এক্সপ্লোর

Nandigram: নিরাপত্তা নিয়ে অভিযোগের পরেই নন্দীগ্রামে মৃত বিজেপি কর্মীর বাড়ির সামনে মোতায়েন পুলিশ

West Bengal Violence: মঙ্গলবার মৃত বিজেপি কর্মীর বাড়িতে যায় সিবিআইয়ের বিশেষ তদন্তকারী দল।

বিটন চক্রবর্তী, নন্দীগ্রাম: সিবিআই অফিসারদের কাছে নিরাপত্তা নিয়ে অভিযোগ তোলার পরেই নন্দীগ্রামে ভোট পরবর্তী সন্ত্রাসের ঘটনায় মৃত বিজেপি কর্মীর বাড়ির সামনে মোতায়েন হল পুলিশ। অভিযোগ, ভোটের ফল ঘোষণার পরের দিন বাড়ির সামনে রাস্তায় ফেলে পেটানো হয় বিজেপি কর্মী দেবব্রত মাইতিকে। ১৩ মে এসএসকেএমে মৃত্যু হয় ওই বিজেপি কর্মীর। মঙ্গলবার মৃত বিজেপি কর্মীর বাড়িতে যায় সিবিআইয়ের বিশেষ তদন্তকারী দল। সূত্রের খবর, নিরাপত্তার কারণে অভিযুক্তদের নাম জানাতে অস্বীকার করে মৃত বিজেপি কর্মীর পরিবার। এরপরই তাঁর বাড়ির সামনে মোতায়েন করা হয় পুলিশ। এ নিয়ে বিজেপির কটাক্ষ, তৃণমূলের সন্ত্রাসের জন্যই সিবিআই নিরাপত্তা সুনিশ্চিত করতে চেয়েছে। পাল্টা তৃণমূলের দাবি, রাজ্যে সন্ত্রাস চালাচ্ছে বিজেপিই।

কলকাতা হাইকোর্টের নির্দেশে ভোট পরবর্তী সন্ত্রাসের অভিযোগের তদন্ত করতে মঙ্গলবারই নন্দীগ্রামে পৌঁছন সিবিআই-এর এক প্রতিনিধি দল। নিহত বিজেপি কর্মী দেবব্রত মাইতির পরিবারের সাথে কথা বলেন তদন্তকারীরা। দীর্ঘ সময় ধরে রুদ্ধদ্বার কক্ষে পরিবারের সদস্যদের সাথে কথা বলেন সিবিআই আধিকারিকরা। বিধানসভা ভোটের ফলাফলের পরের দিন ৩ মে দেবব্রতকে বাড়ি থেকে কিছুটা দূরে রাস্তার ওপরে ফেলে মারধর করা হয় বলে অভিযোগ। তারপর ১৩ মে এস এস কে এম হাসপাতালে মৃত্যু হয় দেবব্রতর। সেই ঘটনায় কারা যুক্ত ছিলেন সেই সব বিষয়ে সিবিআই আধিকারিকরা জানতে চান পরিবারের সদস্যদের কাছে। কিন্তু সূত্রের খবর, প্রথমে পরিবারের সদস্যরা কিছু জানাতে চাননি সিবিআই আধিকারিকদের। তখন সিবিআই আধিকারিকরা পরিবারের সদস্যদের কাছে জানতে চান কেন তারা কারও নাম বলতে চাইছেন না? সূত্রের খবর, তখন দেবব্রতর পরিবারের সদস্যরা বলেন, ‘আপনারা তো চলে যাবেন, তারপর আমাদের নিরাপত্তার কr হবে? ওদের নাম বললে, ওরা আমাদের ক্ষতি করবে।’ তখন সিবিআই আধিকারিকরা তাঁদের বলেন, ‘আপনারা নির্ভয়ে বলুন, আপনাদের  নিরাপত্তার বিষয়টি সুনিশ্চিত করা হবে।’ এরপর সিবিআই-এর নির্দেশে দেবব্রতর বাড়িতে পুলিশ মোতায়েন করা হয়। আর এই পুলিশি নিরাপত্তা খুশি দেবব্রতর পরিবারের সদস্যরা।

মৃত বিজেপি কর্মীর পুত্রবধূ হৈমন্তী মণ্ডল মাইতি জানিয়েছেন, ‘আমরা নিরাপত্তার অভাব বোধ করছি। সিবিআইকে সেকথা জানিয়েছিলাম। তারপরই দেখলাম পুলিশ মোতায়েন করা হয়েছে. কিছুটা স্বস্তিতে আমরা। ভয় কিছুটা কমেছে।’

বিজেপি কর্মীর বাড়ির সামনে এই পুলিশ মোতায়েন ঘিরেও শুরু হয়েছে রাজনৈতিক তরজা। বিজেপি-র তমলুক সাংগঠনিক জেলা সহ-সভাপতি প্রলয় পাল বলেছেন, ‘এ রাজ্যে আইনের শাসন নেই, শাসকের আইন আছে। রাজ্য জুড়ে তৃণমূলের সন্ত্রাস চলছে। দেবব্রতর পরিবার এই পরিস্থিতিতে কিছু বললে তাঁদের ওপর আক্রমণ হতে পারে। তাই হয়তো সিবিআই তাঁদের নিরাপত্তার বিষয়টি সুনিশ্চিত করেছে।’

পাল্টা নন্দীগ্রাম ১ নম্বর ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি স্বদেশ দাস বলেছেন, ‘কী কারণে পুলিশ পোস্টিং জানিনা। নন্দীগ্রামে বিজেপিই সন্ত্রাস করছে।’

সেরা শিরোনাম

Tarapith Hotel Fire: খাতায় কলমে ছিল ফায়ার সেফটি, লাইসেন্স সব, কিন্তু বাস্তবে নেভানোই গেল না আগুন! উঠে আসছে ভয়াবহ তথ্য
খাতায় কলমে ছিল ফায়ার সেফটি, লাইসেন্স সব, কিন্তু বাস্তবে নেভানোই গেল না আগুন! উঠে আসছে ভয়াবহ তথ্য
News Live Update : যাদবপুর বিশ্ববিদ্যালয়ে গভীর রাতে তুমুল উত্তেজনা, ABVP-র সঙ্গে বাম ছাত্র সংগঠনের সংঘর্ষ
যাদবপুর বিশ্ববিদ্যালয়ে গভীর রাতে তুমুল উত্তেজনা, ABVP-র সঙ্গে বাম ছাত্র সংগঠনের সংঘর্ষ
West Bengal Monsoon : বর্ষা নিল ছুটি ? কলকাতা থেকে এবার পুজোর আগেই বর্ষা-বিদায়? বড় খবর দিলেন আবহাওয়া বিজ্ঞানী
বর্ষা নিল ছুটি ? কলকাতা থেকে এবার পুজোর আগেই বর্ষা-বিদায়? বড় খবর দিলেন আবহাওয়া বিজ্ঞানী
Abhishek Banerjee PA : চাকরি জালিয়াতি মামলায় অভিষেকের PA- কে টানা ১১ দিন জিজ্ঞাসাবাদ CID- র, সুপ্রিম কোর্টে সুমিতের নামে কী অভিযোগ
চাকরি জালিয়াতি মামলায় অভিষেকের PA- কে টানা ১১ দিন জিজ্ঞাসাবাদ CID- র, সুপ্রিম কোর্টে সুমিতের নামে কী অভিযোগ

ভিডিও

Bigmint India Ferrous Week 2026: রাজ্য়ে শিল্পের অগ্রগতির লক্ষ্যে জে ডব্লু ম্য়ারিয়টে শুরু হয়েছে 'বিগমিন্ট ইন্ডিয়া ফেরাস উইক ২০২৬
Chok Bhanga 6ta: বালি পাচার নিয়ে মাফিয়ার সঙ্গে কথোপকথন? তদন্ত চেয়ে নাম না করে ঋতব্রতর নিশানায় 'কালীঘাট-তৃণমূল'র সাংসদের
Kolkata Hotel Updates: আছে দরজা, নেই বেরোনোর পথ! পুরসভা-পুলিশ-দমকলের ঢিল ছোঁড়া দূরত্বে জতুগৃহ!
Anti Terrorist Squad: পরপর পাকড়াও জঙ্গি, রাজ্যে তৈরি হচ্ছে অ্যান্টি টেররিস্ট স্কোয়াড
Annapurna Yojana: মন্ত্রিসভার বৈঠকে অন্নপূর্ণা যোজনা ও জল যন্ত্রণা নিয়ে নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget