এক্সপ্লোর

Kaliganj By Election: কাদা প্যাচপ্যাচে রাস্তা, টানা বৃষ্টি, দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণেই কালীগঞ্জের বিভিন্ন বুথে ভোটারের সংখ্যা অনেক কম

Kaliganj By Poll: দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণেই বুথে ভোটারের সংখ্যা তুলনায় কম। তবে স্থানীয়দের দাবি নিরাপত্তা ঠিক আছে। সকালে বৃষ্টি হচ্ছে তাই লোক কম। বেলা বাড়লে লোক বাড়বে।

অর্ণব মুখোপাধ্যায়, আবির দত্ত, নদিয়া : বুধবার রাত থেকে চলছে টানা বৃষ্টি। বৃহস্পতিবার সকালেও রয়েছে নিম্নচাপের প্রভাব। আর এই দুর্যোগপূর্ণ আবহাওয়াই একপ্রকার বাধা হয়ে দাঁড়াচ্ছে ভোটারদের ভোটকেন্দ্রে যাওয়ার ক্ষেত্রে। আজ নদিয়ার কালীগঞ্জ বিধানসভায় উপনির্বাচন। আপাতত শান্তিপূর্ণ ভাবেই চলছে ভোটদান পর্ব। কিন্তু একাধিক বুথের সামনে ঢোকার রাস্তায় জমেছে পুরু কাদা। একদিকে বৃষ্টি, অন্যদিকে কাদা। রাস্তায় রীতিমতো ব্যালেন্স করে হাঁটাচলা করতে হচ্ছে ভোটারদের। এখনও তেমন ভিড় দেখা যায়নি বুথগুলিতে। 

দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণেই বুথে ভোটারের সংখ্যা তুলনায় কম। তবে স্থানীয়দের দাবি নিরাপত্তা ঠিক আছে। সকালে বৃষ্টি হচ্ছে তাই লোক কম। বেলা বাড়লে লোক বাড়বে। কাদা পেরিয়ে ভোটারদের বুথে আসতে-যেতে বেশ সমস্যা হচ্ছে। কিছু জায়গায় কেন্দ্রীয় নিরাপত্তাবাহিনী কাদা জমা রাস্তায় বালি ফেলার কথা জানিয়েছে সকালেই। তাতে মানুষের যাতায়াত করতে সুবিধা হবে। কারণ মানুষ এত কাদা পেরিয়ে ঢুকতে পারবেন না বুথে। তবে এখনও সেভাবে কোনও পদক্ষেপ দেখা যায়নি। বেশ কিছু বুথে নিরাপত্তারক্ষীরাই হাত ধরে বয়স্ক ভোটারদের কাদা পিছল রাস্তা পার করিয়ে দিচ্ছেন। 

প্রসঙ্গত উল্লেখ্য, কালীগঞ্জ বিধানসভার উপনির্বাচনের তৃণমূল প্রার্থী আলিফা আহমেদের হয়ে প্রচার করতে যখন ফিরহাদ হাকিম এবং জুন মালিয়া গিয়েছিলেন, তখন সাধারণ মানুষ তাঁদের কাছে ছুটে গিয়েছিল বেহাল রাস্তা ভাল করে দেওয়ার আর্জি নিয়ে। সেই রাস্তায় আজকে ভোটারদের ভোটকেন্দ্রে যাওয়ার ক্ষেত্রে কিছু জায়গায় বেশ বড় বাধা হয়ে দাঁড়াচ্ছে। আজ সারাদিন দক্ষিণবঙ্গের প্রায় সব জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে, তা আগেই জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। পলাশীতে বুথে মুখে ঢোকার রাস্তায় জমেছে পুরু কাদার স্তর। 

আজ নদিয়ার কালীগঞ্জ বিধানসভা কেন্দ্রে উপনির্বাচনে লড়াই ত্রিমুখী। প্রয়াত তৃণমূল বিধায়ক নাসিরউদ্দিন আহমেদের কন্যা আলিফা আহমেদকে প্রার্থী করেছে তৃণমূল। বিজেপির প্রতীকে লড়ছেন আশিস ঘোষ। বামফ্রন্টের সমর্থনে কংগ্রেসের প্রার্থী কাবিলউদ্দিন শেখ। এখানে ভোটগ্রহণ কেন্দ্র থাকছে ১৬২টি। বুথের সংখ্যা ৩০৯। এই কেন্দ্রে মোট ভোটার ২ লক্ষ ৫২ হাজার ৬৭০। এই কেন্দ্রের ফল ঘোষণা হবে ২৩ জুন। ভোটকেন্দ্রে থাকছে ত্রিস্তরীয় নিরাপত্তা বলয়। ১৪ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী ও ৭০০ পুলিশ মোতায়েন করা হয়েছে। ২০ টি ক্যুইক রেসপন্স টিম ও Rapid অ্যাকশন ফোর্সের ৬টি টিম থাকছে নজরদারিতে। কমিশন সূত্রে খবর, এবার ১০০ শতাংশ বুথেই থাকছে ওয়েবকাস্টিংয়ের ব্যবস্থা। নজরদারির জন্য রাজ্য, জেলা এবং বিধানসভা ভিত্তিক কন্ট্রোল রুম খোলা হয়েছে। প্রতিটি স্তরে নজরদারিতে থাকবেন একজন নোডাল অফিসার। 

সেরা শিরোনাম

Shyama Prasad Mukherjee: স্কুল থেকে বিশ্ববিদ্যালয়, বাংলার সিলেবাসে জুড়ছে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জীবনী, ঘোষণা শুভেন্দু অধিকারীর
স্কুল থেকে বিশ্ববিদ্যালয়, বাংলার সিলেবাসে জুড়ছে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জীবনী, ঘোষণা শুভেন্দু অধিকারীর
News Live: বারুইপুরে নাবালিকাকে 'ধর্ষণ করে খুন', মূল অভিযুক্ত গ্রেফতার, দোষীদের কঠোর শাস্তির আশ্বাস মুখ্যমন্ত্রীর
বারুইপুরে নাবালিকাকে 'ধর্ষণ করে খুন', মূল অভিযুক্ত গ্রেফতার, দোষীদের কঠোর শাস্তির আশ্বাস মুখ্যমন্ত্রীর
Ratna Debnath On Baruipur Incident: বারুইপুরে নাবালিকাকে ধর্ষণ করে খুনের অভিযোগ, কী প্রতিক্রিয়া অভয়ার মা রত্না দেবনাথের ?
বারুইপুরে নাবালিকাকে ধর্ষণ করে খুনের অভিযোগ, কী প্রতিক্রিয়া অভয়ার মা রত্না দেবনাথের ? "আমাদের সরকার.."
Amit Shah-Prosenjit Chatterjee: কলকাতা সফরে এসে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের বাড়িতে অমিত শাহ, সঙ্গে শুভেন্দু অধিকারী
কলকাতা সফরে এসে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের বাড়িতে অমিত শাহ, সঙ্গে শুভেন্দু অধিকারী

ভিডিও

Suvendu Adhikari :
Amit Shah : শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্মজয়ন্তী উপলক্ষে কলকাতায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ
Baruipur Incident :বারুইপুর সংলগ্ন ৩টি থানা এলাকায় BNS-এর ১৬৩ নম্বর ধারা লাগু, কড়া নিরাপত্তায় কেন্দ্রীয় বাহিনী
Weather News : নিম্নচাপের জের, আজও কলকাতা-সহ জেলায় জেলায় দিনভর দফায় দফায় বৃষ্টি
Baruipur Incident : আটকানোর অভিযোগ তুলে বারুইপুরে কালীঘাট-তৃণমূলের ৩ প্রতিনিধি

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Crime News : খাবারে ১৫-২০টা ঘুমের ওষুধ! স্বামীকে 'খুন করে বাথরুমে পুঁতে দিলেন স্ত্রী', তারপর ভয়ঙ্কর ‘নাটক’
খাবারে ১৫-২০টা ঘুমের ওষুধ! স্বামীকে 'খুন করে বাথরুমে পুঁতে দিলেন স্ত্রী', তারপর ভয়ঙ্কর ‘নাটক’
Gold Price: সপ্তাহের শুরুতেই সোনার দামে বড় চমক? বিনিয়োগ করলে বিরাট মুনাফা এবার? দেখে নিন আজকের রেট চার্ট
সপ্তাহের শুরুতেই সোনার দামে বড় চমক? বিনিয়োগ করলে বিরাট মুনাফা এবার? দেখে নিন আজকের রেট চার্ট
Mexico vs England: নাটকীয় ম্যাচে ৯৮ সেকেন্ডের ব্যবধানে জোড়া গোল বেলিংহ্যামের, ১০ জনে খেলেও শেষ আটে ইংল্যান্ড
নাটকীয় ম্যাচে ৯৮ সেকেন্ডের ব্যবধানে জোড়া গোল বেলিংহ্যামের, ১০ জনে খেলেও শেষ আটে ইংল্যান্ড
Maharashtra Rain : ১৬টি ট্রেন বাতিল, ধসের জেরে জাতীয় সড়কে যান চলাচল ব্যাহত; বিস্তীর্ণ অংশে দুর্ভোগ মহারাষ্ট্রে
১৬টি ট্রেন বাতিল, ধসের জেরে জাতীয় সড়কে যান চলাচল ব্যাহত; বিস্তীর্ণ অংশে দুর্ভোগ মহারাষ্ট্রে
Donald Trump on Harry Kane : 'মহান খেলোয়াড়', ইংল্যান্ড অধিনায়ক হ্যারি কেনের প্রশংসা ট্রাম্পের
'মহান খেলোয়াড়', ইংল্যান্ড অধিনায়ক হ্যারি কেনের প্রশংসা ট্রাম্পের
Dilip Ghosh : 'পরিষেবা দিন, নয়তো পদত্যাগ করুন' কাকে হুঁশিয়ারি দিলেন দিলীপ ঘোষ?
'পরিষেবা দিন, নয়তো পদত্যাগ করুন' কাকে হুঁশিয়ারি দিলেন দিলীপ ঘোষ?
Mumbai Rain: ভয়ঙ্কর! প্রবল বৃষ্টিতে চোখের সামনে ধূলিস্মাৎ তিনতলা বাড়ি, একাধিক মহিলার মর্মান্তিক মৃত্যু মুম্বইয়ে
ভয়ঙ্কর! প্রবল বৃষ্টিতে চোখের সামনে ধূলিস্মাৎ তিনতলা বাড়ি, একাধিক মহিলার মর্মান্তিক মৃত্যু মুম্বইয়ে
Debraj Chakraborty Arrest: অটোচালক থেকে প্রোমাটার - অভিযোগ, দেবরাজ বাহিনীর থেকে নিস্তার ছিল না কারও
অটোচালক থেকে প্রোমাটার - অভিযোগ, দেবরাজ বাহিনীর থেকে নিস্তার ছিল না কারও
Embed widget