এক্সপ্লোর

Nadia News: 'মহিলা কনস্টেবলকে শ্লীলতাহানি..', গ্রেফতার এবার খোদ DIB পদে কর্মরত পুলিশ অফিসার !

Nadia Lady Constable Molestation Case: মহিলা কনস্টেবলকে শ্লীলতাহানির অভিযোগে গ্রেফতার পুলিশ অফিসার ! বিস্ফোরক কাণ্ড নদিয়ায়..

সুজিত মণ্ডল, নদিয়া:  রক্ষকই ভক্ষক ? রাজ্যজুড়ে একের পর এক নারী নির্যাতিনের ঘটনা যখন উঠে আসছে, ঠিক তখনই প্রকাশ্যে এল বিস্ফোরক অভিযোগ। যারা আছেন বলে, নির্ভয়ে সন্তানকে ছেড়ে বাড়িতে থাকেন মা-বাবা, আর এবার সেখানেই উঠল অভিযোগের আঙুল । মহিলা পুলিশ কর্মীকে শ্লীলতাহানির অভিযোগে গ্রেফতার পুলিশ অফিসার !

নদিয়ার কৃষ্ণনগর জেলা পুলিশের ডিআইবি পদে কর্মরত অভিযুক্ত পুলিশ অফিসার। নদিয়ার রাণাঘাট পুলিশ জেলার চাকদা থানার পুলিশ গতকাল রাতে চাকদা এলাকা থেকে অনিমেষ দাস নামে পুলিশ অফিসারকে গ্রেফতার করে। অভিযোগ, গতকাল দুপুরে অভিযোগকারী মহিলা কনস্টেবলকে রাস্তার মধ্যেই শ্লীলতাহানি করছিল। খবর যায় চাকদা থানার পুলিশের কাছে। ঘটনাস্থল থেকে আটক করে অনিমেষ দাসকে। তারপর জিজ্ঞাসাবাদ ও অভিযোগের পর গ্রেফতার করা হয়। পুলিশ সূত্রে খবর, ২১ জানুয়ারি একই ঘটনায় নবদ্বীপ থানাতেও একটি অভিযোগ করে ওই মহিলা কনস্টেবল। ধৃতের বিরুদ্ধে শ্লীলতাহানি, বেআইনি ভাবে আটক, মারধর, ভয় দেখানো-সহ একাধিক ধারায় মামলা করে পুলিশ। ধৃত পুলিশ অফিসারকে কল্যাণী আদালতে পাঠানো হয়।

গত বছর অক্টোবার মাসে তখন আরজিকর কাণ্ডে সরব সারা বাংলা তথা দেশ। ঠিক তেমনই এক মুহূর্তে পার্ক স্ট্রিট থানার রেস্ট রুমে একজন মহিলা সিভিক ভলান্টিয়ারের শ্লীলতাহানি করার অভিযোগ উঠেছিল। কাঠগড়ায় উঠেছিলেন ওই থানাতেই কর্মরত একজন সাব ইন্সপেক্টর ! এই বিষয়ে কলকাতা পুলিশ কমিশনার, জয়েন্ট সিপি ক্রাইম, ডিসি সাউথ ও পার্ক স্ট্রিট থানার ওসির কাছে লিখিত অভিযোগ দায়ের করেচিলেন নির্যাতিতা সিভিক ভলান্টিয়ার। তারপরই অভিযুক্ত এসআইকে সাসপেন্ড করা হয়েছিল বলে জানিয়েছিলেন কলকাতার পুলিশ কমিশনার মনোজ বর্মা।

পুলিশ সূত্রে জানা গিয়েছিল, ২০১৭ সালে পার্ক স্ট্রিট থানায় সিভিক ভলান্টিয়ার পদে যোগ দিয়েছিলেন ওই মহিলা। তারপর থেকে সেখানেই কর্মরত ছিলেন তিনি। গত বছর ৪ অক্টোবর রাতে ডিউটি জয়েন করার পর, রাত ১ টা ১০ মিনিটে থানার তিন তলার রেস্ট রুমে ওই সিভিক ভলান্টিয়ারকে ডেকে পাঠিয়েছিলেন অভিযুক্ত SI। তারপর দিয়েছিলেন পুজোর পোশাক । এদিকে পোশাক দেওয়ার পর অভিযুক্ত এসআই ওই সিভিক ভলান্টিয়ারের শ্লীলতাহানি করেছিলেন বলে অভিযোগ।  আরও অভিযোগ, ওই ঘটনার সময় অভিযুক্ত মত্ত অবস্থায় ছিলেন অভিযুক্ত SI.

  আরও পড়ুন, চলন্ত ট্রেন থেকে ৪ মাসের অন্তঃসত্ত্বাকে ফেলে দেওয়া হল নিচে ! 'যৌন নির্যাতন' ইন্টারসিটি এক্সপ্রেসে..

এখানেই শেষ নয়,  শ্লীলতাহানির ঘটনার পর নিচে নেমে এসে পার্ক স্ট্রিট থানার সেই সময়ে ডিউটি অফিসারের দায়িত্বে থাকা পুলিশ আধিকারিককে অভিযোগ জানিয়েওছিলেন। কিন্তু সেই অভিযোগ জানাতে  গেলে তিনি সেটা নিতে অস্বীকার করেছিলেন বলে অভিযোগ। এমনকী বিষয়টি মিটিয়ে নেওয়ারও পরামর্শ দিয়েছিলেন তিনি। তবে  রাজি হননি নির্যাতিতা। হার মানেননি অন্যায়ের সামনে। নিজের মামাকে ফোনে না পেয়ে, মামার এক বন্ধুকে ফোন করে সমস্ত ঘটনা জানিয়েছিলেন । এর পরে স্পিড পোস্টের মাধ্যমে কলকাতার পুলিশ কমিশনার, জয়েন্ট সিপি ক্রাইম, ডিসি সাউথের কাছে অভিযোগ জানিয়েছিলেন নির্যাতিতা। এরপরই আর পদক্ষেপ দেরি করেনি প্রশাসন।  অভিযুক্তকে এসআইকে সাসপেন্ড করা হয়েছিল বলে জানা গিয়েছে।

 

সেরা শিরোনাম

West Bengal Weather Update : নতুন নিম্নচাপ অঞ্চল তৈরি সাগরে, আজ তুমুল বৃষ্টিতে ভাসবে কলকাতা? বড় আপডেট
নতুন নিম্নচাপ অঞ্চল তৈরি সাগরে, আজ তুমুল বৃষ্টিতে ভাসবে কলকাতা? বড় আপডেট
District News: রাতের অন্ধকারে এলাকায় ঢুকতেই তৃণমূল নেতাকে তাড়া! পরিস্থিতি সামলাতে লাঠিচার্জ, কাঁদানে গ্যাস
রাতের অন্ধকারে এলাকায় ঢুকতেই তৃণমূল নেতাকে তাড়া! পরিস্থিতি সামলাতে লাঠিচার্জ, কাঁদানে গ্যাস
West Bengal News LIVE: পুজোর পরই হবে পুরসভা নির্বাচন? বড় বার্তা শমীকের, ২০৯টি ওয়ার্ডেই প্রার্থী দেবে ঋতব্রত-তৃণমূল
পুজোর পরই হবে পুরসভা নির্বাচন? বড় বার্তা শমীকের, ২০৯টি ওয়ার্ডেই প্রার্থী দেবে ঋতব্রত-তৃণমূল
BJP News : যেদিন পার্টি লাথি মেরে বের করবে বুঝবে ! কাকে নিশানা সুকান্তর?
যেদিন পার্টি লাথি মেরে বের করবে বুঝবে ! কাকে নিশানা সুকান্তর?

ভিডিও

Rajnath Singh on Bengal | বাংলার হাওয়ায় নতুন সুবাস, মন্তব্য প্রতিরক্ষামন্ত্রীর | ABP ANANDA LIVE
Sitalkuchi News | শীতলকুচিতে ভরদুপুরে বাইক বাহিনীর তাণ্ডব, বাড়ি-দোকানে ভাঙচুর, লুঠপাট | ABP ANANDA LIVE
TMC - Asansole News | তৃণমূলের প্রাক্তন কাউন্সিলরের দেখেই ইটবৃষ্টি | ABP ANANDA LIVE
TMC - Serampore News | শ্রীরামপুরে তৃণমূল জেলা পরিষদ সদস্যের বাড়িতে দুষ্কৃতী তাণ্ডব
Dilip Singh News | অগ্নিনির্বাপন ব্যবস্থা খতিয়ে দেখতে হোটেল পরিদর্শনে চাঁপদানির বিধায়ক

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Free Aadhaar Card Update : এবার বিনামূল্যে শিশুর আধার কার্ড আপডেট, এই দিন পর্যন্ত পাবেন সুযোগ
এবার বিনামূল্যে শিশুর আধার কার্ড আপডেট, এই দিন পর্যন্ত পাবেন সুযোগ
E20 Petrol: 'মাইলেজ কমছে', স্বীকার করেছে কেন্দ্র, ই২০-তে তবে কি নষ্ট হচ্ছে গাড়ির ইঞ্জিন? 
'মাইলেজ কমছে', স্বীকার করেছে কেন্দ্র, ই২০-তে তবে কি নষ্ট হচ্ছে গাড়ির ইঞ্জিন? 
Bollywood Actor Arrested in Drug Case: মাদক মামলায় গ্রেফতার অভিনেতা, শাহিদ কপূরের সঙ্গে অভিনয় করেছেন, বলিউড থেকে আরও নাম উঠে আসবে কি?
মাদক মামলায় গ্রেফতার অভিনেতা, শাহিদ কপূরের সঙ্গে অভিনয় করেছেন, বলিউড থেকে আরও নাম উঠে আসবে কি?
Rajnath Singh: এবার দানবীয় যুদ্ধজাহাজ তৈরি করতে পারবে গার্ডেন রিচ, মাঝারি আকারের জাহাজ তৈরি হবে হাওড়াতেও, ঘোষণা প্রতিরক্ষামন্ত্রীর
এবার দানবীয় যুদ্ধজাহাজ তৈরি করতে পারবে গার্ডেন রিচ, মাঝারি আকারের জাহাজ তৈরি হবে হাওড়াতেও, ঘোষণা প্রতিরক্ষামন্ত্রীর
Free Gold Ring : সরকারি হাসপাতালে শিশু জন্মালেই সোনার আংটি, এই সরকার আনছে দুর্দান্ত স্কিম
সরকারি হাসপাতালে শিশু জন্মালেই সোনার আংটি, এই সরকার আনছে দুর্দান্ত স্কিম
Mice Experiment: পুরুষ ইঁদুর থেকে প্রজননে সক্ষম স্ত্রী ইঁদুরের ক্লোন তৈরি করলেন বিজ্ঞানীরা, বদলে যাবে জীবজগতের সমীকরণ?
পুরুষ ইঁদুর থেকে প্রজননে সক্ষম স্ত্রী ইঁদুরের ক্লোন তৈরি করলেন বিজ্ঞানীরা, বদলে যাবে জীবজগতের সমীকরণ?
Sitalkuchi News: ভরদুপুরে বাইক বাহিনীর তাণ্ডব শীতলকুচিতে, অভিযোগের তির শাসকদলের দিকে
ভরদুপুরে বাইক বাহিনীর তাণ্ডব শীতলকুচিতে, অভিযোগের তির শাসকদলের দিকে
Govinda-Sunita: ভুয়ো তথ্য ছড়ালেই ১০০ কোটির মামলা! সতর্ক করে আর কী জানাল গোবিন্দের টিম?
ভুয়ো তথ্য ছড়ালেই ১০০ কোটির মামলা! সতর্ক করে আর কী জানাল গোবিন্দের টিম?
Embed widget