এক্সপ্লোর

Newtown Accident: নিউ ইয়ারে নিউটাউনে 'হিট অ্যান্ড রান', মৃত্যু ছাত্রের

Student Death: এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে ঘাতক গাড়ির খোঁজে পুলিশ। অবিলম্বে গ্রেফতারের দাবিতে বিক্ষোভ আলিয়া বিশ্ববিদ্যালয়ের পড়ুয়াদের।

কলকাতা: ফের শহরে বেপরোয়া গাড়ির ধাক্কায় মৃত্যুর ঘটনা ঘটল। মৃত্যু হল আলিয়া বিশ্ববিদ্যালয়ের (Aliah University) ছাত্রের। বিশ্ববিদ্যালয়ের গেট থেকে বেরোতেই বেপরোয়া গাড়ির ধাক্কা। আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে নিয়ে গেলে মৃত বলে ঘোষণা। ছাত্রকে ধাক্কা মেরে পালাল বেপরোয়া গাড়ি। ঘাতক গাড়ির খোঁজে টেকনোসিটি থানার পুলিশ (Technocity Police Station)। এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে ঘাতক গাড়ির খোঁজে পুলিশ। অবিলম্বে গ্রেফতারের দাবিতে বিক্ষোভ আলিয়া বিশ্ববিদ্যালয়ের পড়ুয়াদের।                                                                                              

গাড়ির ধাক্কায় মৃত্যুর ঘটনা: বর্ষবরণের রাত থেকে বর্ষশুরু, কলকাতায় ফের বেপরোয়া গাড়ির দৌরাত্ম্য। ১৭ ঘণ্টার মধ্যে একের পর এক দুর্ঘটনার সাক্ষী থাকল মহানগর।  নিউ টাউনে বেপরোয়া গাড়ির ধাক্কায় মৃত্যু হল আলিয়া বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ার। বছরের শুরুতে যখন হই হুল্লোড়ে ব্যস্ত তিলোত্তমা। সেই সময় খালি হয়ে গেল আরও এক মায়ের কোল। প্রতিবাদে উত্তাল নিউটাউনের আলিয়া বিশ্ববিদ্যালয় লাগোয়া এলাকা।

ঘাতক গাড়ির খোঁজে পুলিশ: মৃত পড়ুয়া সাকির আহমেদ, মুর্শিদাবাদের ইসলামপুরের বাসিন্দা। তিনি আলিয়া বিশ্ববিদ্যালয়ের ভূগোলের ছাত্র। পুলিশ জানতে পেরেছে, পরীক্ষা শেষ হয়ে যাওয়ায় এদিন বাড়ি যাচ্ছিলেন। তখনই একটি বেপরোয়া গাড়ি তাঁকে ধাক্কা মেরে পালায়। রক্তাক্ত অবস্থায় সার্ভিস রোডে ছিটকে পড়েন ওই ছাত্র। আশঙ্কাজনক অবস্থায় বিধাননগর মহকুমা হাসপাতালে নিয়ে গেলে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা। ঘটনার পরই উত্তপ্ত হয়ে ওঠে এলাকা। প্রতিবাদে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখাতে থাকেন মৃতের সহপাঠীরা। টেকনোসিটি থানা সূত্রে খবর, এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে ঘাতক গাড়ির খোঁজ চালাচ্ছে পুলিশ।

এদিকে, বর্ষবরণের রাতে সায়েন্স সিটির কাছে নাকা তল্লাশি চলাকালীন ট্রাফিক কনস্টেবলকে সজোরে ধাক্কা বেপরোয়া গাড়ির। পাঁজরে গুরুতর আঘাত লেগেছে তিলজলা ট্রাফিক গার্ডের কনস্টেবল তপন চক্রবর্তীর। তাঁকে অ্যাপোলো হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ সূত্রে জানা গেছে, গতকাল রাত সাড়ে ১১টা নাগাদ সায়েন্স সিটির কাছে নাকা তল্লাশি চলাকালীন বেপরোয়া গাড়িটিকে থামানোর চেষ্টা করেন ট্রাফিক পুলিশ কর্মী। গাড়িচালক তাঁকে ধাক্কা মেরে পালিয়ে যায়। অভিযুক্ত চালকের খোঁজ শুরু হয়েছে। 

আরও পড়ুন: Job Seekers Agitation: আন্দোলনে অনড়, নতুন বছরের প্রথম দিন পথেই চাকরিপ্রার্থীরা

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Mamata Banerjee: 'উনি লাশের রাজনীতি করতেই ভালোবাসেন, বাবা যেদিন মারা গেলেন...', মমতাকে নিয়ে কী বললেন মুকুলপুত্র শুভ্রাংশু
'উনি লাশের রাজনীতি করতেই ভালোবাসেন, বাবা যেদিন মারা গেলেন...', মমতাকে নিয়ে কী বললেন মুকুলপুত্র শুভ্রাংশু
BJP News: তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
Howrah News: 'তোলাবাজের সঙ্গে বৈঠক কেন?', মন্ত্রীকে দেখেই অগ্নিশর্মা বিজেপি কর্মী, প্রকাশ্যেই ছুড়লেন প্রশ্ন
'তোলাবাজের সঙ্গে বৈঠক কেন?', মন্ত্রীকে দেখেই অগ্নিশর্মা বিজেপি কর্মী, প্রকাশ্যেই ছুড়লেন প্রশ্ন
West Bengal News Live: চোখের চিকিৎসার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিদেশ যাওয়ার অনুমতি দিল সুপ্রিম কোর্ট
চোখের চিকিৎসার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিদেশ যাওয়ার অনুমতি দিল সুপ্রিম কোর্ট

ভিডিও

BJP LIVE: 'কেন তোলাবাজের সঙ্গে বৈঠকে মন্ত্রী?' পুর ও নগরোন্নয়ন প্রতিমন্ত্রীকে প্রশ্ন BJP নেতার
RG Kar News: ফের বিতর্কে আর জি করকাণ্ডে থ্রেট কালচারের নাম জড়ানো অভীক দে
Recruitment Scam: স্কুলে শিক্ষকের নিয়োগ প্রক্রিয়ায় সিঁদুরে মেঘ? ভেরিফিকেশনের প্রক্রিয়া আপাতত স্থগিত
Sabyasachi Dutta: তোলাবাজির মামলায় আরও বিপাকে সব্যসাচী দত্ত
CPM-BJP Chinsurah: চুঁচুড়ায় বামেদের পথসভায় হামলা ও মঞ্চ ভাঙচুর বিজেপির বিরুদ্ধে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Kolkata Airport: কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
Weather Update: কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
Viral News : বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
Jeet: রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
Unhappy Leave : মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
Abhishek PA Sumit Roy: অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Embed widget