এক্সপ্লোর

Nawsad Siddique : শীতলকুচি থেকে লোকসভার প্রচার শুরু নৌশাদের, আইএসএফের নজরে উত্তরবঙ্গ

ISF : পরিসংখ্যান বলছে, কোচবিহার জেলায় সংখ্যালঘু ভোট রয়েছে প্রায় ৩০ শতাংশ। কোচবিহার লোকসভা কেন্দ্রের অন্তর্গত ৭টি বিধানসভা আসনের মধ্যে ৪ টিতে সংখ্যালঘু ভোট বড় ফ্যাক্টর। তার মধ্যে অন্যতম শীতলকুচি।

শুভেন্দু ভট্টাচার্য, কোচবিহার : দক্ষিণবঙ্গের পরে এবার উত্তরবঙ্গে সংগঠনকে ঢেলে সাজাতে উদ্যোগী হল আইএসএফ (ISF)। তাৎপর্যপূর্ণভাবে কোচবিহারের শীতলকুচিকে কেন্দ্র করেই কর্মসূচির সূচনা করলেন ভাঙড়ের বিধায়ক নৌশাদ সিদ্দিকি (Nawsad Siddique)। সংখ্যালঘু ভোট ভাগ করে আখেরে বিজেপিরই সুবিধা করে দিতে চাইছে ISF, কটাক্ষ করেছে তৃণমূল। 

পাখির চোখ ২০২৪-এর লোকসভা নির্বাচন (Lok Sabha Election)। তাই দক্ষিণবঙ্গের পরে এবার উত্তরবঙ্গে সংগঠনকে ঢেলে সাজাতে উদ্যোগী হল আইএসএফ। তাৎপর্যপূর্ণভাবে কোচবিহারের শীতলকুচিকে (Sitalkuchi) কেন্দ্র করেই রবিবার সেই কর্মসূচির সূচনা করলেন ভাঙড়ের বিধায়ক নৌশাদ সিদ্দিকি।

২০২১-এর ১০ এপ্রিল চতুর্থ দফা বিধানসভা ভোটের দিন, শীতলকুচির জোড়পাটকি গ্রামের বুথে কেন্দ্রীয় বাহিনীর (Central Force) গুলিতে মারা যান ৪ জন। সংখ্যালঘু অধ্যুষিত শীতলকুচিতে সেই ঘটনার প্রসঙ্গ তুলে তাৎপর্যপূর্ণ মন্তব্য করেন নৌশাদ। তিনি বলেন, শীতলকুচির পরিবার ইনসাফ পায়নি, যাঁরা এই হত্যাকাণ্ডের সঙ্গে যুক্ত শাস্তি পায়নি। কিন্তু এই শীতলকুচিকে দেখে গোটা রাজ্যে ভোট পেয়েছেন। এই জন্য শীলতকুচি থেকেই শুরু করছি। পরিবারগুলোকে ভয় দেখাচ্ছে তৃণমূল (TMC)।

উত্তরবঙ্গের (North Bengal) যে জেলাগুলিতে বিজেপির ভাল সংগঠন রয়েছে, তার মধ্যে অন্যতম কোচবিহার। ২০১৯-এর লোকসভা নির্বাচনে, কোচবিহার কেন্দ্রটি তৃণমূলের হাত থেকে ছিনিয়ে নেয় বিজেপি। কোচবিহার (CoochBehar) লোকসভার অন্তর্গত শীতলকুচি বিধানসভায় অল্প ব্যবধানে এগিয়ে ছিল তৃণমূল (TMC)।

কিন্তু, ২০২১-এর বিধানসভা নির্বাচনে সেই শীতলকুচিতেই হেরে যায় তৃণমূল। এবার পঞ্চায়েত ভোটে সেই হারের ক্ষত অনেকটাই পুষিয়েছে শাসক শিবির। শীতলকুচির ১৫টি গ্রাম পঞ্চায়েত আসনের মধ্য়ে ১৪ টিতেই জয়ী হয়েছে তৃণমূল। মাত্র একটি আসন, বিজেপি তাদের দখলে রাখতে পেরেছে। 

পরিসংখ্যান বলছে, কোচবিহার জেলায় সংখ্যালঘু ভোট রয়েছে প্রায় ৩০ শতাংশ। কোচবিহার লোকসভা কেন্দ্রের অন্তর্গত ৭টি বিধানসভা আসনের মধ্যে ৪ টিতে সংখ্যালঘু ভোট বড় ফ্যাক্টর। তার মধ্যে অন্যতম শীতলকুচি। আইএসএফ সেখানে সংগঠন বাড়াতে তৎপর হতেই, তৃণমূল অভিযোগ তুলছে, সংখ্যালঘু ভোট ভাগ করে আখেরে বিজেপিরই সুবিধা করে দিতে চাইছে ISF !

লোকসভা ভোট কবে, তার দিনক্ষণ এখনও ঠিক হয়নি। তবে ২০২৪-কে মাথায় রেখে রাজনৈতিক দলগুলি যে যার মতো করে প্রস্তুতি নিতে শুরু করেছে। জাতীয় রাজনীতিতে তৈরি হয়েছে বিজেপি বিরোধী ইন্ডিয়া জোট। যে জোটে তৃণমূল যেমন আছে, তেমনই রয়েছে সিপিএম এবং কংগ্রেসও। কিন্তু, ২০২১-এ সিপিএম ও কংগ্রেসের সঙ্গে সংযুক্ত মোর্চা করে ভোটে লড়া আইএসএফ-এর লোকসভা ভোটের কৌশল কী হয়, তা নিয়েই এখন জোর জল্পনা চলছে রাজ্য-রাজনীতিতে।

আরও পড়ুন- প্রাণঘাতী ডেঙ্গির বলি আরও এক, রাজ্যে ডেঙ্গিতে আক্রান্ত হয়ে মৃত্যু বেড়ে ৫০ জনের

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন

https://t.me/abpanandaofficial

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

NRS Hospital Nurse Death: NRS-এর নার্সের মৃত্যু, শৌচাগার থেকে দেহ উদ্ধার, দরজা ভেঙে উদ্ধার
NRS-এর নার্সের মৃত্যু, শৌচাগার থেকে দেহ উদ্ধার, দরজা ভেঙে উদ্ধার
West Bengal News Live : NRS হাসপাতালে নার্সের রহস্যমৃত্যু, হাসপাতালের শৌচাগার থেকে দেহ উদ্ধার
NRS হাসপাতালে নার্সের রহস্যমৃত্যু, হাসপাতালের শৌচাগার থেকে দেহ উদ্ধার
BJP News: নেতাজীকে নিয়ে কুরুচির মন্তব্য অনন্ত মহারাজের, মুখ্যমন্ত্রীর কড়া বার্তার পর বললেন, ‘শমীক ভট্টাচার্যও তো…’
নেতাজীকে নিয়ে কুরুচির মন্তব্য অনন্ত মহারাজের, মুখ্যমন্ত্রীর কড়া বার্তার পর বললেন, ‘শমীক ভট্টাচার্যও তো…’
Suvendu Adhikari: নেতাজীকে নিয়ে অপমানজনক মন্তব্য, গ্রেফতার ১, সরানো হল ১০৮টি পোস্ট
নেতাজীকে নিয়ে অপমানজনক মন্তব্য, গ্রেফতার ১, সরানো হল ১০৮টি পোস্ট

ভিডিও

Times Square: টাইম স্কোয়ারে বাংলার দুর্গাপূজোর ব্র্যান্ডিং, কলকাতায় হল কার্টন রেজার
BJP Government in Bengal | কেন কাজ করছে না পুরসভা! প্রশ্ন তুললেন শীর্ষেন্দু সিংহ রায়
Sovandeb Chattopadhyay |
Kunal Ghosh | ওয়ার্ড পুনর্বিন্যাসের নেপথ্যে 'রাজনৈতিক অভিসন্ধি'? অভিযোগ কুণালের
Academy of Fine Arts : প্রথমে গেরুয়া, তারপর সাদা, ফের গেরুয়া! অ্যাকাডেমির রং বদলে বিতর্ক

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
SBI Clerk Recruitment: স্টেট ব্যাঙ্কে প্রায় ১০,০০০ পদে হচ্ছে নিয়োগ, অগাস্টেই আবেদনের শেষ তারিখ
স্টেট ব্যাঙ্কে প্রায় ১০,০০০ পদে হচ্ছে নিয়োগ, অগাস্টেই আবেদনের শেষ তারিখ
Weather Forecast: নিম্নচাপের প্রবল প্রভাব, ভারী থেকে অতি ভারী বৃষ্টি, বানভাসি পরিস্থিতি হতে পারে কোন কোন এলাকায়?
নিম্নচাপের প্রবল প্রভাব, ভারী থেকে অতি ভারী বৃষ্টি, বানভাসি পরিস্থিতি হতে পারে কোন কোন এলাকায়?
Dilip Ghosh: আবাসের ঘর পেতে চান? কেউ যেন বঞ্চিত না থাকেন, বড় আবেদন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের
আবাসের ঘর পেতে চান? কেউ যেন বঞ্চিত না থাকেন, বড় আবেদন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের
Lionel Messi: বাবার স্মৃতির উদ্দেশে আবেগঘন মেসির পোস্টের রন্ধ্রে রন্ধ্রে অবসরের পূর্বাভাস
বাবার স্মৃতির উদ্দেশে আবেগঘন মেসির পোস্টের রন্ধ্রে রন্ধ্রে অবসরের পূর্বাভাস
East Bengal: বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
Rudranil Ghosh: আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন,
আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন, "যে রং ছিল, সেই রংই হবে", অ্যাকাডেমির রং বদল নিয়ে 'কার্যত' ঘোষণা করলেন রুদ্রনীল ঘোষ!
Kunal Ghosh: বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
IND vs SL: প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
Embed widget