এক্সপ্লোর

IS terrorist: আইএস জঙ্গি মুসার যাবজ্জীবন, সাজাঘোষণা বিশেষ আদালতের

Court News: সূত্রের খবর, রাজ্যে প্রথমবার কোনও আইএস জঙ্গির শাস্তি ঘোষণা হল।

সুকান্ত মুখোপাধ্যায়, কলকাতা: ধৃত আইএস (IS) জঙ্গি মুসা ওরফে মহম্মদ মসিউদ্দিনকে যাবজ্জীবন কারাদণ্ডের সাজা শোনাল আদালত। সূত্রের খবর, রাজ্যে এই প্রথম কোনও আইএস (IS) জঙ্গির শাস্তি হল। ওই জঙ্গিকে বুধবারই দোষী সাব্যস্ত করেছিল আদালত।  

তারপর শুক্রবার সাজাঘোষণা করা হল। এদিন আইএস জঙ্গি মুসা-কে যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দিল নগর-দায়রা আদালতের এনআইএ (NIA) বিশেষ আদালত (Special Court) সূত্রের খবর, রাজ্যে প্রথমবার কোনও আইএস জঙ্গির শাস্তি ঘোষণা হল। এনআইএ-র আইনজীবী শ্যামল ঘোষ সাজাঘোষণা করার কথা জানান। 

কে এই মুসা:
মুসার আসল নাম মহম্মদ মসিউদ্দিন। ২০১৬ সালের জুলাইয়ে, তাঁকে বর্ধমান স্টেশন থেকে গ্রেফতার করে রেল পুলিশ ও সিআইডি (CID)।

কেন গ্রেফতার:
দেশদ্রোহিতার মামলা দায়ের হয়েছিল মুসার বিরুদ্ধে। 

সিআইডি (CID) সূত্রে দাবি, আদতে বীরভূমের (Birbhum) লাভপুরের (Labhpur) বাসিন্দা হলেও, ধরা পড়ার আগে শেষ ৬ বছর ধরে তামিলনাড়ুর (Tamilnadu) তিরুপুরে থাকত মুসা। দীর্ঘ খোঁজাখুঁজি পর অবশেষে সন্ধান মেলে ওই জঙ্গির (terrorist)। তারপরে সিআইডির (CID) অভিযানে ধরা পড়ে আইএস জঙ্গি মুসা। ২০১৪ সালে জঙ্গি সংগঠন আইএস (IS)-এর এক হ্যান্ডলারের সঙ্গে প্রথম তার যোগাযোগ হয়। তারপর থেকে বেশ কিছু যুবককে জঙ্গি সংগঠন আইএস (IS)-এ যুক্ত করে সাজাপ্রাপ্ত জঙ্গি মুসা। মুসা গ্রেফতার হওয়ার পর তদন্তভার নেয় NIA। এরইমধ্যে মুসাকে জিজ্ঞাসাবাদ করে মার্কিন গোয়েন্দা সংস্থা FBI-ও।

জেলেও দুর্ব্যবহার:
জেলে যাওয়ার পরও অবশ্য মুসার তেজ কমেনি। ২০১৭ সালে আলিপুর সেন্ট্রাল জেলে ওয়ার্ডেনকে খুনের চেষ্টার অভিযোগ উঠেছিল তার বিরুদ্ধে। ২০২০-তে এজলাসে বিচারকের দিকে জুতো ছুড়ে মারে সে। জুতো লাগে আইনজীবীর গায়ে। সূত্রের খবর, এহেন একাধিক কীর্তির জন্য শুক্রবার তাকে এজলাসে নিয়ে আসা হয়নি। ভার্চুয়ালি সাজা শুনিয়েছেন বিচারক। 

আরও পড়ুন: ঠিকাদারি করেই চলে সংসার, অভিষেকের বার্তার পর দলত্যাগ তৃণমূল নেতার

সেরা শিরোনাম

West Bengal News Live: বিজেপি ও ABVP-র প্রশ্রয়ে বিশ্ববিদ্যালয়ে ঢুকে তাণ্ডব চালিয়েছে বহিরাগতরা, অভিযোগ বামেদের
বিজেপি ও ABVP-র প্রশ্রয়ে বিশ্ববিদ্যালয়ে ঢুকে তাণ্ডব চালিয়েছে বহিরাগতরা, অভিযোগ বামেদের
New Jalpaiguri Rohingya Arrested: অবৈধভাবে ভারতে প্রবেশ, নিউ জলপাইগুড়ি স্টেশন থেকে আটক ৪ রোহিঙ্গা
অবৈধভাবে ভারতে প্রবেশ, নিউ জলপাইগুড়ি স্টেশন থেকে আটক ৪ রোহিঙ্গা
Kidney Smuggling: সল্টলেকে কিডনি পাচার চক্র, কীভাবে কিডনি খোয়ালেন মঙ্গল ? কোন প্রলোভনে ?
সল্টলেকে কিডনি পাচার চক্র, কীভাবে কিডনি খোয়ালেন মঙ্গল ? কোন প্রলোভনে ?
Suger Price Hike: মাথায় হাত গৃহস্থের, হু হু করে বাড়ছে চিনির দাম
মাথায় হাত গৃহস্থের, হু হু করে বাড়ছে চিনির দাম

ভিডিও

Amit Shah in Bengal : তিন দিনের সফরে রাজ্যে এলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী, কী কী কর্মসূচি?
Sugar Price Hike: আখ থেকে চিনি তৈরিতে জোর না দিয়ে ইথানলে ফোকাস করাতেই কি এই পরিস্থিতি ?
Terrorist Arrested: পাক চর সন্দেহে পুলিশের হাতে গ্রেফতার তৃণমূল নেতার ভাই
CJP News: রাজস্থানের জয়পুরে আক্রান্ত ককরোচ জনতা পার্টির নেতা আশুতোষ রাঙ্কা | ABP Ananda Live
Jadavpur University : গন্ডগোলের মধ্যে ভাঙল নন্দলাল বসুর তৈরি যাদবপুর বিশ্ববিদ্যালয়ের প্রতীক

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget