এক্সপ্লোর

Educational Tour By BSF: কাশ্মীরি পড়ুয়াদের ভারত-দর্শন কর্মসূচির জন্য ৬ দিনের শিক্ষামূলক ট্যুর বিএসএফের

North 24 Parganas:কাশ্মীরি পড়ুয়াদের জন্য ভারত-দর্শন কর্মসূচির বিশেষ উদ্যোগ নিল বিএসএফ। নির্দিষ্ট করে বললে, বিএসএফের দক্ষিণবঙ্গ সীমান্ত বিভাগ, কাশ্মীরি পড়ুয়াদের জন্য এই কর্মসূচির আয়োজন করেছে।

সমীরণ পাল, উত্তর ২৪ পরগনা: কাশ্মীরি পড়ুয়াদের জন্য ভারত-দর্শন কর্মসূচির বিশেষ উদ্যোগ নিল বিএসএফ (BSF Arranges Educational Tour)। নির্দিষ্ট করে বললে, বিএসএফের দক্ষিণবঙ্গ সীমান্ত বিভাগ, কাশ্মীরি পড়ুয়াদের জন্য এই কর্মসূচির আয়োজন করেছে। এর আওতায় সাংস্কৃতিক ও শিক্ষামূলক সফরের ব্যবস্থা করা হয় বলে জানা যায়। ১০ জন ছাত্র ও ৫ জন ছাত্রী এই ট্যুরে অংশ নিয়েছিল।

যা হল...
কাশ্মীর উপত্যকার প্রত্যন্ত এলাকা থেকে আসা এই পড়ুয়াদের জন্য ছ'দিনের এই সাংস্কৃতিক ও শিক্ষামূলক সফরের ব্যবস্থা করে বিএসএফ। সফর শুরু হয়েছিল বিএসএফের সাউথ বেঙ্গল ফ্রন্টিয়ারের সদর দফতর দর্শনের মাধ্যমে। তার পর রাজারহাট ক্যাম্পাসেও আসেন পড়ুয়ারা। সেখানকার সকলের সঙ্গে আদানপ্রদানের সুযোগ ছিল তাঁদের। পাশাপাশি, বিএসএফের সাউথ বেঙ্গল ফ্রন্টিয়ারের আইজি, আইপিএস আয়ুষ মণি তিওয়ারি দক্ষিণবঙ্গ সীমান্তের বিশেষত্ব সম্পর্কে গুরুত্বরপূর্ণ তথ্যও ভাগ করে নেন।
এর পর, শিক্ষার্থীরা কলকাতার ঐতিহাসিক স্থানগুলি ঘুরে দেখেন। মহানগরের প্রাণবন্ত অতীত এবং সাংস্কৃতিক ঐতিহ্যের সুলুকসন্ধানই ছিল ওই সফরের উদ্দেশ্য। বিভিন্ন দর্শনীয় জায়গা থেকে আপাত ভাবে অপরিচিত এলাকা, কাশ্মীরি-পড়ুয়াদের সবকিছুই খুঁটিয়ে চেনানোর উদ্যোগ নেওয়া হয়েছিল এই উদ্যোগে। এক কথায়, মহানগরের ঐতিহ্য, ইতিহাস এবং সংস্কৃতির সার্বিক চিত্র তুলে ধরা হয় এই সময়ে।
এই সফরের একটি অন্যতম আকর্ষণ ছিল দিঘা সমুদ্র সৈকতে পরিদর্শন। এখানে সৈকতের নৈসর্গিক সৌন্দর্য উপভোগ করেন পড়ুয়ারা। ভ্রমণসূচিতে আইসিপি পেট্রাপোলে ভারত-বাংলাদেশ সীমান্ত পরিদর্শনও অন্তর্ভুক্ত করা হয়। এখানে বর্ডার সিকিউরিটি ফোর্স (বিএসএফ) এবং বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এর মধ্যে বিটিং দ্য রিট্রিট অনুষ্ঠান দেখানো হয় তাঁদের। জওয়ানদের কুচকাওয়াজ পড়ুয়াদের বিস্মিত করে। এছাড়া, শিক্ষার্থীরা আলিপুর চিড়িয়াখানা এবং ভারতীয় জাদুঘরেও এসেছিলেন। 
সমাপ্তি পর্বে পড়ুয়াদের সুন্দরবনে নিয়ে যাওয়া হয়। ভারতের সবথেকে জনবহুল এবং চ্যালেঞ্জিং সীমান্ত অঞ্চের পরিস্থিতি এবং সেখানকার নিরাপত্তা সংক্রান্ত কাজকর্মের জটিলতার সাক্ষী হন তাঁরা। ভাসমান সীমান্ত চৌকি রয়েছে, তারও কার্যকারিতা বোঝানো হয়। 
এই ট্যুর সম্পর্কে, বিএসএফের দক্ষিণবঙ্গ সীমান্তের মুখপাত্র, এ কে আর্য বলেন, 'কলকাতায় ভারত দর্শন প্রোগ্রাম কাশ্মীরি শিক্ষার্থীদের জন্য একটি রূপান্তরমূলক অভিজ্ঞতা হিসেবে উঠে এসেছে। বস্তুত, ভ্রমণসূচিটিই এমন ভাবে তৈরি করা হয়েছিল যাতে শিক্ষার্থীরা নানা স্বাদের অভিজ্ঞতা পেতে পারেন, ভারতের সাংস্কৃতিক ঐক্য এবং ঐতিহাসিক তাৎপর্যের গুরুত্ব বুঝতে পারেন।

আরও পড়ুন:কংগ্রেসের প্রতিনিধি দলকে সন্দেশখালি যেতে 'বাধা'

 

সেরা শিরোনাম

West Bengal News Live: ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডে মৃত্যুমিছিল, ১৬টি হোটেল-রেস্তোরাঁ বন্ধের নির্দেশ
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডে মৃত্যুমিছিল, ১৬টি হোটেল-রেস্তোরাঁ বন্ধের নির্দেশ
West Bengal News Live: বিজেপি ও ABVP-র প্রশ্রয়ে বিশ্ববিদ্যালয়ে ঢুকে তাণ্ডব চালিয়েছে বহিরাগতরা, অভিযোগ বামেদের
বিজেপি ও ABVP-র প্রশ্রয়ে বিশ্ববিদ্যালয়ে ঢুকে তাণ্ডব চালিয়েছে বহিরাগতরা, অভিযোগ বামেদের
BJP News: রাস্তা দখল করে পার্টি অফিস তৈরির চেষ্টার অভিযোগ, নিউটাউনে বিজেপির দুই গোষ্ঠীর কোন্দল, ধস্তাধস্তি
রাস্তা দখল করে পার্টি অফিস তৈরির চেষ্টার অভিযোগ, নিউটাউনে বিজেপির দুই গোষ্ঠীর কোন্দল, ধস্তাধস্তি
North 24 Pargana: টানা বৃষ্টির জের, ইছামতি নদীর উপর বাঁশের সাঁকো ভেঙে বিপত্তি, স্বরূপনগরে নাজেহাল এলাকাবাসী
টানা বৃষ্টির জের, ইছামতি নদীর উপর বাঁশের সাঁকো ভেঙে বিপত্তি, স্বরূপনগরে নাজেহাল এলাকাবাসী

ভিডিও

NCPI News: 'কাদের জন্য কাজ করব সেটা বোঝাতেই বিশেষণ', 'বহুজন' বিতর্কে Kakoli Ghosh Dastidar
BJP News: পুজোর দখল ঘিরে বিজেপির দ্বন্দ্ব, পুরসভার পার্কে তালা, ভাঙল পুরসভা | Entally | ABP Ananda
Jadavpur University: মেরামত করে ফিরল ঐতিহ্যের এমব্লেম, ৩ সদস্যের তদন্ত কমিটি যাদবপুরে
ED News : ইঞ্জিনিয়ারদের আপত্তি, তারপরেও কীভাবে প্রকল্পের অনুমোদন? আনন্দপুরে সাড়ে ৩ একর জমিতে আবাসন প্রকল্প, তদন্তে ED
Saokat Molla News | সওকত মোল্লার বিরুদ্ধে এবার UAPA-র ধারা? আরও বিপাকে সওকত?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Bank of Baroda: কেউ ১০০ কোটি, কেউ তারও বেশি ঋণ নিয়ে শোধ করেনি, বিপুল লোকসান ব্যাঙ্ক অফ বরোদার, কিন্তু ঋণখেলাপিদের নাম প্রকাশে নারাজ
কেউ ১০০ কোটি, কেউ তারও বেশি ঋণ নিয়ে শোধ করেনি, বিপুল লোকসান ব্যাঙ্ক অফ বরোদার, কিন্তু ঋণখেলাপিদের নাম প্রকাশে নারাজ
KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Tollywood Actor: গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
Satendra Soni: শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
Sugar Price Increased: কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
House Collapse: ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
Abhishek Banerjee: অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
Embed widget