এক্সপ্লোর

Businessman Shootout : ফোন আসতে বেরিয়েছিলেন, বাড়ির কাছেই মিলল গুলিতে ঝাঁঝরা দেহ

দত্তপুকুরে জমি ব্যবসায়ীকে গুলিমন্মথ মণ্ডল ব্যবসা করতেন।ব্যবসায়িক শত্রুতা হয়ে থাকতে বলে সন্দেহ পরিবারের।

সমীরণ পাল, উত্তর ২৪ পরগণা :  ভরসন্ধেয় দত্তপুকুরের ( Duttapukur )খেজুরতলায় জমি ব্যবসায়ীকে গুলি ( Businessman Murder ) করে খুনের অভিযোগ উঠল। নিহতের নাম মন্মথ মণ্ডল। তিনি নাকি বিজেপি করতেন, এমনটাই দাবি করেছে স্থানীয় গেরুয়া শিবির। নিহতকে দলের নেতা বলে দাবি করেছে বিজেপি (BJP) ।

বিজেপির (BJP) দাবি আর পরিবারের দাবি কি একই ? 
কিন্তু মৃতের পরিবার মনে করছে না এর মধ্যে কোনও রাজনীতি আছে। মন্মথ মণ্ডল ব্যবসা করতেন। সেই সূত্রে কারও সঙ্গে  ব্যবসায়িক শত্রুতা হয়ে থাকতে বলে সন্দেহ পরিবারের। আর তার জেরেই খুন হতে হল তাঁকে, মনে করছে মৃতের পরিবার। 

খুনের পিছনে কি ৫ বিঘা জমির বিক্রি নিয়ে বিবাদ?
এমন সম্ভাবনা উড়িয়ে দিচ্ছে না মৃতের পরিবার। তাদের অভিযোগ, স্থানীয় কয়েকজন দুষ্কৃতী তোলা চেয়ে হুমকি দিচ্ছিল। একসপ্তাহ আগে জমি ব্যবসায়ীকে ফোন করে হুমকি দেওয়া হয় বলেও অভিযোগ। ব্যবসায়ীর অংশীদারের দাবি, ব্যবসা চালাতে মাসছয়েক আগে দুষ্কৃতীদের সমঝোতা করা হয়। লাভের ভাগ দেওয়ার প্রতিশ্রুতি দেন জমি ব্যবসায়ী। এরপরেও বারবার তোলা চেয়ে হুমকি দেওয়া হত বলে অভিযোগ। নিহতের পরিবার ও অংশীদারের দাবি খতিয়ে দেখছে পুলিশ।

জমি কেনাবেচার ব্যবসা করতেন নিহত 
স্থানীয় সূত্রে খবর, জমি কেনাবেচার সঙ্গে যুক্ত ছিলেন মন্মথ। পরিবারের দাবি, গতকাল সন্ধেয় মোবাইলে ফোন আসায় তিনি বেরিয়ে যান। এর কিছুক্ষণ পর বাড়ি থেকে কিছুটা দূরে বছর ষাটের ওই ব্যক্তিকে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করা হয়।

কোথায় কোথায় আঘাত
মাথায় ও কানের নিচে ঘাড়ে গুলি লাগে। হাসপাতালে নিয়ে গেলে মৃত বলে ঘোষণা করেন চিকিত্সকরা। বিজেপির দাবি, খুনের নেপথ্যে তৃণমূলের হাত রয়েছে। যদিও এই অভিযোগ মানতে নারাজ রাজ্যের শাসকদল। 

আরও পড়ুন :

হরিদেবপুরের মৃত্যুর পরও ফেরেনি হুঁশ, শহরে কোথাও খোলা তার, কোথাও জয়েন্টবক্স !

খড়গপুরেও শ্যুটআউট
দত্তপুকুরের পাশাপাশি, খড়গপুরেও শ্যুটআউট। তৃণমূল সমর্থককে গুলি করে খুনের অভিযোগ উঠল দুষ্কৃতীদের বিরুদ্ধে।মৃতের নাম ভেঙ্কট রাও। প্রত্যক্ষদর্শীদের দাবি, গতকাল রাত ১০টা নাগাদ রাস্তায় দাঁড়িয়ে কথা বলছিলেন বছর বিয়াল্লিশের ওই তৃণমূল সমর্থক। অভিযোগ, তখনই স্কুটারে চেপে এসে ৩ দুষ্কৃতী তৃণমূল সমর্থককে লক্ষ্য করে পরপর ৫ রাউন্ড গুলি চালায়।

কোথায় আঘাত 
বুকে, পিঠে, পায়ে গুলি লাগে। রেলের হাসপাতালে নিয়ে গেলে তৃণমূল সমর্থককে মৃত বলে ঘোষণা করেন চিকিত্সকরা। হামলার কারণ খতিয়ে দেখছে খড়গপুর টাউন থানার পুলিশ। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal News Live: চোখের চিকিৎসার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিদেশ যাওয়ার অনুমতি দিল সুপ্রিম কোর্ট
চোখের চিকিৎসার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিদেশ যাওয়ার অনুমতি দিল সুপ্রিম কোর্ট
RG Kar Case: 'অভয়া'র স্মরণসভায় এসে মুখ্যমন্ত্রীর অঙ্গীকার 'অভিযুক্তদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেব'
'অভয়া'র স্মরণসভায় এসে মুখ্যমন্ত্রীর অঙ্গীকার 'অভিযুক্তদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেব'
Mamata Banerjee: 'হাতজোড় করে বলেছি, আর কারও সাপোর্ট চাই না', মমতাকে জানাল হালিশহরের মৃত TMC কর্মীর পরিবার
'হাতজোড় করে বলেছি, আর কারও সাপোর্ট চাই না', মমতাকে জানাল হালিশহরের মৃত TMC কর্মীর পরিবার
Mamata Banerjee: 'মমতা বন্দ্যোপাধ্যায়ের গায়ে যদি হাত পড়ে...', হালিশহরে তুলকালাম, কী বলছেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়
'মমতা বন্দ্যোপাধ্যায়ের গায়ে যদি হাত পড়ে...', হালিশহরে তুলকালাম, কী বলছেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়

ভিডিও

BJP LIVE: 'কেন তোলাবাজের সঙ্গে বৈঠকে মন্ত্রী?' পুর ও নগরোন্নয়ন প্রতিমন্ত্রীকে প্রশ্ন BJP নেতার
RG Kar News: ফের বিতর্কে আর জি করকাণ্ডে থ্রেট কালচারের নাম জড়ানো অভীক দে
Recruitment Scam: স্কুলে শিক্ষকের নিয়োগ প্রক্রিয়ায় সিঁদুরে মেঘ? ভেরিফিকেশনের প্রক্রিয়া আপাতত স্থগিত
Sabyasachi Dutta: তোলাবাজির মামলায় আরও বিপাকে সব্যসাচী দত্ত
CPM-BJP Chinsurah: চুঁচুড়ায় বামেদের পথসভায় হামলা ও মঞ্চ ভাঙচুর বিজেপির বিরুদ্ধে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Kolkata Airport: কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
Weather Update: কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
Viral News : বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
Jeet: রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
Unhappy Leave : মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
Abhishek PA Sumit Roy: অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Embed widget