এক্সপ্লোর

Case Against Mamata: কলকাতা পুরভোটে হিংসা, মমতা-প্রাক্তন সিপি-র বিরুদ্ধে মামলা মানবাধিকার কমিশনের

Case Against Mamata: গত ১৯ ডিসেম্বর কলকাতা পুরসভার অন্তর্গত ১৪৪টি ওয়ার্ডে ভোটগ্রহণ চলাকালীন তাদের কর্মীদের তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা বেধড়ক মারধর করে বলে অভিযোগ যুব কংগ্রেসের।

কলকাতা: বিধানসভা নির্বাচনের (West Bengal Assembly Election 2021) পর এক বছর কাটতে চলল। এখনও আদালতে ঝুলছে ভোট পরবর্তী হিংসার (Post Poll Violence Cases) অভিযোগ মামলা। তার মধ্যেই কলকাতা পুরভোটে (KMC Elections 2021) হিংসার অভিযোগে স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) এবং শহরের প্রাক্তন পুলিশ কমিশনার (CP Kolkata) সৌমেন মিত্রর (Soumen Mitra) বিরুদ্ধে মামলা দায়ের করল জাতীয় মানবাধিকার কমিশন (National Human Rights Commission/NHRC)।

যুব কংগ্রেসের (Indian Youth Congress) দায়ের করার অভিযোগের ভিত্তিতে মামলা দায়ের করা হয়েছে বলে জানিয়েছে সংবাদ সংস্থা এএনআই। বিষয়টি নিয়ে তদন্ত শুরু হয়েছে বলে জানা গিয়েছে। এএনআই জানিয়েছে, মমতা এবং প্রাক্তন কমিশনারের বিরুদ্ধে মামলা দায়েরের বিষয়টি শনিবারই যুব কংগ্রেসের দুই অভিযোগকারীকে জানিয়েছে কমিশন। গোটা ঘটনায় মমতা এবং প্রাক্তন কমিশনারের ভূমিকা খতিয়ে দেখা হচ্ছে বলে জানানো হয়েছে মানবাধিকার কমিশনের তরফে।

গত ১৯ ডিসেম্বর কলকাতা পুরসভার অন্তর্গত ১৪৪টি ওয়ার্ডে ভোটগ্রহণ চলাকালীন তাদের কর্মীদের তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা বেধড়ক মারধর করে বলে অভিযোগ যুব কংগ্রেসের। পুলিশের সামনেই দলের কর্মীদের মারধর করা হলেও কারও বিরুদ্ধে পদক্ষেপ করা হয়নি বলে দাবি তাদের। উদ্দেশ্যপ্রণোদিত ভাবে ঘটানো এই হিংসায় ১৬ নম্বর ওয়ার্ডের কংগ্রেস প্রার্থীকে প্রকাশ্য়ে বিবস্ত্র করে হেনস্থা করা হয় বলেও অভিযোগ তোলে যুব কংগ্রেস।

আরও পড়ুন: Arjun Singh on TMC: দলে কদর নেই কল্যাণের, শীঘ্রই বার করে দেওয়া হতে পারে, দাবি অর্জুনের

সেই মতো গত ২৪ ডিসেম্বর বিষয়টি নিয়ে যুব কংগ্রেসের সর্বভারতীয় সম্পাদক অমরীশ পাণ্ডে, দলের আইনি বিভাগের জাতীয় সহ আহ্বায়ক অম্বুজ দীক্ষিত অভিযোগ দায়ের করেন। তাঁদের অভিযোগ ছিল, কলকাতা পুরভোটে মানবাধিকার লঙ্ঘিত হয়েছে। পুলিশ-প্রশাসন কোনও ব্যবস্থা তো নেয়ইনি, উল্টে অনেক ক্ষেত্রে তারা দুষ্কৃতীদের সহযোগিতা করেছে। সেই অভিযোগের ভিত্তিতেই মমতা এবং প্রাক্তন কমিশনারের বিরুদ্ধে শনিবার মানবাধিকার কমিশন পদক্ষেপ গ্রহণ করেছে বলে খবর।

কলকাতা পুরভোটে বিপুল সমর্থনে জয়লাভ করেছে তৃণমূল। কিন্তু বিরোধীদের দাবি, ভোটের নামে প্রহসন হয়েছে শহরে। ভোটলুঠ, ছাপ্পাভোট, বিরোধী প্রার্থীদের বিরুদ্ধে হিংসার অভিযোগ আনা হয়েছে তৃণমূলের বিরুদ্ধে। তা নিয়ে রাজ্য নির্বাচন কমিশনকেও (State Election Commission) আলাদা করে চিঠি দেয় বাংলার বিজেপি (BJP)। বুথে বসানো সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে পদক্ষেপের আর্জি জানায়। তৃণমূল যদিও হিংসার অভিযোগ অস্বীকার করেছে। কিন্তু এ বার খোদ দলনেত্রীর বিরুদ্ধেই মামলা দায়ের করল মানবাধিকার কমিশন।

সেরা শিরোনাম

CPM Book Stall Vandalized: রাজ্যের দিকে দিকে বামেদের বুক স্টলে হামলার অভিযোগ, কড়া প্রতিক্রিয়া এবার সেলিমের,
রাজ্যের দিকে দিকে বামেদের বুক স্টলে হামলার অভিযোগ, কড়া প্রতিক্রিয়া এবার সেলিমের, "..কোনও শাসক আটকাতে পারে না"
Durga Puja 2026: সাড়ম্বরে সেজেছে নিউটাউন সনাতনী দুর্গাপুজো, চেয়ারম্যান খোদ মুখ্যমন্ত্রীর উপদেষ্টা, কী বললেন বিশেষ সাক্ষাৎকারে ?
সাড়ম্বরে সেজেছে নিউটাউন সনাতনী দুর্গাপুজো, চেয়ারম্যান খোদ মুখ্যমন্ত্রীর উপদেষ্টা, কী বললেন বিশেষ সাক্ষাৎকারে ?
Live News Update: 'লেহরা দো তিরঙ্গা' কর্মসূচির আগেই আটক অভিজিৎ দীপকে, 'প্রতিরোধমূলক আটক', দাবি পুলিশের
'লেহরা দো তিরঙ্গা' কর্মসূচির আগেই আটক অভিজিৎ দীপকে, 'প্রতিরোধমূলক আটক', দাবি পুলিশের
Sandip Ghosh: RG Kar দুর্নীতি মামলায় সুপ্রিম কোর্টে জামিন পেলেন সন্দীপ ঘোষ, CBI-এর হাতে গ্রেফতার হয়েছিলেন এই প্রাক্তন অধ্যক্ষ
RG Kar দুর্নীতি মামলায় সুপ্রিম কোর্টে জামিন পেলেন সন্দীপ ঘোষ, CBI-এর হাতে গ্রেফতার হয়েছিলেন এই প্রাক্তন অধ্যক্ষ

ভিডিও

Durga Puja 2026 : এবিপি আনন্দের ‘নগরভাবনায় সেরা’ পুরস্কার পেল হাতিবাগান সর্বজনীন | ABP Ananda
Durga Puja 2026 | পুনর্নির্মানে সেরার শিরোপা জিতে নিল সিঁথি বন্ধুদল স্পোর্টিং ক্লাব | #abpananda
Durga Puja 2026 : মহাষষ্ঠীতে ত্রিধারা সম্মিলনীর প্যান্ডেলে জনজোয়ার | ABP Ananda | Tridhara Sammilani
Durga Puja 2026 : শ্রীরামপুরের চাতরা দুর্গাপুজোয় সাবেকিয়ানার ছোঁয়া | ABP Ananda
Durga Puja 2026 | বালুরঘাটে পুজো উদ্বোধন Sukanta Majumdar-এর, ধুনুচি হাতে করলেন আরতি

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Quantum Physics: একই মানুষ ভিন্ন ভিন্ন রূপে বিরাজ করছেন সমান্তরাল মহাবিশ্বে, ভাগ্য নয়, সবই আসলে মাল্টিভার্সের খেলা, বলছে বিজ্ঞান
একই মানুষ ভিন্ন ভিন্ন রূপে বিরাজ করছেন সমান্তরাল মহাবিশ্বে, ভাগ্য নয়, সবই আসলে মাল্টিভার্সের খেলা, বলছে বিজ্ঞান
Jan Neeti Bharat: নতুন রাজনৈতিক দলের সূচনা, নেতৃত্বে প্রাক্তন IAS দিব্যা মিত্তল, সিস্টেমের উপর বীতশ্রদ্ধ হয়ে চাকরি ছাড়েন
নতুন রাজনৈতিক দলের সূচনা, নেতৃত্বে প্রাক্তন IAS দিব্যা মিত্তল, সিস্টেমের উপর বীতশ্রদ্ধ হয়ে চাকরি ছাড়েন
Koffee With Karan: বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
Overseas Citizenship of India: অভিনেতা ইমরান খানের রয়েছে OCI কার্ড, এটা কী, কারা পেতে পারেন? কী সুবিধা পাওয়া যায় OCI কার্ড থাকলে?
অভিনেতা ইমরান খানের রয়েছে OCI কার্ড, এটা কী, কারা পেতে পারেন? কী সুবিধা পাওয়া যায় OCI কার্ড থাকলে?
Stamp Paper in WB: রাজ্যে মিলছে না স্ট্যাম্প পেপার, জনস্বার্থ মামলা দায়ের হাইকোর্টে, নাম জড়াচ্ছে তৃণমূলের!
রাজ্যে মিলছে না স্ট্যাম্প পেপার, জনস্বার্থ মামলা দায়ের হাইকোর্টে, নাম জড়াচ্ছে তৃণমূলের!
Agnimitra On Kunal: ’কুণালবাবুর সারদার টাকা থেকে তো আর আমরা রাস্তা রং করিনি
’কুণালবাবুর সারদার টাকা থেকে তো আর আমরা রাস্তা রং করিনি", রাস্তায় রামধনু রঙ বিতর্কে আক্রমণ অগ্নিমিত্রার
Unknown Number: অচেনা নম্বর থেকে কে ফোন করেছে আপনাকে, জানিয়ে দেবে অপারেটরই, নির্দেশিকা জারি DoT-এর
অচেনা নম্বর থেকে কে ফোন করেছে আপনাকে, জানিয়ে দেবে অপারেটরই, নির্দেশিকা জারি DoT-এর
Mallickrjun Kharge On PM Modi: প্রধানমন্ত্রীকে চিঠি খাড়গের, উল্লেখ
প্রধানমন্ত্রীকে চিঠি খাড়গের, উল্লেখ "পুনর্বিন্যাস বিল"-এর ইস্যু, বড় কোনও দাবি ?
Embed widget