এক্সপ্লোর

Suvendu On Sandeshkhali: সন্দেশখালিকাণ্ডের পর আজ প্রথম ন্যাজাটে সভা শুভেন্দুদের, কটাক্ষ কুণালের

Suvendu On BJP Sandeshkhali Rally: ন্যাজাটে সভা করতে চলেছে বিজেপি, কী প্রতিক্রিয়া শুভেন্দুর ?

সমীরণ পাল, সঞ্চয়ন মিত্র ও মলয় চক্রবর্তী, উত্তর ২৪ পরগনা: সন্দেশখালিকাণ্ডের পর কলকাতা হাইকোর্টের অনুমতিতে রবিবার প্রথম ন্যাজাটে সভা করতে চলেছে বিজেপি। উপস্থিত থাকবেন রাজ্য বিজেপির সভাপতি ও বিরোধী দলনেতা। স্থানীয়দের নিয়েই সভা হবে বলে জানিয়েছেন, শুভেন্দু অধিকারী। শান্ত সন্দেশখালিকে অশান্ত করতে যাচ্ছে, কটাক্ষ করেছেন কুণাল ঘোষ। 

রবিবার সন্দেশখালি ১ ব্লকের দক্ষিণ আখড়াতলায় সভা করবেন রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার ও বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। ইতিমধ্যেই শুভেন্দু বলেছেন,' সন্দেশখালির লোক থাকবে। আমরা তো গাড়ি করে লোক আনব না। কোনও বাস তো আমরা পাব না। কারণ ব্রিগেডে   একটা জলসা আছে।'

 বিরোধী দলনেতার সংযোজন, 'যে মাঠটা হয়েছে, ১০ হাজারের মাঠ। আমার বিশ্বাস ১৫-২০ হাজার স্থানীয় লোক থাকবে। নৌকা করে, বোট করে, টোটো করে, অটো করে, মেশিন ভ্যানে। কোনও বাস তো আমরা পাব না। । সম্পূর্ণভাবে স্থানীয় লোক নিয়ে সভা হবে। বাইরের লোকজন আনার কোনও ব্য়াপার নেই।'

তৃণমূল নেতা শিবু হাজরার পোলট্রি ফার্মে ভাঙচুর থেকে অগ্নিসংযোগের ঘটনায় বিকাশ সিংহ-সহ ৭৬ জনের নামে অভিযোগ দায়ের করেন শিবু হাজরার ম্য়ানেজার ভানু মণ্ডল। এর পরপরই গ্রেফতার হন বিকাশ সিংহ। পরে জামিন পান। রবিবারের সভায় তিনিও থাকবেন বলে জানিয়েছেন শুভেন্দু অধিকারী। 

এদিকে বিজেপির এই সভা ঘিরে কুণাল ঘোষ বলেছেন, 'শান্ত সন্দেশখালিকে অশান্ত করতে যাচ্ছে।' সন্দেশখালিতে মমতা বন্দ্য়োপাধ্য়ায় কেন যাচ্ছেন না এই প্রশ্ন তুলে যখন বারবার সরব হচ্ছে বিরোধীরা, তখন রবিবার ব্রিগেডে জনগর্জন সভায় উপস্থিত থাকবেন তৃণমূল নেত্রী। এই প্রথম তৃণমূলের ব্রিগেডের সভায় থাকছে র‍্যাম্প। মঞ্চ থেকে সোজা জনতার মাঝে চলে যেতে পারবেন নেতা-নেত্রীরা। তৃণমূলের সভা নিয়ে কটাক্ষ করেছে বিরোধীরা।প্রধানমন্ত্রীর জনসভার পরের দিন,হাইভোল্টেজ রবিবার, ব্রিগেডে তৃণমূলের মেগা-সভা।

আরও পড়ুন, রামনবমীতে ছুটি ঘোষণা রাজ্য সরকারের

শনিবার, ব্রিগেডে এসে প্রস্তুতি খতিয়ে দেখেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। তৃণমূলের তরফে বলা হয়েছে, বিজেপির আধুনিক জমিদাররা, দীর্ঘদিন ধরে এড়িয়ে যাওয়া হিসেবের মুখোমুখি হবে। তৃণমূলের 'জনগর্জন' সভাকে কটাক্ষ করে, প্যারোডি বেঁধেছেন রুদ্রনীল ঘোষ। জনসংযোগে নতুন চমক রয়েছে তৃণমূলের 'জনগর্জনে'। এই প্রথম তৃণমূলের ব্রিগেডের সভায় থাকছে র‍্যাম্প। মঞ্চ থেকে সোজা জনতার মাঝে চলে যেতে পারবেন নেতা-নেত্রীরা। অন্যদিকে রবিবারেই ন্যাজাটে সভা করবে বিজেপি। সবমিলিয়ে, সন্দেশখালিকে কেন্দ্র করে লোকসভা ভোটের আগে সপ্তমে রাজনীতির পারদ । 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Mamata Banerjee: 'কেউ পাথর ছোড়েনি, এটা জনরোষ', মমতার গাড়িতে 'হামলা' প্রসঙ্গে দাবি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
'কেউ পাথর ছোড়েনি, এটা জনরোষ', মমতার গাড়িতে 'হামলা' প্রসঙ্গে দাবি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
Kaustuv Bagchi: সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
West Bengal News Live: চোখের চিকিৎসার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিদেশ যাওয়ার অনুমতি দিল সুপ্রিম কোর্ট
চোখের চিকিৎসার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিদেশ যাওয়ার অনুমতি দিল সুপ্রিম কোর্ট
RG Kar Case: 'অভয়া'র স্মরণসভায় এসে মুখ্যমন্ত্রীর অঙ্গীকার 'অভিযুক্তদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেব'
'অভয়া'র স্মরণসভায় এসে মুখ্যমন্ত্রীর অঙ্গীকার 'অভিযুক্তদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেব'

ভিডিও

Abhishek Banerjee's PA: পরপর ৪ দিন, শালবনিতে জমি প্রতারণা মামলায় অভিষেকের PA-কে ম্যারাথন জিজ্ঞাসাবাদ CID-র
PSC Recruitment: 'মুখ্যমন্ত্রীর নির্দেশমতো PSC-তে দ্রুত নিয়োগ প্রক্রিয়া শুরু হবে',জানালেন PSC-র চেয়ারম্যান অনিল ভার্মা
Debraj Chakraborty News: তোলাবাজির টাকায় ৫ বছরেই ১০০ কোটির ৩০টি সম্পত্তি! | TMC | ABP Ananda
TMC News: সুপ্রিম কোর্টে TMC-র তহবিল মামলা, কালীঘাট তৃণমূল-কে টাকা দেওয়াতে আপত্তি ঋতব্রত তৃণমূলের-এর
R G Kar Case: মুখ্যমন্ত্রীর নির্দেশের পর নির্মল ঘোষ-সহ ৩ জনের বিরুদ্ধে নতুন FIR

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
NASA-ISRO Lunar Mission: চাঁদে এবার মানুষের ঠিকানা, ঘাঁটি নির্মাণে ISRO-কে আহ্বান NASA-র, কী করবে চিন?
চাঁদে এবার মানুষের ঠিকানা, ঘাঁটি নির্মাণে ISRO-কে আহ্বান NASA-র, কী করবে চিন?
Bajaj Pulsar: নতুন পালসার N160 S ও N160 SS, বাড়ল ইঞ্জিনের শক্তি, নয়া অবতারে আসছে বাজাজের এই বাইক
নতুন পালসার N160 S ও N160 SS, বাড়ল ইঞ্জিনের শক্তি, নয়া অবতারে আসছে বাজাজের এই বাইক
Shiboposad-Mithun: ২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
Dilip Ghosh: বৃষ্টি হলেই জল জমে কলকাতায়,'আন্তর্জাতিক পরামর্শ' নিয়ে সেই সমাধানের কথা বললেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ
বৃষ্টি হলেই জল জমে কলকাতায়,'আন্তর্জাতিক পরামর্শ' নিয়ে সেই সমাধানের কথা বললেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ
Paschim Burdwan News : 'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
Delhi High Court: জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
BJP News: তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
Embed widget