এক্সপ্লোর

Dilip Ghosh: 'ওঁদের পুরনো সম্পর্ক, অনেকেই কালীঘাটে গিয়ে প্রণাম করে আসে', মমতা-শুভেন্দু সাক্ষাৎ প্রসঙ্গে মন্তব্য দিলীপের

Dilip Ghosh Comments on Suvendu-Mamata Meet: দিলীপ ঘোষের কথায়, "ওঁদের পুরনো সম্পর্ক বহু বছরের, কী আছে জানি না। অনেকে কালীঘাটে প্রণাম করে আসেন। উনি ওখানে প্রণাম করেছেন। তাঁদের ব্যক্তিগত সম্পর্ক

রঞ্জিত সাউ এবং সমীরণ পাল, কলকাতা: একের পর এক ইস্যু, লাগাতার সংঘাতের আবহেই শুক্রবার বিধানসভায় (Assembly) মুখ্যমন্ত্রীর (Mamata Banerjee) ঘরে গিয়ে সৌজন্য সাক্ষাৎ সারেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)।  তা নিয়েই যখন রাজ্য-রাজনীতি তোলপাড় হচ্ছে তখন অত্যন্ত ইঙ্গিতপূর্ণ মন্তব্য করলেন বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ (Dilip Ghosh)।                                                                                         

এদিন দিলীপ ঘোষের কথায়, "ওঁদের পুরনো সম্পর্ক বহু বছরের, কী আছে জানি না। অনেকে কালীঘাটে প্রণাম করে আসেন। উনি ওখানে প্রণাম করেছেন। তাঁদের ব্যক্তিগত সম্পর্ক, প্রণাম করাটা কোনও পাবলিক ম্যাটার মনে করি না। সেটা ব্যক্তিগত হওয়া উচিত, শ্রদ্ধা-সম্মানের সঙ্গে।"                                                        

এদিকে, দিলীপের এই বক্তব্যের প্রেক্ষিতে বিরোধী দলনেতা ও বিজেপি বিধায়ক বলেন, "দিলীপদা খুব ভাল করেই বলেছে, আগে ছবি দেখাবেন আমাকে, তারপরে বলবেন। যে কেউ বয়সে বড় হলে তাঁকে প্রণাম করা যায়। আর বয়সে যে ছোট হয়, সে বড়র প্রণাম নিতে পারে না।"                              

আরও পড়ুন, 'সবার একসঙ্গে আসা উচিত’, পঞ্চায়েত ভোটের আগে মহাজোটের সওয়াল মিঠুনের

সূত্রের খবর, শুক্রবার রাজ্য বিধানসভায় মুখ্যমন্ত্রীর ঘরে ঢুকতেই তিনি, শুভেন্দু অধিকারীকে বলেন - কেমন আছিস? বিরোধী দলনেতা বলেন, ভাল আছি। তখন মুখ্যমন্ত্রী জিজ্ঞাসা করেন, বাবা কেমন আছে? শুভেন্দু বলেন, বাবা ভাল আছেন। তখন মুখ্যমন্ত্রী বিরোধী দলনেতা বলেন, বাবাকে আমার প্রণাম জানাস।                    

কিন্তু, এই সৌজন্য সাক্ষাতের আবহেই পঞ্চায়েত ভোটের মুখে রাজ্য-রাজনীতি তোলপাড়। বিভিন্ন মহলে প্রশ্ন, শুক্রবার বিধানসভায় মুখ্যমন্ত্রীকে কি সত্যি সত্যিই বিরোধী দলনেতা প্রণাম করেছিলেন? শুভেন্দু অধিকারীর কথায়, এই বিষয়ে জানারই দরকার নেই। আপনি ছবি দেখাবেন, তারপর উত্তর দেব আমি। মমতা বন্দ্যোপাধ্যায় বিরোধীদের কাছে আত্মসমর্পণ করেছেন।                                          

সেরা শিরোনাম

Agnimitra On Kunal: ’কুণালবাবুর সারদার টাকা থেকে তো আর আমরা রাস্তা রং করিনি
’কুণালবাবুর সারদার টাকা থেকে তো আর আমরা রাস্তা রং করিনি", রাস্তায় রামধনু রঙ বিতর্কে আক্রমণ অগ্নিমিত্রার
Mallickrjun Kharge On PM Modi: প্রধানমন্ত্রীকে চিঠি খাড়গের, উল্লেখ
প্রধানমন্ত্রীকে চিঠি খাড়গের, উল্লেখ "পুনর্বিন্যাস বিল"-এর ইস্যু, বড় কোনও দাবি ?
Stamp Paper in WB: রাজ্যে মিলছে না স্ট্যাম্প পেপার, জনস্বার্থ মামলা দায়ের হাইকোর্টে, নাম জড়াচ্ছে তৃণমূলের!
রাজ্যে মিলছে না স্ট্যাম্প পেপার, জনস্বার্থ মামলা দায়ের হাইকোর্টে, নাম জড়াচ্ছে তৃণমূলের!
CPM Book Stall Vandalized: বামেদের বুকস্টলে হামলার অভিযোগের মাঝে ব্যতিক্রমী ঘটনা ট্যাংরায়, শেষে কোর্টের নির্দেশে SUCI-র কর্মীদের বুকস্টলে বসতে দিল প্রশাসন
বামেদের বুকস্টলে হামলার অভিযোগের মাঝে ব্যতিক্রমী ঘটনা ট্যাংরায়, শেষে কোর্টের নির্দেশে SUCI-র কর্মীদের বুকস্টলে বসতে দিল প্রশাসন

ভিডিও

Durga Puja 2026 : শ্রীরামপুরের চাতরা দুর্গাপুজোয় সাবেকিয়ানার ছোঁয়া | ABP Ananda
Durga Puja 2026 | বালুরঘাটে পুজো উদ্বোধন Sukanta Majumdar-এর, ধুনুচি হাতে করলেন আরতি
Durga Puja 2026 | দুর্গোৎসব ঘিরে সেজে উঠেছে বেলুড় মঠ, শুরু পুজো | #abpananda
College Square: আজ মহাষষ্ঠী, রীতি মেনে পুজো চলছে কলেজ স্কোয়ারে, ভিড় জমছে মণ্ডপে। Durga Puja 2026
Durga Puja 2026: পুজোর আড্ডা জমজমাট, স্টুডিওতে অঙকুশ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Stamp Paper in WB: রাজ্যে মিলছে না স্ট্যাম্প পেপার, জনস্বার্থ মামলা দায়ের হাইকোর্টে, নাম জড়াচ্ছে তৃণমূলের!
রাজ্যে মিলছে না স্ট্যাম্প পেপার, জনস্বার্থ মামলা দায়ের হাইকোর্টে, নাম জড়াচ্ছে তৃণমূলের!
CPM Book Stall Vandalized: বামেদের বুকস্টলে হামলার অভিযোগের মাঝে ব্যতিক্রমী ঘটনা ট্যাংরায়, শেষে কোর্টের নির্দেশে SUCI-র কর্মীদের বুকস্টলে বসতে দিল প্রশাসন
বামেদের বুকস্টলে হামলার অভিযোগের মাঝে ব্যতিক্রমী ঘটনা ট্যাংরায়, শেষে কোর্টের নির্দেশে SUCI-র কর্মীদের বুকস্টলে বসতে দিল প্রশাসন
Unknown Number: অচেনা নম্বর থেকে কে ফোন করেছে আপনাকে, জানিয়ে দেবে অপারেটরই, নির্দেশিকা জারি DoT-এর
অচেনা নম্বর থেকে কে ফোন করেছে আপনাকে, জানিয়ে দেবে অপারেটরই, নির্দেশিকা জারি DoT-এর
How To Beat Traffic: যানজট এড়িয়ে আকাশ পথে অফিস, উড়ে মাত্র ২০ মিনিটেই অফিস পৌঁছে যান এই ব্যক্তি
যানজট এড়িয়ে আকাশ পথে অফিস, উড়ে মাত্র ২০ মিনিটেই অফিস পৌঁছে যান এই ব্যক্তি
Koffee With Karan: বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
Weather Update: রাতে হতে পারে ঝড়-বৃষ্টি ? দুর্যোগের আশঙ্কা কতটা ? কী বলছে IMD
রাতে হতে পারে ঝড়-বৃষ্টি ? দুর্যোগের আশঙ্কা কতটা ? কী বলছে IMD
২০২৭ - এ সাবধান! চাকরিতে নামতে পারে বিপর্যয়, এই রাশি হলে সতর্ক হোন
২০২৭ - এ সাবধান! চাকরিতে নামতে পারে বিপর্যয়, এই রাশি হলে সতর্ক হোন
Patna High Court: গভীর রাতে বাড়িতে ঢুকে বিধবার উপর হামলা, মুখ চেপে ধরে…আদালত বলল, ‘ধর্ষণের চেষ্টা নয়’
গভীর রাতে বাড়িতে ঢুকে বিধবার উপর হামলা, মুখ চেপে ধরে…আদালত বলল, ‘ধর্ষণের চেষ্টা নয়’
Embed widget