এক্সপ্লোর

Narendra Modi: 'ভারত সরকারের পাঠানো টাকা পশ্চিমবঙ্গে লুঠ', TMC-কে সরিয়ে 'আসল পরিবর্তনের' ডাক মোদির

PM Narendra Modi on TMC: মোদির ভাষণে উঠে আসে, 'বাংলায় উন্নয়নের সামনে একটা প্রতিবন্ধকতাও আছে। যে টাকা আমরা উন্নয়নের জন্য পাঠাই, তার অধিকাংশই লুটে নেওয়া হয়।'

কলকাতা: শুক্রবার রাজ্যে এলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। মেট্রোর তিনটি সম্প্রসারিত লাইনের উদ্বোধনের পাশাপাশি প্রশাসনিক, রাজনৈতিক সভাও করেন মোদি। দমদম সেন্ট্রাল জেলের মাঠ থেকে তৃণমূল সরকারকে সরিয়ে রাজ্যে 'আসল পরিবর্তনের' ডাক দিলেন নরেন্দ্র মোদি। দমদম কেন্দ্রীয় সংশোধনাগারের মাঠে বিজেপির 'পরিবর্তন সংকল্প সভা' থেকে একাধিক বাণে তৃণমূলকে নিশানা মোদির। 

বাংলার উন্নয়নে টাকা দিচ্ছে না কেন্দ্র- এই মর্মে একাধিকবার সরব হয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় থেকে তৃণমূলের সর্বস্তরের নেতানেত্রীরা। এদিন সেই ইস্যুতে কড়া বার্তা নরেন্দ্র মোদির। তিনি বলেন, 'পশ্চিমবঙ্গ জনসংখ্যার হিসেবে সবচেয়ে বড় রাজ্যগুলির একটি। পশ্চিমবঙ্গের সামর্থ্য না বাড়লে বিকশিত ভারতের যাত্রা সফল হবে না। বিজেপি মনে করে, বাংলার উদয়, তবেই বিকশিত ভারতের জয়। এই জন্য গত ১১ বছরে পশ্চিমবঙ্গের জন্য সব রকম সহযোগিতা করেছে। জাতীয় সড়ক সম্প্রসারণের জন্য ইউপিএ জমানার ৩ গুণ টাকা দিয়েছে। রেলের জন্যও বাংলার বাজেট আগের চেয়ে ৩ গুণ বাড়ানো হয়েছে'। 

এরপরই মোদির ভাষণে উঠে আসে, 'বাংলায় উন্নয়নের সামনে একটা প্রতিবন্ধকতাও আছে। যে টাকা আমরা উন্নয়নের জন্য পাঠাই, তার অধিকাংশই লুটে নেওয়া হয়। দিল্লির পাঠানো টাকা আপনাদের জন্য খরচ হয় না। দিল্লির পাঠানো টাকা তৃণমূল ক্যাডারদের জন্য খরচ হয়। এই জন্য গরিব কল্যাণ যোজনায় পশ্চিমবঙ্গ অন্য রাজ্যের চেয়ে পিছিয়ে। কয়েক বছর আগে অসম, ত্রিপুরারও একই অবস্থা ছিল।' এরপর পরিবর্তনের ডাক তুলে নরেন্দ্র মোদি বলেন,  'কিন্তু যখন থেকে বিজেপি সরকার হয়েছে, গরিব কল্যাণের লাভ মিলছে সেখানে। অসম ত্রিপুরায় ঘর ঘর জল, আবাসের কাজ দ্রুতগতিতে এগোচ্ছে। বাংলাতেও এই সুবিধা পেতে হলে বিজেপি সরকার চাই এখানেও। টিএমসি যাবে, বিজেপি আসবে, এটা তৈরি হয়ে গিয়েছে। এই পশ্চিমবঙ্গ সময়ে সময়ে নতুন চেতনা দিয়েছে, পুনর্জাগরণের কেন্দ্র হয়ে উঠেছে' । 

নরেন্দ্র মোদি বলেন, 'বাংলায় সত্যিকারের পরিবর্তন প্রয়োজন, নতুন আলোর প্রয়োজন। প্রথমে কংগ্রেস, বামেদের সরকার ছিল বাংলায়। এরপর ১৫ বছর আগে পরিবর্তন হয়েছিল, মা-মাটি-মানুষে ভরসা করেছিলেন মানুষ। কিন্তু আগের থেকে অবস্থা আরও খারাপ হয়েছে। ভর্তি দুর্নীতি, মা-বোনেদের অত্যাচার বেড়েছে, অপরাধ তৃণমূল সরকারের মুখ। যতদিন বাংলায় তৃণমূল সরকার থাকবে, ততদিন বাংলার উন্নয়ন বন্ধ হয়ে থাকবে। এখন বাংলার সবাই বলছে টিএমসি যাবে, তখনই আসল বদল আসবে। টিএমসি যাবে, তবেই আসল পরিবর্তন আসবে। পরিবর্তন শুধু স্লোগানে নয়, কাজেও দেখাতে হবে। সেই পরিবর্তন যাতে মানুষ চাকরি পায়, মা-বোনেদের ওপর অত্যাচার বন্ধ হয়, কৃষকরা ফসলের দাম পায়। অপরাধ-দুর্নীতি হলে জেলে থাকতে হবে, এমন পরিবর্তন চাই। এই পরিবর্তন বিজেপিই নিয়ে আসতে পারে। বাঁচতে চাই, বিজেপি চাই'...বাংলায় বললেন নরেন্দ্র মোদি।  

সেরা শিরোনাম

CM Suvendu Adhikari: 'পালাচ্ছিলেন মানে তো ডাল মে কুছ কালা হ্যায়', পরেশরামের গ্রেফতার প্রসঙ্গে বললেন মুখ্যমন্ত্রী
'পালাচ্ছিলেন মানে তো ডাল মে কুছ কালা হ্যায়', পরেশরামের গ্রেফতার প্রসঙ্গে বললেন মুখ্যমন্ত্রী
TMC MLA Arrest: গ্রেফতার মমতা তৃণমূলের বিধায়ক পরেশরাম দাস, কী বলছেন কুণাল-সৌগত, পাল্টা জবাব শান্তনু ঠাকুরের
গ্রেফতার মমতা তৃণমূলের বিধায়ক পরেশরাম দাস, কী বলছেন কুণাল-সৌগত, পাল্টা জবাব শান্তনু ঠাকুরের
West Bengal News Live Updates: ধর্ষণের অভিযোগে গ্রেফতার পরেশরাম দাস, পুলিশের জালে ক্যানিং পশ্চিমের তৃণমূল বিধায়ক
ধর্ষণের অভিযোগে গ্রেফতার পরেশরাম দাস, পুলিশের জালে ক্যানিং পশ্চিমের তৃণমূল বিধায়ক
Garia Case: গড়িয়া হত্যা কাণ্ডে নয়া মোড়! মা-মেয়ের বচসা থামাতে গিয়েই খুন, নাকি নেপথ্য়ে ত্রিকোণ প্রেম ? কী জানাচ্ছে পুলিশ ?
গড়িয়া হত্যা কাণ্ডে নয়া মোড়! মা-মেয়ের বচসা থামাতে গিয়েই খুন, নাকি নেপথ্য়ে ত্রিকোণ প্রেম ? কী জানাচ্ছে পুলিশ ?

ভিডিও

CM Suvendu Adhikari | পুনরায় খোলা হবে পার্ক, চালু হবে হেলিকপ্টার পরিষেবা, Digha নিয়ে বড় পরিকল্পনা CM Suvendu Adhikari-এর
Kali Puja 2026 |
CM Suvendu Adhikari | তোলাবাজি নিয়ে ফের হুঙ্কার দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
Paresh Ram Das Arrested | শিবির বদলেই বিপাকে? পরেশরামের গ্রেফতারি নিয়ে বিস্ফোরক Kunal Ghosh
Papiya Adhikari | বাজি পোড়ালে 'চলে যায় অসুখ-বিসুখ', পাপিয়ার তত্ত্বে একমত বিজেপি?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Howrah Fire News: কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
Ravi Shastri on Mohammed Shami: 'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
DA Case: বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
West Bengal Police: কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
Donald Trump : ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
Gold Price Today: চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
TMC : 'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
Embed widget