এক্সপ্লোর

Kolkata News: কলকাতার নামী হাসপাতালে এবার জাল ইঞ্জেকশন ! বড় সার্জারিতে ব্যবহার হয় এই গুরুত্বপূর্ণ অ্যালবুমিন..

Kolkata Hospital Fake Albumin Injection Rescue: উল্টোডাঙার নার্সিংহোমে কেন্দ্রীয় ড্রাগ কন্ট্রোলের অভিযান, প্রকাশ্যে বিস্ফোরক তথ্য !

কলকাতা: কলকাতার নামী হাসপাতালেও এবার জাল ইঞ্জেকশন! মুম্বই থেকে ৩ হাত ঘুরে কলকাতার হাসপাতালে জাল ইঞ্জেকশন। উল্টোডাঙার নর্থ সিটি নার্সিংহোমে জাল অ্যালবুমিন ইঞ্জেকশন। কলকাতায় ছড়িয়ে জাল ইঞ্জেকশন, অভিযোগ প্রস্তুতকারী সংস্থার।

উল্টোডাঙার নার্সিংহোমে কেন্দ্রীয় ড্রাগ কন্ট্রোলের অভিযান। উদ্ধার নামী সংস্থার ব্র্যান্ড নেমে নকল ইঞ্জেকশনের ৫টি ফাইল। 'ইঞ্জেকশন যে নকল, জানা ছিল না বলে দাবি নার্সিংহোম কর্তৃপক্ষের। নার্সিংহোমের সূত্র ধরে বেলেঘাটার ডিস্ট্রিবিউটরের গুদামে হানা। মেহতা বিল্ডিংয়ের এক স্টকিস্টের কাছ থেকে জাল ওষুধ, দাবি ডিস্ট্রিবিউটরের', মুম্বইয়ের একটি সংস্থা থেকে নকল ইঞ্জেকশন পাওয়ার দাবি স্টকিস্টের। 


Kolkata News: কলকাতার নামী হাসপাতালে এবার জাল ইঞ্জেকশন ! বড় সার্জারিতে ব্যবহার হয় এই গুরুত্বপূর্ণ অ্যালবুমিন..

সম্প্রতি স্যালাইন থেকে শুরু করে ওষুধ সবই প্রায় এসেছে স্ক্যানারে। উঠেছে বিস্ফোরক অভিযোগ। কলকাতা পুরসভার স্বাস্থ্য কেন্দ্রগুলিতেও ব্যান হয়ে যাওয়া ওষুধ নেই তো? সম্প্রতি পুরসভার অধিবেশনে জানতে চেয়েছিলেন ৪৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর বিশ্বরূপ দে। পুরসভার কোনও স্বাস্থ্য কেন্দ্রে ব্যান হয়ে যাওয়া ওষুধ ব্যবহার করা হয় না। কাউন্সিলরের প্রশ্নের উত্তরে সাফ জানিয়েছিলেন কলকাতা পুরসভার ডেপুটি মেয়র এবং স্বাস্থ্য বিভাগের মেয়র পারিষদ অতীন ঘোষ।

প্রতিদিন শয়ে শয়ে মানুষ চিকিৎসা করাতে যান কলকাতা পুরসভার স্বাস্থ্যকেন্দ্রগুলিতে। সেখান থেকে মেলে ওষুধও। কিন্তু পুরসভার স্বাস্থ্যকেন্দ্রগুলিতে ব্যান হয়ে যাওয়া ওষুধ নেই তো? অথবা পুরসভার সেন্ট্রাল মেডিক্যাল স্টোরে কীভাবে ওষুধের গুণগত মান পরীক্ষা হয়? তৃণমূল পরিচালিত কলকাতা পুরসভার অধিবেশনে এই প্রশ্ন তুলেছিলেন খোদ তৃণমূল কাউন্সিলর বিশ্বরূপ দে-ই। দলের কাউন্সিলরের তরফ থেকে এহেন প্রশ্ন ওঠায়, উত্তর দেন ডেপুটি মেয়র এবং স্বাস্থ্য বিভাগের মেয়র পারিষদ অতীন ঘোষ। 

 তিনি জানিয়ে দিয়েছিলেন, কলকাতা পুরসভার কোনও স্বাস্থ্যকেন্দ্রে ব্যান হয়ে যাওয়া ওষুধ ব্যবহার করা হয় না। স্টেট ড্রাগ কন্ট্রোলারের মাধ্যমে ওষুধের গুণগত মান পরীক্ষা করা হয়। তারা দেওয়া তালিকা অনুযায়ী ওষুধ নেওয়া হয়।তাই গুণগত মান পরীক্ষায় উত্তীর্ণ না হওয়া ওষুধের ব্যবহারের প্রশ্নই ওঠে না।কলকাতা পুরসভা ৪৮ নম্বর ওয়ার্ড তৃণমূল কাউন্সিলর বিশ্বরূপ দে বলেন, ৫ মিনিট ২০ সেকেন্ড থেকে প্রশ্নের উত্তরে জানানো হয়েছে নজরদারি চালায় রাজ্য সরকারের স্বাস্থ্য দফতর। কিন্তু পুরসভা নজরদারি করলে ভাল হয়।  কোনও অঘটন ঘটলে পুরসভা দায় এড়াতে পারে না। একটা পর্যবেক্ষণ হওয়া উচিত।কলকাতা পুরসভা স্বাস্থ্য বিভাগ ডেপুটি মেয়র ও মেয়র পারিষদ অতীন ঘোষ বলেছিলেন, ওষুধ কীভাবে কেনা হয় এবং বিশ্বরূপ নতুন কাউন্সিলর নিয়ম জানেন না।

আরও পড়ুন, চিনার পার্কের একটি ফ্ল্যাটে ভুয়ো IT অভিযান, গ্রেফতার ১ মহিলা কনস্টেবল-সহ ৫ CISF জওয়ান !

সময় বাঁচাতে আজকাল অনেকেই অনলাইনে ওষুধ কেনেন। তবে অনলাইনে যে ওষুধ কিনছেন তার গুণগত মান ঠিক আছে তো? অনলাইনে আপনার কেনা ওষুধ জাল নয়তো? সম্প্রতি হাওড়ার এক ব্যক্তির অভিযোগে তদন্তে নামে রাজ্য ড্রাগ কন্ট্রোল বিভাগ। দেখা যায়, নামী সংস্থার হার্টের জাল ওষুধ উদ্ধার হয়েছে আগরপাড়া, টিটাগড় ও নাগেরবাজারে। চিহ্নিত করা হয়েছে জাল ওষুধের ২ হোলসেলারকে।তদন্তে দেখা গেছে এই সব ওষুধ এসেছিল উত্তরপ্রদেশের এক হোলসেলারের থেকে। তবে কোন রাজ্যে, কারা এই জাল ওষুধ প্রস্তুত করেছিল এখনও তার তদন্ত চলছে। তদন্তের স্বার্থে ভিন রাজ্যের ড্রাগ কন্ট্রোল বিভাগের সঙ্গেও যোগাযোগ করছে রাজ্য ড্রাগ কন্ট্রোল বিভাগ। এর আগে আমতা থেকে জাল ওষুধ চক্রের একজন হোলসেলার গ্রেফতার করা হয়েছিল। সেই তদন্ত CID-র হাতে তুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য ড্রাগ কন্ট্রোল বিভাগ। 

 

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Halisahar Police Suspend: হালিশহরকাণ্ডে কড়া পদক্ষেপ মুখ্যমন্ত্রীর, সাসপেন্ড-ক্লোজ ২ পুলিশকর্মী, উঠেছে ভয়ঙ্কর অভিযোগ
হালিশহরকাণ্ডে কড়া পদক্ষেপ মুখ্যমন্ত্রীর, সাসপেন্ড-ক্লোজ ২ পুলিশকর্মী, উঠেছে ভয়ঙ্কর অভিযোগ
Abhishek Banerjee News : চোখের চিকিৎসার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিদেশ যেতে অনুমতি সুপ্রিম কোর্টের
চোখের চিকিৎসার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিদেশ যেতে অনুমতি সুপ্রিম কোর্টের
News Live : চোখের চিকিৎসার জন্য অভিষেককে বিদেশ যেতে অনুমতি সুপ্রিম কোর্টের
চোখের চিকিৎসার জন্য অভিষেককে বিদেশ যেতে অনুমতি সুপ্রিম কোর্টের
Saayoni Ghosh: গড়ফায় খুলে ফেলা হল সায়নী ঘোষের নেমপ্লেট, ঘাড়ধাক্কা দিয়ে বের করা হল তাঁর সহকারীকে
গড়ফায় খুলে ফেলা হল সায়নী ঘোষের নেমপ্লেট, ঘাড়ধাক্কা দিয়ে বের করা হল তাঁর সহকারীকে

ভিডিও

Abhishek Banerjee PA Case: ফের ভবানী ভবনে অভিষেকের PA, পরপর ৩দিন সুমিতকে জিজ্ঞাসাবাদ CID-র
Bankura News: নতুন শ্রমকোড বাতিল-সহ, ১৫ দফা দাবিতে বাঁকুড়া জেলা শাসকের দফতরে বামেদের বিক্ষোভ
Halisahar TMC Worker Death:
CM Suvendu Adhikari | 'হেফাজতে' TMC কর্মীর মৃত্যু, হালিশহরে গিয়েই অ্য়াকশন মুখ্যমন্ত্রীর
CM Suvendu Adhikari | রাজ্যের 'শান্তিভঙ্গের' চেষ্টা! মমতাকে 'হামলার' প্রসঙ্গে বিস্ফোরক শুভেন্দু

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Kolkata Airport: কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
Weather Update: কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
Viral News : বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
Jeet: রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
Unhappy Leave : মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
Abhishek PA Sumit Roy: অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Embed widget