এক্সপ্লোর

North 24 Parganas:২২ লক্ষ টাকা আত্মসাতের অভিযোগে ধৃত বসিরহাটের জেলা স্বাস্থ্য আধিকারিকের দফতরের হিসাবরক্ষক

Accountant Arrested:২২ লক্ষ টাকা আত্মসাতের অভিযোগে বসিরহাটের জেলা স্বাস্থ্য আধিকারিকের দফতরের হিসাবরক্ষককে গ্রেফতার করল পুলিশ। ধৃতের নাম জি আব্দুল মজিদ ওরফে রায়হান।

আবদুল ওয়াহাব, বসিরহাট: ২২ লক্ষ টাকা আত্মসাতের (Money Syphoning) অভিযোগে বসিরহাটের (Basirhat) জেলা স্বাস্থ্য আধিকারিকের দফতরের হিসাবরক্ষককে (Accountant Arrest) গ্রেফতার করল পুলিশ। ধৃতের নাম জি আব্দুল মজিদ ওরফে রায়হান। আজ তাঁকে বসিরহাটের এসিজেএমের আদালতে তোলা হয়। 

কী হয়েছিল?
সূত্রের খবর, সরকারি অর্থ আত্মসাতের অভিযোগে বসিরহাট জেলার স্বাস্থ্য আধিকারিকের দফতর বা CMOH অফিসের  হিসাবরক্ষকে গ্রেফতার করেছে পুলিশ। কাজি আব্দুল মজিদ ওরফে রায়হান নামে ওই ব্যক্তির সঙ্গে অন্য কেউ জড়িত রয়েছে কিনা, কী ভাবে সরকারি টাকা আত্মসাত হয়েছে, তা খতিয়ে দেখতে ১৪ দিনের পুলিশি হেফাজত চেয়ে আদালতে পেশ করে পুলিশ। তবে এই বিষয়ে বসিরহাট জেলা স্বাস্থ্য আধিকারিক রবিউল ইসলাম গাইন ক্যামেরার সামনে মুখ খুলতে চাননি। দফতর সূত্রে অবশ্য খবর, কাজি আব্দুল মজিদ সেখানে হিসারক্ষকের কাজ করতেন। বেশ কিছু দিন ধরে তার বিরুদ্ধে সরকারি দফতরের টাকা নয়ছয় করার অভিযোগ উঠছিল। তার পর তদন্তে দেখা যায় প্রায় ২২ লাখ টাকা গায়েব। এর পর স্বাস্থ্য দফতর থেকে মজিদের নামে বসিরহাট থানায় লিখিত অভিযোগ দায়ের করলে পুলিশ গত কাল রাতে বারাসাতের কাজিপাড়া এলাকায় বাড়ি থেকে কাজি আব্দুল মজিদকে গ্রেফতার করা হয়। প্রসঙ্গত, বিভিন্ন সরকারি প্রকল্পে অর্থ আত্মসাতের অভিযোগ নতুন। হালেই যেমন ১০০ দিনের কাজের প্রকল্পে (MGNREGA)  কোটি কোটি টাকা আত্মসাতের অভিযোগ (corruption allegation) উঠেছিল  শাসক দলের পঞ্চায়েত প্রধানের (tmc panchayat pradhan) বিরুদ্ধে।

সরকারি প্রকল্পে অর্থ নয়ছয়...
মালদা জেলার চাঁচল ১ নং ব্লকের অন্তর্গত কলিগ্রাম গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত এলাকার বাসিন্দা আহাকাম খাঁ-সহ কয়েক জন চাঁচলের মহকুমাশাসক এবং চাঁচল ১ নম্বর ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিকের কাছে পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন। তাঁদের দাবি, 'হর্টিকালচার'-র কাজ শেষ না করেই আত্মসাৎ করেছেন প্রধান। তালিকায় যে সমস্ত উপভোক্তাদের নাম ছিল, তাঁরা কেউ টাকা পাননি। এমনকী কলিগ্রাম গ্রাম পঞ্চায়েতের নূরগঞ্জ এলাকার সাত্তার হাউস থেকে আলতামাস হাউস পর্যন্ত রাস্তার জন্য অর্থ বরাদ্দ হলেও কাজ না করে টাকা তুলে নিয়েছেন  রেজাউল। আরও অভিযোগ, প্রধানের ভাই ইমরান খান  এবং বৌদি নাজমিন খাতুন এই সমস্ত কাজের বরাত পেয়েছিলেন। সপরিবার তাঁরাই টাকা আত্মসাৎ করেছেন বলে অভিযোগকারীদের দাবি। এছাড়াও কলিগ্রাম গ্রাম পঞ্চায়েত এলাকার সমস্ত পোল্ট্রি শেড নির্মাণের টাকাও আত্মসাতের অভিযোগ উঠেছে তাঁদের বিরুদ্ধে। অভিযোগকারীদের দাবি, প্রায় কয়েক কোটি টাকার দুর্নীতি হয়েছে। এলাকাবাসীর একাংশেরও একই বক্তব্য। তাঁরা জানিয়েছেন দীর্ঘদিন ধরে রাস্তার অবস্থা বেহাল। কিন্তু রাস্তার কাজ না করে টাকা তুলে নেওয়া হয়েছে।  অভিযোগ উঠতেই রাজনৈতিক চাপানোতোর শুরু হয়।

আরও পড়ুন:গড়িয়ায় ভয়াবহ আগুন, কালো ধোঁয়ায় ঢেকেছে এলাকা

 

সেরা শিরোনাম

BJP News: রাস্তা দখল করে পার্টি অফিস তৈরির চেষ্টার অভিযোগ, নিউটাউনে বিজেপির দুই গোষ্ঠীর কোন্দল, ধস্তাধস্তি
রাস্তা দখল করে পার্টি অফিস তৈরির চেষ্টার অভিযোগ, নিউটাউনে বিজেপির দুই গোষ্ঠীর কোন্দল, ধস্তাধস্তি
North 24 Pargana: টানা বৃষ্টির জের, ইছামতি নদীর উপর বাঁশের সাঁকো ভেঙে বিপত্তি, স্বরূপনগরে নাজেহাল এলাকাবাসী
টানা বৃষ্টির জের, ইছামতি নদীর উপর বাঁশের সাঁকো ভেঙে বিপত্তি, স্বরূপনগরে নাজেহাল এলাকাবাসী
TMC News: হালিশহরে পুলিশ লকআপে তৃণমূল কর্মী বিরজু কেওতের মৃত্যুতে এবার তদন্তে সিআইডি
হালিশহরে পুলিশ লকআপে তৃণমূল কর্মী বিরজু কেওতের মৃত্যুতে এবার তদন্তে সিআইডি
Weather Updates: রাজ্যজুড়ে জল-যন্ত্রণা, মঙ্গলবারও হলুদ সতর্কতা, কোথায় কেমন থাকবে পরিস্থিতি?
রাজ্যজুড়ে জল-যন্ত্রণা, মঙ্গলবারও হলুদ সতর্কতা, কোথায় কেমন থাকবে পরিস্থিতি?

ভিডিও

Jadavpur University Chaos | ক্যাম্পাসে বহিরাগতরা ঢুকল কীভাবে? কেন গ্রেফতার করল না পুলিশ? | ABVP-SFI
Jadavpur University News:
Kolkata Fire News | কলকাতায় একাধিক হোটেলে অগ্নিকাণ্ডের জেরে শো কজ নোটিস দমকলের | Fire Brigade News
New Market Hotel Fire: ফ্রি স্কুল স্ট্রিটের অগ্নিকাণ্ডের ঘটনায় গ্রেফতার আবু জাফর | ABP Ananda
Islampur News: ইসলামপুরে STF-এর হাতে আটক তৃণমূল নেতার ভাই | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget