এক্সপ্লোর

Narkeldanga Fire:বিধ্বংসী আগুন নিভতেই উত্তপ্ত নারকেলডাঙা, মেয়র যেতেই মারামারি, TMC কাউন্সিলেরের বিরুদ্ধে উঠল 'চোর' স্লোগান !

Narkeldanga Fire Incident Clash: নারকেলডাঙায় অগ্নিকাণ্ড ঘিরে ধুন্ধুমার, মেয়র ঘটনাস্থলে যেতেই কাউন্সিলরের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন স্থানীয়রা

কলকাতা: নারকেলডাঙায় অগ্নিকাণ্ড ঘিরে ধুন্ধুমার। নারকেলডাঙা অগ্নিকাণ্ডে মৃত ১, ঘুমন্ত অবস্থায় অগ্নিদগ্ধ হয়ে মৃত্যু ব্যক্তির। ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে ছাই ৩০-র বেশি ঝুপড়ি। ৩৬ নং ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর সচিন সিংহ-র বিরুদ্ধে ক্ষোভ স্থানীয়দের।

মেয়র ঘটনাস্থলে যেতেই কাউন্সিলরের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন স্থানীয়রা। অভিযোগ, কাউন্সিলর টাকা তুলেছেন। মেয়র এলাকা ছাড়তেই তুমুল অশান্তি। পুলিশের সামনেই দুই পক্ষের মারামারি। তৃণমূল কাউন্সিলরের বিরুদ্ধে উঠল চোর স্লোগান। থানার সামনে গিয়ে অবস্থানে বসলেন শাসক নেতা। যদিও ফিরহাদ এদিন বলেছেন, 'কোনও রাজনীতিতে যাব না। আইন অনুযায়ী সব কিছু হবে।'

চোখের সামনে পুড়ে ছাই হয়ে গেছে আস্ত সংসার, নিমেষের মধ্যে মাথার উপরের ছাদ হারিয়েছে, কেউ হারিয়ে ফেলেছেন একমাত্র প্রিয়জনকেও। শেষ সম্বলটুকু খুঁজে পাওয়ার আশায় ছাইয়ের গাদা হাত়ড়াচ্ছেন কেউ কেউ। নারকেলডাঙায়  পুড়ে যাওয়া ঝুপড়ির বাসিন্দা বলেন,ব্যক্তির বাইট- যে বলছে ৯০টাকা বার করতে পেরেছি। আর কিছু পাইনি। একরাতের মধ্যে যে জীবনটা এভাবে পাল্টে যাবে ভাবতেই পারেননি নারকেলডাঙা খালপাড়ের ঝুপড়িবাসীরা। 

ঘুমের মধ্যেই বেঘোরে প্রাণ গেছে এক ব্যক্তির। উত্তর ২৪ পরগনার ন্যাজাটের বাসিন্দা হাবিবুল্লা মোল্লা। পরিবারের দাবি,' বহু বছর ধরে খালপাড়ের গোডাউনে কাজ করতেন তিনি। রাতে ওখানেই ঘুমোতেন। সেটাই কাল হল। শনিবার রাতে আচমকা আগুনে, পুড়ে মৃত্যু হয় হাবিবুল্লা মোল্লার। মৃতের মেয়ে বলেন, কীভাবে কী বলব। আমার মাথা কাজ করছে না। আমার বাবা নেই। আমার কেউ নেই দুনিয়ায়, আমার বাবা ছাড়া।' আগুন লাগার খবর পেয়ে কেউ সন্তানের হাত ধরে এক কাপড়ে বেরিয়ে এসেছেন। একটু খাবার পর্যন্ত জোটেনি।

আরও পড়ুন, আজ অভয়ার জন্মদিন, RG কর-কাণ্ডে বিচারের দাবিতে তিলোত্তমার বাড়ির থেকে মৌন মিছিল শুরু

নারকেলডাঙার  পুড়ে যাওয়া ঝুপড়ির বাসিন্দা বলেন, ফায়ার ব্রিগেড আসতে গেলে, যদি হেঁটে আসে ওরা ১০-১৫ মিনিটে চলে আসবে। কিন্তু ওরা এক ঘণ্টা পরে এসেছে, আমরা কিছু বের করতে পারিনি। আমাদের সব পুড়ে গেছে। এই এক্ষুনি বাড়িতে গেছি, পোড়া এটা পেয়েছি। আমার গয়নাগাটি সব পুড়ে গেছে। এটা তো ছোট বাচ্ছাদের।এই আমার ছেলের ছোটবেলার। এই আমার ছেলে, আমরা এক জামায় বেরিয়েছি। আমরা রাত থেকে কিছু না খেয়ে দেয়ে এখানে।দুই মেয়েকে নিয়ে পথে বসেছেন ঝুপড়ির আরেক বাসিন্দা। সামনে পরীক্ষা। তার আগে বই-খাতা সব পুড়ে ছাই হয়ে গেছে। ভবিষ্যতের কথা ভেবে বুক কাঁপছে । তিল তিল করে জমানো কষ্টের সঞ্চয় এখন শুধুই ছাই। দরকারি নথি পর্যন্ত বাঁচাতে পারেননি, দিশেহারা গৃহহীন মানুষগুলো।

 

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Live: রাজ্যের প্রাক্তন মন্ত্রীর দেহ উদ্ধার, ৫ বারের বিধায়কের মৃত্যু ঘিরে রহস্য
রাজ্যের প্রাক্তন মন্ত্রীর দেহ উদ্ধার, ৫ বারের বিধায়কের মৃত্যু ঘিরে রহস্য
TMC News: রাজ্যের প্রাক্তন মন্ত্রীর রহস্যমৃত্যু, দলীয় কার্যালয় থেকে ঝুলন্ত দেহ উদ্ধার, তৃণমূল জমানায় বিধানসভার ডেপুটি স্পিকার ছিলেন তিনি
রাজ্যের প্রাক্তন মন্ত্রীর রহস্যমৃত্যু, দলীয় কার্যালয় থেকে ঝুলন্ত দেহ উদ্ধার, তৃণমূল জমানায় বিধানসভার ডেপুটি স্পিকার ছিলেন তিনি
ISI Agent Arrested: ১৫ দিনের মধ্যে ফাঁস ৩টি জঙ্গি মডিউল, কীভাবে বদলাচ্ছে নাশকতার ছক ? ISI চর সন্দেহে জালে আরও ৩
১৫ দিনের মধ্যে ফাঁস ৩টি জঙ্গি মডিউল, কীভাবে বদলাচ্ছে নাশকতার ছক ? ISI চর সন্দেহে জালে আরও ৩
ISI Spy Suspects Arrested: গরুপাচারের আড়ালে জালনোটের কারবার, ভারতের সিম বাংলাদেশ ও পাকিস্তানে পাচার, ISI চর সন্দেহে ধৃতদের বিরুদ্ধে আর কী কী অভিযোগ
গরুপাচারের আড়ালে জালনোটের কারবার, ভারতের সিম বাংলাদেশ ও পাকিস্তানে পাচার, ISI চর সন্দেহে ধৃতদের বিরুদ্ধে আর কী কী অভিযোগ

ভিডিও

Mahua Maitra | ফের বিক্ষোভের মুখে মহুয়া মৈত্র, বিজেপিকে কড়া সুরে আক্রমণ সেলিমের
Tulu Mondal | টুলু মণ্ডলের DCR জালিয়াতিকাণ্ডে এবার গ্রেফতার সরকারি আধিকারিক
Rachana Banerjee |'তৃণমূল হেরে যাওয়ার পরই দল বদল করেছি' , চাঞ্চল্যকর মন্তব্য রচনার
Samik Bhattacharya |
Tmc News |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Embed widget