এক্সপ্লোর

Netaji Death Contro in Book Fair : বইমেলার প্যাভিলিয়ানে নেতাজির মৃত্যুদিনের উল্লেখ! বিতর্ক

Kunal Ghosh : তৃণমূল নেতা কুণাল ঘোষ অভিযোগের আঙুল তুলেছেন পাবলিসার্স অ্যান্ড বুক সেলার্স গিল্ডের দিকে। বিতর্কিত পোস্টার দ্রুত সরিয়ে ফেলার বার্তা দেওয়া হয়েছে গিল্ডের পক্ষ থেকে।

কলকাতা : কলকাতা আন্তর্জাতিক বইমেলার (Kolkata International Book Fair) এক পোস্টার (Poster) ঘিরে বিতর্ক। বইমেলার এক নম্বর হলের জন্য তৈরি পোস্টারে নেতাজি সুভাষচন্দ্র বসুকে (Netaji Subhash Chandra Bose) সম্মান জানানো হয়েছে। তাঁর নামাঙ্কিত করা হয়েছে হলটি। কিন্তু সেই হলের নামাঙ্করণের জন্য যে পোস্টারটি দেওয়া হয়েছে সেখানে উল্লেখ রয়েছে নেতাজির মৃত্যুদিনের। আর যা নিয়েই ফের সেই বহু চর্চিত ও বিতর্কিত বিতর্কের সূত্রপাত। তৃণমূল কংগ্রেসের নেতা কুণাল ঘোষ যে পোস্টারের ছবি তাঁর সোশ্যাল মিডিয়ায় দিয়েছেন। পাশাপাশি তিনি অভিযোগের আঙুল তুলেছেন পাবলিসার্স অ্যান্ড বুক সেলার্স গিল্ডের (Publishers And Book Sellers Guild) দিকে। যে প্রসঙ্গে গিল্ডের পক্ষ জানানো হয়েছে, এক সংস্থাকে দায়িত্ব দেওয়া ছিল। তাদের পক্ষ থেকেই এটা লেখা হয়েছে। কোনওভাবেই মৃত্যুর দিন না লেখাটাই বাঞ্ছনীয় ছিল। 

সোশ্যাল মিডিয়ায় তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ (Kunal Ghosh) লেখেন, 'অপদার্থ! জেনে নাকি না জেনে? বইমেলায় গিল্ডের করা প্যাভিলিয়নে নেতাজির জন্মতারিখের সঙ্গে মৃত্যুর দিনও!!! তাহলে অন্তর্ধান রহস্যের সমাধান করে দিল গিল্ডই। অবিলম্বে এইসব সরানো হোক। আমরা নেতাজির অন্তর্ধান রহস্যের যথাযথ তদন্তের পক্ষে।' তৈরি হওয়া বিতর্কের মাঝে আগামীকালই বিতর্কিত পোস্টারটি সরিয়ে ফেলার বার্তা দেওয়া হয়েছে গিল্ডের পক্ষ থেকে।

গতকালই ৪৫ তম আন্তর্জাতিক কলকাতা বইমেলার উদ্বোধন হয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে।

প্রসঙ্গত, কিছুদিন আগেই ৯৫ বছরের স্বাধীনতা সংগ্রামী হরেন বাগচী বিশ্বাস নেতাজি জীবিত না মৃত জানতে চেয়ে এবং ভারতীয় নোটে সুভাষ চন্দ্র বসুর ছবি ব্যবহার করার দাবি জানিয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন। তাঁর দায়ের করা জনস্বার্থ মামলার শুনানিতে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব ও বিচাপরতি রাজর্ষি ভরদ্বাজের বেঞ্চ কেন্দ্রের কাছে হলফনামায় তথ্য জমা দিতে বলেছে। আগামী ২১ ফেব্রুয়ারি এই মামলার পরবর্তী শুনানি। নবতিপর স্বাধীনতা সংগ্রামী তাঁর দায়ের করা জনস্বার্থ মামলায় অভিযোগ করেছেন, স্বাধীনতা সংগ্রামে যে অবদান রেখেছিলেন নেতাজি সুভাষ চন্দ্র বসু তার যোগ্য মর্যাদা দেয়নি কেন্দ্রীয় সরকার।

আরও পড়ুন- নোটে নেতাজির ছবির দাবিতে হাইকোর্টে নবতিপর, কেন্দ্রের উত্তর তলব

সেরা শিরোনাম

Baranagar Woman Death: মৃতদেহ উদ্ধারের পরেরদিন তরুণীর ফোন থেকে দাদাকে মেসেজ, 'আমি তোমাদের মধ্যেই রয়েছি'! বরানগরের ঘটনায় নতুন মোড়!
মৃতদেহ উদ্ধারের পরেরদিন তরুণীর ফোন থেকে দাদাকে মেসেজ, 'আমি তোমাদের মধ্যেই রয়েছি'! বরানগরের ঘটনায় নতুন মোড়!
Plane Hijack News: কলকাতা-মুম্বই উড়ানে আতঙ্ক, টেক অফের আগে বিমানের শৌচালয়ে হাইজ্যাকের লিখিত হুমকি
কলকাতা-মুম্বই উড়ানে আতঙ্ক, টেক অফের আগে বিমানের শৌচালয়ে হাইজ্যাকের লিখিত হুমকি
Weather Update: ভাইফোঁটায় বৃষ্টি কলকাতায়, আগামী কয়েকদিন ২-৪ ডিগ্রি পারদ পতনের সম্ভাবনা, বাড়বে কুয়াশার পরিমাণও
ভাইফোঁটায় বৃষ্টি কলকাতায়, আগামী কয়েকদিন ২-৪ ডিগ্রি পারদ পতনের সম্ভাবনা, বাড়বে কুয়াশার পরিমাণও
West Bengal News Live Updates: চিকিৎসক অভিজিৎ সরকারের আকস্মিক মৃত্যুর পরতে পরতে রহস্য, মৃত্য়ুর আগে ফেসবুকজুড়ে বিভিন্ন আশঙ্কার কথা পোস্ট
চিকিৎসক অভিজিৎ সরকারের আকস্মিক মৃত্যুর পরতে পরতে রহস্য, মৃত্য়ুর আগে ফেসবুকজুড়ে বিভিন্ন আশঙ্কার কথা পোস্ট

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১০.১১.২৬)পর্ব ২: NRS-এর চিকিৎসকের রহস্যমৃত্যু ঘিরে ঘনাচ্ছে প্রশ্নের মেঘ
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১০.১১.২৬)পর্ব ১: প্রতিটা ওয়ার্ডে কো-অর্ডিনেটর হবেন BJP-র লোকজন: মুখ্যমন্ত্রী
CM Suvendu Adhikari: মেচেদায় ISKCON মন্দিরে মুখ্যমন্ত্রী, করলেন গো-সেবা, দিলেন পুজো, বাজালেন খোল
Abhishek Banerjee Kalighat News: ধৃত ৩ জনকে নিয়ে কালীঘাটের ঘটনার পুনর্নির্মাণ করল পুলিশ | ABP
CM Suvendu Adhikari: Abhishek Banerjee-র জন্মদিনের সেলিব্রেশনে ধুন্ধুমার, ফের আক্রমণে মুখ্যমন্ত্রী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Nandigram News: ‘প্রাক্তন মুখ্যমন্ত্রী সৎ ছিলেন, দলটা খারাপ ছিল’, নন্দীগ্রামে বললেন শুভেন্দু অধিকারী
‘প্রাক্তন মুখ্যমন্ত্রী সৎ ছিলেন, দলটা খারাপ ছিল’, নন্দীগ্রামে বললেন শুভেন্দু অধিকারী
RG Kar Case:“মিডিয়ায় ফুটেজের জন্য না করে, আপনাদের কাজ করুন”, কড়া বার্তা মুখ্যমন্ত্রীর, সন্দীপ ঘোষের জামিন ইস্যুতে এবার যা বললেন অভয়ার মা..
“মিডিয়ায় ফুটেজের জন্য না করে, আপনাদের কাজ করুন”, কড়া বার্তা মুখ্যমন্ত্রীর, সন্দীপ ঘোষের জামিন ইস্যুতে এবার যা বললেন অভয়ার মা..
SIR Row: উত্তরপ্রদেশে ১.২৭ কোটি হিন্দুর নাম বাদ, বেড়েছে মুসলিম ভোটার? কমিশনের কাছে যোগী আদিত্যনাথ
উত্তরপ্রদেশে ১.২৭ কোটি হিন্দুর নাম বাদ, বেড়েছে মুসলিম ভোটার? কমিশনের কাছে যোগী আদিত্যনাথ
Rajiv Gandhi: বাড়ি নিয়ে যেতে পারেননি প্রথম সন্তানকে, নিজেহাতে তাকে সমাধিস্থ করেন রাজীব, খোলসা করলেন সনিয়া গাঁধী
বাড়ি নিয়ে যেতে পারেননি প্রথম সন্তানকে, নিজেহাতে তাকে সমাধিস্থ করেন রাজীব, খোলসা করলেন সনিয়া গাঁধী
Abhaya Mother Ratna Debnath:
" এগুলি টিকিটিকি, আরশোলা, ছারপোকা.. ইট মারলেই ঠিক হয়ে যাবে", অভয়া মঞ্চকে আক্রমণ অভয়ার মা রত্না দেবনাথের
Diwali Firecracker: দিওয়ালিতে ভয়াবহ ঘটনা, জানলা দিয়ে রকেট ঢুকে আগুনে পুড়ে ছাই বিছানা-আসবাব, এসি নষ্ট, ভয়াবহ অভিজ্ঞতা
দিওয়ালিতে ভয়াবহ ঘটনা, জানলা দিয়ে রকেট ঢুকে আগুনে পুড়ে ছাই বিছানা-আসবাব, এসি নষ্ট, ভয়াবহ অভিজ্ঞতা
New Covid Variant: মহামারীর রূপ নেবে করোনার নতুন এই ভ্যারিয়েন্ট? কতটা ভয়ঙ্কর? কী জানাচ্ছে WHO? জানুন উপসর্গগুলো
মহামারীর রূপ নেবে করোনার নতুন এই ভ্যারিয়েন্ট? কতটা ভয়ঙ্কর? কী জানাচ্ছে WHO? জানুন উপসর্গগুলো
FD Rates November : ৮.৬০ শতাংশ পর্যন্ত সুদ পাবেন নভেম্বরে, এই ব্যাঙ্কগুলি বদলেছে FD রেটস 
৮.৬০ শতাংশ পর্যন্ত সুদ পাবেন নভেম্বরে, এই ব্যাঙ্কগুলি বদলেছে FD রেটস 
Embed widget