এক্সপ্লোর

Jalpaiguri News: প্রবল বর্ষণে বন্যা পরিস্থিতি উত্তরবঙ্গের এই এলাকায়, পরিস্থিতি মোকাবিলায় নামল NDRF

NDRF in Jalpaiguri: বন্যা পরিস্থিতি বানারহাটে। রাতভর জলমগ্ন বানারহাট হাসপাতাল চত্বর। পরিস্থিতি মোকাবিলায় নামানো হয়েছে এনডিআরএফ।

রাজা চট্টোপাধ্যায়, জলপাইগুড়ি: প্রবল বর্ষণের (Heavy Rain) জেরে ফের আশঙ্কা মুখে উত্তরবঙ্গের এই এলাকা(North Bengal)। আবহাওয়া দপ্তরের আগাম পূর্বাভাস ছিল যে পাহাড় ও ডুয়ার্সে ভারী বৃষ্টি হবে। সেইমতো কয়েকদিন ধরে পাহাড় ও ডুয়ার্সে বৃষ্টি চলছিল। আর ভুটান পাহাড় ও ডুয়ার্সে ভারী বৃষ্টির কারণে জলমগ্ন হয়ে পড়েছে বানারহাট। পরিস্থিতি মোকাবিলায় নামানো হয়েছে এনডিআরএফ। 

রীতিমতো বন্যা পরিস্থিতি বানারহাটে। বানারহাটের শতাধিক বাড়িতে জল ঢুকে পড়েছে। জল ঢুকে পড়েছে বেশ কিছু দোকানেও। মাটি ধসে ক্ষতিগ্ৰস্ত হয়েছে রেললাইন। রাস্তার পিচের চাদর উঠে গিয়েছে, বিদ্যালয়ের দেওয়াল ভেঙে পড়েছে। রাতভর জলমগ্ন হয়েছিল বানারহাট হাসপাতাল চত্বর। ক্ষতি হয়েছে বেশ কয়েকটি চা বাগান। প্রচুর মানুষ বাধ্য হয়ে উঁচু জায়গায় এবং রাস্তায় আশ্রয় নেয়, পরিস্থিতি মোকাবিলায় নামানো হয়েছে NDRF।

জানা গিয়েছে, রবিবার রাত ১১ টার পর থেকে জল ঢুকতে শুরু করে বানারহাটে। ধীরে ধীরে জলমগ্ন হয়ে পড়ে একের পর এক বাড়ি, জলের স্রোত এতটাই ছিল যে রাস্তার পিচের চাদর উঠে যায়।এমনকি ক্ষতিগ্ৰস্ত হয়েছে রেললাইন। এদিকে বেশ কিছু বাড়িতে জল ঢুকে পড়ায় ছোট ছোট শিশুদের নিয়ে অনেকেই রাতভর রাস্তায় ও উঁচু জায়গায় আশ্রয় নেন। তবে সকালের পরিস্থিতি অনেকটা স্বাভাবিক। জল অনেকটা কমেছে। যদিও ফ্রিজ টিভি -সহ বিভিন্ন আসবাবপত্রের ব্যাপক ক্ষতি হয়েছে। 

আবহাওয়া দফতর সূত্রে খবর,উত্তরবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে বৃষ্টির পরিমাণ অনেকটা কমবে। শুধুমাত্র জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে ভারী বৃষ্টির সম্ভাবনা। বাকি উপরের দিকের জেলা দার্জিলিং, কালিম্পং এবং কোচবিহারে বিক্ষিপ্তভাবে হালকা মাঝারি বৃষ্টি। বাকি জেলায় বৃষ্টির সম্ভাবনা কম। আগামী কয়েকদিনে তাপমাত্রা বাড়বে। বাড়বে আর্দ্রতাজনিত অস্বস্তি। সোমবার থেকে শুধুমাত্র ওপরের দিকের জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে হালকা মাঝারি বৃষ্টি চলবে।    

প্রসঙ্গত, প্রবল বর্ষণের জেরে এর আগেও বড়সড় ভোগান্তির মুখে পড়েছিল উত্তরবঙ্গ। গত জুলাই মাসের মাঝামাঝি রাতভর বৃষ্টির জেরে সেবক-এর কাছে ১০ নং জাতীয় সড়কে নেমেছিল ধস। বৃষ্টির তোড়ে ভাসছে তরাই-ডুয়ার্স। জলপাইগুড়ি থেকে কোচবিহার-প্রবল বৃষ্টিতে কার্যত নাস্তানাবুদ জেলাগুলি। বৃষ্টির তোড়ে ভাসছে তরাই-ডুয়ার্স। জলপাইগুড়ি থেকে কোচবিহার- প্রবল বৃষ্টিতে কার্যত নাস্তানাবুদ জেলাগুলি। রাতভর বৃষ্টির জেরে সেবক-এর কাছে ১০ নং জাতীয় সড়কে নেমেছিল ধস। জলপাইগুড়ি শহরের মধ্যে দিয়ে বয়ে চলা করলা নদী সেসময় উদ্বেগ বাড়িয়ে দিয়েছিল। বিপুল বৃষ্টির কারণে জলস্ফীতি ঘটেছিল তিস্তা, করলা এবং জলঢাকায়। বৃষ্টির তোড়ে জলে টইটুম্বুর জলপাইগুড়ি শহরের মধ্য়ে গিয়ে বয়ে চলা করলা নদী।

আরও পড়ুন, 'শকুনের রাজনীতি..', দত্তপুকুরকাণ্ডে রাজ্যপালকে পাল্টা কুণাল

গত মাসেও রাজ্যের পাহাড়ি রাস্তায় নেমেছিল ভূমিধস (Landslide at Birik Dara)।  প্রবল বর্ষণে (Heavy Rain) গত মাস থেকেই গোটা উত্তরবঙ্গে (North Bengal) পাহাড়ি রাস্তাগুলির হাল খারাপ। এর আগে বিরিক দারা রোডের কাছে ১০ নং জাতীয় সড়ক (NH 10)। বিরিক দারা রোডের কাছে ১০ নং জাতীয় সড়কে ভূমিধস নেমেছিল।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Live News Update : দুর্নীতি রুখতে টোল ফ্রি নম্বর! পুজোর উপহার ও বাড়ল রেশনে অনুদান, কারা পাবেন ? ঘোষণা মুখ্যমন্ত্রীর
দুর্নীতি রুখতে টোল ফ্রি নম্বর! পুজোর উপহার ও বাড়ল রেশনে অনুদান, কারা পাবেন ? ঘোষণা মুখ্যমন্ত্রীর
Swapan Dasgupta : 'শিল্পক্ষেত্রে নতুন বিপ্লবের সাক্ষী হবে রাজ্য'! উত্তরবঙ্গে শিল্প নিয়ে কী ভাবনা ? জানালেন স্বপন দাশগুপ্ত
'শিল্পক্ষেত্রে নতুন বিপ্লবের সাক্ষী হবে রাজ্য'! উত্তরবঙ্গে শিল্প নিয়ে কী ভাবনা ? জানালেন স্বপন দাশগুপ্ত
CM Suvendu Adhikari: NEET কাণ্ডে দেশজুড়ে আন্দোলনের পর নিটে সফল হওয়া চিকিৎসকদের নিয়ে বড় বার্তা মুখ্যমন্ত্রীর, “..দায়িত্ব পশ্চিমবঙ্গ সরকারের”
NEET কাণ্ডে দেশজুড়ে আন্দোলনের পর নিটে সফল হওয়া চিকিৎসকদের নিয়ে বড় বার্তা মুখ্যমন্ত্রীর, “..দায়িত্ব পশ্চিমবঙ্গ সরকারের”
DA Hike Update: ২০ শতাংশ ডিএ সমেত পুজোর মাসে কবে পাবেন বেতন ? ঘোষণা মুখ্যমন্ত্রীর
২০ শতাংশ ডিএ সমেত পুজোর মাসে কবে পাবেন বেতন ? ঘোষণা মুখ্যমন্ত্রীর

ভিডিও

Weather Update Today: দক্ষিণবঙ্গের সব জেলায় ভারী বৃষ্টির হলুদ সতর্কতা | Rain Update | ABP Ananda
NEET Protest: নিট আন্দোলনকারীদের বিরুদ্ধে কোনও কড়া পদক্ষেপ নয়, নির্দেশ Supreme Court-র
Sreelekha Mitra News: রাজ্যজুড়ে আরও একাধিক থানায় শ্রীলেখা মিত্রর নামে দায়ের হল অভিযোগ
TMC News: তোলাবাজির অভিযোগে কসবার প্রাক্তন তৃণমূল কাউন্সিলর বিজনলালের ছেলে সম্রাট গ্রেফতার
Medical Council: দীর্ঘদিন ধরে পদ ফাঁকা, মেডিক্যাল কাউন্সিলে ৩ নতুন সদস্য মনোনীত করল স্বাস্থ্য দফতর

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Fake Doctor: ১২ পাশ করেই ‘ডাক্তার’, ডিগ্রি ছাড়াই চালাতেন ক্লিনিক! অবৈধ গর্ভপাতের ব্যবসা ফাঁস
১২ পাশ করেই ‘ডাক্তার’, ডিগ্রি ছাড়াই চালাতেন ক্লিনিক! অবৈধ গর্ভপাতের ব্যবসা ফাঁস
IND vs SL: নেই সুন্দর, প্রশ্নচিহ্ন বুমরা, সুদর্শনের ফিটনেস নিয়েও, শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলে এক নবাগত
IND vs SL: নেই সুন্দর, প্রশ্নচিহ্ন বুমরা, সুদর্শনের ফিটনেস নিয়েও, শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলে এক নবাগত
Viral Video: এসি কোচে জ্বলল প্রদীপ-ধূপ! চলন্ত ট্রেনে খোলা আগুনে পুজো, তীব্র বিতর্ক, নিরাপত্তা নিয়ে উদ্বেগ
এসি কোচে জ্বলল প্রদীপ-ধূপ! চলন্ত ট্রেনে খোলা আগুনে পুজো, তীব্র বিতর্ক, নিরাপত্তা নিয়ে উদ্বেগ
Bank holidays in August: SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
MG Motors Plug In Hybrid: ভারতে বাড়ছে ইলেকট্রিক গাড়ির চাহিদা, সেই ফাঁক পূরণে প্লাগ ইন হাইব্রিড নিয়ে আসছে এমজি
ভারতে বাড়ছে ইলেকট্রিক গাড়ির চাহিদা, সেই ফাঁক পূরণে প্লাগ ইন হাইব্রিড নিয়ে আসছে এমজি
Cockroach Janta Party : ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
LPG New Rules : ১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
Cricket News: করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
Embed widget