এক্সপ্লোর

AIIMS Recruitment Scam: এইমসে নিয়োগে দুর্নীতির অভিযোগ, বাড়িতে হাজির সিআইডি, বিজেপি নেতার পুত্রবধূকে জিজ্ঞাসাবাদ

Nadia News: গোটা জিজ্ঞাসাবাদ পর্ব ভিডিওগ্রাফি করা হয়েছে। তিনি কী ভাবে চাকরি পেয়েছেন, কবে থেকে চাকরি করছেন, কত টাকা বেতন পান, এমন একাধিক প্রশ্নের উত্তর জানতে চাওয়া হয়।

পার্থপ্রতিম ঘোষ, চাকদা (নদিয়া): এইমস নিয়োগ দুর্নীতি মামলায় (AIIMS Recruitment Scam) বিজেপি নেতার বাড়িতে সিআইডি (CID)। চাকদার বিজেপি (BJP)বিধায়ক বঙ্কিম ঘোষের পুত্রবধূ অনুসূয়া ঘোষকে জিজ্ঞাসাবাদ করেন রাজ্যের গোয়েন্দারা। এর আগে, তাঁকে ভবানীভবনে ডেকে পাঠানো হয়েছিল। পাঠানো হয়েছিল নোটিসও। কিন্তু তিনি সিআইডি-র কাছে সময় চান। তাতেই বুধবার দুপুরে তাদের বাড়িতে হাজির হন গোয়েন্দারা। প্রায় ১ ঘণ্টা ২০ মিনিট তাঁকে জিজ্ঞাসাবাদ করা হয়। 

বিজেপি নেতার পুত্রবধূকে জিজ্ঞাসাবাদ সিআইডি-র

গোয়েন্দা সূত্রে জানা গিয়েছে, গোটা জিজ্ঞাসাবাদ পর্ব ভিডিওগ্রাফি করা হয়েছে। তিনি কী ভাবে চাকরি পেয়েছেন, কবে থেকে চাকরি করছেন, কত টাকা বেতন পান, এমন একাধিক প্রশ্নের উত্তর জানতে চাওয়া হয়। খতিয়ে দেখে, প্রয়োজনে ফের তাঁকে জিজ্ঞাসাবাদ করা হবে বলে জানা গিয়েছে। এ ব্যাপারে বিজেপি বিধায়কের প্রতিক্রিয়া মেলেনি। 

চাকদার বিজেপি বিধায়ক বঙ্কিম ঘোষ ও বাঁকুড়ার বিজেপি বিধায়ক নীলাদ্রিশেখর দানার বিরুদ্ধে কল্যাণী AIIMS-এ প্রভাব খাটিয়ে  বেআইনি নিয়োগের অভিযোগ উঠেছে। সেই নিয়ে বিজেপি-র বনগাঁ সাংগঠনিক জেলার নেতা পার্থ চট্টোপাধ্যায় গত ৬ মে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে ই-মেল পাঠিয়ে অভিযোগ করেন। এর পরই, মুর্শিবাদের এক বাসিন্দা কল্যাণী থানায় লিখিত অভিযোগ করেন।বাঁকুড়ার বিজেপি সাংসদ ও কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুভাষ সরকার, রানাঘাটের সাংসদ জগন্নাথ সরকার, বাঁকুড়ার বিজেপি বিধায়ক নীলাদ্রিশেখর দানা ও চাকদার বিজেপি বিধায়ক বঙ্কিম ঘোষ-সহ আট জনের নামে এফআইআর দায়ের হয়। 

আরও পড়ুন: Jagdeep Dhankhar: রাজ্যকে তীব্র আক্রমণ ধনকড়ের, 'রাজভবন তামাশার জায়গা হয়ে উঠেছে,' পাল্টা পার্থ-বিমান

জানা যায়, প্রভাব খাটিয়ে বিজেপি বিধায়ক বঙ্কিম তাঁর পুত্রবধূকে চাকরি পাইয়ে দিয়েছেন। নিজের মেয়েকে চাকরি পাইয়ে দিয়েছেন নীলাদ্রিশেখর। সেই মামলার তদন্তভার নেয় রাজ্য পুলিশের গোয়েন্দা সংস্থা সিআইডি। ডেকে পাঠানো হয় অনুসূয়াকে। কিন্তু হাজিরা দেননি তিনি। তার পরই এ দিন সটান বাড়িতে গিয়ে তাঁকে জিজ্ঞাসাবাদ করা হয়। 

এইমস নিয়োগ দুর্নীতি মামলায় জিজ্ঞাসাবাদ

এসএসসি মামলায় এ যাবৎ শাসকদলকে আক্রমণ করে আসা বিজেপি-কে এই নিয়ে এই ঘটনায় তীব্র আক্রমণ করতে নেমে পড়ে তৃণমূল।  সেই আবহে বিজেপি-র সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ জানান, অপরাধ প্রমাণ হলে অবশ্যই পদক্ষেপ করা উচিত। পাল্টা রাজ্য সরকারের ছত্রছায়ায় কত দুর্নীতি হয়েছে, প্রশ্ন তোলেন তিনি।

সেরা শিরোনাম

West Bengal News LIVE: পালাবদলের পর রাজ্যে পঞ্চম এনকাউন্টার, আজ ময়নাতদন্ত রতন শেখের, এলাকায় দুষ্কৃতী দাপট, শঙ্কায় স্থানীয়রা
পালাবদলের পর রাজ্যে পঞ্চম এনকাউন্টার, আজ ময়নাতদন্ত রতন শেখের, এলাকায় দুষ্কৃতী দাপট, শঙ্কায় স্থানীয়রা
Cyclone Alert: বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়ের চোখরাঙানি! শক্তি বাড়িয়ে অতি প্রবল ঘূর্ণিঝড়ের আশঙ্কা, বাংলায় ভারী বৃষ্টির সতর্কতা
বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়ের চোখরাঙানি! শক্তি বাড়িয়ে অতি প্রবল ঘূর্ণিঝড়ের আশঙ্কা, বাংলায় ভারী বৃষ্টির সতর্কতা
Shantanu Thakur : দলেই বিভেদ ! প্রশাসন সম্পূর্ণভাবে দায়ী, প্রশাসন দেখেও দেখছে না , চাঞ্চল্যকর মন্তব্য শান্তনু ঠাকুরের
দলেই বিভেদ ! প্রশাসন সম্পূর্ণভাবে দায়ী, প্রশাসন দেখেও দেখছে না , চাঞ্চল্যকর মন্তব্য শান্তনু ঠাকুরের
NCPI: 'কেন সাংসদ পদ খারিজ নয়?' NCPI-কে জবাব দিতে শেষ সুযোগ অধ্যক্ষের
'কেন সাংসদ পদ খারিজ নয়?' NCPI-কে জবাব দিতে শেষ সুযোগ অধ্যক্ষের

ভিডিও

Democratic TMC X Handle News : আচমকাই সাসপেন্ড গণতান্ত্রিক তৃণমূল কংগ্রেসের এক্স হ্য়ান্ডল
Kunal Ghosh : আদালত অবমাননা মামলায় বড় স্বস্তি কুণাল ঘোষের, হাইকোর্টের রায়ে স্থগিতাদেশ সুপ্রিম কোর্টের
ISF News : শাসনে আইএসএফ-এর সভায় মিলল না পুলিশের অনুমতি, বিকল্প প্রস্তাব ঘিরে রাজনৈতিক তরজা
Weather News: জগদ্ধাত্রী পুজোয় কি হবে ঝমঝমিয়ে বৃষ্টি? কী বলছে হাওয়া অফিস?
Sukanta Majumdar News :

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Bharat Summit: ভারতে এসে ‘ভোট চোর, গদ্দি ছোড়’ স্লোগান ইতালির নেতার, বিজেপি-র নিশানায় রাহুল, ‘অব কি বার ট্রাম্প সরকার’ স্মরণ করাল কংগ্রেস
ভারতে এসে ‘ভোট চোর, গদ্দি ছোড়’ স্লোগান ইতালির নেতার, বিজেপি-র নিশানায় রাহুল, ‘অব কি বার ট্রাম্প সরকার’ স্মরণ করাল কংগ্রেস
Open Fetal Surgery: মায়ের গর্ভে ২৫ সপ্তাহের ভ্রূণ, অস্ত্রোপচার করল AIIMS, ভারতে এই প্রথম, জন্মগত ত্রুটি সারবে কি?
মায়ের গর্ভে ২৫ সপ্তাহের ভ্রূণ, অস্ত্রোপচার করল AIIMS, ভারতে এই প্রথম, জন্মগত ত্রুটি সারবে কি?
PPF Investment : মাসে ৫০০০ টাকা করে জমালে সন্তান পাবে ১৬ লাখ , কীভাবে সম্ভব জেনে নিন ?
মাসে ৫০০০ টাকা করে জমালে সন্তান পাবে ১৬ লাখ , কীভাবে সম্ভব জেনে নিন ?
US Measles Elimination Status: ফের বিভীষিকা হয়ে উঠছে হাম? বাড়ছে সংক্রমণ, ঘটছে মৃত্যুও, ২৬ বছর পর প্রকোপ আমেরিকাতেও, সতর্ক করছে WHO
ফের বিভীষিকা হয়ে উঠছে হাম? বাড়ছে সংক্রমণ, ঘটছে মৃত্যুও, ২৬ বছর পর প্রকোপ আমেরিকাতেও, সতর্ক করছে WHO
Astrology: মহাদেবের কৃপায় রাত পোহালেই 'মালামাল' হবে ৮ রাশি ! অর্থ সহ এই সব ক্ষেত্রে 'সাফল্যের শিখরে' পৌঁছবেন আপনি
মহাদেবের কৃপায় রাত পোহালেই 'মালামাল' হবে ৮ রাশি ! অর্থ সহ এই সব ক্ষেত্রে 'সাফল্যের শিখরে' পৌঁছবেন আপনি
New cyclone: ফের ধেয়ে আসছে নতুন ঘূর্ণিঝড়! কত কিমি বেগে ঝড়ের আশঙ্কা? কোথায় ল্যান্ডফল? বিপাকে কোন কোন রাজ্য?
ফের ধেয়ে আসছে নতুন ঘূর্ণিঝড়! কত কিমি বেগে ঝড়ের আশঙ্কা? কোথায় ল্যান্ডফল? বিপাকে কোন কোন রাজ্য?
BJP News: ‘সিপিএম-কে কোর্টে পাঠিয়েছে তৃণমূলই, এখন প্রবল ভালবাসা’, পুরভোট নিয়ে বিরোধীদের নিশানা শমীকের, বললেন, ‘বিজেপি-র লোকই বসবে’
‘সিপিএম-কে কোর্টে পাঠিয়েছে তৃণমূলই, এখন প্রবল ভালবাসা’, পুরভোট নিয়ে বিরোধীদের নিশানা শমীকের, বললেন, ‘বিজেপি-র লোকই বসবে’
1 Crore Fund: মাসে ৩ হাজার টাকা জমালেও কোটি টাকার সম্পত্তি তৈরি করা সম্ভব, জানেন কীভাবে?
মাসে ৩ হাজার টাকা জমালেও কোটি টাকার সম্পত্তি তৈরি করা সম্ভব, জানেন কীভাবে?
Embed widget