এক্সপ্লোর

Nadia News:প্রতিবেশী মহিলার সঙ্গে বিবাহ বহির্ভূত সম্পর্ক, রাত ৮ টায় বাড়ির বাইরে পা, আচমকাই ফোন অফ যুবকের !..

Nadia Murder On Extra Marital Affairs : রাত ৮ টায় শেষবারের জন্য দেখা, তখনও কেউ জানতো না, মর্মান্তিক ঘটনা নদিয়ায় !

প্রদ্যোৎ সরকার, নদিয়া: বিবাহ বহির্ভূত সম্পর্কের জেরে যুবককে খুনের অভিযোগ, রেল লাইনের পাশে উদ্ধার ক্ষতবিক্ষত মৃতদেহ। বিবাহ বহির্ভূত সম্পর্কের জেরে এক যুবককে খুনের অভিযোগে চাঞ্চল্য ছড়িয়েছে  কালীগঞ্জ থানা এলাকায়। 

গতকাল রাতে কালীগঞ্জ থানার হাট গোবিন্দপুর রেল লাইনের ধারে থেকে যুবকের ক্ষতবিক্ষত মৃতদেহ উদ্ধার হয়েছে। মৃতের নাম মফিজুল সেখ। মৃত্যুকালীন বয়েস হয়েছিল ৩৩। তাঁর বাড়ি হাট গোবিন্দপুর দক্ষিণপাড়ায়। পরিবারের দাবি, গতকাল রাত আটটা নাগাদ বাড়ি থেকে বের হন তিনি। এরপর ফোন করলে তাঁর ফোন সুইচ অফ পাওয়া যায়। এরপর তারা খবর পান রেল লাইনের ধারে মৃতদেহ পড়ে আছে। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে তাঁরা দেখতে পান রেললাইনের ধারে তার মৃতদেহ পড়ে আছে।তাঁদের অভিযোগ খুন করে দেহটি রেল লাইনের ধারে ফেলে দেওয়া হয়েছে। তার স্ত্রীর দাবি , প্রতিবেশী এক মহিলার সঙ্গে বিবাহ বহির্ভূত সম্পর্ক ছিল। তার সঙ্গে পালিয়ে যেতে রাজি না হওয়ায় সে 'খুন' করিয়েছে। ঘটনার পর থেকেই পলাতক অভিযুক্তের পরিবার।

গতকাল আরও একটি ভয়াবহ ঘটনা প্রকাশ্যে আসে। প্রেমিকের সঙ্গে পালিয়ে এসে সংসার পেতেছিল স্ত্রী, সেই আক্রোশে প্রেমিকের বাড়িতে এসে স্ত্রীকে কুপিয়ে 'খুন' করল স্বামী ! স্ত্রীকে 'খুন' করে নিজের পেটেই ছুরি দিয়ে আঘাত করে আত্মহত্যার চেষ্টাও চালিয়েছেন স্বামী। বিস্ফোরক অভিযোগ উত্তর ২৪ পরগনা জেলায়।  পরিবার সূত্রে খবর, এক বছর আগে গোপালনগর এর বাসিন্দা সুকদেব বিশ্বাসের সংসারে সন্তান রেখে পল্লা হরিশপুর প্রেমিক রতন মণ্ডলের হাত ধরে  নতুন করে সংসার পেতেছিল দীপু মিস্ত্রি। স্ত্রীর নতুন করে এই সংসার পাতার ঘটনা মানতে পারেনি স্বামী। যা নিয়ে মাঝেমধ্যেই অশান্তি হতো, সংসারে ফিরে যাওয়ার জন্য বেশ কয়েকবার স্ত্রীকে নিতে এসেছিল সুকদেব। কিন্তু তিনি যাননি স্ত্রী।

আৎও পড়ুন, কলকাতার নামী হাসপাতালে এবার জাল ইঞ্জেকশন ! বড় সার্জারিতে ব্যবহার হয় এই গুরুত্বপূর্ণ অ্যালবুমিন..

সোমবার সন্ধ্যায় সুকদেবের স্ত্রী দীপু যখন তার প্রেমিক রতনের বাড়িতে বসে টিভি দেখছিল সেই সময় পিছন দিক থেকে ছুরি দিয়ে এলোপাথারি আঘাত করে শুকদেব। তারপর নিজের পেটেই ছুরি দিয়ে আঘাত করে আত্মহত্যার চেষ্টা করে সে। রক্তাক্ত অবস্থায় তাদেরকে বনগাঁ মহকুমা হাসপাতালে উদ্ধার করে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা দীপুকে 'মৃত' বলে ঘোষণা করে। শুকদেব বর্তমানে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। এই ঘটনায় আতঙ্কিত হয়ে পড়েছে রতনের পরিবার ও প্রতিবেশীরা । 

সেরা শিরোনাম

CPM Book Stall Vandalized: বামেদের বুকস্টলে হামলার অভিযোগের মাঝে ব্যতিক্রমী ঘটনা ষষ্ঠীর সন্ধ্যায়, শেষ অবধি এই কারণে SUCI-র কর্মীদের বুকস্টলে বসতে দিল প্রশাসন
বামেদের বুকস্টলে হামলার অভিযোগের মাঝে ব্যতিক্রমী ঘটনা ষষ্ঠীর সন্ধ্যায়, শেষ অবধি এই কারণে SUCI-র কর্মীদের বুকস্টলে বসতে দিল প্রশাসন
Live News Update: 'লেহরা দো তিরঙ্গা' কর্মসূচির আগেই আটক অভিজিৎ দীপকে, 'প্রতিরোধমূলক আটক', দাবি পুলিশের
'লেহরা দো তিরঙ্গা' কর্মসূচির আগেই আটক অভিজিৎ দীপকে, 'প্রতিরোধমূলক আটক', দাবি পুলিশের
Weather Update: রাতে হতে পারে ঝড়-বৃষ্টি ? দুর্যোগের আশঙ্কা কতটা ? কী বলছে IMD
রাতে হতে পারে ঝড়-বৃষ্টি ? দুর্যোগের আশঙ্কা কতটা ? কী বলছে IMD
Abhijeet Dipke On CJP Protest :
"হতে পারে এরপর আমাকে জেলে পাঠানো হবে..", জরুরি পোস্ট করে মারাত্মক আশঙ্কার কথা জানালেন CJP-র প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে

ভিডিও

College Square: আজ মহাষষ্ঠী, রীতি মেনে পুজো চলছে কলেজ স্কোয়ারে, ভিড় জমছে মণ্ডপে। Durga Puja 2026
Durga Puja 2026: পুজোর আড্ডা জমজমাট, স্টুডিওতে অঙকুশ
Durga Puja 2026: ৭৩তম বর্ষে নিউ আলিপুরের সুরুচি সঙ্ঘের পুজো, ষষ্ঠীর সকালে মণ্ডপে ভিড় দর্শনার্থীদের
Durga Puja 2026 : দুর্গাপুজোর আড্ডায় স্টুডিওতে হাজির টিম 'বহুরূপী' | ABP Ananda
CPM Book Stall News: বনগাঁয় বুকস্টল মামলায় বড় 'ধাক্কা' সিপিএম-এর | High Court | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
How To Beat Traffic: যানজট এড়িয়ে আকাশ পথে অফিস, উড়ে মাত্র ২০ মিনিটেই অফিস পৌঁছে যান এই ব্যক্তি
যানজট এড়িয়ে আকাশ পথে অফিস, উড়ে মাত্র ২০ মিনিটেই অফিস পৌঁছে যান এই ব্যক্তি
Koffee With Karan: বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
Weather Update: রাতে হতে পারে ঝড়-বৃষ্টি ? দুর্যোগের আশঙ্কা কতটা ? কী বলছে IMD
রাতে হতে পারে ঝড়-বৃষ্টি ? দুর্যোগের আশঙ্কা কতটা ? কী বলছে IMD
২০২৭ - এ সাবধান! চাকরিতে নামতে পারে বিপর্যয়, এই রাশি হলে সতর্ক হোন
২০২৭ - এ সাবধান! চাকরিতে নামতে পারে বিপর্যয়, এই রাশি হলে সতর্ক হোন
Patna High Court: গভীর রাতে বাড়িতে ঢুকে বিধবার উপর হামলা, মুখ চেপে ধরে…আদালত বলল, ‘ধর্ষণের চেষ্টা নয়’
গভীর রাতে বাড়িতে ঢুকে বিধবার উপর হামলা, মুখ চেপে ধরে…আদালত বলল, ‘ধর্ষণের চেষ্টা নয়’
Tesla Car Flies : মাধ্যাকর্ষণকে চ্যালেঞ্জ? উল্টো হয়ে ছুটে হাওয়ায় উড়ল ইলন মাস্কের টেসলা! চোখ কপালে সকলের
মাধ্যাকর্ষণকে চ্যালেঞ্জ? উল্টো হয়ে ছুটে হাওয়ায় উড়ল ইলন মাস্কের টেসলা! চোখ কপালে সকলের
Weather Update: আজ সন্ধ্যায় নামতে পারে বৃষ্টি ? কেমন আবহাওয়া থাকবে ষষ্ঠী-সপ্তমীতে ? আপডেট IMD-র
আজ সন্ধ্যায় নামতে পারে বৃষ্টি ? কেমন আবহাওয়া থাকবে ষষ্ঠী-সপ্তমীতে ? আপডেট IMD-র
Durga Puja 2026: আটকে থাকা কাজ শেষ হবে, হাতে আসবে টাকা, দুর্গা পুজোর মধ্যে মেষ থেকে কন্যার রাশিফল দেখে নিন
আটকে থাকা কাজ শেষ হবে, হাতে আসবে টাকা, দুর্গা পুজোর মধ্যে মেষ থেকে কন্যার রাশিফল দেখে নিন
Embed widget