
Rampurhat TMC Leader Death Mystery: ‘দুর্নীতি করিনি’, লেখা রয়েছে নোটে, রাজ্যের প্রাক্তন মন্ত্রী, ডেপুটি স্পিকার, বর্ষীয়ান তৃণমূল নেতার ঝুলন্ত দেহ উদ্ধার
‘দুর্নীতি করিনি’, লেখা রয়েছে নোটে, রাজ্যের প্রাক্তন মন্ত্রী, ডেপুটি স্পিকার, বর্ষীয়ান তৃণমূল নেতার ঝুলন্ত দেহ উদ্ধার

ভিডিও

Mahua Maitra | ফের বিক্ষোভের মুখে মহুয়া মৈত্র, বিজেপিকে কড়া সুরে আক্রমণ সেলিমের
Tulu Mondal | টুলু মণ্ডলের DCR জালিয়াতিকাণ্ডে এবার গ্রেফতার সরকারি আধিকারিক
Rachana Banerjee |'তৃণমূল হেরে যাওয়ার পরই দল বদল করেছি' , চাঞ্চল্যকর মন্তব্য রচনার
Samik Bhattacharya |
Tmc News |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Asish Banerjee: 'প্রচণ্ড দুঃখ... এটা কী জন্য হল, বুঝতে পারছি না', আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে বলছেন অনুব্রত
'প্রচণ্ড দুঃখ... এটা কী জন্য হল, বুঝতে পারছি না', আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে বলছেন অনুব্রত
Railway Station Water: রেল স্টেশনের কলের জলে E. coli ব্যাকটিরিয়া, প্ল্যাটফর্ম, শৌচাগার অপরিচ্ছন্ন, CAG রিপোর্টে উদ্বেগ
রেল স্টেশনের কলের জলে E. coli ব্যাকটিরিয়া, প্ল্যাটফর্ম, শৌচাগার অপরিচ্ছন্ন, CAG রিপোর্টে উদ্বেগ
Weather Alert: রবিতে দুর্যোগ, সোমেও দিনভর ঝড়বৃষ্টি, জারি লাল-কমলা-হলুদ সতর্কতা, বইবে দমকা ঝোড়ো হাওয়াও
রবিতে দুর্যোগ, সোমেও দিনভর ঝড়বৃষ্টি, জারি লাল-কমলা-হলুদ সতর্কতা, বইবে দমকা ঝোড়ো হাওয়াও
RG Kar Case: RG Kar-এ অভয়ার খুন-ধর্ষণের মামলায় অপরাধীদের সর্বোচ্চ শাস্তির দাবি BJP বিধায়ক রত্নার, নিশানা মমতাকেও,
RG Kar-এ অভয়ার খুন-ধর্ষণের মামলায় অপরাধীদের সর্বোচ্চ শাস্তির দাবি BJP বিধায়ক রত্নার, নিশানা মমতাকেও, "এরা যা অত্যাচার করেছে, মেয়েটার ওপর .."
Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
Suspected Terrorist Arrested: জঙ্গি সন্দেহে বেঙ্গালুরু থেকে গ্রেফতার বাদুড়িয়ার যুবক, ধৃতের সঙ্গে পাক জঙ্গি গোষ্ঠীর যোগ রয়েছে বলে অভিযোগ
জঙ্গি সন্দেহে বেঙ্গালুরু থেকে গ্রেফতার বাদুড়িয়ার যুবক, ধৃতের সঙ্গে পাক জঙ্গি গোষ্ঠীর যোগ রয়েছে বলে অভিযোগ
RRB JE Vacancy: রেলে চাকরির বড় সুযোগ ! শূন্যপদ ৩৯৯৩টি, কারা আবেদনের যোগ্য ? শেষ তারিখ কবে ?
রেলে চাকরির বড় সুযোগ ! শূন্যপদ ৩৯৯৩টি, কারা আবেদনের যোগ্য ? শেষ তারিখ কবে ?
ABP Ananda Top 10, 16 August 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Morning
ABP Ananda Top 10, 16 August 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Morning
Embed widget