এক্সপ্লোর

TMC: ‘সরকারের সুবিধে নিলে সরকারকেও দেখতে হবে’, লক্ষ্মীর ভাণ্ডারের বিনিময়ে ভোটের হুঁশিয়ারি

North 24 Paragana: তৃণমূলের ব্লক সভাপতি প্রকাশ সর্দার মহিলাদের উদ্দেশে বলেন, "লক্ষ্মীর ভাণ্ডার পাচ্ছেন তো? মুখ্যমন্ত্রীর কথা মনে রাখতে হবে।সরকারের সুবিধে নিলে সরকারকেও দেখতে হবে।"

সমীরণ পাল, উত্তর ২৪ পরগনা: লক্ষ্মীর ভাণ্ডারের (Laxmi Bhandar) বিনিময়ে ভোটের হুঁশিয়ারি তৃণমূল (TMC) নেতার! রাজ্যের তৃণমূল সরকারের ঋণ স্বীকারের কথা রাজ্য সরকারের ‘দুয়ারে সরকার’ (Duare Sarkar) প্রকল্পে হুঁশিয়ারি দিলেন তৃণমূলের ব্লক সভাপতি।                                                   

উত্তর ২৪ পরগনার কাটিয়াহাটের তৃণমূলের ব্লক সভাপতি প্রকাশ সর্দার মহিলাদের উদ্দেশে বলেন, "লক্ষ্মীর ভাণ্ডার পাচ্ছেন তো? মুখ্যমন্ত্রীর কথা মনে রাখতে হবে। সামনে পঞ্চায়েত ভোট, দিদির কথা কিন্তু মনে রাখতেই হবে। বলতে হয় না যেন, আর একটা লোকও যেন বাকি না থাকে"। এদিন মহিলাদের এমনই ফরমান দিলেন তৃণমূল ব্লক সভাপতি প্রকাশ সর্দারের। তিনি বলেন, ‘সরকারের সুবিধে নিলে সরকারকেও দেখতে হবে। যদি অন্য দলকে সমর্থন করেন, পরিষেবাও অন্য দল থেকে নিতে হবে’।                                                                 

‘লক্ষ্মীর ভাণ্ডার’-সহ রাজ্য সরকারের নানা সামাজিক ও উন্নয়মূলক প্রকল্পে নাম নথিভূক্ত করতে চলছে ‘দুয়ারে সরকার’-প্রকল্প। লাইনে দাঁড়িয়ে রয়েছেন মহিলারা। সেখানেই তৃণমূলের ব্লক সভাপতি ফরমান ঘিরে বিতর্ক তৈরি হয়েছে। আর, বিতর্কের মুখে ব্যাখ্যা দিতে গিয়ে, সুর আরও চড়া করেছেন তৃণমূলের ব্লক সভাপতি।                                              

আরও পড়ুন, 'ওঁদের পুরনো সম্পর্ক, অনেকেই কালীঘাটে গিয়ে প্রণাম করে আসে', মমতা-শুভেন্দু সাক্ষাৎ প্রসঙ্গে মন্তব্য দিলীপের

তিনি বলেন, "পাবলিককে মনে করিয়ে দিচ্ছি মাননীয় মুখ্যমন্ত্রীর পরিষেবার অনুদান নেবে, অথচ পরিষেবার ক্ষেত্রে যেটা করার দরকার, সেটা করবে না, সেটা কিন্তু চলবে না। সরকারকে রাখার জন্য, সরকারের অনুদান নেবে এবং সরকারের পক্ষে তাঁদের সমর্থন করতে হবে। এটাই আমার শেষ কথা। যেখানে খাবে, সেখানে যাবে, আমাদের কোনও আপত্তি নেই। খাবে একজনের, গা’বে একজনের সেটা কিন্তু আমরা শুনব না।"                                                                    

উত্তর ২৪ পরগনা জেলার ১৯৯টি পঞ্চায়েতের সবকটি বর্তমানে তৃণমূলের দখলে রয়েছে। এই অবস্থায়, পঞ্চায়েত ভোটের আগে তৃণমূলের ব্লক সভাপতির প্রচ্ছন্ন হুমকি নতুন বিতর্ক তৈরি করল। 
 

সেরা শিরোনাম

West Bengal News Live: জ্ঞানেশকাণ্ডের আবহেই ফর্ম ৬ নিয়ে নতুন নির্দেশিকা কমিশনের
জ্ঞানেশকাণ্ডের আবহেই ফর্ম ৬ নিয়ে নতুন নির্দেশিকা কমিশনের
West Bengal News Live Updates: কলকাতায় এসে মমতা-তৃণমূলকে আক্রমণে স্মৃতি ইরানি
কলকাতায় এসে মমতা-তৃণমূলকে আক্রমণে স্মৃতি ইরানি
BJP MLA ratna Debnath: পানিহাটিতে ক্লাব দখলে অভিযুক্ত বিজেপি বিধায়ক রত্না দেবনাথ, চাবি খুলে নিয়ে চলে এলেন, জোর তরজা
পানিহাটিতে ক্লাব দখলে অভিযুক্ত বিজেপি বিধায়ক রত্না দেবনাথ, চাবি খুলে নিয়ে চলে এলেন, জোর তরজা
Ratna Debnath on RG Kar Incident: 'আমরা তো CBI চাইনি... না পারে তো ছেড়ে দেবে', RG Kar-কাণ্ডের তদন্তে ফের ক্ষোভপ্রকাশ অভয়ার মায়ের
'আমরা তো CBI চাইনি... না পারে তো ছেড়ে দেবে', RG Kar-কাণ্ডের তদন্তে ফের ক্ষোভপ্রকাশ অভয়ার মায়ের

ভিডিও

Cyclone Murasu | ঘূর্ণিঝড় মুরাসুর প্রভাব, আজ দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় বিক্ষিপ্ত বৃষ্টি
Rahul On Modi |
CM Suvendu Adhikari : পঞ্চায়েত দফতরের বৈঠক, তাতেই যোগ দিতে পৌঁছলেন মুখ্যমন্ত্রী
Kali Puja 2026 | জানবাজারের কালীপুজোর মণ্ডপের বিরুদ্ধে নিয়ম না-মানার অভিযোগ
Agnimitra Paul | ছটপুজোর আগে শহরের বিভিন্ন ঘাট পরিদর্শনে পুরমন্ত্রী | #abpananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Dia Mira Diwali Video: দিয়া মির্জার দীপাবলি-ভিডিও ঘিরে বিতর্ক, আদালত বলল, ‘ভারত ধর্মনিরপেক্ষ দেশ’
দিয়া মির্জার দীপাবলি-ভিডিও ঘিরে বিতর্ক, আদালত বলল, ‘ভারত ধর্মনিরপেক্ষ দেশ’
আরও বিপাকে ইন্দ্রনীল সেন, MPO আইনের ২ ও ৯ নম্বর ধারা যুক্ত করার আবেদন, কী দাবি পুলিশের ?
আরও বিপাকে ইন্দ্রনীল সেন, MPO আইনের ২ ও ৯ নম্বর ধারা যুক্ত করার আবেদন, কী দাবি পুলিশের ?
Pirates Attack: ভারতীয় নাবিকদের অপহরণ জলদস্যুদের! ভারতীয় নৌবাহিনীর অপারেশনে অবশেষে উদ্ধার
ভারতীয় নাবিকদের অপহরণ জলদস্যুদের! ভারতীয় নৌবাহিনীর অপারেশনে অবশেষে উদ্ধার
উত্তরাখণ্ডে ট্রেকিংয়ে গিয়ে ভয়াবহ ঘটনা, তুষারঝড়ে নিখোঁজ বাঁকুড়ার ৮ জন, মুখ্যমন্ত্রীর বড় বার্তা
উত্তরাখণ্ডে ট্রেকিংয়ে গিয়ে ভয়াবহ ঘটনা, তুষারঝড়ে নিখোঁজ বাঁকুড়ার ৮ জন, মুখ্যমন্ত্রীর বড় বার্তা
Rohit Sharma: নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ়েই রোহিতের সামনে প্রচুর রেকর্ড ও কৃতিত্ব গড়ার হাতছানি
নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ়েই রোহিত শর্মার সামনে প্রচুর রেকর্ড ও কৃতিত্ব গড়ার হাতছানি
Weather Update: ‘ল্যান্ডফল’ হলেও কাটেনি 'বিপদ' ! কমলা ও হলুদ সতর্কতা জারি ১১ জেলায়, ৪ ও ৫ নভেম্বর কী ঘটবে ?
‘ল্যান্ডফল’ হলেও কাটেনি 'বিপদ' ! কমলা ও হলুদ সতর্কতা জারি ১১ জেলায়, ৪ ও ৫ নভেম্বর কী ঘটবে ?
Food Poisoning : বিয়েবাড়ির ভোজ খেয়ে অসুস্থ শতাধিক অতিথি, এই খাবার খেয়েই একের পর এক হাসপাতালে
বিয়েবাড়ির ভোজ খেয়ে অসুস্থ শতাধিক অতিথি, এই খাবার খেয়েই একের পর এক হাসপাতালে
Fake 20 Rupee Coin: কোটি কোটি টাকার নকল ২০ টাকার কয়েন ঢুকে গিয়েছে বাজারে? একাধিক রাজ্যে চলছে কারবার? বড় চক্রের পর্দাফাঁস
কোটি কোটি টাকার নকল ২০ টাকার কয়েন ঢুকে গিয়েছে বাজারে? একাধিক রাজ্যে চলছে কারবার? বড় চক্রের পর্দাফাঁস
Embed widget