এক্সপ্লোর

Cattle Smuggling: নিউ জলপাইগুড়িতে পুলিশের জালে গরু পাচারচক্র, গ্রেফতার ২

Cattle Smuggling: মঙ্গলবার রাতে নিউ জলপাইগুড়ির পাঞ্জিপাড়ায় পুলিশের জালে আটকে পড়ে এই গরু পাচারচক্র (Cattle Smugglers)। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ফুলবাড়ি টোল গেট দিয়ে গরুগুলিকে পাচার করা হচ্ছিল।

বাচ্চু দাস, নিউ জলপাইগুড়ি: অপরাধমূলক কাজকর্ম রুখতে কড়া নজরদারি চলছে সীমান্ত সংলগ্ন এলাকায় (Border Area)। তা সত্ত্বেও লাগাম টানা যাচ্ছে না অপরাধে। বাংলাদেশে (Bangladesh) পাচার করতে যাওয়ার আগে নিউ জলপাইগুড়িতে ধরা পড়ল গরু পাচারচক্র (Cattle Smuggling)। ৪০টি গরুকে উদ্ধার করল পুলিশ। গ্রেফতার করা হয়েছে গরু পাচারে অভিযুক্ত দুই ব্যক্তিকে।

মঙ্গলবার রাতে নিউ জলপাইগুড়ির পাঞ্জিপাড়ায় পুলিশের জালে আটকে পড়ে এই গরু পাচারচক্র (Cattle Smugglers)। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ফুলবাড়ি টোল গেট দিয়ে গরুগুলিকে পাচার করা হচ্ছিল। WB73D- 8489 এবং WB91 - 1307  নামের দু’টি ট্রাকে করে নিয়ে যাওয়া হচ্ছিল গরুগুলিকে।

আরও পড়ুন: Night Bus Service: শহরে ফের চালু হচ্ছে রাত্রিকালীন বাস, বৃহস্পতিবার থেকেই মিলবে পরিষেবা

গোপন সূত্রে খবর পেয়ে আগে থেকেই ওই রাস্তায় টহল দিচ্ছিল পুলিশ (New Jalpaigudi Police)। ট্রাক দু’টিকে আটক করে তারা। তার পর ঢাকা সরাতেই দেখা যায়, ঠাসাঠাসি করে ভরে গরু নিয়ে যাওয়া হচ্ছে ট্রাকের পিছনে চাপিয়ে।

রাতেই অভিযুক্ত দু’জনকে গ্রেফতার (Cattle Smugglers Arrested) করে পুলিশ। ধৃতদের কর্ণ চৌহান এবং এমডি রফিকুল বলে শনাক্ত করা গিয়েছে। কর্ণ গোয়াল পোখোরের বাসিন্দা। রফিকুল বাগডোগরার। তাঁদের কাছ থেকে কোনও বৈধ কাগজপত্রও পাওয়া যায়নি। পুলিশ জানিয়েছে, সীমান্ত দিয়ে বাংলাদেশে গরুগুলি পাচার করতে নিয়ে যাচ্ছিলেন অভিযুক্তরা।

পুলিশ জানিয়েছে, দীর্ঘ দিন ধরেই ওই এলাকায় সক্রিয় গরু পাচারকারীর দল। নজরদারি এড়িয়ে অবৈধ ভাবে গরু পাচার চলে। গোপন সূত্রে খবর পেয়েই তাই তৈরি ছিল পুলিশ। ধৃতদের বুধবার জলপাইগুড়ি আদালতে তোলা হয়।

তবে শুধু গরুপাচারই নয়, নিউ জলপাইগুড়ির ওই এলাকায় সক্রিয় মাদকচক্রও। এ বছর অগাস্ট মাসেই সেখান থেকে ৪৩ কেজি গাঁজা বাজেয়াপ্ত করে পুলিশ। পুলিশের চোখে ধুলো দিয়ে তা পাচার করা হচ্ছিল।

সেরা শিরোনাম

Jahangir Khan: ঝুঁকতে হল 'পুষ্পা'কে ! যা বলেছিলেন তাই করলেন মুখ্যমন্ত্রী, ঠিক কোন হুঁশিয়ারি দিয়েছিলেন শুভেন্দু অধিকারী ?
ঝুঁকতে হল 'পুষ্পা'কে ! যা বলেছিলেন তাই করলেন মুখ্যমন্ত্রী, ঠিক কোন হুঁশিয়ারি দিয়েছিলেন শুভেন্দু অধিকারী ?
Bhai Phota 2026: ভাইরা ফোঁটা নিলেন, শুধু দিদি আর জায়গাটা পাল্টে গেল! পালাবদলের ভাইফোঁটায় যেন আদ্যপান্ত অচেনা ছবি
ভাইরা ফোঁটা নিলেন, শুধু দিদি আর জায়গাটা পাল্টে গেল! পালাবদলের ভাইফোঁটায় যেন আদ্যপান্ত অচেনা ছবি
News Live Updates: বাড়ির সামনে নজরদারি চালাচ্ছে পুলিশ, ভিডিও পোস্ট অভিষেকের, লিখলেন, 'মনে হচ্ছে হামলার পরিকল্পনা'
বাড়ির সামনে নজরদারি চালাচ্ছে পুলিশ, ভিডিও পোস্ট অভিষেকের, লিখলেন, 'মনে হচ্ছে হামলার পরিকল্পনা'
TMC News: ‘সীতাকে বের করে দিয়েছিলেন রামচন্দ্র, কিসের মর্যাদা পুরুষোত্তম?’, মমতা-তৃণমূল সাংসদের মন্তব্যে বিতর্ক, ‘অর্ধ মূর্খ’ বলে কটাক্ষ বিজেপি-র
‘সীতাকে বের করে দিয়েছিলেন রামচন্দ্র, কিসের মর্যাদা পুরুষোত্তম?’, মমতা-তৃণমূল সাংসদের মন্তব্যে বিতর্ক, ‘অর্ধ মূর্খ’ বলে কটাক্ষ বিজেপি-র

ভিডিও

Durga Puja 2026: 'যা দেখা যায় না তাও দুর্গা',মহাষ্টমী কৃত্যে 'দুর্গাকথায়' স্বামী পরমাত্মানন্দ মহারাজ | ABP Ananda LIVE
Durga Puja 2026:
Durga Puja: 'জাগতিক বৃত্তিকে রূপান্তরিত করতে হবে দুর্গাবৃত্তিতে', মহানবমীর 'দুর্গাকথায়' নন্দিনী ভৌমিক
CM Suvendu Adhikari:
Sovandeb Chattopadhyay:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Nandigram News: ‘প্রাক্তন মুখ্যমন্ত্রী সৎ ছিলেন, দলটা খারাপ ছিল’, নন্দীগ্রামে বললেন শুভেন্দু অধিকারী
‘প্রাক্তন মুখ্যমন্ত্রী সৎ ছিলেন, দলটা খারাপ ছিল’, নন্দীগ্রামে বললেন শুভেন্দু অধিকারী
RG Kar Case:“মিডিয়ায় ফুটেজের জন্য না করে, আপনাদের কাজ করুন”, কড়া বার্তা মুখ্যমন্ত্রীর, সন্দীপ ঘোষের জামিন ইস্যুতে এবার যা বললেন অভয়ার মা..
“মিডিয়ায় ফুটেজের জন্য না করে, আপনাদের কাজ করুন”, কড়া বার্তা মুখ্যমন্ত্রীর, সন্দীপ ঘোষের জামিন ইস্যুতে এবার যা বললেন অভয়ার মা..
SIR Row: উত্তরপ্রদেশে ১.২৭ কোটি হিন্দুর নাম বাদ, বেড়েছে মুসলিম ভোটার? কমিশনের কাছে যোগী আদিত্যনাথ
উত্তরপ্রদেশে ১.২৭ কোটি হিন্দুর নাম বাদ, বেড়েছে মুসলিম ভোটার? কমিশনের কাছে যোগী আদিত্যনাথ
Rajiv Gandhi: বাড়ি নিয়ে যেতে পারেননি প্রথম সন্তানকে, নিজেহাতে তাকে সমাধিস্থ করেন রাজীব, খোলসা করলেন সনিয়া গাঁধী
বাড়ি নিয়ে যেতে পারেননি প্রথম সন্তানকে, নিজেহাতে তাকে সমাধিস্থ করেন রাজীব, খোলসা করলেন সনিয়া গাঁধী
Abhaya Mother Ratna Debnath:
" এগুলি টিকিটিকি, আরশোলা, ছারপোকা.. ইট মারলেই ঠিক হয়ে যাবে", অভয়া মঞ্চকে আক্রমণ অভয়ার মা রত্না দেবনাথের
Diwali Firecracker: দিওয়ালিতে ভয়াবহ ঘটনা, জানলা দিয়ে রকেট ঢুকে আগুনে পুড়ে ছাই বিছানা-আসবাব, এসি নষ্ট, ভয়াবহ অভিজ্ঞতা
দিওয়ালিতে ভয়াবহ ঘটনা, জানলা দিয়ে রকেট ঢুকে আগুনে পুড়ে ছাই বিছানা-আসবাব, এসি নষ্ট, ভয়াবহ অভিজ্ঞতা
New Covid Variant: মহামারীর রূপ নেবে করোনার নতুন এই ভ্যারিয়েন্ট? কতটা ভয়ঙ্কর? কী জানাচ্ছে WHO? জানুন উপসর্গগুলো
মহামারীর রূপ নেবে করোনার নতুন এই ভ্যারিয়েন্ট? কতটা ভয়ঙ্কর? কী জানাচ্ছে WHO? জানুন উপসর্গগুলো
FD Rates November : ৮.৬০ শতাংশ পর্যন্ত সুদ পাবেন নভেম্বরে, এই ব্যাঙ্কগুলি বদলেছে FD রেটস 
৮.৬০ শতাংশ পর্যন্ত সুদ পাবেন নভেম্বরে, এই ব্যাঙ্কগুলি বদলেছে FD রেটস 
Embed widget