এক্সপ্লোর

North 24 Paraganas: বিদ্যাধরী নদীতে মাটি ফেলে অবৈধ নির্মাণের অভিযোগ, দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস প্রশাসনের

North 24 Paraganas News: যেভাবে নদীর এক পাশে মাটি ফেলে বেআইনি নির্মাণের অভিযোগ উঠেছে, তার পিছনে কি কারও মদত রয়েছে? এই নিয়েই একে অন্যের দিকে আঙুল তুলছে বিজেপি ও তৃণমূল। 

সমীরণ পাল, উত্তর ২৪ পরগনা: দেগঙ্গায় বিদ্যাধরী নদীতে (Bidyadhari River) মাটি ফেলে অবৈধ নির্মাণের (illegal construction) অভিযোগ। তৃণমূল নেতাদের মদতে চলছে অবৈধ কারবার। অভিযোগে সরব হয়েছে বিজেপি। অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল (TMC)। দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে প্রশাসন।

বিদ্যাধরীতে ‘অবৈধ নির্মাণ’!

নদীর নামেই রয়েছে বিদ্যা, কিন্তু সেখানেই অবৈধ কারবারের অভিযোগ। উত্তর চব্বিশ পরগনা ও কলকাতার অন্যতম প্রধান নিকাশির মাধ্যম হল বিদ্যাধরী নদী। যার এক পাশে মাটি ফেলে অবৈধভাবে বাড়ি তৈরি করা হচ্ছে বলে অভিযোগ। পাঁচিল ঘিরে চলছে নির্মাণ কাজ। এর বিরুদ্ধে সরব হয়েছেন উত্তর ২৪ পরগনার দেগঙ্গার সোহাই শ্বেতপুর এলাকার বাসিন্দারা। 

যেভাবে নদীর এক পাশে মাটি ফেলে বেআইনি নির্মাণের অভিযোগ উঠেছে, তার পিছনে কি কারও মদত রয়েছে? এই নিয়েই একে অন্যের দিকে আঙুল তুলছে বিজেপি ও তৃণমূল। অভিযুক্ত সচিন ঘোষকে ফোনে যোগাযোগ করা হলেও তিনি প্রতিক্রিয়া দিতে চাননি। 

দেগঙ্গার ভূমি ও ভূমি রাজস্ব দফতরের আধিকারিক অভিজিৎ বন্দ্যোপাধ্যায় বলেন, 'অভিযোগ আমরা পেয়েছি। খুব শীঘ্রই অভিযুক্তের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।' বুধবার বিকেলে ঘটনাস্থলে যায় প্রশাসনের আধিকারিকরা। সেখান থেকে একটি পে লোডার উদ্ধার করা হয়। গ্রেফতার করা হয়েছে চালককে।

আরও পড়ুন: Pashchim Medinipur: তৃণমূল শিবিরের ‘অন্তর্দ্বন্দ্ব’ প্রকাশ্যে, মোহনপুরে নতুন ব্লক সভাপতির বিরুদ্ধে বিক্ষোভ দলের একাংশের

বিদ্যাধরী নদীর বাঁধ কেটে ব্যক্তিগত জমিতে জল ঢোকানোর অভিযোগ

পূর্বেও বিদ্যাধরী নদীর বাঁধ কেটে ব্যক্তিগত জমিতে জল ঢুকিয়ে পলিমাটি জমানোর অভিযোগ ওঠে। তারপর নদীর সেই পলিমাটি বিক্রি করা হচ্ছে ইটভাটায় (soil smuggling), চাঞ্চল্যকর এমনই অভিযোগ ওঠে উত্তর ২৪ পরগনার দেগঙ্গায়। প্রশাসনিক নিষ্ক্রিয়তার অভিযোগ করেন পঞ্চায়েত প্রধান। পাল্টা সাফাই দেন ব্লক প্রশাসন।

সেই সময়ে দেগঙ্গার গাংনিয়ার বাসিন্দা বলেন, 'জোয়ারের সময় বিদ্যাধরী নদী থেকে মাটি কেটে সরু যে নাসি খাল আছে, সেখানে নৌকা স্টক রাখছে। সময়মতো মাটি নিয়ে ইটভাটায় বিক্রি করছে। নদীর উর্বরতা কমছে।' কিন্তু তাতে কোনও হেলদোল নেই অভিযুক্তের। কথাতেই স্পষ্ট বেপরোয়া মনোভাব। অভিযুক্ত মাটি পাচারকারীর দাবি ছিল, 'যেটা কাটছি নিজেদের সম্পত্তি। কোনও অবজেকশন নেই।' স্থানীয় তৃণমূল নেতা ও পঞ্চায়েত প্রধান দায় চাপিয়েছেন পুলিশ প্রশাসনের ওপর।

সেরা শিরোনাম

West Bengal News Live: বিজেপি বিধায়কের হুঁশিয়ারির পর গভীর রাতে যাদবপুর ক্যাম্পাসে তাণ্ডব, অরবিন্দ ভবনের সামনে আগুন 
বিজেপি বিধায়কের হুঁশিয়ারির পর গভীর রাতে যাদবপুর ক্যাম্পাসে তাণ্ডব, অরবিন্দ ভবনের সামনে আগুন 
BJP News: রাস্তা দখল করে পার্টি অফিস তৈরির চেষ্টার অভিযোগ, নিউটাউনে বিজেপির দুই গোষ্ঠীর কোন্দল, ধস্তাধস্তি
রাস্তা দখল করে পার্টি অফিস তৈরির চেষ্টার অভিযোগ, নিউটাউনে বিজেপির দুই গোষ্ঠীর কোন্দল, ধস্তাধস্তি
North 24 Pargana: টানা বৃষ্টির জের, ইছামতি নদীর উপর বাঁশের সাঁকো ভেঙে বিপত্তি, স্বরূপনগরে নাজেহাল এলাকাবাসী
টানা বৃষ্টির জের, ইছামতি নদীর উপর বাঁশের সাঁকো ভেঙে বিপত্তি, স্বরূপনগরে নাজেহাল এলাকাবাসী
TMC News: হালিশহরে পুলিশ লকআপে তৃণমূল কর্মী বিরজু কেওতের মৃত্যুতে এবার তদন্তে সিআইডি
হালিশহরে পুলিশ লকআপে তৃণমূল কর্মী বিরজু কেওতের মৃত্যুতে এবার তদন্তে সিআইডি

ভিডিও

Amit Shah Bengal Visit: ৩ দিনের সফরে রাজ্যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ | BJP | ABP Ananda
Samik Bhattacharya |
Pak Spy Arrested: Cooch Behar থেকে পাক চর সন্দেহে ধৃত ৩, সেই মামলায় গ্রেফতার আরও ১
Howrah News | হাওড়ায় তোলাবাজির অভিযোগে গ্রেফতার প্রাক্তন তৃণমূল কাউন্সিলর
Champahati News | চম্পাহাটিতে ফের বাজি বিস্ফোরণ, আহত ২ | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget