এক্সপ্লোর

Tax Devolution to States: ভোট মিটতেই রাজ্যের করের টাকা মেটানোয় সায় কেন্দ্রের, বকেয়ার তুলনায় নগণ্য, দাবি বিরোধীদের

Tax Devolution to West Bengal: করবাবদ যে কেন্দ্রীয় সরকার যে টাকা ঘরে তোলে, তা থেকে ৪১ শতাংশ প্রতি অর্থবর্ষে ১৪টি কিস্তিতে রাজ্যগুলিকে ভাগ করে দেওয়াই নিয়ম।

কলকাতা: কেন্দ্রে তৃতীয় বারের জন্য ক্ষমতায় বসার পরই রাজ্যগুলিকে করবাবদ অতিরিক্ত কিস্তির টাকা দেওয়ার সিদ্ধান্ত দিল NDA সরকার। পশ্চিমবঙ্গকে ১০ হাজার ৫১৩ কোটি টাকা দেওয়ায় অনুমোদন দিয়েছে কেন্দ্র। সবচেয়ে বেশি টাকা দেওয়া হচ্ছে বিজেপি শাসিত উত্তরপ্রদেশকে। তারা ২৫ হাজার ৬৯ কোটি টাকা পাচ্ছে।  এর পর তালিকায় রয়েছে বিহার। তারা পাচ্ছে ১৪ হাজার ৫৬ কোটি টাকা। বিজেপি শাসিত মধ্যপ্রদেশ ১০ হাজার ৯৭০ কোটি টাকা পেতে চলেছে। (Tax Devolution to States)

করবাবদ যে কেন্দ্রীয় সরকার যে টাকা ঘরে তোলে, তা থেকে ৪১ শতাংশ প্রতি অর্থবর্ষে ১৪টি কিস্তিতে রাজ্যগুলিকে ভাগ করে দেওয়াই নিয়ম। এবার রাজ্যগুলিকে যে পরিমাণ টাকার অনুমোদন দিল কেন্দ্র, তাতে ১০ জুন পর্যন্ত মোট ২ লক্ষ ৭৯ হাজার ৫০০ কোটি টাকা বরাদ্দ করা হল। কেন্দ্রীয় অর্থমন্ত্রক জানিয়েছে, ২০২৪ সালের জুন মাস পর্যন্ত করবাবদ আয় থেকে রাজ্যগুলিকে কিস্তির টাকা দেওয়া হচ্ছে। পাশাপাশি অতিরিক্ত একটি কিস্তির টাকাও দেওয়া হবে। সবমিলিয়ে চলতি মাসে ১ লক্ষ ৩৯ হাজার ৭৫০ টাকা রাজ্যগুলির হাতে তুলে দিতে অনুমোদন দিয়েছে কেন্দ্র। কেন্দ্রীয় অর্থমন্ত্রকের দাবি, এতে রাজ্যের উন্নয়নমূলক প্রকল্পগুলির কাজও দ্রুত গতিতে এগোবে, পাশাপাশি কেন্দ্রও খরচের লক্ষ্যমাত্রা ছুঁতে সক্ষম হবে। (Tax Devolution to West Bengal)

প্রাপ্ত টাকার অঙ্কের নিরিখে চতুর্থ স্থানে রয়েছে পশ্চিমবঙ্গ। সবমিলিয়ে রাজ্যগুলিকে করের বকেয়া বাবদ ১ লক্ষ ৩৯ হাজার ৭৫০ টাকা দেওয়ায় অনুমোদন দিয়েছে কেন্দ্র। উন্নয়নমূলক কাজ এগিয়ে নিয়ে যেতেই এই টাকা দেওয়ার সিদ্ধান্ত বলে জানিয়েছে কেন্দ্র। কিন্তু বিরোধীদের দাবি, করবাবদ যে টাকা রাজ্য থেকে তুলে নিয়ে যায় কেন্দ্র, তাতে রাজ্যেরও প্রাপ্য রয়েছে। রাজ্যের প্রাপ্য টাকা রাজ্যকে দিয়ে সেই নিয়ে এত প্রচারের ঢক্কানিনাদ কেন, প্রশ্ন তুলছেন বিরোধীরা। 

আরও পড়ুন: Sheikh Shahjahan: শাহজাহানকে কালো টাকা সাদা করতে সাহায্য় করেছিলেন এই ৫ জন, ED-র তদন্তে উঠে এল নাম..

এবিপি আনন্দে এ নিয়ে মুখ খোলেন তৃণমূলের শান্তনু সেন। তাঁর কথায়, "প্রত্যক্ষ এবং পরোক্ষ করবাবদ বাংলা থেকে ৪ লক্ষ ৭ হাজার কোটি টাকা তুলে নিয়ে গিয়েছে কেন্দ্র। অথচ রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করতে ১ লক্ষ ৬০ হাজার কোটি টাকা বছরের পর বছর আটকে রাখা হয়েছে। ৫৯ লক্ষ মানুষের ১০০ দিনের কাজের টাকা আটকে রাখা হয়েছিল। সমস্ত বৈধ কাগজপত্র থাকা সত্ত্বেও ১১ লক্ষ ৩৬ হাজার মানুষের আবাস যোজনার টাকা আটকে রেখেছিল ওরা। বাংলা বিরোধীদের এর যোগ্য জবাব দিয়েছেন বাংলার মানুষ। তাই হয়ত বিলম্বিত বোধোদয় হয়েছে। কিন্তু বাংলার যে পরিমাণ টাকা পাওয়ান, সেই তুলনায় যে টাকা বরাদ্দ করা হয়েছে, তা আসরে কিচ্ছু নয়।"

রাজ্যগুলিকে তাদের প্রাপ্য টাকা দেওয়া নিয়ে এত প্রচার কেন, সেই প্রশ্ন তুলেছেন কংগ্রেসের জয়রাম রমেশও। তাঁর কথায়, 'কেন্দ্রীয় অর্থমন্ত্রক রাজ্যগুলিকে করের কিস্তির টাকা দেওয়ার ঘোষণা করেছে। এক তৃতীয়াংশ প্রধামন্ত্রীর নির্দেশেই যে এটা হয়েছে, তাতে কোনও সন্দেহ নেই। কিন্তু করের টাকার ভাগ দেওয়ার মধ্য়ে পরমাত্মার সন্তানের দয়া বা দাক্ষিণ্য লুকিয়ে নেই। সাংবিধানিক ভাবেই এই টাকা প্রাপ্য রাজ্যগুলির, যাতে অর্থ কমিশনেরও ভূমিকা রয়েছে। রাজ্যগুলিকে তাদেরই প্রাপ্য টাকা দিয়ে নিম্নমানের প্রচার চলছে'। 

প্রাপ্য বকেয়া নিয়ে দীর্ঘ দিন ধরেই কেন্দ্র এবং রাজ্যগুলির মধ্যে টানাপোড়েন চলছিল। বিশেষ করে যে রাজ্যগুলিতে বিজেপি ক্ষমতায় নেই বা নির্বাচনে সুবিধা করতে পারেনি, সেই সব রাজ্যের টাকা ইচ্ছাকৃত ভাবে আটকে রাখা হয়েছিল বলে অভিযোগ ওঠে। টাকা আটকে রাখা নিয়ে সরগরম হয়েছে পশ্চিমবঙ্গের রাজনীতিও। বাংলার প্রতি কেন্দ্রের বঞ্চনামূলক আচরণ নিয়ে সরব হয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়রা। নির্বাচনী প্রচারেও জায়গা করে নিয়েছিল সেই কেন্দ্রীয় বঞ্চনার অভিযোগ। নির্বাচন মিটতে সেই টাকারই কিছুটা মিলল। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Kolkata News: ভরসন্ধ্যায় ভবানীপুরে হুড়মুড়িয়ে ভাঙল লাইব্রেরির একাংশ, লাগাতার ভারী বৃষ্টিতেই কি বিপর্যয় ?
ভরসন্ধ্যায় ভবানীপুরে হুড়মুড়িয়ে ভাঙল লাইব্রেরির একাংশ, লাগাতার ভারী বৃষ্টিতেই কি বিপর্যয় ?
Dilip Ghosh: আবাসের ঘর পেতে চান? কেউ যেন বঞ্চিত না থাকেন, বড় আবেদন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের
আবাসের ঘর পেতে চান? কেউ যেন বঞ্চিত না থাকেন, বড় আবেদন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের
Kunal Ghosh: বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
Suvendu Adhikari on Annapurna Yojana: কোনও মহিলা মাসে ১০ হাজার টাকার বেশি আয় করলে পাবেন না অন্নপূর্ণা যোজনার টাকা, কোন যোগ্যতামান থাকতেই হবে ৩০০০ টাকা পেতে?
কোনও মহিলা মাসে ১০ হাজার টাকার বেশি আয় করলে পাবেন না অন্নপূর্ণা যোজনার টাকা, কোন যোগ্যতামান থাকতেই হবে ৩০০০ টাকা পেতে?

ভিডিও

BJP Government in Bengal | কেন কাজ করছে না পুরসভা! প্রশ্ন তুললেন শীর্ষেন্দু সিংহ রায়
Sovandeb Chattopadhyay |
Kunal Ghosh | ওয়ার্ড পুনর্বিন্যাসের নেপথ্যে 'রাজনৈতিক অভিসন্ধি'? অভিযোগ কুণালের
Academy of Fine Arts : প্রথমে গেরুয়া, তারপর সাদা, ফের গেরুয়া! অ্যাকাডেমির রং বদলে বিতর্ক
Sebaashray Case: অভিষেকের সেবাশ্রয়-কাণ্ডে চিকিৎসক রাজীব বিশ্বাসকে জিজ্ঞাসাবাদ | ABP Ananda Live

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
East Bengal: বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
Rudranil Ghosh: আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন,
আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন, "যে রং ছিল, সেই রংই হবে", অ্যাকাডেমির রং বদল নিয়ে 'কার্যত' ঘোষণা করলেন রুদ্রনীল ঘোষ!
Kunal Ghosh: বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
IND vs SL: প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Weather Update: আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
Duttapukur: ১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
India vs Sri Lanka: শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
Embed widget