এক্সপ্লোর

Minakhan Road Accident: বাইক আরোহীকে বাঁচাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে দোকানে ঢুকে পড়ল বাস, মিনাখাঁয় দুর্ঘটনায় মৃত ৩, জখম ২০

Road Accident: এক প্রত্যক্ষদর্শী বলেন, "বাসটি বিয়েবাড়ি থেকে আসছিল। আসার পথে বাইকের সামনে নিয়ন্ত্রণ হারিয়ে দোকানে মেরেছে। এখন অবস্থা বলতে...মারা গেছে তো অনেক। ক'জন মারা গেছে সঠিক বলা যাবে না।"

সমীরণ পাল, মিনাখাঁ : মিনাখাঁয় বাইক আরোহীকে বাঁচাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে দোকানে ঢুকে পড়ল একটি যাত্রীবাহী বাস। দুর্ঘটনায় ৩ জনের মৃত্যু হয়েছে। বাসন্তী হাইওয়েতে এই দুর্ঘটনায় চালক-সহ ৩ জনের মৃত্যু হয়েছে। দুর্ঘটনায় যাত্রী-সহ ২০ জন আহতহন। তাঁদের মধ্য়ে ১৬ জন ভর্তি কলকাতার চিত্তরঞ্জন ন্যাশনাল মেডিক্যালে। সন্দেশখালির সরবেড়িয়া থেকে নিউটাউন যাওয়ার সময় দুর্ঘটনাটি ঘটে। ঘটনার জেরে বাসন্তী হাইওয়েতে বেশ কিছুক্ষণ যানজট তৈরি হয়।

কীভাবে ঘটল দুর্ঘটনাটি ?

আজ সন্ধেয় মর্মান্তিক এই দুর্ঘটনাটি ঘটে বাসন্তী হাইওয়েতে। সন্দেহখালির সরবেড়িয়া থেকে বাসন্তী হাইওয়ে ধরে আসছিল একটি যাত্রীবাহী বাস। বাসটি মিনাখাঁ থানার অন্তর্গত মালঞ্চ পেরিয়ে জয়গ্রামের কাছে পৌঁছালে দুর্ঘটনার মুখে পড়ে। বাসের সামনে একটি মোটর বাইক ছিল। সেটিকে বাঁচাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের একটি চায়ের দোকানে ঢুকে যায়। সেই সময় চায়ের দোকানে এক মহিলা ছিলেন। এর পাশাপাশি বাসের চালক এবং মোটর বাইক আরোহীর দুর্ঘটনাস্থলেই মৃত্যু হয়। বাসের ২০ জন যাত্রী জখম হন। তাঁদের মধ্যে চার জনেক মিনাখাঁ গ্রামীণ হাসপাতালে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়েছে। বাকি ১৬ জনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁদের কলকাতার চিত্তরঞ্জন ন্যাশনাল মেডিক্যাল কলেজ হাসাপাতালে নিয়ে যাওয়া হয়। প্রাথমিকভাবে পুলিশ তরফে জানানো হচ্ছে, বাসটি প্রচণ্ড গতিতে যাচ্ছিল। সামনে একটি মোটর বাইক চলে আসে। তাকে বাঁচাতে গিয়ে পাশের দোকনে ঢুকে পড়ায় এই দুর্ঘটনা। তারপর ক্রেন এনে বাসটিকে সোজা করা হয়েছে। দুর্ঘটনার জেরে বেশ কিছুক্ষণ বাসন্তী হাইওয়েতে যানজট সৃষ্টি হয়। পরে মিনাখাঁ থানার পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এক প্রত্যক্ষদর্শী বলেন, "বাসটি বিয়েবাড়ি থেকে আসছিল। আসার পথে বাইকের সামনে নিয়ন্ত্রণ হারিয়ে দোকানে মেরেছে। এখন অবস্থা বলতে...মারা গেছে তো অনেক। ক'জন মারা গেছে সঠিক বলা যাবে না।"

কুম্ভের পথে দুর্ঘটনা -

এদিকে কুম্ভে যাওয়ার পথে ফের মর্মান্তিক ঘটনার খবর সামনে এসেছে এদিনই। ফের কুম্ভ যাত্রায় মৃত্যু হয়েছে এ রাজ্যের বেশ কয়েকজন পুণ্যার্থীর। এবার কুম্ভ যাওয়ার পথে ঝাড়খণ্ডের ধানবাদের জাতীয় সড়কে দুর্ঘটনায় মৃত্যু হয় ৬ জনের। তাঁদের মধ্যে পশ্চিম মেদিনীপুর গড়বেতায় বাড়ি ৩ জনের। বাকি ৩ জন হুগলির গোঘাটের বাসিন্দা। আশঙ্কাজনক অবস্থায় ধানবাদের হাসপাতালে ভর্তি আরও ৩। নিহতদের নাম প্রণব সাহা (৪৫), শ্যামলী সাহা (৩২), পিয়ালি সাহা (৩০), শেখ রজন আলি (ড্রাইভার) (৪৭) সহ আরও দুই নাবালক ও নাবালিকা। আশঙ্কাজনক অবস্থায় ধানবাদের হাসপাতালে ভর্তি আরও ৩।  

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Live Updates: কংগ্রেস নেতা ও তাঁর ছেলেকে নৃশংস খুন নাকাশিপাড়ায়
কংগ্রেস নেতা ও তাঁর ছেলেকে নৃশংস খুন নাকাশিপাড়ায়
Nadia News: ফের রক্ত ঝরল বঙ্গে ! নদিয়ার নাকাশিপাড়ায় কংগ্রেস নেতা ও তাঁর ছেলেকে নৃশংসভাবে খুন
ফের রক্ত ঝরল বঙ্গে ! নদিয়ার নাকাশিপাড়ায় কংগ্রেস নেতা ও তাঁর ছেলেকে নৃশংসভাবে খুন
Nirmal Ghosh: লটারির টাকা আত্মসাৎ-এর পর ফের নয়া কাণ্ড ফাঁস, কী অভিযোগ নির্মল ঘোষের বিরুদ্ধে ?
লটারির টাকা আত্মসাৎ-এর পর ফের নয়া কাণ্ড ফাঁস, কী অভিযোগ নির্মল ঘোষের বিরুদ্ধে ?
Weather Alert: ২০২৬-এর শেষে ভয়ঙ্কর শক্তিশালী হতে পারে এল নিনো, কী প্রভাব পড়বে ভারতে?
২০২৬-এর শেষে ভয়ঙ্কর শক্তিশালী হতে পারে এল নিনো, কী প্রভাব পড়বে ভারতে?

ভিডিও

Mahua Maitra | ফের বিক্ষোভের মুখে মহুয়া মৈত্র, বিজেপিকে কড়া সুরে আক্রমণ সেলিমের
Tulu Mondal | টুলু মণ্ডলের DCR জালিয়াতিকাণ্ডে এবার গ্রেফতার সরকারি আধিকারিক
Rachana Banerjee |'তৃণমূল হেরে যাওয়ার পরই দল বদল করেছি' , চাঞ্চল্যকর মন্তব্য রচনার
Samik Bhattacharya |
Tmc News |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Embed widget