এক্সপ্লোর

Bengal SIR Row : শ্বশুরকে বাবা বানিয়ে ভুয়ো ভোটার কার্ড ! 'বাংলাদেশি নয় জামাই, পাতানো ছেলে..'

Fake Voter Card Found Sandeshkhali : ফের শ্বশুরকে বাবা বানিয়ে ভুয়ো ভোটার কার্ড ! বেড়মজুর ১ গ্রাম পঞ্চায়েতের ১৪৭ নম্বর বুথে বেনিয়মের অভিযোগ।

উত্তর ২৪ পরগনা: ফের শ্বশুরকে বাবা বানিয়ে ভুয়ো ভোটার কার্ড ! সন্দেশখালিতে বাংলাদেশি যুবকের বিরুদ্ধে ভুয়ো ভোটার কার্ড তৈরির অভিযোগ। ভুয়ো ভোটার কার্ড দেখিয়েই SIR-এর ফর্ম ফিলাপ করার অভিযোগ। বেড়মজুর ১ গ্রাম পঞ্চায়েতের ১৪৭ নম্বর বুথে বেনিয়মের অভিযোগ। বাংলাদেশি নয় জামাই, পাতানো ছেলে, দাবি শ্বশুরের। ভুয়ো ভোটারের অভিযোগ ঘিরে শাসক-বিরোধী চাপানউতোর।

আরও পড়ুন, উত্তরপ্রদেশ-সহ একাধিক রাজ্যের আধার কার্ড মিলল সল্টলেকের রাস্তায় !

মৃত ভোটার !

 এই ঘটনার পাশাপাশিই রাজ্যে অপরদিকে গুরুতর অভিযোগ উঠে আসছে। যেখানে কেউ মারা গেছেন ১২ বছর আগে, কেউ ১০ বছর, কেউ ৫ বছর আগে, অথচ নাম রয়েছে ২০২৫ সালের ভোটার তালিকায়! কাটোয়া ২ নম্বর ব্লকের কোয়ারা গ্রামের ২৫৮ নম্বর বুথে ১১২৫ জনের মধ্যে মৃত ভোটার ৫৯ জন, দাবি বিজেপির। তালিকা নিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থও হয়েছে তারা।

কারও মৃত্যু হয়েছে ১০ বছর আগে, কারও ৫ বছর আগে !

কোয়ারা গ্রামে ঘুরে দেখা গেল, তালিকায় নাম থাকা কারও মৃত্যু হয়েছে ১০ বছর আগে, কারও ৫ বছর আগে। আর এই নিয়ে শুরু হয়েছে তৃণমূল-বিজেপি তরজা। আর এই আবহেই সম্প্রতি, মৃত ভোটারের তালিকা নিয়ে পূর্ব বর্ধমানে আগেভাগেই নির্বাচন কমিশনের দ্বারস্থ হয় বিজেপি। কাটোয়া ২ নম্বর ব্লকের কোয়ারা গ্রাম। এই গ্রামের ২৫৮ নম্বর বুথে রয়েছে ১ হাজার ১২৫ জন ভোটার। এর মধ্যে ৫৯জন ভোটার মৃত বলে দাবি বিজেপির। 

মৃত ভোটার খুঁজতে..

মৃত ভোটার খুঁজতে এবার রাজ্যের 'সমব্যথী' কর্মসূচির সহযোগিতা নিচ্ছে নির্বাচন কমিশন।  সমব্যথী প্রকল্পের সহযোগিতা নিতে জেলাশাসকদের নির্দেশ নির্বাচন কমিশনের। সমব্যথী প্রকল্পে শ্মশানে দাহ করতে ২০০০ টাকা করে দেয় রাজ্য। সমব্যথী প্রকল্পে কতজন সুবিধা নিয়েছেন, তালিকা প্রস্তুত করতে নির্দেশ নির্বাচন কমিশনের। আগামী ১০ দিনের মধ্যে মৃত ভোটারের তালিকা তৈরি করতে জেলাশাসকদের নির্দেশ নির্বাচন কমিশনের। অপরদিকে, ছাব্বিশের ভোটের আগে রাজ্য জুড়ে চলছে এসআইআর প্রক্রিয়া। এদিকে এই প্রক্রিয়া শুরু হওয়ার আগেই, সীমান্ত এলাকায় ভুরিভুরি ভুয়ো ভোটার ধরা পড়েছে। কোথাও তা আবার ভুতুড়ে ! তবে এবার ভুয়ো ভোটার ধরতে এবার কমিশনের অস্ত্র 'AI'। মূলত ভুয়ো ভোটার ধরতে 'AI'-এর সাহায্য নেবে নির্বাচন কমিশন। ভুয়ো ভোটারের ছবি চিহ্নিত করতে 'AI'- ব্যবহার করা হবে বলে জানা গিয়েছে।

সেরা শিরোনাম

West Bengal News Live Updates: 'পুলিশকে দিয়ে ভয় দেখিয়ে হলফনামায় সই করানো হয়েছে', দিল্লিতে ভিডিও প্রকাশ করে অভিযোগ অভিষেকের
'পুলিশকে দিয়ে ভয় দেখিয়ে হলফনামায় সই করানো হয়েছে', দিল্লিতে ভিডিও প্রকাশ করে অভিযোগ অভিষেকের
Accident News: মর্মান্তিক, ইটবোঝায় লরির বেপরোয়া গতির বলি ১, নিমতায় ধুন্ধুমার, পুলিশকে ঘিরে বিক্ষোভ
মর্মান্তিক, ইটবোঝায় লরির বেপরোয়া গতির বলি ১, নিমতায় ধুন্ধুমার, পুলিশকে ঘিরে বিক্ষোভ
North 24 Parganas News: উত্তর ২৪ পরগনায় তৃণমূলের পঞ্চায়েত স্তরে এবার বড়সড় ভাঙন, বিরাট যোগদান NCPI-তে
উত্তর ২৪ পরগনায় তৃণমূলের পঞ্চায়েত স্তরে এবার বড়সড় ভাঙন, বিরাট যোগদান NCPI-তে
West Bengal News Live: ৮ দিন পার, কেন এখনও কলকাতা মেডিক্যালে অধরা হামলাকারীরা? প্রশ্ন তুলে পথে চিকিৎসকরা
৮ দিন পার, কেন এখনও কলকাতা মেডিক্যালে অধরা হামলাকারীরা? প্রশ্ন তুলে পথে চিকিৎসকরা

ভিডিও

Dilip Ghosh | 'আসামীর বিরুদ্ধে পুলিশ ব্যবস্থা নেবে', আসানসোলে রুদ্ধশ্বাস অভিযান, দিলীপ ঘোষ বললেন...
Pradip Das | অবশেষে পুলিশের জালে ধরা পড়ল আসানসোলে গুলিকাণ্ডে অভিযুক্ত প্রতাপ দাস
Nadia News | নদিয়ার চাকদায় স্বামীকে বেঁধে রেখে মহিলাকে আগ্নেয়াস্ত্র ঠেকিয়ে ধর্ষণের অভিযোগ উঠল
CM Suvendu Adhikari | ৪ বছরের আইনি লড়াইয়ে ইতি, মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে দায়ের পুরনো মামলা প্রত্যাহার
Protest in SRFTI | আন্দোলনের ঝাঁঝ ক্রমশ বাড়াচ্ছে SRFTI-এর পড়ুয়ারা, দাবি উঠল উপাচার্যের পদত্যাগের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Success Story: চারবার পারেনি, অবশেষে পঞ্চম প্রচেষ্টায় UPSC-তে ১৩তম স্থান, মানুষের লড়াইয়ের অনুপ্রেরণা IAS মেধা আনন্দ
চারবার পারেনি, অবশেষে পঞ্চম প্রচেষ্টায় UPSC-তে ১৩তম স্থান, মানুষের লড়াইয়ের অনুপ্রেরণা IAS মেধা আনন্দ
Kalyan Banerjee: হাইকোর্টের নির্দেশে, ঋতব্রত বন্দ্যোপাধ্যায় আর ‘বিরোধী দলনেতা’ নন, কী প্রতিক্রিয়া কল্যাণের ?
হাইকোর্টের নির্দেশে, ঋতব্রত বন্দ্যোপাধ্যায় আর ‘বিরোধী দলনেতা’ নন, কী প্রতিক্রিয়া কল্যাণের ?
Bratya Basu: ব্রাত্য বসুর মেয়াদকালে তহবিল তছরুপের অভিযোগ, প্রাক্তন বিচারপতি বিশ্বজিৎ বসুর নেতৃত্বে বাংলা অ্যাকাডেমিতে পৌঁছল কমিশন
ব্রাত্য বসুর মেয়াদকালে তহবিল তছরুপের অভিযোগ, প্রাক্তন বিচারপতি বিশ্বজিৎ বসুর নেতৃত্বে বাংলা অ্যাকাডেমিতে পৌঁছল কমিশন
Big Boss Bangla: 'শেষ হয়ে যাচ্ছি.. বিগ বস, আমি বেরিয়ে যেতে চাই..', হঠাৎ চলে যেতে চান সৃজলা! কী হয়েছে?
'শেষ হয়ে যাচ্ছি.. বিগ বস, আমি বেরিয়ে যেতে চাই..', হঠাৎ চলে যেতে চান সৃজলা! কী হয়েছে?
Weather Update: সপ্তাহ জুড়ে শুষ্ক আবহাওয়া, রোজ কমছে তাপমাত্রা! শীতের বিস্তারিত আপডেট দিল আবহাওয়া দফতর
সপ্তাহ জুড়ে শুষ্ক আবহাওয়া, রোজ কমছে তাপমাত্রা! শীতের বিস্তারিত আপডেট দিল আবহাওয়া দফতর
Gajkeshari Rajyog: গজকেশরী রাজযোগে ভাগ্যে সাফল্যর ঝড়, নভেম্বরের শেষ ৩ দিনে চাকরি-ব্যবসা-লটারিতে লাগতে পারে জ্যাকপট?
গজকেশরী রাজযোগে ভাগ্যে সাফল্যর ঝড়, নভেম্বরের শেষ ৩ দিনে চাকরি-ব্যবসা-লটারিতে লাগতে পারে জ্যাকপট?
Bhargavastra: শত্রুদেশের পাঠানো ড্রোনের ঝাঁক মুহূর্ত হবে ধ্বংস, ভারতের ভার্গবাস্ত্র-এর সফল উৎক্ষেপণ
শত্রুদেশের পাঠানো ড্রোনের ঝাঁক মুহূর্ত হবে ধ্বংস, ভারতের ভার্গবাস্ত্র-এর সফল উৎক্ষেপণ
Mohammed Siraj: দলে ব্রাত্য, সমর্থকদের মনে নয়, ক্রাইস্টচার্চে অটোগ্রাফ বিলোলেন সিরাজ, উচ্ছ্বাসে ভাসলেন অনুরাগীরা
দলে ব্রাত্য, সমর্থকদের মনে নয়, ক্রাইস্টচার্চে অটোগ্রাফ বিলোলেন সিরাজ, উচ্ছ্বাসে ভাসলেন অনুরাগীরা
Embed widget