এক্সপ্লোর

Swathya Bhawan: বিশেষ অনুমতি ছাড়া স্বাস্থ্যসাথী প্রকল্পে হাড়ের অস্ত্রোপচার নয়! নিষেধাজ্ঞা দুই জেলার বেসরকারি হাসপাতালে

বিশেষ অনুমতি ছাড়া স্বাস্থ্যসাথী প্রকল্পে হাড়ের অস্ত্রোপচার নয়! নিষেধাজ্ঞা দুই জেলার বেসরকারি হাসপাতালে

ঝিলম করঞ্জাই, মালদা, মুর্শিদাবাদ: স্বাস্থ্যসাথী (Swasthya Sathi) প্রকল্পে মালদা (Malda) ও মুর্শিদাবাদ (Murshidabad) জেলায় বেসরকারি হাসপাতালে হাড়ের অস্ত্রোপচারে নিষেধাজ্ঞা জারি করল স্বাস্থ্য দফতর (Swasthya Bhawan)। শুধুমাত্র জরুরি ক্ষেত্রে, বিশেষ অনুমতি থাকলে এ ধরনের অস্ত্রোপচার বেসরকারি হাসপাতালে স্বাস্থ্যসাথী প্রকল্পে করা যাবে। স্বাস্থ্য দফতরের নির্দেশিকায় জানানো হয়েছে, মালদা (Malda) ও মুর্শিদাবাদ (Murshidabad) জেলায় সরকারি হাসপাতালে অর্থোপেডিক বিভাগের (Orthopedic Department) পরিকাঠামো যথেষ্ট উন্নত হওয়ায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে বিশেষ বিশেষ ক্ষেত্রে জেলা স্বাস্থ্য দফতরের অনুমতি থাকলে বেসরকারি হাসপাতালে স্বাস্থ্যসাথী প্রকল্পে হাড়ের অস্ত্রোপচার করা যাবে বলে জানিয়েছে রাজ্য স্বাস্থ্য দফতর।

নিষেধাজ্ঞা জারি: স্বাস্থ্যসাথী প্রকল্পে মালদা ও মুর্শিদাবাদ জেলায় বেসরকারি হাসপাতালে হাড়ের অস্ত্রোপচারে নিষেধাজ্ঞা জারি করল স্বাস্থ্য দফতর। শুধুমাত্র জরুরি ক্ষেত্রে, বিশেষ অনুমতি থাকলে স্বাস্থ্যসাথী প্রকল্পে এ ধরনের অস্ত্রোপচার করা যাবে বেসরকারি হাসপাতালে। 

বিশেষ অনুমতিতে ছাড়: স্বাস্থ্য দফতরের নির্দেশিকায় জানানো হয়েছে, মালদা ও মুর্শিদাবাদ জেলায় সরকারি হাসপাতালে অর্থোপেডিক বিভাগের পরিকাঠামো যথেষ্ট উন্নত হওয়ায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে বিশেষ বিশেষ ক্ষেত্রে জেলা স্বাস্থ্য দফতরের অনুমতি থাকলে বেসরকারি হাসপাতালে স্বাস্থ্যসাথী প্রকল্পে হাড়ের অস্ত্রোপচার করা যাবে বলে জানিয়েছে রাজ্য স্বাস্থ্য দফতর।

উল্লেখ্য, স্বাস্থ্যসাথী প্রকল্পে অর্থ সুস্ঠুভাবে ব্যবহার করা সরকারি পরিকাঠামো পর্যাপ্ত ব্যবহার সরার জন্য় স্বাস্থ দফতর থেকে মালদা ও মুর্শিদাবাদ জেলেরা জন্য এই বিশেষ নির্দেশ দেওয়া হয়েছে। তবে জেলার স্বাস্থ্য কর্তাদের কাছ থেকে অনুমতি নিয়ে নিয়ে করা যাবে। চিকিৎসকদের সংগঠন আপত্তি। স্বাস্থ্যসাথীর নামে যে দুর্নীতি হচ্ছেষ। সেটাতো হতে পারে। স্বাস্থ্যসাথী অর্থন অপব্যবহার নিয়ে অডিটের সিদ্ধান্ত নিয়েছে। 

বেসরকারি হাসপাতালে স্বাস্থ্য়সাথী সংক্রান্ত দুর্নীতি ঠেকাতে, এবার নজরদারির উদ্য়োগ নিল স্বাস্থ্য় দফতরের। হাসপাতাল যে টাকা দাবি করে, তাতে কারচুপি আছে কিনা দেখতে তৈরি হল সার্ভেলেন্স টিম। কোনও হাসপাতালের বিরুদ্ধে বারবার অভিযোগ উঠলে ব্য়বস্থাও নেওয়া হবে।

২৫ হাজার টাকা পর্যন্ত মেডিক্য়াল পরীক্ষা-নিরীক্ষার খরচ: এবার থেকে স্বাস্থ্যসাথী কার্ডে ২৫ হাজার টাকা পর্যন্ত মেডিক্য়াল পরীক্ষা-নিরীক্ষার খরচ করা যাবে। পাশাপাশি, সরকারি হাসপাতালে স্বাস্থ্যসাথী কার্ডের মাধ্যমে কেনা যাবে, কার্ডিওলজি ও অর্থোপেডিক চিকিৎসায় ব্যবহৃত -পেসমেকার, স্টেন্ট, টাইটেনিয়াম প্লেট জাতীয় উন্নতমানের যন্ত্রাংশ। জানাল স্বাস্থ্য দফতর। 

স্বাস্থ্যসাথী কার্ডে বাড়ানো হল, পরীক্ষা-নিরীক্ষার খরচসীমা। পাশাপাশি, এবার থেকে সহজেই স্বাস্থ্যসাথী কার্ডের মাধ্যমে কেনা যাবে, পেসমেকার, স্টেন্ট-জাতীয় যন্ত্রাংশ। স্বাস্থ্য দফতরের তরফে নির্দেশিকায় জানানো হয়েছে, এবার থেকে ২৫ হাজার টাকা পর্যন্ত মেডিক্য়াল পরীক্ষা-নিরীক্ষার খরচ বহন করবে স্বাস্থ্যসাথী কার্ড। এতদিন, যে টাকার অঙ্ক ছিল ৫ হাজার। 

তবে শর্ত হচ্ছে, যে, ল্যাব থেকে এই টেস্ট করা হবে তা বাধ্যতামূলকভাবে NABH বা National Accreditation Board for Hospitals-স্বীকৃত হতে হবে। এতদিন, অতিরিক্ত যে খরচ রোগীর পরিবারকে বহন করতে হত, এবার তা অনেকাংশেই লাঘব হবে বলে মনে করা হচ্ছে। পাশাপাশি, সরকারি হাসপাতালে এবার থেকে স্বাস্থ্যসাথী কার্ডের মাধ্যমে, কার্ডিওলজি ও অর্থোপেডিক চিকিৎসায় ব্যবহৃত -পেসমেকার, স্টেন্ট, টাইটেনিয়াম প্লেট জাতীয় উন্নতমানের যন্ত্রাংশ কেনা যাবে। যা এতদিন অবধি স্বাস্থ্যসাথী প্রকল্পের মাধ্যমে কেনা যেত না। এতে, সরকারি হাসপাতালে চিকিৎসা করাতে আসা রোগীদের বিশেষ সুবিধা হবে বলেই মনে করছে স্বাস্থ্য দফতর। 

সেরা শিরোনাম

West Bengal News Live: ঘূর্ণিঝড় আকভানের জেরে ট্রেন চলাচলেও প্রভাব, একাধিক ট্রেনের সময়সূচি বদল
ঘূর্ণিঝড় আকভানের জেরে ট্রেন চলাচলেও প্রভাব, একাধিক ট্রেনের সময়সূচি বদল
CM Suvendu Adhikari: দিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর বাড়িতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
দিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর বাড়িতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
West Bengal News : ৩ মহিলা অভিযোগ জানিয়েছিলেন, প্রাক্তন দুই মন্ত্রীর বিরুদ্ধে জিরো FIR দায়ের
৩ মহিলা অভিযোগ জানিয়েছিলেন, প্রাক্তন দুই মন্ত্রীর বিরুদ্ধে জিরো FIR দায়ের
Cyclone Alert: গোপালপুরের কাছে সর্বোচ্চ ১১০ কিমি বেগে ঘূর্ণিঝড় 'আকভান'-র ল্যান্ডফলের আশঙ্কা, ভারী থেকে অতিভারী বৃষ্টির সতর্কতা দক্ষিণবঙ্গে, কী বলছে IMD ?
গোপালপুরের কাছে সর্বোচ্চ ১১০ কিমি বেগে ঘূর্ণিঝড় 'আকভান'-র ল্যান্ডফলের আশঙ্কা, ভারী থেকে অতিভারী বৃষ্টির সতর্কতা দক্ষিণবঙ্গে, কী বলছে IMD ?

ভিডিও

Suvendu Adhikari : দিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর বাড়িতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী | ABP
Kolkata Medical College | কলকাতা মেডিক্যাল কলেজ কান্ডে উপাধ্যক্ষকে তলব স্বাস্থ্য ভবনের
Supreme Court: কলকাতা পুরসভার ভোট নিয়ে জরুরি ভিত্তিতে শুনানির জন্য আর্জি মঞ্জুর সুপ্রিম কোর্টে
Birbhum News: বীরভূমের পাথর ব্যবসায়ী টুলু মণ্ডলকে এবার ভবানীভবনে তলব করল পুলিশ
Chandannagar Jagadhatri Puja | প্রাকৃতিক দুর্যোগের জন্য পিছিয়ে গেল চন্দননগরে প্রতিমা নিরঞ্জন

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Myanmar Guilty of Genocide: রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
Viral News: আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
Kalker Rashifal : কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
Bihar News : মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
Lashkar Terrorist Killed: আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
Punjab News : ১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
MP Police Drug Case: ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
Cyclone Update: ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
Embed widget