এক্সপ্লোর

Bongaon: বাড়ি বিক্রি করতে গিয়ে প্রতারণার শিকার বৃদ্ধ, ব্যাঙ্ক থেকে গায়েব প্রায় তিন লক্ষ টাকা

প্রতারণার ঘটনা ঘটার পর ব্যাঙ্কের আধিকারিকদের সঙ্গে যোগাযোগ করলে অসহযোগিতার অভিযোগ তুলছেন শ্যামসুন্দর কুন্ডুর পরিবারও।

সমীরণ পাল, বনগাঁ: বারবার প্রতারণার শিকার হচ্ছেন প্রবীণ নাগরিকরা। কখনও ডেবিট কার্ড সক্রিয় করতে গিয়ে তো কখনও প্রতারকদের পাতা ফাঁদে পা দিয়ে। এবার বাড়ি বিক্রি করতে গিয়ে প্রায় তিন লক্ষ টাকা খোওয়া গেল এক বৃদ্ধের। ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনার বনগাঁয় (North 24 Pargana)। 

জানা যাচ্ছে, কিছুদিন আগেই নিজের বাড়ি বিক্রি করে দেওয়ার জন্য বিজ্ঞাপন দেন উত্তর ২৪ পরগনার বনগাঁর (Bongaon) পুরনো চাকদহ বাসস্ট্যান্ড এলাকার বাসিন্দা শ্যামসুন্দর কুন্ডু। অগস্ট মাসের শেষ দিকে দুই ব্যক্তি তাঁর বাড়ি কেনার জন্য দেখতে আসেন। তাঁদের সঙ্গে বাড়ি কেনাবেচার পাকা কথাও হয় তাঁর। শ্যামসুন্দর বাবুর বাড়িটি কেনার আগ্রহ দেখিয়ে তাঁরা তাঁকে তিন লক্ষ টাকার একটি চেকও দিয়েছিলেন বলে জানা যাচ্ছে। পাশাপাশি বাকি টাকা অনলাইন পেমেন্ট করার জন্য ওই বৃদ্ধের কাছ থেকে ক্যানসেল চেকও নিয়েছিলেন তাঁরা। তবে, ব্ল্যাঙ্ক চেকে তাঁরা নিজেদের পেন দিয়ে ক্যানসেন কথাটি লিখে নিয়েছিলেন বলে জানাচ্ছেন তিনি। এরপরই ঘটে বিপত্তি। ওই দুই ব্যক্তিকে ক্যানসেল চেক দেওয়ার পরই ব্যাঙ্ক থেকে ২ লক্ষ ৮০ হাজার টাকা তোলার মেসেজ আসে শ্যামসুন্দর কুন্ডুর মোবাইলে। টাকা তোলার মেসেজ পাওয়ার পরই তিনি যোগাযোগ করেন ব্যাঙ্কের সঙ্গে। কিন্তু তিনি অভিযোগ জানাচ্ছেন যে, এই বিষয়ে ব্যাঙ্ক তাঁর সঙ্গে কোনও সহযোগিতাই করেনি বলে।

আরও পড়ুন - North 24 Parganas: ফের মনুয়াকাণ্ডের ছায়া, প্রেমিকের সঙ্গে ষড়যন্ত্র করে স্বামীকে খুনের অভিযোগ

শ্যামসুন্দর বাবু অভিযোগ জানাচ্ছেন যে, এই ঘটনায় ব্যাঙ্কেরও গাফিলতি রয়েছে। তিনি যে সাক্ষর করার সময়ে নামের আগে 'শ্রী' ব্যবহার করেন, তা ওই দুই ব্যক্তির জানার কথা নয়। তাহলে তাঁরা জানলেন কীকরে? তাছাড়া, এতগুলো টাকার চেক ক্যাশ করার আগে ব্যাঙ্কের পক্ষ থেকে তাঁকে একবারও জানানো হয়নি। প্রতারণার ঘটনা ঘটার পর ব্যাঙ্কের আধিকারিকদের সঙ্গে যোগাযোগ করলে অসহযোগিতার অভিযোগ তুলছেন শ্যামসুন্দর কুন্ডুর পরিবারও। ইতিমধ্যেই রাষ্ট্রায়ত্ব ওই ব্যাঙ্ককে আইনি নোটিশ পাঠিয়েছেন তাঁর আইনজীবী দীপাঞ্জয় দত্ত। তিনি চাইছেন এর বিরুদ্ধে পুলিশ ব্যবস্থা নিক এবং যাতে তিনি সম্পূর্ণ টাকা ফেরত পান, তার ব্যবস্থা করুক। 

ব্যাঙ্কের গাফিলতি প্রসঙ্গে বনগাঁ আদালতের আইনজীবী দীপাঞ্জয় দত্ত বলেছেন, 'রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার নিয়ম রয়েছে যে, বড় অঙ্কের টাকার চেক ক্যাশ হওয়ার আগে গ্রাহককে অবশ্যই জানানোর। এবং গ্রাহক অনুমতি দিলে তবেই চেক ক্যাশ করা। এক্ষেত্রে ব্যাঙ্কের পক্ষ থেকে এমন কোনও পদক্ষেপ নেওয়া হয়নি। উল্টে গ্রাহকের সঙ্গে অসহযোগিতা করা হয়েছে। আগামি সাত দিনের মধ্যে ব্যাঙ্ককে এই ঘটনার কারণ ব্যাখ্যা করতে হবে। তেমনই আইনি নোটিশ পাঠানো হয়েছে। সময়ের মধ্যে উত্তর না পেলে পরবর্তীতে ব্যাঙ্কের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।' যদিও এই বিষয়ে বনগাঁর ওই রাষ্ট্রায়ত্ব ব্যাঙ্ক কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করা হলে তারা কোনও মন্তব্য করতে রাজি হননি।

সেরা শিরোনাম

BJP News: তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
Gosaba Panic: পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
Weather Update: ১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
Gold Price Today: পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১২.১০.২৬) পর্ব ২ : জ্ঞানেশের অপসারণ ইস্যুতে আরও এককাট্টা বিরোধীরা | ABP Ananda
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১২.১০.২৬)পর্ব ১: জ্ঞানেশের বিরুদ্ধে মামলা দায়ের রাহুলের, ২৭ অক্টোবর একসঙ্গে সব মামলার শুনানি
Suvendu Adhikari:
Kunal Ghosh: কুণাল ঘোষকে নিরাপত্তা দেওয়ার জন্য কলকাতার পুলিশ কমিশনারকে নির্দেশ
Yogi Adityanath:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
BJP News: তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
Gosaba Panic: পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
Weather Update: ১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
Gold Price Today: পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
UPI Charges: ১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
Durga Puja 2026: মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
Roller Coaster Accident: রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
Alipurduar News: মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
Embed widget