এক্সপ্লোর

RG Kar Case: আজ অভয়ার জন্মদিন, RG কর-কাণ্ডে বিচারের দাবিতে তিলোত্তমার বাড়ির থেকে মৌন মিছিল শুরু

RG Kar Victims Birthday Rally: আর জি কর-কাণ্ডের ৬ মাস, আজ অভয়ার জন্মদিন, জন্মদিনে মেয়ের মৃত্যুর বিচার চেয়ে পথে নামছেন অভয়ার মা-বাবা

সমীরণ পাল, উত্তর ২৪ পরগনা: আজ অভয়ার জন্মদিন, RG কর-কাণ্ডে বিচারের দাবিতে তিলোত্তমার বাড়ির থেকে মৌন মিছিল শুরু। পাণিহাটি নাটাগড় অম্বিকা মুখার্জী রোড পি আর পার্কের বাসিন্দা, কলকাতা আরজিকর মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালে ডাক্তার এবং ছাত্রী তিলোত্তমা ধর্ষণ করে খুন করা হয়। ঠিক সাত মাস আগে গত ৯ আগস্ট আর আজ নয় ফেব্রুয়ারি তিলোত্তমা দেখতে দেখতে ৩২ বছরের জন্মদিনের পদার্পণ করল।

তিলোত্তমার বাড়ির থেকে মৌন মিছিল

এই জন্মদিনকে স্মরণ করে এবং বিচারের দাবিতে তিলোত্তমার বাড়ির থেকে মৌন মিছিল শুরু হয়। নাটক মেইন রোড অম্বিকা মুখার্জী রোড হয়ে এইচবি টাউন মোড় সোদপুর মধ্যমগ্রাম রোড ধরে সোজা কাচ কল মরে গিয়ে শেষ হয় মৌন মিছিলের ডাক দিয়েছিল পানিহাটি নাগরিক সমাজের পক্ষ থেকে এই মৌন মিছিলে রয়েছেন ডাক্তার চিত্রশিল্পী সংগীত শিল্পী-সহ সাধারণ মানুষ এই তিলোত্তমার বিচারের দাবিতে তমলা চৌধুরী, দুলাল চক্রবর্তী, স্নিগ্ধ বন্দ্যোপাধ্যায়, চিত্রশিল্পী অভিজিৎ ভট্টাচার্য সহ সর্বস্তরের মানুষ এই মৌন মিছিলে অংশগ্রহণ করেছেন।

আর জি কর-কাণ্ডের ৬ মাস, আজ অভয়ার জন্মদিন

আর জি কর-কাণ্ডের ৬ মাস, আজ অভয়ার জন্মদিন। জন্মদিনে মেয়ের মৃত্যুর বিচার চেয়ে পথে নামছেন অভয়ার মা-বাবা। মেয়ের মৃত্যুর বিচার চেয়ে মিছিলে হাঁটবে নিহত চিকিৎসকের পরিবার। দুপুর ৩টে নাগাদ কলেজ স্ট্রিট থেকে আর জি কর পর্যন্ত মিছিলের ডাক অভয়া মঞ্চের। বিকেল ৫টা নাগাদ বিচারের দাবিতে আর জি কর মেডিক্যালে মূল অনুষ্ঠান। 

মেয়ে ভালবাসত পায়েস খেতে, বাড়িময় ছড়িয়ে মেয়ের স্মৃতি

মন খারাপের জন্মদিন। মেয়ের স্মৃতিই আপাতত সম্বল। জন্মদিনে মেয়ের মৃত্যুর বিচার চেয়ে পথে নামলেন আর জি কর মেডিক্যাল কলেজের নিহত চিকিৎসকের মা-বাবা। ডুব দিলেন স্মৃতিচারণায়। মেয়ে ভালবাসত পায়েস খেতে, বাড়িময় ছড়িয়ে মেয়ের স্মৃতি। সেই সব আঁকড়েই জীবন কাটছে প্রৌঢ় দম্পতির। এদিন সোদপুরের দুটি জায়গায় অভয়া ক্লিনিক খোলা হয়েছে। দুটি ক্লিনিকেই যান অভয়ার মা-বাবা। 

আরও পড়ুন, বড় বিপদ এড়াল হালিশহর, পুলিশি অভিযানে প্রায় সাড়ে ৩ কুইন্টাল নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার !

রবিবার আর জি কর-কাণ্ডের ৬ মাস পূর্ণ হল। তার আগে  আর এস এস প্রধান মোহন ভাগবতের সঙ্গে দেখা করেন নিহত তরুণী চিকিৎসকের মা-বাবা। তাঁদের দাবি, আর এস এস প্রধান পাশে থাকার আশ্বাস দিয়েছেন। অন্যদিকে, রবিবার বিচারের দাবিতে একাধিক কর্মসূচির ডাক দিয়েছে অভয়া মঞ্চ।  

সেরা শিরোনাম

BJP News: রাস্তা দখল করে পার্টি অফিস তৈরির চেষ্টার অভিযোগ, নিউটাউনে বিজেপির দুই গোষ্ঠীর কোন্দল, ধস্তাধস্তি
রাস্তা দখল করে পার্টি অফিস তৈরির চেষ্টার অভিযোগ, নিউটাউনে বিজেপির দুই গোষ্ঠীর কোন্দল, ধস্তাধস্তি
North 24 Pargana: টানা বৃষ্টির জের, ইছামতি নদীর উপর বাঁশের সাঁকো ভেঙে বিপত্তি, স্বরূপনগরে নাজেহাল এলাকাবাসী
টানা বৃষ্টির জের, ইছামতি নদীর উপর বাঁশের সাঁকো ভেঙে বিপত্তি, স্বরূপনগরে নাজেহাল এলাকাবাসী
TMC News: হালিশহরে পুলিশ লকআপে তৃণমূল কর্মী বিরজু কেওতের মৃত্যুতে এবার তদন্তে সিআইডি
হালিশহরে পুলিশ লকআপে তৃণমূল কর্মী বিরজু কেওতের মৃত্যুতে এবার তদন্তে সিআইডি
Weather Updates: রাজ্যজুড়ে জল-যন্ত্রণা, মঙ্গলবারও হলুদ সতর্কতা, কোথায় কেমন থাকবে পরিস্থিতি?
রাজ্যজুড়ে জল-যন্ত্রণা, মঙ্গলবারও হলুদ সতর্কতা, কোথায় কেমন থাকবে পরিস্থিতি?

ভিডিও

Amit Shah Bengal Visit: ৩ দিনের সফরে রাজ্যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ | BJP | ABP Ananda
Samik Bhattacharya |
Pak Spy Arrested: Cooch Behar থেকে পাক চর সন্দেহে ধৃত ৩, সেই মামলায় গ্রেফতার আরও ১
Howrah News | হাওড়ায় তোলাবাজির অভিযোগে গ্রেফতার প্রাক্তন তৃণমূল কাউন্সিলর
Champahati News | চম্পাহাটিতে ফের বাজি বিস্ফোরণ, আহত ২ | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget