এক্সপ্লোর

Nadia: কৃষ্ণনগরে পুরভোটের মুখে জল প্রকল্পের উদ্বোধন, তুঙ্গে রাজনৈতিক চাপানউতোর

Nadia News: পুরভোটের আগে জল প্রকল্পের উদ্বোধন নিয়ে কৃষ্ণনগরে তুঙ্গে উঠেছে রাজনৈতিক চাপানউতোর। তৃণমূলের বিরুদ্ধে জল প্রকল্প নিয়ে রাজনীতি করার অভিযোগ তুলেছে বিজেপি। মানতে নারাজ রাজ্যের শাসক দল।

প্রদ্যোৎ সরকার, কৃষ্ণনগর: পরিশ্রুত পানীয় জল (Drinking Water) প্রকল্পের উদ্বোধন হল নদিয়ার (Nadia) কৃষ্ণনগরে (Krishnanagar)। পুরভোটের (Municipal Election) মুখে তা নিয়ে জল গড়াল রাজনীতির ময়দানে।

২০১৮ সালে কৃষ্ণনগরের এই জল প্রকল্পের উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। জল প্রকল্পের জন্য খরচ হয়েছে প্রায় ৭০ কোটি টাকা। সোমবার এই প্রকল্পের আনুষ্ঠানিক উদ্বোধন করেন কৃষ্ণনগরের প্রশাসক এবং জেলাশাসক। পুরসভার দাবি, ১৫ দিনের মধ্যে পুর এলাকার প্রতিটি ঘরে পৌঁছবে পরিশ্রুত পানীয় জল। আর এ নিয়েই পুরভোটের মুখে তুঙ্গে উঠেছে রাজনৈতিক চাপানউতোর। নদিয়া উত্তর সাংগঠনিক জেলা বিজেপি মুখপাত্র সন্দীপ মজুমদারের দাবি, ‘এটা কেন্দ্রীয় সরকারের প্রকল্প, ২০১৮ সালে কেন্দ্রীয় সরকার তার জন্য অর্থ বরাদ্দ করেছিল। কৃষ্ণনগর পৌরসভা নির্বাচনের আগে তারা জল প্রকল্পের উদ্বোধন করলেন ঘটা করে, এটা লোক দেখানো।’

পাল্টা কৃষ্ণনগর পুরসভার প্রশাসক ও তৃণমূল নেতা নরেশকুমার দাস বলেছেন, ‘আগামী ১৫ দিনের মধ্যে সকলের বাড়িতে জল পৌঁছে যাবে। ইঞ্জিনিয়ারদের অসুবিধা ও ফান্ডের সমস্যার জন্য কাজ আটকে ছিল। বিরোধীরা বিরোধীদের মতো বলবে।’

সবমিলিয়ে পুরভোটের আগে জল প্রকল্প নিয়ে তুঙ্গে রাজনীতি।

কয়েকদিন আগেই নদিয়ার অপর এক পুরসভা রানাঘাটে কয়েকটি প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস হয়। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পুর ও নগরোন্নয়ন মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য এবং কারামন্ত্রী উজ্জ্বল বিশ্বাস। যে প্রকল্পগুলির উদ্বোধন করেন তাঁরা, এর মধ্যে রয়েছে গৃহহীনদের জন্য আবাস নীড়াশ্রয়, পার্ক ও বিপণন কেন্দ্র এবং চূর্ণী নদীর ধারে পর্যটন কেন্দ্র ‘বৈকালিক’। এর পাশাপাশি বিপণন কেন্দ্র স্বয়ংসিদ্ধা, কর্মতীর্থ প্রকল্পের শিলান্যাসও করেন তাঁরা।

পুর নির্বাচনের আগে একাধিক প্রকল্পের উদ্বোধন নিয়ে কটাক্ষ করেন রানাঘাট উত্তর-পশ্চিমের বিধায়ক তথা নদিয়া দক্ষিণ সাংগঠনিক জেলা বিজেপির সভাপতি পার্থসারথি চট্টোপাধ্যায়। বিজেপি বিধায়কের দাবি, ‘পুরসভা নির্বাচনের আগে এটা চমক ছাড়া আর কিছুই নয়। তৃণমূল আসলে ভয় পাচ্ছে ভারতীয় জনতা পার্টিকে। রানাঘাটের মানুষ বিষয়গুলি বোঝেন। এগুলির কাজ অনেকদিন ধরেই চলছিল, নতুন কিছু নয়। তাছাড়া ১১ মাসে এটা কোনওভাবেই সম্ভব হয় না। গত ১১ মাসে এদের উন্নয়ন হচ্ছে ফেসবুকের উন্নয়ন। আবার সেগুলিকে ফেসবুকে দেওয়ার জন্যই ঘটা করে উদ্বোধন হল।’

রাজ্যের পুর ও নগর উন্নয়নমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য পাল্টা বলেন, ‘একটা কাজ করেছে, তার তো উদ্বোধন হয়। আমরা তো দেখছি কেন্দ্রীয় সরকারের কাজ না করেই উদ্বোধন হয়ে যাচ্ছে। সুতরাং বিরোধীরা কী বলল কিছু যায় আসে না। ভোটের আগে উদ্বোধন কোনও কৌশল নয়।’

সেরা শিরোনাম

Mamata Banerjee: প্রয়াত উজ্জ্বল বিশ্বাস, ‘দলবদল করতে চাননি, বিজেপি-র প্রতিহিংসার শিকার’, দাবি মমতার, পাল্টা গেরুয়া শিবির
প্রয়াত উজ্জ্বল বিশ্বাস, ‘দলবদল করতে চাননি, বিজেপি-র প্রতিহিংসার শিকার’, দাবি মমতার, পাল্টা গেরুয়া শিবির
Jahangir Khan: ঝুঁকতে হল 'পুষ্পা'কে ! যা বলেছিলেন তাই করলেন মুখ্যমন্ত্রী, ঠিক কোন হুঁশিয়ারি দিয়েছিলেন শুভেন্দু অধিকারী ?
ঝুঁকতে হল 'পুষ্পা'কে ! যা বলেছিলেন তাই করলেন মুখ্যমন্ত্রী, ঠিক কোন হুঁশিয়ারি দিয়েছিলেন শুভেন্দু অধিকারী ?
Bhai Phota 2026: ভাইরা ফোঁটা নিলেন, শুধু দিদি আর জায়গাটা পাল্টে গেল! পালাবদলের ভাইফোঁটায় যেন আদ্যপান্ত অচেনা ছবি
ভাইরা ফোঁটা নিলেন, শুধু দিদি আর জায়গাটা পাল্টে গেল! পালাবদলের ভাইফোঁটায় যেন আদ্যপান্ত অচেনা ছবি
News Live Updates: বাড়ির সামনে নজরদারি চালাচ্ছে পুলিশ, ভিডিও পোস্ট অভিষেকের, লিখলেন, 'মনে হচ্ছে হামলার পরিকল্পনা'
বাড়ির সামনে নজরদারি চালাচ্ছে পুলিশ, ভিডিও পোস্ট অভিষেকের, লিখলেন, 'মনে হচ্ছে হামলার পরিকল্পনা'

ভিডিও

Durga Puja 2026: 'যা দেখা যায় না তাও দুর্গা',মহাষ্টমী কৃত্যে 'দুর্গাকথায়' স্বামী পরমাত্মানন্দ মহারাজ | ABP Ananda LIVE
Durga Puja 2026:
Durga Puja: 'জাগতিক বৃত্তিকে রূপান্তরিত করতে হবে দুর্গাবৃত্তিতে', মহানবমীর 'দুর্গাকথায়' নন্দিনী ভৌমিক
CM Suvendu Adhikari:
Sovandeb Chattopadhyay:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Nandigram News: ‘প্রাক্তন মুখ্যমন্ত্রী সৎ ছিলেন, দলটা খারাপ ছিল’, নন্দীগ্রামে বললেন শুভেন্দু অধিকারী
‘প্রাক্তন মুখ্যমন্ত্রী সৎ ছিলেন, দলটা খারাপ ছিল’, নন্দীগ্রামে বললেন শুভেন্দু অধিকারী
RG Kar Case:“মিডিয়ায় ফুটেজের জন্য না করে, আপনাদের কাজ করুন”, কড়া বার্তা মুখ্যমন্ত্রীর, সন্দীপ ঘোষের জামিন ইস্যুতে এবার যা বললেন অভয়ার মা..
“মিডিয়ায় ফুটেজের জন্য না করে, আপনাদের কাজ করুন”, কড়া বার্তা মুখ্যমন্ত্রীর, সন্দীপ ঘোষের জামিন ইস্যুতে এবার যা বললেন অভয়ার মা..
SIR Row: উত্তরপ্রদেশে ১.২৭ কোটি হিন্দুর নাম বাদ, বেড়েছে মুসলিম ভোটার? কমিশনের কাছে যোগী আদিত্যনাথ
উত্তরপ্রদেশে ১.২৭ কোটি হিন্দুর নাম বাদ, বেড়েছে মুসলিম ভোটার? কমিশনের কাছে যোগী আদিত্যনাথ
Rajiv Gandhi: বাড়ি নিয়ে যেতে পারেননি প্রথম সন্তানকে, নিজেহাতে তাকে সমাধিস্থ করেন রাজীব, খোলসা করলেন সনিয়া গাঁধী
বাড়ি নিয়ে যেতে পারেননি প্রথম সন্তানকে, নিজেহাতে তাকে সমাধিস্থ করেন রাজীব, খোলসা করলেন সনিয়া গাঁধী
Abhaya Mother Ratna Debnath:
" এগুলি টিকিটিকি, আরশোলা, ছারপোকা.. ইট মারলেই ঠিক হয়ে যাবে", অভয়া মঞ্চকে আক্রমণ অভয়ার মা রত্না দেবনাথের
Diwali Firecracker: দিওয়ালিতে ভয়াবহ ঘটনা, জানলা দিয়ে রকেট ঢুকে আগুনে পুড়ে ছাই বিছানা-আসবাব, এসি নষ্ট, ভয়াবহ অভিজ্ঞতা
দিওয়ালিতে ভয়াবহ ঘটনা, জানলা দিয়ে রকেট ঢুকে আগুনে পুড়ে ছাই বিছানা-আসবাব, এসি নষ্ট, ভয়াবহ অভিজ্ঞতা
New Covid Variant: মহামারীর রূপ নেবে করোনার নতুন এই ভ্যারিয়েন্ট? কতটা ভয়ঙ্কর? কী জানাচ্ছে WHO? জানুন উপসর্গগুলো
মহামারীর রূপ নেবে করোনার নতুন এই ভ্যারিয়েন্ট? কতটা ভয়ঙ্কর? কী জানাচ্ছে WHO? জানুন উপসর্গগুলো
FD Rates November : ৮.৬০ শতাংশ পর্যন্ত সুদ পাবেন নভেম্বরে, এই ব্যাঙ্কগুলি বদলেছে FD রেটস 
৮.৬০ শতাংশ পর্যন্ত সুদ পাবেন নভেম্বরে, এই ব্যাঙ্কগুলি বদলেছে FD রেটস 
Embed widget