এক্সপ্লোর

Baranagar News: রাত-বিরেতে হোম ডেলিভারি নিচ্ছেন ? বরানগরের ঘটনায় শিউরে উঠবেন !

Baranagar  Delivery Boy Theft Incident: পড়ল ১৬টি স্টিচ, ডেলিভারি বয়ের আড়ালে প্রৌঢ়াকে মেরে সোনার হার ছিনতাই বরানগরে !

ময়ূখ ঠাকুর চক্রবর্তী এবং শিবু পাল, উত্তর ২৪ পরগনা: ডেলিভারি বয়ের আড়ালে প্রৌঢ়াকে মেরে সোনার হার ছিনতাই। ঘড়ির কাটায় তখন সকাল সাড়ে এগারোটা। ডেলিভারি বয়ের আড়ালে বরানগরে ছিনতাই। ব্যাগ থেকে ইট বের করে প্রৌঢ়ার মাথায় পরপর আঘাত। ছিনতাইবাজের হামলা, প্রৌঢ়ার মাথায় পড়ল ১৬টি স্টিচ। সিসি ফুটেজের সূত্র ধরে অভিযুক্তের খোঁজে তল্লাশি পুলিশের।

উত্তর ২৪ পরগনার বরানগরে দিনের আলোয় গৃহস্থের বাড়িতে ঢুকে ছিনতাই। অ্য়াপ নির্ভর খাবার ডেলিভারি সংস্থার গেঞ্জি পরে এসে, প্রৌঢ়কে একের পর এক আঘাত আর তারপরই গলা থেকে টান মেরে চেন ছিনিয়ে নিয়ে পালালেন যুবক।  এদিকে, দেগঙ্গা থানার অন্তর্গত চাঁপাতলায় SBI-এর সঙ্গে যুক্ত বেসরকারি একটি কনজিউমার সার্ভিস পয়েন্টের কর্মীর মাথায় পিস্তল ঠেকিয়ে টাকা ভর্তি ব্য়াগ নিয়ে পালানোর অভিযোগ উঠল দুই দুষকৃতীর বিরুদ্ধে। দুই ঘটনাতেই তদন্তে নেমেছে পুলিশ। অন্য়দিকে কদম্বগাছিতে দোকান থেকে মোবাইল চুরির ঘটনায় ৩ জনকে গ্রেফতার করল পুলিশ। 

সম্প্রতি সোনার দোকানে লুঠের ঘটনার সাক্ষী মালদার ইংরেজবাজার। প্রায় ২ লক্ষ টাকার সোনাদানা নিয়ে চম্পট দেওয়ার অভিযোগ স্বর্ণ ব্যবসায়ীর। CC ক্যামেরার হার্ড ডিস্ক খুলে নিয়ে যায় দুষ্কৃতীরা। সকাল হতেই বিষয়টি নজরে এসেছিল ইংরেজবাজারের চণ্ডীপুরের বাসিন্দাদের। অভিযোগ, রাতে গ্যাস কাটার দিয়ে দোকানের শাটার কেটে ভিতরে ঢুকেছিল দুষ্কৃতীরা। পঞ্চায়েত অফিসের নাকের ডগায় অবাধে চলে লুঠপাট। ৪-৫ দিন আগে এই এলাকায় একটি পাইপের দোকানে চুরি হয়। কেউ ধরা পড়ার আগেই সোনার দোকানে লুঠের অভিযোগ উঠেছিল। নিরাপত্তা নিয়ে আতঙ্কিত স্থানীয় বাসিন্দা ও ব্যবসায়ীরা।

 আরও পড়ুন, উইকএন্ডে ঘুরতে যাচ্ছেন ? আপনার ভ্রমণ স্থান হাওয়া অফিসের সতর্কতার আওতায় নেই তো ?

পুলিশ সূত্রে খবর, রাতে কাজিগ্রাম পঞ্চায়েতের চণ্ডীপুরে এভাবেই গ্যাস কাটার দিয়ে দোকানের শাটার কেটে ভিতরে ঢোকে দুষ্কৃতীরা। প্রায় ২ লক্ষ টাকার সোনাদানা চম্পট দেওয়ার অভিযোগ তুলছেন তাপস সাহা নামে ওই স্বর্ণ ব্যবসায়ী। যাওয়ার সময় CC ক্যামেরার হার্ড ডিস্ক খুলে নিয়ে যায় দুষ্কৃতীরা। ৪-৫ দিন আগে এই এলাকায় একটি পাইপের দোকানে চুরি হয়। কেউ ধরা পড়ার আগেই এবার সোনার দোকানে লুঠের অভিযোগ। নিরাপত্তা নিয়ে আতঙ্কিত স্থানীয় বাসিন্দা ও ব্যবসায়ীরা। ঘটনার তদন্ত শুরু করে ইংরেজবাজার থানার পুলিশ। পশ্চিম বর্ধমানের রানিগঞ্জ থেকে হাওড়ার ডোমজুড়, গত মাসেই দুটি দুঃসাহসিক ডাকাতির সাক্ষী হয়েছে রাজ্যবাসী। আর এবার ঘটনাস্থল মালদার ইংরেজবাজার। 

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে। 

 
 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

TMC News: হালিশহরে পুলিশ লকআপে তৃণমূল কর্মী বিরজু কেওতের মৃত্যুতে এবার তদন্তে সিআইডি
হালিশহরে পুলিশ লকআপে তৃণমূল কর্মী বিরজু কেওতের মৃত্যুতে এবার তদন্তে সিআইডি
Weather Updates: রাজ্যজুড়ে জল-যন্ত্রণা, মঙ্গলবারও হলুদ সতর্কতা, কোথায় কেমন থাকবে পরিস্থিতি?
রাজ্যজুড়ে জল-যন্ত্রণা, মঙ্গলবারও হলুদ সতর্কতা, কোথায় কেমন থাকবে পরিস্থিতি?
North 24 Parganas News: আচমকাই বিকট শব্দ, ভাটপাড়া পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডে চলল গুলি
আচমকাই বিকট শব্দ, ভাটপাড়া পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডে চলল গুলি
Suspected Terrorist Arrested: জঙ্গি সন্দেহে বেঙ্গালুরু থেকে গ্রেফতার বাদুড়িয়ার যুবক, ধৃতের সঙ্গে পাক জঙ্গি গোষ্ঠীর যোগ রয়েছে বলে অভিযোগ
জঙ্গি সন্দেহে বেঙ্গালুরু থেকে গ্রেফতার বাদুড়িয়ার যুবক, ধৃতের সঙ্গে পাক জঙ্গি গোষ্ঠীর যোগ রয়েছে বলে অভিযোগ

ভিডিও

Sange Suman: 'দলেই ব্ল্যাকমেল' নাকি 'মিথ্যে অভিযোগ'? BJP-র কলঙ্ক থেকে বাঁচতেই ভাল তৃণমূলে আশিস : কুণাল
Jorabagan House Collapse: টানা বৃষ্টির জেরে কলকাতার জোড়াবাগানে ভেঙে পড়ল পুরনো বাড়ির একাংশ
Mamata Banerjee: ‘জঘন্যতম একটা রাজত্ব চলছে...’, বাবাকে খুন, CJP নেতার সঙ্গে ফোনে কথা বললেন মমতা
Tarapith Fire Incident Update: তারাপীঠ হোটেলে অগ্নিকাণ্ডে মৃত্যুমিছিল, এবার গ্রেফতার হোটেল মালিক | ABP Ananda
Nadia Congress: নদিয়ায় ছেলে-সহ কংগ্রেস নেতাকে নৃশংসভাবে খুন, আরও ২জন গ্রেফতার

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget