এক্সপ্লোর

Nadia News: হাঁসখালি যাচ্ছে বিজেপির ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি, রিপোর্ট দেবে জে পি নাড্ডাকে

রামপুরহাট হত্যাকাণ্ডের পর ঘটনাস্থল ঘুরে গিয়ে জে পি নাড্ডাকে রিপোর্ট দিয়েছিল বিজেপির কেন্দ্রীয় প্রতিনিধি দল। বুধবার হাঁসখালিকাণ্ড নিয়েও, বিজেপির ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি তৈরি করেছেন দলের জে পি নাড্ডা।

অনির্বাণ বিশ্বাস, কলকাতা: আজ হাঁসখালি (Hanskhali) যাচ্ছে বিজেপির (BJP) ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি (Fact Finding Committee)। ইতিমধ্যেই রওনা দিয়েছেন তাঁরা।  ৪ সদস্যের দলে রয়েছেন উত্তরপ্রদেশের ধৌরহারা লোকসভা কেন্দ্রের বিজেপি সাংসদ রেখা বর্মা, তামিলনাড়ুর বিধায়ক ও বিজেপির মহিলা মোর্চার সর্বভারতীয় সভানেত্রী বনতি শ্রীনিবাসন, বিজেপি নেত্রী খুশবু সুন্দর এবং মালদার ইংরেজবাজারের বিজেপি বিধায়ক শ্রীরূপা মিত্র চৌধুরী। তথ্য অনুসন্ধান কমিটিতে নাম থাকা সত্ত্বেও প্রতিনিধিদলে নেই যোগী আদিত্যনাথ সরকারের শিশুকল্যাণমন্ত্রী বেবিরানি মৌর্য। হাঁসখালি থেকে ফিরে এই কমিটি গণধর্ষণ-খুনের অভিযোগ নিয়ে রিপোর্ট দেবে বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডাকে।

বিজেপির ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি: বীরভূমের রামপুরহাটের (Rampurhat Update) পর নদিয়ার হাঁসখালি। গণধর্ষণ-খুনের অভিযোগ নিয়ে, ফের ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি তৈরি করেছে বিজেপি। রামপুরহাট হত্যাকাণ্ডের পর ঘটনাস্থল ঘুরে গিয়ে জে পি নাড্ডাকে রিপোর্ট দিয়েছিল বিজেপির কেন্দ্রীয় প্রতিনিধি দল। বুধবার হাঁসখালিকাণ্ড নিয়েও, বিজেপির ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি তৈরি করেছেন দলের সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডা।

রাষ্ট্রপতি শাসনের দাবি: এদিকে, আজ হাঁসখালি রওনা দেওয়ার আগে পশ্চিমবঙ্গে (Westbengal) রাষ্ট্রপতি শাসনের দাবি জানিয়েছেন বিজেপির কেন্দ্রীয় প্রতিনিধিদলের সদস্য ও উত্তরপ্রদেশের সাংসদ রেখা বর্মা। তাঁর অভিযোগ, এই ঘটনার পরেও নির্যাতিতার পরিবারের পাশে দাঁড়াননি মুখ্যমন্ত্রী। উন্নাও, হাথরসে বিজেপির কেন্দ্রীয় প্রতিনিধিদলের না যাওয়া প্রসঙ্গে তাঁর জবাব, ওই দুটি ঘটনায় দ্রুত গ্রেফতার করা হয়েছিল মূল অভিযুক্তকে। বিজেপির কেন্দ্রীয় প্রতিনিধিদলের রিপোর্ট সিবিআই তদন্তকে প্রভাবিত করতে পারে, তৃণমূলের এই দাবিও অস্বীকার করেছেন উত্তরপ্রদেশের বিজেপি সাংসদ। হাঁসখালিকাণ্ডে মুখ্যমন্ত্রীর বয়ান দুর্ভাগ্যজনক বলে মন্তব্য করেছেন ইংরেজবাজারের বিজেপি বিধায়ক শ্রীরূপা মিত্র চৌধুরীও। 

এদিকে হাঁসখালি গণধর্ষণ ও খুনের মামলায় তদন্তভার নেওয়ার পর বৃহস্পতিবার গ্রামে যান সিবিআই অফিসাররা। তাঁদের কাছে তৃণমূল নেতা ও তাঁর ছেলের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ তোলেন গ্রামবাসীরা। সিবিআইকে সামনে পেয়ে, ভয়ে কাঁপতে কাঁপতে কাতর আবেদন জানান তাঁরা।

আরও পড়ুন: Malda News: ঘুষ নিয়ে বালি, মাটি মাফিয়াকে মদত দিচ্ছেন আইসি! বিস্ফোরক তৃণমূল বিধায়ক

সেরা শিরোনাম

CJP নেতা সৌরভ, আশুতোষদের বিরুদ্ধে বড় পদক্ষেপ ! ৫ দিনের জন্য বিচারবিভাগীয় হেফাজতে পাঠাল আদালত
CJP নেতা সৌরভ, আশুতোষদের বিরুদ্ধে বড় পদক্ষেপ ! ৫ দিনের জন্য বিচারবিভাগীয় হেফাজতে পাঠাল আদালত
CPM Book Stall : সিপিএমকেও স্টল বানানোর অনুমতি দিন, পুজোয় বুকস্টল বিতর্কে কী নির্দেশ আদালতের
সিপিএমকেও স্টল বানানোর অনুমতি দিন, পুজোয় বুকস্টল বিতর্কে কী নির্দেশ আদালতের
News Live Updates: যন্তর মন্তরে বিনা অনুমতিতে বিক্ষোভের অভিযোগে গ্রেফতার ককরোচ জনতা পার্টির ৩ নেতা
যন্তর মন্তরে বিনা অনুমতিতে বিক্ষোভের অভিযোগে গ্রেফতার ককরোচ জনতা পার্টির ৩ নেতা
West Midnapore: সেপটিক ট্যাঙ্কে নেমে বিষাক্ত গ্যাসের শিকার, পশ্চিম মেদিনীপুরে মৃত্যু ৪ জনের
সেপটিক ট্যাঙ্কে নেমে বিষাক্ত গ্যাসের শিকার, পশ্চিম মেদিনীপুরে মৃত্যু ৪ জনের

ভিডিও

Prafulla Kanan West | এবার কী চমক থাকছে প্রফুল্ল কানন ওয়েস্টের পুজো? | ABP ANANDA LIVE
Santoshpur Lake Pally | সন্তোষপুর লেক পল্লির থিম 'তাণ্ডব' | Durga Puja 2026 | ABP ANANDA
Kolkata Arms Recovery: দুর্গাপুজোর কলকাতায় বেআইনি অস্ত্র তৈরির কারখানার হদিশ | ABP Ananda
Sabina Yasmin: গণতান্ত্রিক তৃণমূল কংগ্রেসের রাজ্য মহিলা সভাপতি পদ থেকে ইস্তফা দিলেন সাবিনা ইয়াসমিন
Hangla Hesel: ১০০টি আবাসনে ঘুরে ঘুরে ভোগের স্বাদ চেখে দেখবে টিম 'হ্য়াংলা হেঁশেল'

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
BJP News: তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
Gosaba Panic: পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
Weather Update: ১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
Gold Price Today: পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
UPI Charges: ১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
Durga Puja 2026: মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
Roller Coaster Accident: রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
Alipurduar News: মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
Embed widget