এক্সপ্লোর

Arjun Singh: 'মেঘনা মোড়ে গেছিলাম, কিন্তু..' ! ভাটপাড়াকাণ্ডে প্রতিক্রিয়া অর্জুনের

Arjun on Bhatpara Incident: ভাটপাড়াকাণ্ডে সোমনাথ শ্যামের অভিযোগ ওড়ালেন অর্জুন, কী দাবি বিজেপি নেতার ?

উত্তর ২৪ পরগনা: ভাটপাড়াকাণ্ডে সোমনাথ শ্যামের অভিযোগ ওড়ালেন অর্জুন। 'আমার বাড়ির পাশে গুলি চললে, আমি যাব না? মেঘনা মোড়ে গেছিলাম, কিন্তু গুলি চালাইনি। সত্যি গুলি চালালে পুলিশ কেন CC ক্যামেরার ফুটেজ প্রকাশ্যে আনছে না? ভাটপাড়ায় গুলিকাণ্ডে জগদ্দলের বিধায়ক সোমনাথ শ্যামের অভিযোগ খণ্ডন করে মন্তব্য প্রাক্তন বিজেপি সাংসদ অর্জুন সিংয়ের। CISF-এর নজরদারিতে তাঁর গাড়িতে করে বিহার, উত্তরপ্রদেশ, ঝাড়খণ্ড থেকে আসা বেআইনি অস্ত্র মজুতের অভিযোগও অস্বীকার করেছেন বিজেপি নেতা। 

অর্জুনই গুলি চালিয়েছেন, অভিযোগে অনড় সোমনাথ শ্যাম। ৫ থেকে ৬ রাউন্ড গুলি চালিয়েছেন অর্জুন, অভিযোগ তৃণমূল বিধায়কের। 'ভয় পেয়ে এখন পালিয়ে গিয়েছেন অর্জুন সিংহ'। পাটনা বলে দিল্লিতে গিয়ে লুকিয়ে রয়েছেন বিজেপি নেতা, দাবি সোমনাথ শ্যামের। মূলত,  অর্জুনকে পুলিশের নোটিস-বাণ। এবার আগ্নেয়াস্ত্রের লাইসেন্স ও বাড়ির সিসি ক্যামেরার ফুটেজ-সহ অর্জুন সিংকে থানায় তলব। ২৪ ঘণ্টার মধ্যে বিজেপি নেতাকে ধরানো হয়েছে পাঁচ-পাঁচটি নোটিস! ২৪ ঘণ্টার মধ্যে বিজেপি নেতাকে ধরানো হয়েছে পাঁচ-পাঁচটি নোটিস। ব্যারাকপুরের প্রাক্তন বিজেপি সাংসদকে দুপুর ২টোর মধ্যে জগদ্দল থানায় হাজির হতে বলা হয়েছে সঙ্গে নিয়ে যেতে বলা হয়েছে তাঁর আগ্নেয়াস্ত্রের লাইসেন্স সংক্রান্ত যাবতীয় তথ্য, তাঁর বাড়ি, মজদুর ভবনের সমস্ত সিসি ক্যামেরার ফুটেজও অর্জুন সিংকে থানায় নিয়ে যেতে বলা হয়েছে। 

ছাব্বিশের বিধানসভা ভোটের আগে ফের উত্তপ্ত হতে শুরু করেছে উত্তর ২৪ পরগনার ভাটপাড়া, কাঁকিনাড়া, জগদ্দলের মতো এলাকা। সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে রাজনৈতিক তরজাও!এরই মধ্যে বৃহস্পতিবার, একদিনেই অর্জুন সিংকে পাঁচ-পাঁচটি নোটিস পাঠাল পুলিশ। উল্টোদিকে পুলিশের হেনস্থার প্রতিবাদে হাইকোর্টের দ্বারস্থ হন ব্যারাকপুরের প্রাক্তন বিজেপি সাংসদ। অন্যদিকে, বুধবার রাতের ঘটনায় সামনে এল ঘটনার সিসিটিভি ফুটেজ। তাতে দেখা যাচ্ছে, জগদ্দলের দিক থেকে সদলবলে এগিয়ে আসছেন তৃণমূল কর্মী মহম্মদ ফিরোজ। প্রায় একই সময়ে, মেঘনা মোড়ের দিক থেকে দলবল নিয়ে এগিয়ে আসছেন ভাটপাড়ার ১৮ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর সুনীতা সিংয়ের ছেলে নমিত সিং। আরেকটি ফুটেজে দেখা যাচ্ছে, মেঘনা জুটমিলের উল্টোদিকের গলির সামনে একটা জটলা তৈরি হয়েছে।

আরও পড়ুন, 'আক্রান্ত' অখিল গিরি, পুলিশের বিরুদ্ধে হামলার অভিযোগ খোদ TMC বিধায়কের ! 

সেই জটলা থেকে গলির ভিতরের দিকে কিছু ছুড়ে পালাচ্ছে দুষ্কৃতীরা। তারপরই গলির ভিতরের দিক থেকে অনুগামীদের নিয়ে বেরিয়ে আসছেন বিজেপি নেতা অর্জুন সিং। ব্যারাকপুরের প্রাক্তন সাংসদের সঙ্গে থাকা লোকজনের হাতে রয়েছে লাঠি। সেদিন ঠিক কী হয়েছিল, তা জানতে প্রথমে , বৃহস্পতিবার সকালে নোটিস করে জগদ্দাল থানায় ডাকা হয় অর্জুন সিংকে। কিন্তু তিনি আসেননি। দুপুরে ফের নোটিস পাঠানো হয়। কিন্তু তাও আসেননি প্রাক্তন বিজেপি সাংসদ। এরপর বিকেলেদের দিকে পুলিশ নিজেই অর্জুন সিংকে জিজ্ঞাসাবাদ করতে তাঁর বাড়িতে পৌঁছে যায়।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

TMC News: হালিশহরে পুলিশ লকআপে তৃণমূল কর্মী বিরজু কেওতের মৃত্যুতে এবার তদন্তে সিআইডি
হালিশহরে পুলিশ লকআপে তৃণমূল কর্মী বিরজু কেওতের মৃত্যুতে এবার তদন্তে সিআইডি
Weather Updates: রাজ্যজুড়ে জল-যন্ত্রণা, মঙ্গলবারও হলুদ সতর্কতা, কোথায় কেমন থাকবে পরিস্থিতি?
রাজ্যজুড়ে জল-যন্ত্রণা, মঙ্গলবারও হলুদ সতর্কতা, কোথায় কেমন থাকবে পরিস্থিতি?
North 24 Parganas News: আচমকাই বিকট শব্দ, ভাটপাড়া পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডে চলল গুলি
আচমকাই বিকট শব্দ, ভাটপাড়া পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডে চলল গুলি
Suspected Terrorist Arrested: জঙ্গি সন্দেহে বেঙ্গালুরু থেকে গ্রেফতার বাদুড়িয়ার যুবক, ধৃতের সঙ্গে পাক জঙ্গি গোষ্ঠীর যোগ রয়েছে বলে অভিযোগ
জঙ্গি সন্দেহে বেঙ্গালুরু থেকে গ্রেফতার বাদুড়িয়ার যুবক, ধৃতের সঙ্গে পাক জঙ্গি গোষ্ঠীর যোগ রয়েছে বলে অভিযোগ

ভিডিও

Jharkhand Protest: GEN Z-র বিরাট জয়, সোশাল মিডিয়ায় শুভেচ্ছা জানিয়ে পোস্ট CJP-র প্রতিষ্ঠাতার | Ranchi
Mahua Moitra: লোকসভার স্পিকার Om Birla-র কাছে স্বাধিকার ভঙ্গের নোটিস দিলেন সাংসদ মহুয়া মৈত্র | TMC
Census 2026: জনগণনার কাজ আদৌ কি আগামী ১ মাসে শেষ করা সম্ভব হবে? প্রশ্ন বিচারপতির
Tarapith Hotel News: তারাপীঠে ১৫টি হোটেল বন্ধের নির্দেশ, কোন কোন হোটেল রয়েছে তালিকায়? | ABP Ananda
CM Suvendu Adhikari: প্রকৃত উপযুক্তরা এই অর্থ পান, এটা আমরা চাই: মুখ্যমন্ত্রী | Annapurna Yojana

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget