এক্সপ্লোর

Nadia News: ৪ বছরের মেয়েকে আছড়ে খুন করে নদীতে ভাসাল বাবা! সন্তান খুনে গ্রেফতার

Nadia Murder News: স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ধুবুলিয়া থানার মায়াকোল এলাকার বাসিন্দা বুদ্ধদেব ঘোষের স্ত্রীর বিবাহ বহির্ভূত সম্পর্ক ছিল, এই সন্দেহ ছিল।

প্রদ্যোৎ মণ্ডল, নদিয়া: চার বছরের মেয়েকে আছাড় মেরে খুন করে নদীতে ভাসিয়ে দিল বাবা। এই অভিযোগে বাবাকে গ্রেফতার করেছে নদিয়ার ধুবুলিয়া থানার পুলিশ। ঘটনাটি ঘটেছে ধুবুলিয়া থানার মায়াকোল এলাকায়। অভিযুক্তকে গ্রেফতারের পাশাপাশি মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। 

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ধুবুলিয়া থানার মায়াকোল এলাকার বাসিন্দা বুদ্ধদেব ঘোষের স্ত্রীর বিবাহ বহির্ভূত সম্পর্ক ছিল, এই সন্দেহ ছিল। সেই কারণে প্রায়ই স্বামী স্ত্রীর মধ্যে অশান্তি হত। গতকাল অশান্তির পর তার স্ত্রী হঠাৎই বাপের বাড়ি চলে যায়। বুদ্ধদেব ঘোষ সন্ধ্যায় বাড়ি ফিরে এসে স্ত্রীকে দেখতে না পেয়ে মেয়েকে জিজ্ঞেস করে জানতে পারেন স্ত্রী  বাপের বাড়ি গিয়েছে। 

অভিযোগ এর পরেই মেয়েকে ঘুরতে নিয়ে যাওয়ার নাম করে বাড়ি থেকে নিয়ে এসে প্রথমে রাস্তায় আছাড় মারে। পরবর্তীতে মৃত্যু নিশ্চিত করতে জলঙ্গী নদীর ব্রিজ থেকে নদীতে ফেলে দেয়। এরপর বাড়িতে গিয়ে অভিযুক্ত তার মাকে জানায় তার মেয়েকে মেরে ফেলেছে। কথা জানাজানি হতেই এলাকাবাসী অভিযুক্তকে আটকে রেখে পুলিশকে খবর দেয়। 

আরও পড়ুন, পুরীর সৈকতে নয়া বিপদ! এই প্রাণীর আক্রমণে ছড়াল আতঙ্ক!

এরপর ধুবুলিয়া থানার পুলিশ অভিযুক্তকে থানায় নিয়ে গিয়ে জিজ্ঞাসাবাদ করলে সে সবকিছু স্বীকার করে। এরপরই ধুবুলিয়া থানার পুলিশ কৃষ্ণনগর জলঙ্গি ব্রিজের নিচে নদীতে তল্লাশি শুরু করে। গভীর রাতে চার বছরের শিশুকন্যার নিথর দেহ উদ্ধার করে। মৃতদেহটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। 


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Live Updates: মিথ্যে মামলায় পঙ্কজ দত্তকে হেনস্থা, ২ IO, SI-কে সাসপেন্ড করল সরকার
মিথ্যে মামলায় পঙ্কজ দত্তকে হেনস্থা, ২ IO, SI-কে সাসপেন্ড করল সরকার
Malda: চাকরির খোঁজে রাজস্থানে গিয়ে মৃত্যু তিন যুবকের
চাকরির খোঁজে রাজস্থানে গিয়ে মৃত্যু তিন যুবকের
Cockroach Janta Party : '৪ সপ্তাহ পর আবারও সরকারের সঙ্গে বৈঠক করব', যা বলল ককরোচ জনতা পার্টি...
'৪ সপ্তাহ পর আবারও সরকারের সঙ্গে বৈঠক করব', যা বলল ককরোচ জনতা পার্টি...
Kunal Ghosh Arrested : গ্রেফতার কুণাল ঘোষ, লালবাজারের পথে মমতা...
গ্রেফতার কুণাল ঘোষ, লালবাজারের পথে মমতা...

ভিডিও

Suvendu Adhikari News: 'মৃত্যুঞ্জয়ের স্ত্রীকে আমি সহকারীর চাকরি দিই', বললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু
CJP News: অবশেষে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর ইস্তফা, জয়ের উচ্ছ্বাস ককরোচ জনতা পার্টির
Mamata Banerjee: পদ্মপুকুরে 'কালীঘাট তৃণমূল'-এর মিছিলে উত্তেজনা, মিছিলে যোগ দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়
BJP Government: ছাত্র বিক্ষোভের নামে ধর্মতলায় ধুন্ধুমার, ৫ অভিযুক্ত আটক | ABP Ananda Live
Neet Exam:শান্তির মধ্যে দিয়ে যে ক্ষমতা আমরা দেখিয়েছি এর বিপক্ষে অন্য কোনও হাতিয়ার নেই:সোনম ওয়াংচুক

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Suvendu Adhikari : 'খুনের মামলা, চিটিংবাজ ভাইপোকে কেউ বাঁচাতে পারবে না'! অভিষেকের 'সেবাশ্রয়' নিয়ে কী বার্তা মুখ্যমন্ত্রীর?
Suvendu Adhikari : 'খুনের মামলা, চিটিংবাজ ভাইপোকে কেউ বাঁচাতে পারবে না'! অভিষেকের 'সেবাশ্রয়' নিয়ে কী বার্তা মুখ্যমন্ত্রীর?
Bardhaman Medical College : 'কলেজ ক্যাম্পাস ও হাসপাতালে আন্দোলন করলেই আইনি ব্যবস্থা', নির্দেশিকা ঘিরে শোরগোল
Bardhaman Medical College : 'কলেজ ক্যাম্পাস ও হাসপাতালে আন্দোলন করলেই আইনি ব্যবস্থা', নির্দেশিকা ঘিরে শোরগোল
অশান্ত হরমুজ, ক্ষেপনাস্ত্র হামলা জাহাজে, এক ধাক্কায় বাড়াবে পেট্রোল-ডিজেলের দাম? আজ কত? বড় আপডেট
অশান্ত হরমুজ, ক্ষেপনাস্ত্র হামলা জাহাজে, এক ধাক্কায় বাড়াবে পেট্রোল-ডিজেলের দাম? আজ কত? বড় আপডেট
Delhi liquor shops closed : NEET প্রশ্নফাঁস নিয়ে বাড়ছে আন্দোলনের ঝাঁঝ ! নিরাপত্তার স্বার্থে সপ্তাহান্তে এই সময়ের পর রাজধানীতে বন্ধ সব মদের দোকান
NEET প্রশ্নফাঁস নিয়ে বাড়ছে আন্দোলনের ঝাঁঝ ! নিরাপত্তার স্বার্থে সপ্তাহান্তে এই সময়ের পর রাজধানীতে বন্ধ সব মদের দোকান
Howrah News: হাওড়ায় ফের ব্যবসায়ীকে লক্ষ্য করে গুলি, টাকা-গয়না লুঠের অভিযোগ, দুষ্কৃতীদের খোঁজে জারি তল্লাশি অভিযান
হাওড়ায় ফের ব্যবসায়ীকে লক্ষ্য করে গুলি, টাকা-গয়না লুঠের অভিযোগ, দুষ্কৃতীদের খোঁজে জারি তল্লাশি অভিযান
NEET Paper Leak Protest : 'গুন্ডা পাঠিয়েছিল'! কারা? NEET কাণ্ডে রাহুল গান্ধীকে তুলোধোনা বিজেপির, কী জানালেন গিরিরাজ সিং?
'গুন্ডা পাঠিয়েছিল'! কারা? NEET কাণ্ডে রাহুল গান্ধীকে তুলোধোনা বিজেপির, কী জানালেন গিরিরাজ সিং?
যুদ্ধের আঁচ সমুদ্রে, ব্ল্যাক সি-তে বাণিজ্যিক জাহাজে হামলা, ভারতীয় নাবিকের মৃত্যু, কড়া অবস্থান বিদেশ মন্ত্রকের
যুদ্ধের আঁচ সমুদ্রে, ব্ল্যাক সি-তে বাণিজ্যিক জাহাজে হামলা, ভারতীয় নাবিকের মৃত্যু, কড়া অবস্থান বিদেশ মন্ত্রকের
ভয়ঙ্কর ঘটনা ! ইরানীয় জলপথে ভারতীয় নাবিকে ঠাসা LPG ট্যাঙ্কারে বিরাট ক্ষেপণাস্ত্র হামলা, বিবৃতি জারি ভারতীয় দূতাবাসের
ভয়ঙ্কর ঘটনা ! ইরানীয় জলপথে ভারতীয় নাবিকে ঠাসা LPG ট্যাঙ্কারে বিরাট ক্ষেপণাস্ত্র হামলা, বিবৃতি জারি ভারতীয় দূতাবাসের
Embed widget