এক্সপ্লোর

Roddur Roy: নতুন মামলা, ফের পুলিশ হেফাজতে রোদ্দুর রায়

Roddur Roy News: ইউটিউবারকে ফের নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন জানিয়েছে পাটুলি থানার পুলিশ। সেই আবেদনের ভিত্তিতে আলিপুর আদালত তাঁকে ২৬ জুন পর্যন্ত পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছেন। 

ব্রতদীপ ভট্টাচার্য, কলকাতা: জেলে থাকাকালীনই আরও একটি মামলায় পুলিশ হেফাজতের (Police Custody) নির্দেশ রোদ্দুর রায়ের (Roddur Roy)। পাটুলি থানায় (Patuli Police Station) দায়ের করা মামলায় রোদ্দুর রায়ের পুলিশ হেফাজত। 

জেলে থাকাকালীনই আরও একটি মামলা রোদ্দুর রায়ের বিরুদ্ধে

পাটুলি থানায় দায়ের করা মামলায় রোদ্দুর রায়ের পুলিশ হেফাজত নির্দেশ। জেলে থাকতে থাকতেই আরও একটি মামলা তাঁর বিরুদ্ধে। ২৬ জুন পর্যন্ত রোদ্দুর রায়কে পুলিশ হেফাজতের নির্দেশ দিল আদালত। আপত্তিকর বার্তার অভিযোগে পাটুলি থানায় ইউটিউবারের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে। 

কিছুদিন আগেই বটতলা থানায় দায়ের করা মামলায় ব্যাঙ্কশাল আদালত রোদ্দুর রায়কে ২৭ জুন পর্যন্ত জেল হেফাজতে নির্দেশ দিয়েছিল। তারই মধ্যে আজ পাটুলি থানার তরফ থেকে আলিপুর আদালতে রোদ্দুর রায়কে ফের হেফাজতে নেওয়ার আবেদন করা হয়। সেখানে বলা হয় মে মাসে এক ব্যক্তির দায়ের করা অভিযোগের ভিত্তিতে রোদ্দুর রায়কে নিজেদের হেফাজতে তাঁরা চাইছেন। সেই অভিযোগে বলা হয়, মে মাসে সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করেন রোদ্দুর রায়। সেখানে কিছু কুরুচিকর মন্তব্য করেন তিনি, অভিযোগ। সেই কারণেই তাঁর বিরুদ্ধে মামলা দায়ের হয়। তাই ইউটিউবারকে ফের নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন জানিয়েছে পাটুলি থানার পুলিশ। সেই আবেদনের ভিত্তিতে আলিপুর আদালত তাঁকে ২৬ জুন পর্যন্ত পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছেন। 

আরও পড়ুন: New Series Update: তরুণ পুলিশ অফিসার ও কিশোর দাবাড়ুর গল্প নিয়ে আসছে 'জনি বনি'

এর আগে হেয়ার স্ট্রিট থানায় মুখ্যমন্ত্রী সম্পর্কে অশালীন ভাষা প্রয়োগের জন্য রোদ্দুর রায়ের বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়। সেই মামলায় গোয়ায় গ্রেফতার হন রোদ্দুর রায়। সেই হেফাজত শেষ হতে না হতেই ২০২০ সালের একটি মামলায় বটতলা থানার পুলিশ তাঁকে নিজেদের হেফাজতে চান। সেই মামলায় ২৭ জুন পর্যন্ত জেল হেফাজতে রোদ্দুর। এরই মধ্যে তাঁকে পাটুলি থানার আবেদনের ভিত্তিতে ২৬ জুন পর্যন্ত পুলিশি হেফাজতে থাকার নির্দেশ দিয়েছে। এর জন্য তাঁকে আজই প্রেসিডেন্সি জেল থেকে পাটুলি থানায় নিয়ে যাওয়া হতে পারে। 

সেরা শিরোনাম

West Bengal News LIVE: ভোট পরবর্তী হিংসা মামলায় গ্রেফতার বীরভূমের তৃণমূল নেতা
ভোট পরবর্তী হিংসা মামলায় গ্রেফতার বীরভূমের তৃণমূল নেতা
Samik Bhattacharya: 'কিছু পুলিশ মনে করছেন আমরা মণ্ডল সভাপতি, কিছু মণ্ডল সভাপতি ভাবছেন তিনি শুভেন্দু অধিকারী', কাদের সতর্ক করলেন শমীক ভট্টাচার্য ?
'কিছু পুলিশ মনে করছেন আমরা মণ্ডল সভাপতি, কিছু মণ্ডল সভাপতি ভাবছেন তিনি শুভেন্দু অধিকারী', কাদের সতর্ক করলেন শমীক ভট্টাচার্য ?
Abhishek Banerjee : আপনার বুলডোজার চালানোর হলে আমার উপর চালান, আমার বাড়ির উপরে চালিয়ে দিন : অভিষেক
আপনার বুলডোজার চালানোর হলে আমার উপর চালান, আমার বাড়ির উপরে চালিয়ে দিন : অভিষেক
Howrah News: শব্দ বাজির তাণ্ডবে ঘরছাড়া ১৩ বছরের পোষ্য 'বুল্টি', এলাকা জুড়ে পোস্টার, খোঁজ দিতে পারলে মিলবে ৫০০০ টাকা পুরস্কার 
শব্দ বাজির তাণ্ডবে ঘরছাড়া ১৩ বছরের পোষ্য 'বুল্টি', এলাকা জুড়ে পোস্টার, খোঁজ দিতে পারলে মিলবে ৫০০০ টাকা পুরস্কার 

ভিডিও

Dilip Ghosh |
R. N. Ravi News: লেক গার্ডেন্সে শ্রীমুরুগানের মন্দিরে পুজো দিলেন রাজ্যপাল আর এন রবি
Samik Bhattacharya | পুলিশ ও দলের একাংশের ভূমিকায় প্রশ্ন বিজেপি রাজ্য সভাপতির
Suvendu Adhikari News :
Sukanta Majumdar: 'উনি এখনও কিছু চাপে পড়েননি, সবে কলির সন্ধে', Abhishek Banerjee-কে কটাক্ষ সুকান্তর

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Suvendu Adhikari: পঞ্চায়েত দফতরে নিয়োগ হবে, নবান্ন থেকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
পঞ্চায়েত দফতরে নিয়োগ হবে, নবান্ন থেকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
Shubhankar Sarkar : বিজেপির বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াইয়ের ডাক কুণালের, কী বললেন প্রদেশ কংগ্রেস সভাপতি ?
বিজেপির বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াইয়ের ডাক কুণালের, কী বললেন প্রদেশ কংগ্রেস সভাপতি ?
Gold Price Today: সোনা কিনবেন ভাবছেন? বিয়ের মরশুমের আগে স্বস্তি! কালীপুজোর পর তিন দিনেই অনেকটা সস্তা সোনা?
সোনা কিনবেন ভাবছেন? বিয়ের মরশুমের আগে স্বস্তি! কালীপুজোর পর তিন দিনেই অনেকটা সস্তা সোনা?
Post Office VS Bank FD : পোস্ট অফিসে স্বল্প সঞ্চয় স্কিম, না ব্যাঙ্ক FD-তে বেশি রিটার্ন, কোথায় টাকা রাখা উচিত ?
পোস্ট অফিসে স্বল্প সঞ্চয় স্কিম, না ব্যাঙ্ক FD-তে বেশি রিটার্ন, কোথায় টাকা রাখা উচিত ?
Virat Kohli: যে ম্যাট হেনরি ভেঙেছিলেন তাঁর উইকেট, তাঁকেই বিশেষ উপহার দিলেন মুগ্ধ বিরাট কোহলি
যে ম্যাট হেনরি ভেঙেছিলেন তাঁর উইকেট, তাঁকেই বিশেষ উপহার দিলেন মুগ্ধ বিরাট কোহলি
KFC Dominos Suspended : দোকানের মধ্যেই আরশোলা, ইঁদুরের বিষ্ঠা ! চরম অস্বাস্থ্যকর পরিবেশের অভিযোগে KFC, ডমিনোজের লাইসেন্স সাসপেন্ড
দোকানের মধ্যেই আরশোলা, ইঁদুরের বিষ্ঠা ! চরম অস্বাস্থ্যকর পরিবেশের অভিযোগে KFC, ডমিনোজের লাইসেন্স সাসপেন্ড
Howrah Municipal Corporation : হাওড়া পুরসভার ওয়ার্ড পুনর্বিন্যাস নিয়ে নতুন মামলা দায়ের, '৫০ থেকে কীভাবে ওয়ার্ড ৬৮টি করা হল?'
হাওড়া পুরসভার ওয়ার্ড পুনর্বিন্যাস নিয়ে নতুন মামলা দায়ের, '৫০ থেকে কীভাবে ওয়ার্ড ৬৮টি করা হল?'
IPL: নিলামে মুস্তাফিজুর, আসন্ন আইপিএলে দল পাওয়ার দৌড়ে থাকবেন আরও ৬ বাংলাদেশি
নিলামে মুস্তাফিজুর, আসন্ন আইপিএলে দল পাওয়ার দৌড়ে থাকবেন আরও ৬ বাংলাদেশি
Embed widget