এক্সপ্লোর

CAA Promise : পঞ্চায়েত ভোটের আগে মতুয়াদের বার্ষিক মহাসম্মেলনে এসে নাগরিকত্ব-আশ্বস্ত কেন্দ্রীয় মন্ত্রীর

CAA Assurance : কবে চালু হবে CAA ? তা নিয়ে স্পষ্ট কোনও দিনক্ষণ ঘোষণা করতে পারেননি কেন্দ্রীয় মন্ত্রী।

সমীরণ পাল ও উজ্জ্বল মুখোপাধ্যায়, ঠাকুরনগর : পঞ্চায়েত ভোটের আগে এবার ঠাকুরনগরে (Thakurnagar) মতুয়াদের বার্ষিক মহাসম্মেলনে এসে নাগরিকত্ব দেওয়া নিয়ে আশ্বস্ত করলেন কেন্দ্রীয় মন্ত্রী (Central Minister)। আর এ নিয়ে ফের একবার শুরু হয়েছে তরজা।

পঞ্চায়েত ভোটের মুখে ফের শিরোনামে CAA-ইস্যু। ফের সেই প্রশ্ন, কবে চালু হবে CAA ? প্রায় ৩ বছর আগে আইন তৈরি হওয়ার পরও কেন এখনও বিধি প্রণয়ন করা হল না ? পঞ্চায়েত ভোটের মুখে প্রশ্ন ছুড়ে দিচ্ছে মতুয়া সম্প্রদায়।

বিশেষ করে গুজরাতের দুই জেলায়, তিনটি দেশ থেকে আসা ৬টি ধর্মের নাগরিকদের মোদি সরকার ভারতীয় নাগরিকত্ব দেওয়ায়, বাংলায় CAA চালু করার দাবি ফের জোরাল হয়েছে ! আর এই প্রেক্ষাপটেই সোমবার উত্তর ২৪ পরগনার ঠাকুরনগরে মতুয়া মহাসঙ্ঘের ৩৬ তম বার্ষিক মহাসম্মেলনের অনুষ্ঠানে যোগ দেন মোদি মন্ত্রিসভার সদস্য অর্জুনরাম মেঘওয়াল। তাঁর গলায় CAA চালু নিয়ে প্রতিশ্রুতির সুর শোনা গেছে !

কেন্দ্রীয় সংসদ বিষয়ক প্রতিমন্ত্রী অর্জুনরাম মেঘওয়াল বলেন, মতুয়া সমাজের মানুষদের নাগরিকত্ব পাওয়া দরকার। তার জন্য আইন পাস হয়েছে। খুঁটিনাটি কিছু সমস্যা আছে, সেগুলো ঠিক করা হচ্ছে। নাগরিকত্ব নিশ্চিতভাবেই দেওয়া হবে। টেকনিক্যাল কারণে একটু সময় লাগতে পারে। ভারত সরকারের মনোভাব এই ব্যাপারে স্পষ্ট।

কবে চালু হবে CAA ?

কিন্তু, কবে চালু হবে CAA ? তা নিয়ে স্পষ্ট কোনও দিনক্ষণ ঘোষণা করতে পারেননি কেন্দ্রীয় মন্ত্রী।

এ প্রসঙ্গে প্রাক্তন তৃণমূল সাংসদ মমতাবালা ঠাকুর বলেন, ২০১৯ থেকে একই গল্প শুনছি। কবে যে দেবে তা-ই তো বুঝতে পারছি না। যখনই কোনও মন্ত্রী কেন্দ্র থেকে আসেন, তাঁদের একই কথা নাগরিকত্ব দেবেন। দিতে গেলে কী নথি লাগবে সেটাও তো খুলে বলছে না।

যদিও বিজেপি সাংসদ ও কেন্দ্রীয় প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর বলেন, সিএএ তো ইমপ্লিমেন্ট হয়েই গেছে, সারা ভারতবর্ষে লাগু হবে, পশ্চিমবঙ্গে ওটা লাগু হবে, শুধু সময়ের অপেক্ষা। সংবিধানকে কেউ উপেক্ষা করতে পারবে না।

এই ইস্যুতে সুর চড়িয়েছে বিরোধীরা। প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী বলেন, "যখনই ভোট তখন দিল্লি থেকে প্যাকিং হয়ে ট্রেনে, বাসে চলে আসে নাগরিক আইন। যদি নাগরিক আইন এতই কার্যকর হবে, তাহলে বিজেপি পরিচালিত ১৮টি রাজ্যে তা চালু হয় না কেন ? এটা ভোটের রাজনীতি। দিদিও করেন, মোদিও করেন। দুই জনেই এই ব্যাপারে পাকা মাথা।"

লোকসভা ও বিধানসভা নির্বাচনে CAA ইস্যু ডিভিডেন্ট দিয়েছে বিজেপিকে। ভোটে মতুয়া সম্প্রদায় ঢেলে ভোট দিয়েছে গেরুয়া শিবিরকে। কিন্তু, এখনও অবধি কার্যকরী হয়নি CAA। সামনেই পঞ্চায়েত নির্বাচন। এবার CAA নিয়ে কী হবে ? প্রশ্ন রাজনৈতিক মহলে।

আরও পড়ুন ; হিন্দু-শিখরা দেশভাগের শিকার, মোদির মুখেও নাগরিকত্ব, তীব্র প্রতিক্রিয়া

সেরা শিরোনাম

Baruipur News: বারুইপুরে নাবালিকার দেহ উদ্ধারকাণ্ডে গ্রেফতার আরও ১ অভিযুক্ত, ধৃতের সংখ্যা বেড়ে হল ২
বারুইপুরে নাবালিকার দেহ উদ্ধারকাণ্ডে গ্রেফতার আরও ১ অভিযুক্ত, ধৃতের সংখ্যা বেড়ে হল ২
Debraj Chakraborty Arrest: অটোচালক থেকে প্রোমাটার - অভিযোগ, দেবরাজ বাহিনীর থেকে নিস্তার ছিল না কারও
অটোচালক থেকে প্রোমাটার - অভিযোগ, দেবরাজ বাহিনীর থেকে নিস্তার ছিল না কারও
Suvendu Adhikari: অবিবাহিত ছাত্রীদের এককালীন ৫০ হাজার টাকা! এক লাফে বাড়ল কলেজে ভর্তির সংখ্যা
অবিবাহিত ছাত্রীদের এককালীন ৫০ হাজার টাকা! এক লাফে বাড়ল কলেজে ভর্তির সংখ্যা
Weather Alert: দিনভর দফায় দফায় বৃষ্টি, কলকাতা-সহ দক্ষিণবঙ্গের প্রায় সব জেলায় সতর্কতা, আরও শক্তিশালী নিম্নচাপ
দিনভর দফায় দফায় বৃষ্টি, কলকাতা-সহ দক্ষিণবঙ্গের প্রায় সব জেলায় সতর্কতা, আরও শক্তিশালী নিম্নচাপ

ভিডিও

Suvendu Adhikari: এবার কলেজে ছাত্রীদের ভর্তির হার বেড়েছে ২৬.৪৫%, তথ্য দিয়ে জানালেন মুখ্যমন্ত্রী
Shyama Prasad Mukherjee: শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের আবক্ষ মূর্তির বেদি ভাঙচুর ঘিরে উত্তাল রাজনীতি
TMC News: সোমবার Delhi-তে নির্বাচন কমিশনের মুখোমুখি হতে চলেছে কালীঘাট তৃণমূল ও ঋতব্রত তৃণমূল
Debraj Chakraborty: ক্ষমতার অপব্যবহার, স্কুলের জমিতে ব্যাডমিন্টন প্রশিক্ষণ কেন্দ্র গড়েছেন দেবরাজ
Debraj Chakraborty News: এবার দেবরাজ চক্রবর্তীর বিরুদ্ধে সমস্ত মামলার তদন্ত করবে SIT

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Ali Khamenei Funeral: বাবার শেষকৃত্যে অঝোরে কান্না, ভেঙে পড়লেন খমেনেইয়ের তিন ছেলে, এবারও জনসমক্ষে এলেন না মোজতবা
বাবার শেষকৃত্যে অঝোরে কান্না, ভেঙে পড়লেন খমেনেইয়ের তিন ছেলে, এবারও জনসমক্ষে এলেন না মোজতবা
FD Interest Rates : প্রবীণ নাগরিকরা পাবেন জুলাইতে ৮.৫০ শতাংশ পর্যন্ত সুদ, ১৩ ব্যাঙ্কে কোথায় কত ইন্টারেস্ট ? 
প্রবীণ নাগরিকরা পাবেন জুলাইতে ৮.৫০ শতাংশ পর্যন্ত সুদ, ১৩ ব্যাঙ্কে কোথায় কত ইন্টারেস্ট ? 
8th Pay Commission : ১৮,০০০ থেকে বেড়ে বেসিক পে হতে পারে ৬৯,০০০ টাকা ? কীসের ভিত্তিতে এই বৃদ্ধি
১৮,০০০ থেকে বেড়ে বেসিক পে হতে পারে ৬৯,০০০ টাকা ? কীসের ভিত্তিতে এই বৃদ্ধি
Sebaashray Controversy: রোগ শুনে মোবাইল দেখে প্রেসক্রিপশন লিখে দিতেন সেবাশ্রয়ের চিকিৎসক! ভয়ঙ্কর অভিযোগ
রোগ শুনে মোবাইল দেখে প্রেসক্রিপশন লিখে দিতেন সেবাশ্রয়ের চিকিৎসক! ভয়ঙ্কর অভিযোগ
Serena Williams: হাঁটুর চোটই ভোগাচ্ছে, উইম্বলডনের ডাবলস থেকে নাম তুলে নিলেন সেরেনা
হাঁটুর চোটই ভোগাচ্ছে, উইম্বলডনের ডাবলস থেকে নাম তুলে নিলেন সেরেনা
Pakistani Fairness Cream: ‘মেড ইন পাকিস্তান’ ফেয়ারনেস ক্রিম মেখে অসুস্থ, কিডনির সমস্যা একাধিক মহিলার, ভারতে ঢুকল কী করে?
‘মেড ইন পাকিস্তান’ ফেয়ারনেস ক্রিম মেখে অসুস্থ, কিডনির সমস্যা একাধিক মহিলার, ভারতে ঢুকল কী করে?
Abhishek Banerjee Sebaashray: রোগ না থাকলেও, যেতে হত সেবাশ্রয়ে! নাহলে জল, বিদ্যুতের লাইন কেটে দেওয়ার হুঁশিয়ারি!
রোগ না থাকলেও, যেতে হত সেবাশ্রয়ে! নাহলে জল, বিদ্যুতের লাইন কেটে দেওয়ার হুঁশিয়ারি!
Indian Cricket: বাগদানের ৪ মাসের মধ্যে ভারতীয় ক্রিকেটারের সম্পর্ক ভাঙছে? তুঙ্গে জল্পনা, নেপথ্যে কী কারণ?
বাগদানের ৪ মাসের মধ্যে ভারতীয় ক্রিকেটারের সম্পর্ক ভাঙছে? তুঙ্গে জল্পনা, নেপথ্যে কী কারণ?
Embed widget