এক্সপ্লোর

Nadia: উৎসবের রাতে অগ্নিকাণ্ড, শান্তিপুরের সুতোর গোডাউনে তিন ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে পরিস্থিতি

Nadia Fire Update: শান্তিপুরের সুতোর গোডাউনে ভয়াবহ অগ্নিকাণ্ড। কালীপুজোর রাতে আগুন লাগে গোডাউনে। প্রাথমিকভাবে স্থানীয় বাসিন্দাদের অনুমান বাজি থেকেই আগুন লেগে যায়। তবে তিন ঘণ্টায় পরিস্থিতি নিয়ন্ত্রণে।

সুজিত মণ্ডল, নদিয়া: কালীপুজোর রাতে অগ্নিকাণ্ড। শান্তিপুরের সুতোর গোডাউনে ভয়াবহ অগ্নিকাণ্ড। হঠাৎ আগুন লাগার ঘটনায় আতঙ্ক ছড়ায় গোটা এলাকায়। জানা যায়, বৃহস্পতিবার রাত্রি সাড়ে দশটা নাগাদ ওই এলাকার বাসিন্দা জগদীশ চন্দ্রের শাড়ি তৈরির সুতো মজুদ করে রাখা গোডাউনে হঠাৎই ভয়াবহ আগুন লেগে যায়। 

গতকাল রাতে নদিয়ার শান্তিপুর থানার বসন্তপল্লিতে একটি সুতোর গোডাউনে আগুন লাগে। নিমেষে সেই আগুন দ্রুত ছড়িয়ে পড়ে চারিদিকে। ঘটনাস্থলে পৌঁছয় দমকলের ৩টি ইঞ্জিন। প্রায় ৩ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে তারা। তবে অগ্নিকাণ্ডের ঘটনায় কেউ হতাহত হননি। শাড়ি তৈরির জন্য ওই গোডাউনে সুতো মজুত করে রাখা হয়েছিল। তবে ক্ষয়ক্ষতি হয়েছে কয়েক লক্ষ টাকার। প্রাথমিকভাবে স্থানীয় বাসিন্দাদের ধারণা, কালীপুজো উপলক্ষে অনেকেই ফানুস ওড়ায়। সেই ফানুসের আগুনের ফুলকি কোনওভাবে গোডাউনে পড়ে। এরপরেই আগুন ধরে যায়। 

সম্প্রতি খিদিরপুরের ফ্যান্সি মার্কেটের উল্টোদিকে গ্রিন প্লাজা মার্কেটে ভয়াবহ আগুন লাগে। খিদিরপুরে ইলেকট্রনিক সরঞ্জামের পাইকারি বাজারে আগুন লাগে এদিন। দমকলের ৪টি ইঞ্জিনের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

এদিন বেলার দিকেই রিজেন্ট পার্ক থানা এলাকায় অগ্নিদগ্ধ হয়ে মৃত্যু হয় যুবকের। পেশায় পুরোহিত ওই যুবক বাড়িতে একাই থাকতেন। পুলিশ সূত্রে খবর, সকালে বাড়িতে আগুন লাগার পর তিনি বের হতে পারেননি। দমকল সূত্রে খবর, কী থেকে অগ্নিকাণ্ড ঘটেছে, তা স্পষ্ট নয়।

আরও পড়ুন: Darjeeling Businessmen in Problem: বালাসন সেতুতে বন্ধ যান চলাচল, দীপাবলির আলোতে অনিশ্চয়তার অন্ধকারে ব্যবসায়ীরা

দাউদাউ করে জ্বলছিল ঘর।  ভিতর থেকে ‘বাঁচাও... বাঁচাও’ চিত্‍কার শুনতে পেয়েছিলেন প্রতিবেশীরা। কিন্তু বাঁচানো যায়নি অগ্নিব্যুহে আটকে পড়া যুবককে।  অগ্নিদগ্ধ হয়ে মৃত্যুর মর্মান্তিক এই ঘটনা ঘটে রিজেন্ট পার্ক থানা এলাকার পূর্ব পুঁটিয়ারির পশ্চিম আনন্দপল্লিতে। স্থানীয় সূত্রে খবর, টালির চালের এই দু’কামরার বাড়িতে একা থাকতেন ৩৫ বছরের গৌতম চক্রবর্তী। পেশায় ছিলেন পুরোহিত। এদিন সকালে আচমকাই তাঁর বাড়িতে আগুন ধরে যায়।  দাউদাউ করে ধোঁয়া বেরোতে থাকে।  ঘরে আটকে পড়েন গৌতম।  

প্রতিবেশীরা ছুটে আসেন। টালির চাল ভেঙে গৌতমকে বের করে আনার চেষ্টা হলেও তা সফল হয়নি। দমকলের ১টি ইঞ্জিন বেশ কিছুক্ষণের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনলেও তখন সব শেষ। দরজা ভেঙে গুরুতর অগ্নিদগ্ধ অবস্থায় গৌতমকে উদ্ধার করা হয়। তাঁকে এসএসকেএম হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিত্‍সকরা মৃত বলে ঘোষণা করেন। 

সেরা শিরোনাম

West Bengal News Live Updates: ফেস্টিভ মুডে কলকাতা, ভক্তের ভিড়ে সরগরম পুজো মণ্ডপ, রাস্তায় মানুষের ঢল, নানা জায়গায় থিমের লড়াই
ফেস্টিভ মুডে কলকাতা, ভক্তের ভিড়ে সরগরম পুজো মণ্ডপ, রাস্তায় মানুষের ঢল, নানা জায়গায় থিমের লড়াই
Durga Puja: দুর্গাপুজোর চাঁদার জুলুম, ১৫ হাজার টাকা চেয়ে চাপ গ্যারেজ মালিককে, মারধরের অভিযোগ
দুর্গাপুজোর চাঁদার জুলুম, ১৫ হাজার টাকা চেয়ে চাপ গ্যারেজ মালিককে, মারধরের অভিযোগ
Amit Shah : দুর্গাপুজোর আবহে আজ রাজ্যে অমিত শাহ, কোন কোন মণ্ডপে যাবেন তিনি?
দুর্গাপুজোর আবহে আজ রাজ্যে অমিত শাহ, কোন কোন মণ্ডপে যাবেন তিনি?
Sandip Ghosh : লড়তে পারেন বর্তমান সরকারের সঙ্গেও! সন্দীপ ঘোষের জামিন হতেই বিস্ফোরক অভয়ার বাবা
লড়তে পারেন বর্তমান সরকারের সঙ্গেও! সন্দীপ ঘোষের জামিন হতেই বিস্ফোরক অভয়ার বাবা

ভিডিও

Mamata Banerjee: 'তোমাদের দিদি দৃঢ়ভাবে তোমাদের পাশে আছে', CJP-র পাশে থাকার বার্তা মমতার | ABP Ananda
Calcutta High Court: রাজ্যে স্ট্যাম্প পেপারের 'আকাল', অভিযোগ তুলে জনস্বার্থ মামলা | ABP Ananda
Durga Puja 2026 : এক ঝলকে দেখে নিন হায়দরাবাদ সান সিটি দুর্গাপুজা সমিতির পুজো | ABP Ananda
Durga Puja 2026: ৯৫ বছরে পা দিল সোদপুর ক্লাবের পুজো, ঠাকুরদালানের আদলে তৈরি হয়েছে মণ্ডপ | ABP Ananda
Durga Puja 2026 | দুর্গাপুজোয় মাতল গোটা রাজ্য, আলোর মালায় সেজে উঠেছে হাওড়া ব্রিজ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Quantum Physics: একই মানুষ ভিন্ন ভিন্ন রূপে বিরাজ করছেন সমান্তরাল মহাবিশ্বে, ভাগ্য নয়, সবই আসলে মাল্টিভার্সের খেলা, বলছে বিজ্ঞান
একই মানুষ ভিন্ন ভিন্ন রূপে বিরাজ করছেন সমান্তরাল মহাবিশ্বে, ভাগ্য নয়, সবই আসলে মাল্টিভার্সের খেলা, বলছে বিজ্ঞান
Jan Neeti Bharat: নতুন রাজনৈতিক দলের সূচনা, নেতৃত্বে প্রাক্তন IAS দিব্যা মিত্তল, সিস্টেমের উপর বীতশ্রদ্ধ হয়ে চাকরি ছাড়েন
নতুন রাজনৈতিক দলের সূচনা, নেতৃত্বে প্রাক্তন IAS দিব্যা মিত্তল, সিস্টেমের উপর বীতশ্রদ্ধ হয়ে চাকরি ছাড়েন
Koffee With Karan: বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
Overseas Citizenship of India: অভিনেতা ইমরান খানের রয়েছে OCI কার্ড, এটা কী, কারা পেতে পারেন? কী সুবিধা পাওয়া যায় OCI কার্ড থাকলে?
অভিনেতা ইমরান খানের রয়েছে OCI কার্ড, এটা কী, কারা পেতে পারেন? কী সুবিধা পাওয়া যায় OCI কার্ড থাকলে?
Stamp Paper in WB: রাজ্যে মিলছে না স্ট্যাম্প পেপার, জনস্বার্থ মামলা দায়ের হাইকোর্টে, নাম জড়াচ্ছে তৃণমূলের!
রাজ্যে মিলছে না স্ট্যাম্প পেপার, জনস্বার্থ মামলা দায়ের হাইকোর্টে, নাম জড়াচ্ছে তৃণমূলের!
Agnimitra On Kunal: ’কুণালবাবুর সারদার টাকা থেকে তো আর আমরা রাস্তা রং করিনি
’কুণালবাবুর সারদার টাকা থেকে তো আর আমরা রাস্তা রং করিনি", রাস্তায় রামধনু রঙ বিতর্কে আক্রমণ অগ্নিমিত্রার
Unknown Number: অচেনা নম্বর থেকে কে ফোন করেছে আপনাকে, জানিয়ে দেবে অপারেটরই, নির্দেশিকা জারি DoT-এর
অচেনা নম্বর থেকে কে ফোন করেছে আপনাকে, জানিয়ে দেবে অপারেটরই, নির্দেশিকা জারি DoT-এর
Mallickrjun Kharge On PM Modi: প্রধানমন্ত্রীকে চিঠি খাড়গের, উল্লেখ
প্রধানমন্ত্রীকে চিঠি খাড়গের, উল্লেখ "পুনর্বিন্যাস বিল"-এর ইস্যু, বড় কোনও দাবি ?
Embed widget