এক্সপ্লোর

Barasat: ম্যাজিক দেখানোর নাম করে নাবালিকাকে ধর্ষণ, ৫ বছর পর অভিযুক্তকে দোষী সাব্যস্ত করল বারাসাত আদালত

অভিযোগ ম্যাজিক দেখানোর নাম করে নাবালিকাকে বিল্ডিংয়ের ১৪ তলায় নিয়ে গিয়ে ধর্ষণ করে সে। নির্যাতিতা নাবালিকা তাঁর দিদাকে বিষয়টি জানায়।

সমীরণ পাল,উত্তর ২৪ পরগনা: বৈদ্যুতিন তথ্যপ্রমাণের ভিত্তিতে নাবালিকা ধর্ষণে অভিযুক্তকে পকসো আইনে দোষী সাব্যস্ত করল বারাসাত আদালত। সোমবার দোষী সাব্যস্ত সোমনাথ পালের সাজা ঘোষণা করা হবে। এই প্রথম বৈদ্যুতিন তথ্যপ্রমাণের ভিত্তিতে পকসো মামলার নিষ্পত্তি হল। রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে যাওয়ার কথা জানিয়েছেন দোষী সাব্যস্তর আইনজীবী। 

৫ বছর আগে নিউটাউনে নাবালিকাকে ধর্ষণে অভিযুক্তকে দোষী সাব্যস্ত করল বারাসাত আদালত। সূত্রের খবর, বৈদ্যুতিন তথ্যপ্রমাণের ভিত্তিতে এই প্রথম দোষী সাব্যস্ত হল পকসো আইনে অভিযুক্ত। নিউটাউনে এক নাবালিকাকে ধর্ষণের অভিযোগ ওঠে পেশায় ডেলিভারি বয় সোমনাথ পালের বিরুদ্ধে।

২০১৮ সালের ৩ মে নিউটাউনের একটি বহুলতে ডেলিভারি করতে যায় সোমনাথ পাল স্থানীয় বাসিন্দা ৯ বছরের এক নাবালিকাকে ঠিকানা চিনিয়ে দেওয়ার জন্য ওই বহুতলে নিয়ে যায় সোমনাথ । অভিযোগ ম্যাজিক দেখানোর নাম করে নাবালিকাকে বিল্ডিংয়ের ১৪ তলায় নিয়ে গিয়ে ধর্ষণ করে সে। নির্যাতিতা নাবালিকা তাঁর দিদাকে বিষয়টি জানায়। ঘটনায় সোমনাথ পালের বিরুদ্ধে নিউটাউন থানায় অভিযোগ দায়ের করেন নাবালিকার বাবা।

সেই অভিযোগের ভিত্তিতে সোমনাথ পালকে গ্রেফতার করে নিউটাউন থানার পুলিশ। পকসো আইনে অভিযুক্তের বিরুদ্ধে মামলা রুজু হয়। ৫ বছর ধরে আদালতে চলে মামলা। বহুতলের রেজিস্টারে অভিযুক্ত সোমনাথ উল্লেখ করেছিল বিকেল ৪টে ১০ মিনিটে বিল্ডিংয়ে ঢুকে, ৪টে ১৭ মিনিটে বেরিয়ে যায়। 

৭ মিনিটের মধ্যে ধর্ষণ করে বেরিয়ে যাওয়া কি সম্ভব? আদালতে এ নিয়ে সওয়াল করেন অভিযুক্তের আইনজীবী। আদালতের অনুমতিতে নির্যাতিতা ও অভিযুক্তের থ্রিডি ইমেজ নেওয়া হয়। সিসিটিভি ফুটেজের সঙ্গে মিলিয়ে দেখা হয় সেই থ্রিডি ইমেজ। পাশাপাশি, রেজিস্টারের সইয়ের সঙ্গে ও অভিযুক্তের হাতের লেখার নমুনা মিল যায়। 

বহুতল থেকে বেরিয়ে যাওয়ার সময় রেজিস্টারে ৪টে ১৭ লেখা হলেও, প্রমাণ পাওয়া যায়, সোমনাথ বেরিয়েছিল ৪টে ৩০-এর পর । এই সব প্রমাণের ভিত্তিতেই শনিবার অভিযুক্তকে দোষী সাব্যস্ত করে আদালত। 
 
বিশেষ সরকারি আইনজীবী বিভাস চট্টোপাধ্যায়ে কথায়, ও যে ভিজিটিং রেজিস্ট্রারটায় সই করেছে তাতে ওর হাতের লেখা মিলে গেছে। তাতে দেখা যাচ্ছে ওই ওখানে ঢুকেছিল। ওই দিন কনসাইনমেন্টটা ডেলিভারি হয়নি। রিটার্ন করেছিল কোম্পানীকে। বিভ্রান্ত করার জন্য ও ওইরকম টাইম দিয়েছিল। কিন্তু, সিসিটিভিতে দেখা যাচ্ছে ওই ঢুকেছিল এবং নেমেছিল।

রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আবেদন করা হবে বলে জানিয়েছেন সোমনাথের আইনজীবী। দোষী সাব্যস্তের আইনজীবী রুইদাস পালের কথায়, ইলেকট্রনিক এভিডেন্স আমার মনে হয় না অতটা শক্ত ও জোরালোভাবে আসামীর বিরুদ্ধে প্রমাণিত হয়েছে। যেটা দেখাতে চেয়েছিল। তদন্তকারী অফিসারের সাক্ষ্য থেকে পরিষ্কার নির্যাতিতা আসেনি ওই যুবক যায়নি। ইলেকট্রনিক এভিডেন্স ম্যানুপুলেট করা হয়েছে বলে ধারনা। ইলেকট্রনিক এভিডেন্স ম্যানুপুলেট করা যায়। আমরা উচ্চ আদালতে যাব রায়ের বিরুদ্ধে। সোমবার সাজা ঘোষণা করবে বারাসাত আদালত।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

TMC News: হালিশহরে পুলিশ লকআপে তৃণমূল কর্মী বিরজু কেওতের মৃত্যুতে এবার তদন্তে সিআইডি
হালিশহরে পুলিশ লকআপে তৃণমূল কর্মী বিরজু কেওতের মৃত্যুতে এবার তদন্তে সিআইডি
Weather Updates: রাজ্যজুড়ে জল-যন্ত্রণা, মঙ্গলবারও হলুদ সতর্কতা, কোথায় কেমন থাকবে পরিস্থিতি?
রাজ্যজুড়ে জল-যন্ত্রণা, মঙ্গলবারও হলুদ সতর্কতা, কোথায় কেমন থাকবে পরিস্থিতি?
North 24 Parganas News: আচমকাই বিকট শব্দ, ভাটপাড়া পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডে চলল গুলি
আচমকাই বিকট শব্দ, ভাটপাড়া পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডে চলল গুলি
Suspected Terrorist Arrested: জঙ্গি সন্দেহে বেঙ্গালুরু থেকে গ্রেফতার বাদুড়িয়ার যুবক, ধৃতের সঙ্গে পাক জঙ্গি গোষ্ঠীর যোগ রয়েছে বলে অভিযোগ
জঙ্গি সন্দেহে বেঙ্গালুরু থেকে গ্রেফতার বাদুড়িয়ার যুবক, ধৃতের সঙ্গে পাক জঙ্গি গোষ্ঠীর যোগ রয়েছে বলে অভিযোগ

ভিডিও

Jharkhand Protest: GEN Z-র বিরাট জয়, সোশাল মিডিয়ায় শুভেচ্ছা জানিয়ে পোস্ট CJP-র প্রতিষ্ঠাতার | Ranchi
Mahua Moitra: লোকসভার স্পিকার Om Birla-র কাছে স্বাধিকার ভঙ্গের নোটিস দিলেন সাংসদ মহুয়া মৈত্র | TMC
Census 2026: জনগণনার কাজ আদৌ কি আগামী ১ মাসে শেষ করা সম্ভব হবে? প্রশ্ন বিচারপতির
Tarapith Hotel News: তারাপীঠে ১৫টি হোটেল বন্ধের নির্দেশ, কোন কোন হোটেল রয়েছে তালিকায়? | ABP Ananda
CM Suvendu Adhikari: প্রকৃত উপযুক্তরা এই অর্থ পান, এটা আমরা চাই: মুখ্যমন্ত্রী | Annapurna Yojana

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget