এক্সপ্লোর

Purulia News:জেলায় চুরি ও ডাকাতির ঘটনা আটকাতে নতুন অ্যাপ পুরুলিয়া জেলা পুলিশের

App To Stop Theft And Robbery:জেলায় চুরি ও ডাকাতির ঘটনা আটকাতে নতুন অ্যাপ চালু করল পুরুলিয়া জেলা পুলিশ। গত কাল জেলা পুলিশের পুলিশ লাইনে ব্যবসায়ীদের ডেকে এই অ্যাপ 'ইনস্টল' করার আবেদন করা হয়।

সন্দীপ সমাদ্দার, পুরুলিয়া: জেলায় চুরি ও ডাকাতির ঘটনা আটকাতে নতুন অ্যাপ চালু করল পুরুলিয়া জেলা পুলিশ (New App By Purulia District Police)। গত কাল জেলা পুলিশের পুলিশ লাইনে ব্যবসায়ীদের ডেকে এই অ্যাপ 'ইনস্টল' করার আবেদন করা হয়। মূলত জেলার যে সব ব্যবসায় নগদে কারবার করা হয়, সেই সব ব্যবসায়ী এবং বিভিন্ন ব্যাঙ্ক ও আমানতকারী সংস্থার কর্মকর্তাদেরই এই অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়েছিল।

বিশদ...
হালেই রাজ্যের বিভিন্ন জেলায় একের পর এক ডাকাতির ঘটনা ঘটে গিয়েছে। বেশ কিছু ক্ষেত্রে, ঘটনার অনেকটা পরে পুলিশের কাছে খবর পৌঁছয়। ফলে দেখা যায়, পুলিশ ঘটনাস্থলে পৌঁছনোর আগেই দুষ্কৃতীরা নাগালের বাইরে বেরিয়ে গিয়েছে। পুরুলিয়ার একেবারে লাগোয়া জেলা ঝাড়খন্ড। নির্দিষ্ট করে বললে, জেলার ৩৮০ কিলোমিটার জুড়ে রয়েছে ঝাড়খণ্ড সীমানা। বিশেষত, জঙ্গলমহলের প্রায় সব থানাই ঝাড়খন্ড সীমানা লাগোয়া এলাকায়। একবার দুষ্কৃতীরা সেই রাজ্যে ঢুকে গেলে তদন্ত করে তাদের নাগাল পেতে হলে নানা ঝক্কি পোহাতে হয় পুলিশ আধিকারিকদের। সবটা মাথায় রেখেই এই অ্যাপের ভাবনা। 

কী হবে?
পুরুলিয়া জেলা পুলিশের দাবি, এই অ্যাপ থাকলে কোনও ঘটনা ঘটার সঙ্গে সঙ্গে সুইচ টিপে দিলেই পুলিশের কাছে খবর পৌঁছে যাবে। পরিস্থিতি বিচার করে এমনই  অ্যাপ চালু করার সিদ্ধান্ত নেন জেলা পুলিশ সুপার। অ্যাপটির নাম দেওয়া হয়েছে 'সুরক্ষা'। প্রশাসনের আশা, এই অ্যাপ চালু হলে খুব তাড়াতাড়ি ডাকাতির কিনারা করা সম্ভব হবে। এই ধরনের ঘটনা আটকানোও যাবে। পুলিশের তরফে এমন অ্যাপের কথা  শুনে ব্যবসায়ীরা সন্তুষ্ট। তবে এই উদ্যোগ যাতে কার্যকরী হয়, সে জন্য পুলিশ চায় যাতে প্রত্যেক ব্যবসায়ী এই 'সুরক্ষা' অ্যাপটি নিজেদের মোবাইল ফোনে 'ইন্সটল' করেন।

দিনেদুপুরে ডাকাতি...
গত অগাস্টে, পুরুলিয়ার সোনার দোকানে যে ডাকাতি হয়েছিল তার পর থেকে নিরাপত্তা নিয়ে ভাবতে হয়েছে প্রশাসনকে।ওই ঘটনায় পুরুলিয়ার নামোপাড়ায় সোনার দোকানে ৭ ডাকাত চড়াও হয়। নিরাপত্তারক্ষীকে বেঁধে সোনার গয়না, হিরে নিয়ে চম্পট দেয় তারা। অন্তত ৮ কোটি টাকার গয়না লুঠ হওয়ার অভিযোগ উঠেছিল সেবার। একেবারে দিনেদুপুরে ঘটনাটি ঘটেছিল। প্রত্যক্ষদর্শীরা জানা, ৭ জনের দুষ্কৃতী দল মোটরবাইক নিয়ে ওই আসে। শোরুমে ঢোকে। একজনের মাথায় ছিল হেলমেট। বাকিদের হাতে ছিল আগ্নেয়াস্ত্র। আগ্নেয়াস্ত্র দেখিয়ে সোনার গয়না, হিরে লুঠ করে। ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ আধিকারিকরা। কর্মচারী, নিরাপত্তারক্ষীদের সঙ্গে কথা বলছেন তাঁরা। সিসিটিভি দেখে অভিযুক্তদের চিহ্নিত করার প্রক্রিয়াও শুরু হয়।

আরও পড়ুন:বর্ষবরণেও 'উধাও হবে শীত? কবে থেকে ফের পারদ পতন?

 

সেরা শিরোনাম

Newtown News: নিউটাউনের ক্লক টাওয়ারে নাইট ডিউটি করছিলেন, সকালে সহকর্মীরা এসে দেখলেন নিরাপত্তারক্ষীর দেহ পড়ে মাটিতে, পাম্প হাউজের ওখানে কী ছিল ?
নিউটাউনের ক্লক টাওয়ারে নাইট ডিউটি করছিলেন, সকালে সহকর্মীরা এসে দেখলেন নিরাপত্তারক্ষীর দেহ পড়ে মাটিতে, পাম্প হাউজের ওখানে কী ছিল ?
West Bengal News LIVE: ''ছুটি ছুটি করতে করতে আমাদের রাজ্য শীতঘুমে চলে গেছিল'', এবার সরকারি কর্মীদের জন্য নয়া নির্দেশ মুখ্যমন্ত্রীর?
''ছুটি ছুটি করতে করতে আমাদের রাজ্য শীতঘুমে চলে গেছিল'', এবার সরকারি কর্মীদের জন্য নয়া নির্দেশ মুখ্যমন্ত্রীর?
District News: ফের অতিরিক্ত ভিড়ের কারণেই দুর্ঘটনা? ফুটবল টুর্নামেন্ট চলাকালীন ভাঙল গ্যালারি, আহত একাধিক
ফের অতিরিক্ত ভিড়ের কারণেই দুর্ঘটনা? ফুটবল টুর্নামেন্ট চলাকালীন ভাঙল গ্যালারি, আহত একাধিক
Govt Employee: সরকারি কাজে গাফিলতি বরদাস্ত নয়, নির্ধারিত সময়ে পরিষেবা না দিলে আধিকারিকদের শোকজ
সরকারি কাজে গাফিলতি বরদাস্ত নয়, নির্ধারিত সময়ে পরিষেবা না দিলে আধিকারিকদের শোকজ

ভিডিও

Abhishek Banerjee | বিচারব্যবস্থাকে আক্রমণ! অভিষেকের বিরুদ্ধে পাল্টা তোপ বিজেপির মুখপাত্রের
Abhishek Banerjee |
Contractual Health Worker Recruitment | চুক্তিভিত্তিক চিকিৎসক নিয়োগ করতে চলেছে রাজ্য
CM Suvendu Adhikari | বাঁকুড়া-পুরুলিয়ায় শিল্পবান্ধব পরিবেশ তৈরির বার্তা দিলেন মুখ্যমন্ত্রী
Boro Ma: নৈহাটিতে গঙ্গায় বড়মার পুজোর প্রতিমার বিসর্জন, সুরক্ষার জন্য কড়াকড়ি

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Gibran Rakabuming Raka: স্কুল পাশের বৈধ সার্টিফিকেট দেখাতে পারেননি, বিতর্কের জেরে পদত্যাগ করতে হল ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্টকে
স্কুল পাশের বৈধ সার্টিফিকেট দেখাতে পারেননি, বিতর্কের জেরে পদত্যাগ করতে হল ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্টকে
Delhi Pollution: মাছ মরে ভাসছে যমুনার জলে, দূষণের কথা উঠতেই বিরোধীদের দূষলেন মন্ত্রী, বললেন, ‘বাজার থেকে কিনে এনে ফেলেছে’
মাছ মরে ভাসছে যমুনার জলে, দূষণের কথা উঠতেই বিরোধীদের দূষলেন মন্ত্রী, বললেন, ‘বাজার থেকে কিনে এনে ফেলেছে’
Government Employee Benefits: অফিসের দেওয়া ল্যাপটপ-ডিভাইস নিজের কাছে রেখে দিতে পারবেন সরকারি কর্মীরা, মিলবে ১.৮ লক্ষ টাকা পর্যন্ত দামের গ্যাজেট, শর্ত কী?
অফিসের দেওয়া ল্যাপটপ-ডিভাইস নিজের কাছে রেখে দিতে পারবেন সরকারি কর্মীরা, মিলবে ১.৮ লক্ষ টাকা পর্যন্ত দামের গ্যাজেট, শর্ত কী?
Daily Astrology : কাল শক্তিশালী ধৃতি যোগ, কারও সঙ্গে দেখা হবে, যা এতদিন হয়নি, বড়সড় পরিবর্তন হয়ে যেতে পারে এই ২ রাশির..
কাল শক্তিশালী ধৃতি যোগ, কারও সঙ্গে দেখা হবে, যা এতদিন হয়নি, বড়সড় পরিবর্তন হয়ে যেতে পারে এই ২ রাশির..
District News: গাছের দীর্ঘায়ু কামনায় বোনফোঁটার আয়োজন পরিবেশ কর্মী সুভাষ দত্তের, স্মরণ করা হল অভয়াকেও
গাছের দীর্ঘায়ু কামনায় বোনফোঁটার আয়োজন পরিবেশ কর্মী সুভাষ দত্তের, স্মরণ করা হল অভয়াকেও
Kareena Kapoor Khan: 'খোদাই করা অক্ষরের মর্যাদা রয়েছে আর নারীর নেই?' করিনার পাশে দাঁড়িয়ে প্রশ্ন তসলিমা নাসরিনের
'খোদাই করা অক্ষরের মর্যাদা রয়েছে আর নারীর নেই?' করিনার পাশে দাঁড়িয়ে প্রশ্ন তসলিমা নাসরিনের
Abhishek Banerjee: বাড়ির গেটে বুলডোজার, নিজের নিরাপত্তা নিয়ে উদ্বেগপ্রকাশ করে জ্ঞানেশ কুমার-সহ নির্বাচন কমিশনের ফুল বেঞ্চের কাছে ই মেল অভিষেকের
বাড়ির গেটে বুলডোজার, নিজের নিরাপত্তা নিয়ে উদ্বেগপ্রকাশ করে জ্ঞানেশ কুমার-সহ নির্বাচন কমিশনের ফুল বেঞ্চের কাছে ই মেল অভিষেকের
Weather Update: আপাতত ৭ দিন শুষ্ক আবহাওয়া রাজ্যে, আগামী ২ দিনে ২-৩ ডিগ্রি পারদ পতনের সম্ভাবনা কোথায় কোথায় ?
আপাতত ৭ দিন শুষ্ক আবহাওয়া রাজ্যে, আগামী ২ দিনে ২-৩ ডিগ্রি পারদ পতনের সম্ভাবনা কোথায় কোথায় ?
Embed widget